Ahsania Hajj Mission

Call Directions Website Contact the organization

Ahsania Hajj Mission Devine and Humanitarian Services

নাগরিক টিভি (Nagorik TV)র সরসরি (Live) সম্প্রচারিত বিষয় ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তরের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা এ...
16/10/2026

নাগরিক টিভি (Nagorik TV)র সরসরি (Live) সম্প্রচারিত বিষয় ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তরের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা এর বিশেষ পর্ব- “বেকারত্ব দূরীকরণে ইসলা” প্রচারিত হবে ১৬ অক্টোবার ২০২৬ শুক্রবার, বেলা ১১টায়।
অতিথি আলোচক: অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
সঞ্চালক: মাওলানা মাসুম বিল্লাহ্ বিন রেজা

“ফ্রি হজ ও উমরাহ্ প্রশিক্ষণ”তারিখ: ১৫ অক্টোবার ২০২৬ বৃহস্পতিবার, বিকাল ৩টা।স্থান: ঢাকা আহ্ছানিয়া মিশন, বাড়ি-১৯, রোড-১২, ...
15/10/2026

“ফ্রি হজ ও উমরাহ্ প্রশিক্ষণ”
তারিখ: ১৫ অক্টোবার ২০২৬ বৃহস্পতিবার, বিকাল ৩টা।
স্থান: ঢাকা আহ্ছানিয়া মিশন, বাড়ি-১৯, রোড-১২, ধানমন্ডি, ঢাকা-১২০৯
(দৈনিক আলোকিত বাংলাদেশ, ১৫ অক্টোবার ২০২৬ বৃহস্পতিবার, পৃষ্ঠা: ২, কলাম: ১-৪)।

“ফ্রি হজ ও উমরাহ্ প্রশিক্ষণ” তারিখ: ১৫ অক্টোবার ২০২৬ বৃহস্পতিবার, বিকাল ৩টা।স্থান: ঢাকা আহ্ছানিয়া মিশন, বাড়ি-১৯, রোড-১২,...
14/10/2026

“ফ্রি হজ ও উমরাহ্ প্রশিক্ষণ”
তারিখ: ১৫ অক্টোবার ২০২৬ বৃহস্পতিবার, বিকাল ৩টা।
স্থান: ঢাকা আহ্ছানিয়া মিশন, বাড়ি-১৯, রোড-১২, ধানমন্ডি, ঢাকা-১২০৯
(দৈনিক আলোকিত বাংলাদেশ, ১৪ অক্টোবার ২০২৬ বুধবার, পৃষ্ঠা: ২, কলাম: ৫-৮)।

ইসলামে মানুষ ও মানবতা - শাঈখ মুহাম্মাদ উছমান গনী (দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ০৯ অক্টোবার ২০২৬...
09/10/2026

ইসলামে মানুষ ও মানবতা
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ০৯ অক্টোবার ২০২৬, ২৭ রবীউছ ছানী ১৪৪৮ হিজরী, ২৪ আশ্বিন (শরৎকাল) ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ০৮, কলাম: ৩-৮)।

ইসলামের মূল প্রতিপাদ্য হলো মানুষ ও মানবতা। ইসলাম সব মানুষের জন্য সর্বজনীন ধর্ম। কোরআনুল কারিমে আল্লাহ–তাআলা সম.....

ইসলামে মানুষ ও মানবতা - শাঈখ মুহাম্মাদ উছমান গনী (দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ০৯ অক্টোবার ২০২৬...
09/10/2026

ইসলামে মানুষ ও মানবতা
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ০৯ অক্টোবার ২০২৬, ২৭ রবীউছ ছানী ১৪৪৮ হিজরী, ২৪ আশ্বিন (শরৎকাল) ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ০৮, কলাম: ৩-৮)।

বাংলা ভিশন টিভি (Bangla Vission TV) চ্যানেলের সাপ্তাহিক সরাসরি (Live) সম্প্রচারিত বিষয় ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্...
08/10/2026

