Breaking the Silence - BTS

Directions Website Contact the organization

Breaking the Silence - BTS A society that protects the rights of children and women and value their views. BTS is contributing in achieving the SDGs.

Breaking the Silence (BTS) is a non-profit, non-political, voluntary organization founded in 1994. The organization is working to establish child rights, preventing all forms of child rights violation specially child sexual abuse, child marriage, preventing violence against women, accelerating the process of child-friendly governance, supporting to improving the quality of education and facilitating day care and ECD centre. BTS has also been addressing the climate change issues induce to children and women. BTS is also empowering the adolescents, youths and women for their economic engagement through skills support and facilitating their initiatives. Vision:
A society that protects the rights of children and women and value their views. Mission:
To sensitize and capacitate both supply and demand-side actors to protect children and women from all forms of abuse and violation of rights and fulfil the requirements for realization of their innate potentials. Legal Structure:
The organization is registered with the Department of Social Services, Registration No. 05037, Date: 17 October 2000, and NGOAB, Registration No. 1642, Date: 20 May 2001.

22/09/2026

A Voice for Change

We are honoured to welcome Roksana Sultana, Executive Director, Breaking the Silence - BTS, at Hands that Hold Homes bringing her valuable experience and commitment to advancing rights, dignity and social justice.

Breaking the Silence (BTS) successfully organized a three-day Life Skills Training for Adolescent Boys & Girls in Rohing...
22/09/2026

Breaking the Silence (BTS) successfully organized a three-day Life Skills Training for Adolescent Boys & Girls in Rohingya Camp-17 and host communities of Ratnapalong Ward-1 & 6.
The training was funded by Swiss Solidarity and received technical support from Save the Children Bangladesh.
🎯 Objective: To equip adolescents with essential life skills, knowledge, positive attitudes, and practical abilities to make informed decisions, build healthy relationships, manage challenges, and lead safe, confident, and responsible lives.
👥 60 adolescents participated in the training, including 20 boys and 40 girls.
💡 Participants particularly appreciated sessions on self-awareness, self-confidence, emotional management, decision-making, critical thinking, and problem-solving.

#ব্রেকিংদ্যসাইলেন্স

ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে PCWC Project-এর আওতায় Save the Children-এর সহযোগিতায় Breaking the Silence (BTS...
22/09/2026

ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে PCWC Project-এর আওতায় Save the Children-এর সহযোগিতায় Breaking the Silence (BTS) কর্তৃক ক্যাম্প-২১ এলাকায় কিশোর-কিশোরীদের সক্রিয় অংশগ্রহণে “Dengue Awareness Session & Adolescent-led Drama” আয়োজন করা হয়।

কার্যক্রমের শুরুতে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বিষয়ে একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক সেশন পরিচালনা করা হয়। সেশনে ডেঙ্গু কীভাবে ছড়ায়, ডেঙ্গুর ঝুঁকি কমানোর উপায়, মশার প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা এবং নিজের পাশাপাশি পরিবারের সদস্য ও কমিউনিটির অন্যান্য সদস্যদের সচেতন রাখার বিষয়ে আলোচনা করা হয়।

পরবর্তীতে কিশোর-কিশোরীদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক একটি সচেতনতামূলক নাটিকা পরিবেশন করা হয়। নাটিকার মাধ্যমে তারা সৃজনশীলতা ও দক্ষতার সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সচেতনতামূলক বার্তা তুলে ধরে।

#ব্রেকিংদ্যসাইলেন্স

গত ২০ সেপ্টেম্বর ২০২৬ কেজুরীছড়া চা বাগানে 'ব্রেকিং দ্য সাইলেন্স'-এর SCIRCSAE প্রজেক্টের আওতায় কাশফুল কিশোর-কিশোরী দলের এ...
21/09/2026

গত ২০ সেপ্টেম্বর ২০২৬ কেজুরীছড়া চা বাগানে 'ব্রেকিং দ্য সাইলেন্স'-এর SCIRCSAE প্রজেক্টের আওতায় কাশফুল কিশোর-কিশোরী দলের এক প্রাণবন্ত দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়।
​শিশুদের জন্য একটি সুরক্ষিত ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণে এই কিশোর-কিশোরী দলের প্রতিটি সদস্যের অঙ্গীকার ও অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। 🌱✊

"অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি"কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহ...
20/09/2026

"অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি"

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ব্রেকিং দ্য সাইলেন্স-এর পক্ষ থেকে এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে এবং জড়িত দোষীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হচ্ছে। একই সাথে, ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা রোধে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানাচ্ছে ব্রেকিং দ্য সাইলেন্স।

#ব্রেকিংদ্যসাইলেন্স

কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘যুব সম্মেলন কক্সবাজার ২০২৬’: যুবদের নেতৃত্ব, অংশগ্রহণ ও সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকার প্রত্য...
20/09/2026

