10/10/2025
অনেক শ্রম-ঘাম আর সাধনার মাধ্যমে গঠে উঠে একেকটা সংগঠন। "২০১৯ থেকে আজ ২০২৫" দীর্ঘ ৬ বছরের এই যাত্রায় ঢাকা শহরের রাস্তায়, অলিতে-গলিতে ঘুরে কাজ করে গিয়েছিলাম শুধু নিজেদের ভালো লাগা থেকে। স্বপ্ন ছিলো অনেক বড়! কিন্তু বাস্তবতা অনেক সময় থামিয়ে দেয়, থেমে যেতে হয়!
আমরা অনেকটা সময় বেশ কিছু সংগঠনের সাথে কাজ করেছি, সবার কাছে কৃতজ্ঞ আমাদের উপর এতোদিন বিশ্বাস রাখার জন্য। যদি আমাদের কোনো কাজে কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী। মানুষের আমানত নিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করতাম, যদি কখনো ভুলক্রমে কোনো আমানতের খেয়ানত হয় সৃষ্টিকর্তা যেনো আমাদের সকলকে মাফ করে দেন।।
সকলে ভালো থাকবেন, মানুষের পাশে থাকবেন এবং ছোট-ছোট সংগঠনগুলোর বৃহৎ পরিকল্পনায় সহায়তা করবেন।
আশ্রু-ভেজা নয়নে অনেকটা স্বপ্ন নিয়ে বিদায় নিলাম। আল্লাহ আমাদের সহায়ক হোন।