DVM Practitioners' Group-Fan Page

DVM Practitioners' Group-Fan Page এক ঝাঁক নিবেদিতপ্রাণ ডিভিএম ডক্টর দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রাণিসম্পদ সম্পর্কিত পেইজ

27/02/2026
🚨 'ফেসবুক বিজ্ঞানীদের' নতুন আবিষ্কার: ব্রয়লার মুরগি খেলেই নাকি শিং গজাবে! 🚨হঠাৎ করেই দেশে 'গবেষক' আর 'খাদ্য ও পুষ্টি বি...
27/02/2026

🚨 'ফেসবুক বিজ্ঞানীদের' নতুন আবিষ্কার: ব্রয়লার মুরগি খেলেই নাকি শিং গজাবে! 🚨

হঠাৎ করেই দেশে 'গবেষক' আর 'খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞের' বন্যা বয়ে যাচ্ছে! হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ফরওয়ার্ড করা মেসেজ আর ভিত্তিহীন কিছু আর্টিকেলের রেফারেন্স দিয়ে তারা রাতারাতি ব্রয়লার মুরগিকে 'বিষ' ঘোষণা করে দিয়েছেন। ওনাদের কথা শুনলে মনে হয়— ব্রয়লার মুরগি ফার্মে নয়, যেন পারমাণবিক চুল্লিতে চাষ হয়!

সারা বিশ্বের বোকা মানুষ বনাম আমাদের অতি-জ্ঞানী সমাজ:
পুরো বিশ্বজুড়ে উৎপাদিত মাংসের প্রায় ৪০-৪৫% হলো পোল্ট্রি। আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে উন্নত বিশ্বের 'অশিক্ষিত' মানুষগুলো দেদারসে ব্রয়লার খাচ্ছে প্রোটিনের চাহিদা মেটাতে। কিন্তু আমাদের দেশের কিছু অতি-জ্ঞানী মানুষের চোখে ব্রয়লার মানেই নীরব ঘাতক। ওনাদের গবেষণার ঠেলায় বাজারে ব্রয়লারের দাম এমনভাবে পড়ে যায় যে, সাধারণ খামারিরা ঋণের দায়ে পথে বসে যান।

খামারির কান্না তো আর এসির বাতাসে বসে বোঝা যায় না। ভিউ আর রিচের আশায় সস্তায় প্রোটিনের সবচেয়ে বড় উৎসটাকে ধ্বংস করতে এদের জুড়ি মেলা ভার!

আসল কথায় আসি ভাই:
সমস্যা ব্রয়লার মুরগির জাতে নয়, সমস্যা হতে পারে উৎপাদন প্রক্রিয়ায়।

খামারে বায়োসিকিউরিটি মানা হচ্ছে কি না?

অ্যান্টিবায়োটিক উইথড্রয়াল পিরিয়ড (Antibiotic withdrawal period) ঠিকমতো মেনে মুরগি বাজারে আসছে কি না?

এগুলো নিয়ে কথা বলুন। গঠনমূলক সমালোচনা করুন, 'নিরাপদ ব্রয়লার' উৎপাদনে খামারিদের সচেতন করুন। কিন্তু তা না করে, "ব্রয়লার খেলেই ক্যান্সার হবে" টাইপ গাঁজাখুরি গুজব ছড়িয়ে সাধারণ মানুষের প্রোটিনের সস্তা উৎসটাকে বিতর্কিত করবেন না।

তাই আসুন, ব্রয়লার খাওয়া ছেড়ে দিয়ে সবাই মিলে হাওয়া খেয়ে প্রোটিনের চাহিদা মেটাই! আর না হলে, সস্তায় ভিউ কামানোর ধান্ধা বাদ দিয়ে গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং দেশের পোল্ট্রি শিল্প ও খামারিদের বাঁচাই।

বাংলাদেশে "পোল্ট্রি" শব্দটির বিকৃত অর্থ করা হয়। হাটে-বাজারে, হোটেলে-রেস্টুরেন্টে, গ্রামে কিংবা শহরে সব জায়গায় "পোল্ট্রি ...
11/11/2025

বাংলাদেশে "পোল্ট্রি" শব্দটির বিকৃত অর্থ করা হয়। হাটে-বাজারে, হোটেলে-রেস্টুরেন্টে, গ্রামে কিংবা শহরে সব জায়গায় "পোল্ট্রি মুরগি" কথাটি প্রচলিত হয়েছে যা দিয়ে তারা শুধুমাত্র ব্রয়লার মুরগিকে বুঝায়। যেমন বলতে শোনা যায়,"পোল্ট্রি মুরগি খাবেন নাকি দেশী মুরগি?"। যাই হোক যদি আগ্রহ থাকে তাহলে পোল্ট্রি শব্দটি দিয়ে বৈজ্ঞানিকভাবে কি বুঝায় আসুন জেনে নিই।

