23/09/2026
অফিশিয়ালি বা সাধারণ পাসপোর্ট প্রসঙ্গে --
বিভিন্ন সময় অফিসিয়াল পাসপোর্ট প্রাপ্তিতা নিয়ে নানাবিধ জটিলতা তৈরি হতো। এখন নতুন পরিপত্র জারী করে তা অনেকটা সহজ করা হয়েছে। নিচে বিভিন্নজনের অফিসিয়াল পাসপোর্ট পাবার নীতিমালা যতটুকু সম্ভব ব্যাখ্যা করা হলো।
বিশেষভাবে ৫-৬ নম্বর দেখুন
১. রাজস্বখাতভুক্ত সকল গ্রেডের কর্মকর্তা/ কর্মচারী; জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, এটর্নি জেনারেল কার্যালয়, নির্বাচন কমিশন, দুদক, সিএজি অফিস, বিপিএসসি, বাংলাদেশ ব্যাংকে যারা কর্মরত আছেন তাঁদের সকলে #সরকারি_কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে GOVERNMENT ORDER (GO) এর ভিত্তিতে বিনা ফি-তে OFFICIAL Passport পাবেন। উপরে উল্লিখিত কার্যালয় বা অফিসে কর্মরত ৯ম গ্রেড বা তার ঊর্ধ্বে গ্রেডের চাকরিতে স্থায়ী কর্মকর্তাগণ #ব্যক্তিগত_কাজে (যেমন - হজ, নিজের চিকিৎসা, ট্রেইনিং, তীর্থস্থান ভ্রমণ) বিদেশ সফরে GO/NOC এর ভিত্তিতে ফি প্রদান সাপেক্ষে OFFICIAL PASSPORT পাবেন। (পূর্বে প্রথমবার অফিশিয়াল করতে হলে GO লাগতো কিন্তু এখন NOC দিয়েই ৯ম গ্রেড থেকে অফিশিয়াল পাবেন)
২. বিভিন্ন স্বায়ত্তশাসিত বা স্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং বিভিন্ন কমিশন/অথরিটির ৯ম বা তার ঊর্ধ্বে গ্রেডের কর্মকর্তাগণ #সরকারি_কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে GO দিয়ে বিনা ফি-তে অফিশিয়াল পাসপোর্ট পাবেন। উল্লিখিত কর্মকর্তারাসহ অন্যান্যজন ব্যক্তিগত কাজে GO/NOC দিয়ে ফি প্রদান সাপেক্ষে ORDINARY পাসপোর্ট পাবেন।
৩. স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি, উন্নয়ন প্রকল্পের কর্মকর্তা/কর্মচারীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের GO সাপেক্ষে সরকারি কাজে বিদেশ সফরে বিনা ফি-তে এবং ব্যক্তিগত কাজে GO/NOC ভিত্তিতে ফি প্রদান করে ORDINARY PASSPORT পাবেন।
উপরে ১-৩ এ উল্লিখিত ব্যতীত অন্যান্য সকল কর্মকর্তা /কর্মচারীগণ সরকারি কাজে বিদেশ সফরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের GO ভিত্তিতে ফি ব্যতীত এবং ব্যক্তিগত কাজে ফি দিয়ে ORDINARY Passport পাবেন।
৪. বিদেশে বাংলাদেশ মিশনে কর্মরত/পদায়নকৃত Non-Diplomatic কর্মকর্তা/কর্মচারীগণ তাঁদের স্ত্রী ও ২৫ বছরের নিচে সন্তানদের জন্য বিনা ফি-তে ৫ বছর মেয়াদি OFFICIAL Passport পাবেন। এছাড়া উক্ত মিশনে DIPLOMATIC পদমর্যাদার কর্মকর্তাগণ তাঁদের Domestic Aide দের নিয়োগের অনুমোদন নিয়ে ফি প্রদান সাপেক্ষে অফিশিয়াল পাসপোর্ট করতে পারবেন।
৫. বিশেষ আকর্ষণ: অফিশিয়াল পাসপোর্ট এর মেয়াদ এখন থেকে ৫ বছরের পরিবর্তে ১০ বছর করা হয়েছে। তবে তার পূর্বে চাকরির মেয়াদ শেষ হলে সেই দিন পর্যন্ত পাসপোর্টের মেয়াদ হবে। এবং PRL চলাকালে স্বেচ্ছায় অফিশিয়াল পাসপোর্ট পরিবর্তন করে সাধারণ পাসপোর্ট নিতে পারবেন।
৬. বিশেষ সতর্কতা: উপরে ১-এ বর্ণিত ৯ম বা তার ঊর্ধ্বে গ্রেডের যাঁদের অফিশিয়াল পাসপোর্ট আছে তাঁদেরকে অবশ্যই পুনরায় অফিশিয়াল পাসপোর্ট নিতে হবে এবং কেউ যদি অফিশিয়াল পাসপোর্ট পরিবর্তন করতে চান তাহলে যথাযথ কর্তৃপক্ষের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। 🙏🤔
বি.দ্র: জারিকৃত সকল GO/NOC ইস্যুকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওয়েবসাইটে আপলোড থাকতে হবে।
#অফিশিয়ালপাসপোর্ট
#সরকারিপাসপোর্ট