20/08/2026
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ‘জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে এ দেশের জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।‘
একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।
মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রাখি। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে আমি সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।‘
.
Nobel Laureate Professor Muhammad Yunus has extended his heartfelt congratulations and best wishes to Mr. Mirza Fakhrul Islam Alamgir on his election as the 23rd President of the People’s Republic of Bangladesh.
In a message of congratulations, he said, “Mr Mirza Fakhrul Islam Alamgir's political journey spans more than five decades and is closely intertwined with the political history of Bangladesh. His organisational skills, wisdom, leadership during times of crisis, and extensive experience working closely with people at the grassroots level have established him as a distinctive figure in the country's national politics.
I believe that, as an academic, a seasoned politician, and man of principle, he will, through his assumption of this new responsibility, further uphold the dignity of the highest constitutional office of the state.
I look forward to Bangladesh advancing towards greater prosperity, justice, and democracy under the leadership of President Mirza Fakhrul Islam Alamgir. I wish His Excellency good health, a long life, and every success in the discharge of his responsibilities.”