“পোল্ট্রি” বলতে এমন সব গৃহপালিত পাখিকে বোঝায়, যাদের মানুষ মাংস, ডিম, পালক বা অন্যান্য উৎপাদন লাভের উদ্দেশ্যে পালন করে।

🐓 পোল্ট্রি শব্দের সংজ্ঞা

সংজ্ঞা:
“যে সকল গৃহপালিত পাখি মানুষ খাদ্য (মাংস ও ডিম), পালক বা অন্যান্য বাণিজ্যিক উদ্দেশ্যে পালন করে, তাদেরকে সম্মিলিতভাবে পোল্ট্রি বলা হয়।”

---

🐔 পোল্ট্রির অন্তর্ভুক্ত প্রধান পাখি

1. মুরগি (Chicken) — বিশ্বের সবচেয়ে বেশি পালন করা পোল্ট্রি প্রজাতি।

2. হাঁস (Duck)

3. রাজহাঁস (Goose)

4. টার্কি (Turkey)

5. কোয়েল (Quail)

6. গিনি ফাউল (Guinea fowl)

7. পায়রা (Pigeon) — অনেক স্থানে বাণিজ্যিকভাবে পালন করা হয়।

8. ইমু ও অস্ট্রিচ (Emu, Ostrich) — বৃহৎ দেহের বাণিজ্যিক পাখি, কিছু দেশে “পোল্ট্রি ইন্ডাস্ট্রি”-র অংশ হিসেবে গণ্য।

📘 বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা

পোল্ট্রি হলো Aves (পাখি) শ্রেণির অন্তর্ভুক্ত গৃহপালিত পাখি।

এগুলোর বৈশিষ্ট্য হলো—

দেহ পালকে আবৃত,

ঠোঁট আছে কিন্তু দাঁত নেই,

ডিম পাড়ে (oviparous),

উষ্ণ রক্তবিশিষ্ট (warm-blooded)।

অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এরা প্রোটিনসমৃদ্ধ খাদ্য (মাংস ও ডিম) সরবরাহ করে।

💼 পোল্ট্রি বিজ্ঞানের শাখা

পোল্ট্রিকে কেন্দ্র করে যে বিজ্ঞান বা বিষয় অধ্যয়ন করা হয় তাকে বলা হয় Poultry Science।
এখানে অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো—

পোল্ট্রির প্রজনন ও বংশবিস্তার (Breeding)

পুষ্টি (Nutrition)

রোগ ও প্রতিরোধ (Disease and Immunity)

ব্যবস্থাপনা (Management)

উৎপাদন ও বিপণন (Production & Marketing)

কাজেই আমরা যারা পোল্ট্রি নিয়ে কাজ করি তারা শুধুমাত্র ব্রয়লার মুরগি নয় বরং সবধরনের গৃহপালিত পাখি নিয়ে কাজ করি যেগুলো ডিম ও মাংস উৎপাদন করতে পারে।

29/07/2025

পবিপ্রবির এ্যানিমেল হাসবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা "বিএসসি ভেট সায়েন্স এন্ড এএইচ" কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাকৃবির আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে একাডেমিক সকল কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