কক্সবাজারে অনুষ্ঠিত হলো ‘যুব সম্মেলন কক্সবাজার ২০২৬’: যুবদের নেতৃত্ব, অংশগ্রহণ ও সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকার প্রত্যয়
কক্সবাজার, ১৭ সেপ্টেম্বর ২০২৬: যুবদের নেতৃত্ব বিকাশ, সক্রিয় অংশগ্রহণ এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে ‘যুব সম্মেলন কক্সবাজার ২০২৬’।
ব্রেকিং দ্য সাইলেন্স -এর ‘SWOCCHAR’ প্রকল্পের আওতায় SHIFT Campaign-এর উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন-এর সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এই সম্মেলনে কক্সবাজার জেলার ৭ টি উপজেলার (কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ, রামু, ঈদগাঁও, চকরিয়া ও মহেশখালী) যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল যুবদের অভিজ্ঞতা ও অর্জন বিনিময়ের পাশাপাশি তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নেতৃত্বের সক্ষমতা এবং সমাজে পরিবর্তন আনার সম্ভাবনা নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা।
কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইস-এ আয়োজিত সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, যুগ্ম সচিব (যুব শাখা), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে মোহাম্মদ জাহিদুল ইসলাম, পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং), ব্রেকিং দ্য সাইলেন্স, যুবদের সম্ভাবনা ও মতামতের প্রতি গুরুত্বারোপ করেন।
সম্মেলনে মোঃ মনিরুজ্জামান টিটু মূল বিষয়সমূহের ওপর একটি কি-নোট প্রেজেন্টেশন প্রদান করেন। এছাড়া মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার; সুব্রত বিশ্বাস, উপপরিচালক, সংশ্লিষ্ট সরকারি দপ্তর; এবং মোহাম্মদ শাহী নেওয়াজ, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, কক্সবাজারসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য প্রদান করেন। সম্মেলনের সমাপনী পর্বে সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেন গুপ্ত এবং কক্সবাজারের এরিয়া ডিরেক্টর মো. গোলাম মোস্তফা বক্তব্য প্রদান করেন।

#ব্রেকিংদ্যসাইলেন্স

অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে ক্যাম্প-২০, ব্লক-বি, সানশাইন এমপিসিএসি-তে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সিবিসি...
18/09/2026

অদ্য ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে ক্যাম্প-২০, ব্লক-বি, সানশাইন এমপিসিএসি-তে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে সিবিসিপিসি কমিটি ও লোটাস এডুলেসেন্ট ক্লাবের যৌথ উদ্যোগে একটি সচেতনতামূলক সভা ও র‌্যালির আয়োজন করা হয়। সভায় আত্মহত্যা প্রতিরোধ, মানসিক সুস্থতা, হতাশা ও বিভিন্ন সংকটে থাকা ব্যক্তিদের প্রতি সহমর্মিতা এবং প্রয়োজনের সময় সহায়তা গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও শিশু-কিশোরসহ কমিউনিটির সকল সদস্যকে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের প্রতি সহযোগিতামূলক আচরণ করা এবং তাদের প্রতি সহমর্মিতা এবং প্রয়োজনীয় সহায়তা গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির মাধ্যমে কমিউনিটির বিভিন্ন এলাকায় আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক সুস্থতা বিষয়ে ইতিবাচক বার্তা প্রচার করা হয়। কার্যক্রমে সিবিসিপিসি কমিটির সদস্য ও লোটাস এডুলেসেন্ট ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং কমিউনিটির সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

#ব্রেকিংদ্যসাইলেন্স

নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে RRRC-এর আয়োজনে এবং Norway Refugee Council (NRC)-এর সহযোগিতায় একটি Art Competition অনুষ্ঠিত ...
18/09/2026

নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে RRRC-এর আয়োজনে এবং Norway Refugee Council (NRC)-এর সহযোগিতায় একটি Art Competition অনুষ্ঠিত হয়। Save the Children-এর সহযোগিতায় Breaking the Silence (BTS) উক্ত আয়োজনে অংশগ্রহণ করে এবং BTS-এর বিভিন্ন ক্লাবের কিশোর-কিশোরীরা প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা চিত্রাঙ্কনের মাধ্যমে মিয়ানমারে তাদের পূর্বের জীবন, ক্যাম্পের বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ স্বপ্ন ও আকাঙ্ক্ষা তুলে ধরে। ০৮–১৪ বছর এবং ১৫–২৪ বছর—দুইটি বয়সভিত্তিক ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
BTS-এর অংশগ্রহণকারীদের মধ্যে ৫ জন বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে—আব্দুল জব্বার (১ম), শাহিনা আক্তার (২য়), নুর কায়দা (২য়), আবদুল্লাহ (২য়) এবং রবি আলম (১ম)।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ক্যাম্প-ইন-চার্জ জনাব আব্দুল হান্নান। এছাড়াও Save the Children-এর Senior Officer, Child Protection জনাব রাজিব আকন্দ, NRC-এর প্রতিনিধি ইফাত ইসরাত ইতি, HI-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই অর্জন BTS-এর জন্য আনন্দ ও গর্বের। এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের সৃজনশীলতা, প্রতিভা ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

#ব্রেকিংদ্যসাইলেন্স

Save the Children-এর সহযোগিতায় Breaking the Silence-এর বাস্তবায়নে PCWC প্রকল্পের আওতায় ক্যাম্প-২১, ব্লক A6-এর রংধনু বয়েজ...
14/09/2026

Save the Children-এর সহযোগিতায় Breaking the Silence-এর বাস্তবায়নে PCWC প্রকল্পের আওতায় ক্যাম্প-২১, ব্লক A6-এর রংধনু বয়েজ ক্লাবে কিশোরদের নিয়ে “Three Truths and a Lie” শীর্ষক একটি অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেদের সম্পর্কে তিনটি সত্য ও একটি মিথ্যা তথ্য শেয়ার করে এবং পারস্পরিক আলোচনা ও মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে মিথ্যা তথ্যটি শনাক্ত করে। কার্যক্রমটি কিশোরদের যোগাযোগ, সামাজিক মিথস্ক্রিয়া, যৌক্তিক চিন্তা ও সক্রিয় অংশগ্রহণের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ছিল।

#ব্রেকিংদ্যসাইলেন্স

Address

Plot # 2/4, Block-G, Lalmatia Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Breaking the Silence - BTS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Breaking the Silence - BTS:

Shortcuts

Share