বাংলা ভিশন টিভি (Bangla Vission TV) চ্যানেলের সাপ্তাহিক সরাসরি (Live) সম্প্রচারিত বিষয় ভিত্তিক ইসলামী আলোচনা ও প্রশ্নোত্তরের অনুষ্ঠান- “ইসলামী জ্ঞিাসা” এর বিশেষ পর্ব- “নামাজ মন্দ কাজ থেকে বিরত রাখে” প্রচারিত হবে ৮ অক্টোবার ২০২৬ বৃহস্পতিবার, বিকাল ৫টায়।
অতিথি আলোচক: অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মাাদ উছমান গনী

‘রেমিট্যান্সের ভাষা’ আরবি, তবু প্রশিক্ষণে এত অবহেলা কেন - শাঈখ মুহাম্মাদ উছমান গনী (দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, ...
05/10/2026

‘রেমিট্যান্সের ভাষা’ আরবি, তবু প্রশিক্ষণে এত অবহেলা কেন
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ০৪ অক্টোবার ২০২৬, ২২ রবীউছ ছানী ১৪৪৮ হিজরী, ১৯ আশ্বিন (শরৎকাল) ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার)।

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজারগুলোর একটি মধ্যপ্রাচ্য। দেশের বিপুলসংখ্যক কর্মী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কু.....

সৌদি আরবে সর্বোচ্চ উচ্চতম ভবন:  উচ্চতা ৬০১ মিটার (১,৯৭২ ফুট) ১২০ তলা। * দুবাই এর বুর্জ আল খলিফা (উচ্চতা: ৮২৮ মিটার বা ২,...
05/10/2026

সৌদি আরবে সর্বোচ্চ উচ্চতম ভবন: উচ্চতা ৬০১ মিটার (১,৯৭২ ফুট) ১২০ তলা।
* দুবাই এর বুর্জ আল খলিফা (উচ্চতা: ৮২৮ মিটার বা ২,৭১৭ ফুট, ১৬৩ তলা) এবং
** চায়না’র এর সাংহাই টাওয়ার (উচ্চতা: ৬৩২ মিটার বা ২০৭৩ ফুট, ১২৮ তলা) এর পর বিশ্বের তৃতীয় উচ্চতম ভবন। মালিক: সৌদী সরকার, নির্মাণকারী প্রতিষ্ঠান: বিন লাদেন গ্রুপ।
*** ১। মক্কা ক্লক রয়্যাল টাওয়ার , উচ্চতা ৬০১ মিটার (১,৯৭২ ফুট) ১২০ তলা, নির্মাণ সম্পন্ন ২০১২
২। হাজর টাওয়ার, উচ্চতা ২৭৯ মিটার (৯১৫ ফুট), ৫৮ তলা, নির্মাণ সম্পন্ন ২০১২
৩। জমজম টাওয়ার, উচ্চতা ২৭৯ মিটার (৯১৫ ফুট), ৫৮ তলা, নির্মাণ সম্পন্ন ২০১২
৪। মাকাম ইব্রাহিম টাওয়ার, উচ্চতা ২৩২ মিটার (৭৬১ ফুট), ৬১ তলা, নির্মাণ সম্পন্ন ২০১২
৫। কিবলা টাওয়ার, উচ্চতা ২৩২ মিটার (৭৬১ ফুট), ৬১ তলা, নির্মাণ সম্পন্ন ২০১২
৬। সাফা টাওয়ার, উচ্চতা ২২০ মিটার (৭২০ ফুট), ৪৬ তলা, নির্মাণ সম্পন্ন ২০০৭
৭। মারওয়াহ টাওয়ার, উচ্চতা ২২০ মিটার (৭২০ ফুট), ৪৬ তলা, নির্মাণ সম্পন্ন ২০০৮

ইসলামের আলোকে প্রবীণদের প্রতি করণীয়     - শাঈখ মুহাম্মাদ উছমান গনী (দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম...
02/10/2026

ইসলামের আলোকে প্রবীণদের প্রতি করণীয়
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ০২ অক্টোবার ২০২৬, ২০ রবীউছ ছানী ১৪৪৮ হিজরী, ১৭ আশ্বিন (শরৎকাল) ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ০৮, কলাম: ৩-৮)।

মানুষ জন্মের পর শৈশব, কৈশোর ও যৌবন পার করে বার্ধক্যে উপনীত হয়। পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, ‘আল্লাহ তোমাদের সৃষ্...