©পবিপ্রবি সাংবাদিক সমিতি

28/07/2025

DVM VS AH.
It’s time to Conclude the issue.
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অনুষদ ফ্যাকাল্টি অব ভেটেরিনারি সায়েন্স (এফভিএস)।
কালের বিবর্তনে অন্যন্য ডিসিপ্লিনের অনুষদ প্রতিষ্ঠার পাশাপাশি ভেটেরিনারি অনুষদ থেকে আলাদা হয়ে এনিম্যাল হাজবেন্ড্রি (এএইচ) অনুষদ তৈরি হয়। যেটি ছিলো একটি ঐতিহাসিক ভুল, এ বিষয়ে বিস্তারিত আলোচনা নিষ্প্রয়োজন, কেবল তিক্ততাই বাড়াবে, কখনোই সামনে আগাতে সাহায্য করবেনা। গ্লোবালি বিভিন্ন মডেল থাকলেও আমাদের দেশের জন্য কম্বাইন্ড ডিগ্রিই একমাত্র উপযুক্ত সমাধান। মানুষের যেমন সুস্থ থাকা আর কর্মক্ষম থাকা পরস্পর বিপরীতমুখী প্যারামিটার নয় বরং পরিপূরক তেমনি এনিম্যাল প্রডাকশন ও হেলথ একে অপরের পরিপূরক। এনিম্যাল সুস্থ থাকা সাপেক্ষ প্রডাকশন সম্ভব, প্রডাকশন থাকলে এনিম্যাল ফার্মিং সম্ভব। বিপরীতভাবে এনিমেল সুস্থ না থাকলে প্রডাকশন থাকবেনা, প্রডাকশন না থাকলে খামার করবে কে?
তাই হেলথ ও প্রডাকশন একই সূত্রে গাঁথা।
এ বিষয়কে সামনে রেখে এনাম কমিশন, এরশাদুল বারী কমিশন বিভিন্ন সময় রিপোর্ট ও সুপারিশ করেছেন। মন্ত্রনালয় প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু মূলত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এএইচ ফ্যাকাল্টির সম্মানিত স্যারদের আত্নকেন্দ্রিক দৃষ্টিভংগীর কারণে এটি বাস্তবায়ন সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাকৃবি থেকে ব্যর্থ হয়ে ফেরত গিয়ে প্রতিষ্টা করেন ৪ টি ভেটেরিনারি কলেজ, যেগুলো বর্তমানে বিশ্ববিদ্যালয় ও পরবর্তিতে আরো ১০ টি প্রায় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে যার প্রতিটি কম্বাইন্ড কারিকুলাম।
কিন্তু বাকৃবি পড়ে আছে সেই বিগত শতাব্দীর গ্যাঁড়াকলে। বিভিন্ন ক্যাম্পাস থেকে যখন কম্বাইন্ড ডিগ্রি নিয়ে গ্র্যাজুয়েট বের হচ্ছিলো, এফভিএস এর ছেলেরা কম্বাইন্ড এর আন্দোলন করে, প্রডাকশন কোর্সের জন্য আন্দোলন করে। কিন্তু মহামতি এএইচ থিংক ট্যাংক এর কোন পরিবর্তন আসেনি।
কিন্তু সময় কারো জন্য বসে থাকেনা। সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে।
ফিল্ডে কর্মরত কোন ভেট বা এএইচ বিভাজন চায়না। কেবলি নিজেদের পিছিয়ে দিচ্ছে ভার্সিটি কেন্দ্রিক এই বিভাজন।
সামনের দিনগুলোতে এমন হবেই যে, কম্বাইন্ড ডিগ্রি ছাড়া কেউ আবেদন করতে পারবেননা সরকারি চাকরিতে। বেসরকারি কোম্পানিগুলো অলরেডি শুরু করেছে। এমন একদিন আসবে বাকৃবির দুই ফ্যাকাল্টির ছাত্ররা কান্না করবে এপ্লাই করতে না পেরে, সেদিন আসার আগেই নিজেদের বিভাজন মেটান। মাদার ইউনিভার্সিটির ফাদার ব্রাদার ফ্যাকাল্টি বলে সময়ের সাথে আপডেট না হলে হারিয়ে যেতে হবে, কেউ করুনা দেখাবেনা।
এক্টু ভাবুন, বাকৃবির ভেটরা এপ্লাই করতে পারবে ১৬৮ টি পোস্ট এ, এএইচ ভাইয়েরা ৪২টি তে।
অন্য ভার্সিটির কম্বাইন্ড গ্র‍্যাজুয়েটরা এপ্লাই করবে ১৬৮+৪২=২১০টি পোস্ট এ (বিসিএস সার্কুলার- স্ক্রিনশট সংযুক্ত)

দীর্ঘদিন যাবত ভেটেরিনারি ও এনিম্যাল হাজবেন্ড্রি গ্রেজুয়েট গন একসাথে কাজ করছেন প্রফেশন এর উন্ময়নের জন্য।

ফিল্ডের প্রত্যেকটা ছেলে অনুভব করছে যে কম্বাইন্ড ডিগ্রি পেলে তাদের প্রত্যেকের জব অপরচুনিটি অনেক বেশি হতো।
দেশকে আরো বেটার সার্ভিস দেয়া যেতো। সবাই দৃঢ় প্রত্যয়ী একদিন বাকৃবির ভাতৃপ্রতিম দুটি ফ্যাকাল্টি এক হবে।
তো, তাদের জিজ্ঞাসা করতাম, ক্যাম্পাসে থাকা কালে তোমরা কেন এই অনুভূতি প্রকাশ করতে পারোনা?

