23/05/2026
প্রিয় সবাই,
আসসালামু আলাইকুম / আদাব।
সবাই খুব সাবধানে এবং নিরাপদে বাড়ি ফিরবেন। বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আল্লাহ্ না করুন, যদি কোথাও কোনো ধরনের সমস্যা, হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে ভয় না পেয়ে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ যোগাযোগ করবেন।
বিশেষ অনুরোধঃ
• মেয়েরা যারা একা যাত্রা করবেন, তারা সম্ভব হলে সাথে ছোট কোনো সেফটি টুল, স্প্রে স্যানিটাইজার বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় কিছু রাখবেন।
• বাসে বা যেকোনো পরিবহনে সম্ভব হলে সিঙ্গেল সিট নেওয়ার চেষ্টা করবেন। সম্ভব না হলে সুপারভাইজার বা কাউন্টারে জানিয়ে মেয়েদের পাশে বসার ব্যবস্থা করবেন।
• একইভাবে ছেলেরাও চেষ্টা করবেন সিঙ্গেল সিট বা অন্য ছেলেদের পাশে বসতে।
• অপরিচিত কারো কাছ থেকে কোনো খাবার বা পানীয় গ্রহণ করবেন না।
• নিজের ব্যক্তিগত তথ্য, গন্তব্য বা গুরুত্বপূর্ণ কোনো কথা অপরিচিতদের সাথে শেয়ার করবেন না।
• ফোন, ওয়ালেট, ব্যাগ ও প্রয়োজনীয় কাগজপত্র সবসময় নিজের কাছে এবং নিরাপদে রাখবেন।
• রাতে যাত্রা হলে পরিবার বা কাছের কাউকে নিজের লোকেশন জানিয়ে রাখবেন।
• সম্ভব হলে একা না গিয়ে পরিচিত কারো সাথে ট্রাভেল করার চেষ্টা করবেন।
সবার যাত্রা নিরাপদ ও সুন্দর হোক।
আল্লাহ্ সবাইকে হেফাজতে রাখুন এবং সুস্থভাবে পরিবারের কাছে পৌঁছে দিন। 🤍
সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো।
অগ্রিম ঈদ মোবারক। 🌙✨
শুভেচ্ছা
Noman Bin Hossain
Club Secretary
Leo Club of Dhaka Crescent