ইসলামের আলোকে প্রবীণদের প্রতি করণীয়     - শাঈখ মুহাম্মাদ উছমান গনী (দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম...
02/10/2026

ইসলামের আলোকে প্রবীণদের প্রতি করণীয়
- শাঈখ মুহাম্মাদ উছমান গনী
(দৈনিক প্রথম আলো, উপ-সম্পাদকীয় কলাম, মতামত-ধর্ম-ইসলাম, ০২ অক্টোবার ২০২৬, ২০ রবীউছ ছানী ১৪৪৮ হিজরী, ১৭ আশ্বিন (শরৎকাল) ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার, পৃষ্ঠা: ০৮, কলাম: ৩-৮)।
02/10/2026
ধর্ম
মানুষ জন্মের পর শৈশব, কৈশোর ও যৌবন পার করে বার্ধক্যে উপনীত হয়। পবিত্র কোরআন মাজিদে বলা হয়েছে, ‘আল্লাহ তোমাদের সৃষ্টি করেন। অতঃপর তোমাদের মৃত্যু ঘটান। আর তোমাদের মধ্যে কেউ পৌঁছে যায় জরাগ্রস্ত বার্ধক্য বয়সে। ফলে জানার পরেও সে আর কিছুই জানবে না (অর্থাৎ জানা জিনিস ভুলে গিয়ে শিশুর মতো হয়ে যাবে)। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ ও সর্বশক্তিমান।’ (সুরা নাহল, আয়াত: ৭০) ‘তিনিই আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেন দুর্বল অবস্থায়। অতঃপর দুর্বলতার পর শক্তি দান করেন। অতঃপর শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা চান তা–ই সৃষ্টি করেন। তিনিই সর্বজ্ঞ ও সর্বশক্তিমান।’ (সুরা রুম, আয়াত: ৫৪)
শুভ্রকেশবিশিষ্ট বৃদ্ধ মুসলিমের বিশেষ মর্যাদার বিষয়ে আমর বিন শুআইব বর্ণনা করেন, ‘যদি কেউ সাদা চুলবিশিষ্ট হয়, আল্লাহ তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন, পাপ মোচন করে দেন এবং একটি পুণ্য লিখে দেন।’ (মুসনাদে আহমাদ: ৬৯৩৭; আবু দাউদ: ৪২০২; ইবনু মাজাহ: ৩৭২১)। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যে মুসলিম সাদা চুলবিশিষ্ট হবে, কিয়ামতের দিন এটা তার জন্য জ্যোতি বা আলো হবে।’ (তিরমিজি: ১৬৩৪)। ‘নিশ্চয় শুভ্রচুলবিশিষ্ট মুসলিমকে সম্মান করাই আল্লাহকে সম্মান করার শামিল।’ (আবু দাউদ: ৪৮৪৩)। ‘প্রবীণদের সঙ্গেই তোমাদের কল্যাণ ও বরকত রয়েছে।’ (মুস্তাদরাকে হাকিম: ২১০)
একদা রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আমি কি তোমাদের মধ্যে উত্তম ব্যক্তির সংবাদ দেব না?’ তাঁরা বললেন, ‘হ্যাঁ, আল্লাহর রাসুল (সা.)!’ তিনি বললেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, যে দীর্ঘ আয়ু লাভ করে এবং সুন্দর আমল করে।’ (মুসনাদে আহমাদ: ৭২১২)
