Hollow Frame Alliance

Hollow Frame Alliance “Strength Through Unity & Vision for a Constructive Future.”

★স্বপ্নের পথে, বিজয়ের সাথে ★ 🇧🇩‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’!🏆⚽🏏আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর...
21/04/2026

★স্বপ্নের পথে, বিজয়ের সাথে ★ 🇧🇩
‘নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬’!🏆⚽🏏

আপনার সন্তান বা পরিচিত কোনো কিশোর কি খেলাধুলায় দারুণ পারদর্শী? তাদের বিশ্বমঞ্চে তুলে ধরার এখনই সময়! তৃণমূল পর্যায় থেকে আগামীর চ্যাম্পিয়ন খুঁজে বের করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় শুরু করেছে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’।

🌟 কারা অংশ নিতে পারবে?
✅ বয়স: ১২ থেকে ১৪ বছর।
(২/৫/২০১২ থেকে ২/৫/২০১৪ এর মধ্যে যাদের জন্ম)
✅ ক্যাটাগরি: ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং মার্শাল আর্ট (কারাতে, জুডো, উশু, তাইকোয়ানডো)।

🚀 কেন এই সুবর্ণ সুযোগ?
এই কর্মসূচির মাধ্যমে নির্বাচিত প্রতিভারা পাবে দক্ষ কোচের অধীনে উন্নত প্রশিক্ষণ এবং পেশাদার খেলোয়াড় হওয়ার অনন্য সুযোগ!

আয়োজনে: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
⏰ রেজিস্ট্রেশনের সময়সীমা: ১৩ এপ্রিল থেকে ২৫ এপ্রিল, ২০২৬।
🔗 আবেদন করুন আজই: https://notunkurisports.gov.bd

শেয়ার করে পৌঁছে দিন দেশের প্রতিটি প্রান্তে, যাতে কোনো প্রতিভা ঝরে না পড়ে। আগামীর বাংলাদেশ হবে মাঠের রাজা! 💪🇧🇩

#নতুনকুঁড়ি

Distributing certificates among our fantastic volunteers of the event “বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান সচেতনতা ও সৃজনশ...
20/04/2026

Distributing certificates among our fantastic volunteers of the event “বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান সচেতনতা ও সৃজনশীল বিনোদন কর্মসূচি,” organized by Uttara Blood Foundation and Hollow Frame Alliance.

These are the people who showed up, handled the pressure, and made sure the work actually got done. The certificates recognize that effort but the real standard is what they do next with this experience. All the best guys.

সচেতনতা এবং সৃজনশীলতার এক আনন্দময় দিন! 🌟​সম্প্রতি APBN স্কুল অ্যান্ড কলেজে Hollow Frame Alliance ও Uttara Blood Foundati...
19/04/2026

সচেতনতা এবং সৃজনশীলতার এক আনন্দময় দিন! 🌟

​সম্প্রতি APBN স্কুল অ্যান্ড কলেজে Hollow Frame Alliance ও Uttara Blood Foundation আয়োজন করেছিল বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান সচেতনতা এবং সৃজনশীল বিনোদন কর্মসূচি।

​শুধু স্বাস্থ্যবার্তাই নয়, শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতার আনন্দ ছড়িয়ে দিতে ছিল:
👉 থ্রো বল, কিক দ্য ফুটবল এবং পিরামিড তৈরির মতো মজার সব ইভেন্ট ও আকর্ষণীয় পুরস্কার। 🎁

​টিমের সকলের পরিশ্রম এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই দিনটিকে সার্থক করে তুলেছে। আমরা বিশ্বাস করি, সুস্থ ও সৃজনশীল তারুণ্যই গড়বে উজ্জ্বল ভবিষ্যৎ। 🤝✨

উত্তরা ব্লাড ফাউন্ডেশন ও Hollow Frame Allience এর আয়োজন “বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান সচেতনতা ও সৃজনশীল বিনোদন কর্ম...
18/04/2026

উত্তরা ব্লাড ফাউন্ডেশন ও Hollow Frame Allience এর আয়োজন “বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান সচেতনতা ও সৃজনশীল বিনোদন কর্মসূচি”–এর কিছু মুহূর্ত

রক্তের গ্রুপ নির্ণয় থেকে শুরু করে কুইজ, খেলাধুলা ও পুরস্কার বিতরণ প্রতিটি মুহূর্তেই ছিল আনন্দ আর শিক্ষণীয় অভিজ্ঞতা।

13/04/2026

GET READY GUYSSSSSS!

উত্তরা ব্লাড ফাউন্ডেশন এবং হলো ফ্রেম এলায়েন্স -এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে“বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান সচেতন...
10/04/2026

উত্তরা ব্লাড ফাউন্ডেশন এবং হলো ফ্রেম এলায়েন্স -এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে

“বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান সচেতনতা ও সৃজনশীল বিনোদন কর্মসূচি”।

উক্ত কর্মসূচিটি আগামী ১৫ এপ্রিল (বুধবার), সকাল ১১:০০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এই আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য থাকছে—

* বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা
* ওজন ও উচ্চতা পরিমাপ
* ব্লাড প্রেসার নির্ণয়
* BMI নির্ণয়
* স্বাস্থ্য বিষয়ক প্রয়োজনীয় পরামর্শ প্রদান
* কুইজ প্রতিযোগিতা
* ভলান্টিয়ার হিসেবে যুক্ত হওয়ার সুযোগ
* এছাড়াও থাকছে বিভিন্ন ধরনের ফান গেমস, খেলাধুলা, আনন্দঘন মুহূর্ত এবং অংশগ্রহণমূলক কার্যক্রম।

সুস্থতা, খেলাধুলা ও জানাশোনা—সবকিছু একসাথে উপভোগ করার এক অনন্য সুযোগ।

অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা।

স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ এবং একটি সুন্দর সামাজিক বন্ধন গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সকলকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।
অনুষ্ঠাটির সার্বিক সহযোগিতায় রয়েছে এপিবিএন কলেজ ঢাকা সাইন্স ক্লাব

LOADING...
08/04/2026

LOADING...

একটি মানচিত্র, একটি পতাকা আর বুক ভরা আত্মবিশ্বাস- এই নিয়ে আমাদের বাংলাদেশ 🇧🇩Hollow Frame Alliance এর পক্ষ থেকে সবাইকে স্...
26/03/2026

একটি মানচিত্র, একটি পতাকা আর বুক ভরা আত্মবিশ্বাস- এই নিয়ে আমাদের বাংলাদেশ 🇧🇩
Hollow Frame Alliance এর পক্ষ থেকে সবাইকে স্বাধীনতা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা✨

"ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে, ঘুচে যাক সকল বৈষম্য। Hollow Frame Alliance (HFA)-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পব...
20/03/2026

"ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে, ঘুচে যাক সকল বৈষম্য। Hollow Frame Alliance (HFA)-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা।
সুস্থ দেহ ও সুন্দর মন গড়ার প্রত্যয়ে, আমাদের ঈদ হোক আনন্দময় ও নিরাপদ।

ঈদ মোবারক! ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hollow Frame Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share