পিতা-মাতার যথাযোগ্য মর্যাদা প্রদানের নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘আর তোমার প্রতিপালক আদেশ করেছেন যে তোমরা তাঁকে ছাড়া অন্য কারও উপাসনা কোরো না এবং তোমরা পিতা-মাতার প্রতি সদাচরণ করো। তাঁদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হন, তাহলে তুমি তাঁদের প্রতি “উহ্” শব্দটিও কোরো না এবং তাঁদের ধমক দিয়ো না। আর তাঁদের সঙ্গে নরমভাবে কথা বলো। আর তাঁদের প্রতি মমতাবশে নম্রতার পক্ষপুট অবনমিত করো এবং বলো, “হে আমার প্রতিপালক! তুমি তাঁদের প্রতি দয়া করো, যেমন তাঁরা আমাকে ছোটকালে দয়াবশে প্রতিপালন করেছিলেন।”’ (সুরা ইসরা, আয়াত: ২৩-২৪)
পিতা-মাতা অমুসলিম হলেও তাঁদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নির্দেশ ইসলামে রয়েছে। যেমন আসমা বিনতে আবু বকর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.)-এর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার নিকট এলেন। আমি রাসুলুল্লাহ (সা.)-এর নিকট ফতোয়া চেয়ে বললাম, তিনি আমার প্রতি খুবই আকৃষ্ট। আমি কি তাঁর সঙ্গে সদাচরণ করব? তিনি বললেন, “হ্যাঁ, তুমি তোমার মায়ের সঙ্গে সদাচরণ করো।”’ (বুখারি: ২৬২০; মুসলিম: ১০০৩)
রাসুল (সা.) বলেন, ‘তোমাদের মধ্যকার প্রবীণ ও জ্ঞানী লোকেরা যেন আমার কাছাকাছি দাঁড়ায়। তারপর পর্যায়ক্রমে দাঁড়াবে যারা তাঁদের কাছাকাছি, তারপর দাঁড়াবে যারা তাঁদের কাছাকাছি তারা।’ (মুসলিম: ৪৩২; আবু দাউদ: ৬৭৪)
উবায়দুল্লাহ বিন উমর বলেন, ‘আমি সুলায়মান বিন আলীর নিকট ছিলাম। এ সময় কুরাইশ গোত্রের জনৈক প্রবীণ ব্যক্তি প্রবেশ করলেন। সুলায়মান বললেন, “এই প্রবীণ ব্যক্তির দিকে লক্ষ করো, তাঁকে উপযুক্ত আসনে বসাও।”’ (মুসনাদে আহমাদ: ৪৬০)
একবার মুহাইয়াসা রাসুলুল্লাহ (সা.)-এর নিকট কথা বলার জন্য অগ্রসর হন। তখন রাসুল (সা.) মুহাইয়াসাকে বললেন, ‘বড়কে কথা বলতে দাও, বড়কে কথা বলতে দাও।’ তিনি এতে বয়সে প্রবীণ ব্যক্তিকে উদ্দেশ্য করেছেন। (বুখারি: ৭১৯২; মুসলিম: ৩১৬০)
দুনিয়াতে তিনটি এমন জিনিস আছে, যা দেখলেই সওয়াব হয়—কাবা শরিফ, কোরআন মাজিদ ও পিতা-মাতার চেহারা মোবারক। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন কোনো সন্তান স্বীয় পিতা-মাতার প্রতি মহব্বতের নজরে দৃষ্টিপাত করে, আল্লাহ–তাআলা তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন।’ সাহাবিগণ বললেন, ‘যদি দৈনিক এক শতবার তাকায়?’ নবীজি (সা.) বললেন, ‘হ্যাঁ, আল্লাহ মহান ও পবিত্র।’ (বায়হাকি)
● অধ্যক্ষ মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী
সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি; সহকারী অধ্যাপক, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফিজম

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Ahsania Hajj Mission posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ahsania Hajj Mission:

Shortcuts

Share