একজন বললো, স্যার আমি ফ্যাকাল্টির ছাত্রদের নেতৃত্ব দিয়েছি কোন এক সময় কিন্তু যখনি ডিগ্রি নিয়ে কথা বলতে চেয়েছি তখনি আমাকে হুমকি দেয়া হয়েছে "তুই ডিগ্রি নিয়ে কথা বলিস! এত সাহস! দেখবো কিভাবে তোর ডিগ্রি হয়!"
আমাকে ক্যারির পর ক্যারি দিয়ে থামিয়ে দেয়া হয়েছে। বললাম সেইসব মহান স্যারদের জন্য সমবেদনা।
করুন কন্ঠে উত্তর না স্যার...তাদের কখনোই ক্ষমা নেই।
😭😭😭😭😭😭😭😭
আমরা কালো অধ্যায় শেষ করে আলোর পথে চলতে চাই।

আমাদের দেশে ডিভিএম (Doctor of Veterinary Medicine) বনাম অ্যানিম্যাল হাজবেন্ড্রি (Bsc in AH) দ্বন্দ্ব বহু পুরনো। দেশের স্বার্থে এবং এই বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের ভবিষ্যত নিরাপদ করতে এই দ্বন্দ্বের চিরস্থায়ী সমাধান জরুরি। গত ২৯জুন প্রাণিসম্পদ উপদেষ্টার একটি বক্তব্যের বলে এই দ্বন্দ্ব আবার জেগে উঠেছে। উপদেষ্টা মহোদয় চাকরি ক্ষেত্রে কম্বাইন্ড (BSC in Vet Sc. & AH) বেশি সুবিধা পাবে বলে মন্তব্য করেন। এএইচ এর স্যারেরা কিছু ছেলেদের দিয়ে হাস্যকর একটা ব্যানার হাতে দিয়ে একটা শোডাউওন করান
স্যার, আপনারাতো বলেন, আপনাদের স্বাধীনতা আছে আপনাদের ইচ্ছা মতো গ্র্যাজুয়েট তৈরি করার। তাহলে সরকার বা কোম্পানির স্বাধীনতা নেই তাদের চাহিদামতো গ্র্যাজুয়েট নিয়োগ দেয়ার? গ্লোব এখন উন্মুক্ত, বাকৃবির চারদেয়ালে সীমাবদ্ধ নয়।
বাস্তবতা মেনে নিয়ে স্মার্ট ডিসিশন নিন, আপনাদের সম্মান কমবেনা।

আপনাদের একতা মিথ চালু আছে- নিউট্রিশনের উপর প্রজেক্ট বেশি আসে। সেসব প্রজেক্ট দখল করতে ভেট রা কম্বাইন্ড চায়।
আশ্চর্য চিন্তা ভাবনা!
মেডিসিন ডিপার্টমেন্ট কি প্যাথলজির বা মাইক্রো বায়োলজির প্রজেক্ট নিয়ে যায়? কখনোই না।
যার যার স্পেশালাইজড ফিল্ডে তারা গবেষনা করবে, একে অপরকে ইন্টারফেয়ার করবে তার কোন সুযোগ নেই। কম্বাইন্ড ডিগ্রির ক্যাম্পাসে যা প্রেক্টিস হচ্ছে। ডিএলএস এর প্রতিটি প্রকল্পে ভেট এএইচ মিলেমিশে কাজ করছেন।

কম্বাইন্ড ডিগ্রি ও ডিভিএম ডিগ্রি মূলত একই ডিগ্রি শুধু নামের পার্থক্য মাত্র। তারা (কম্বাইন্ড) হয়তো অল্প কিছু ক্রেডিট বেশি পড়ে যা বিশ্ববিদ্যালয় ভেদে ভিন্ন হওয়া স্বাভাবিক। কম্বাইন্ড ডিগ্রি ও ডিভিএম ডিগ্রিধারীরা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল থেকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন পেয়ে থাকে। অন্য দিকে এএইচ গেজুয়েটদের নিউট্রিশন, প্রডাকশন সহ ক্লিনিকেল সাব্জেক্ট ছাড়া ভেটেরিনারি প্রায় সকল সাব্জেক্ট পড়তে হয়।
তাই এক্ষেত্রে শুধু সামান্য কারিকুলাম ও নামের পার্থক্যের জন্য দেশের চাকরি থেকে বঞ্চিত হওয়া সবার জন্য অবিচার ও বৈষম্য।
আমরা দেখে আসছি ফিল্ডের কতিপয় সুবিধাভোগী ভেট/এএইচ গ্র্যাজুয়েট ছাড়া সবাই কম্বাইন্ড চায়। ভেটেরনারিয়ানরাতো এতার জণ্য বারবার আন্দোলন করছে।
আশার কথা হলো এই প্রথম এ এইচ গ্রেজুয়েটরা প্রকাশ্য আন্দোলনে নেমেছে।

সারমর্মঃ
✅ বাকৃবির এএইচ থিংকট্যাংক কে অনুরুধ করব, বাস্তবতা মেনে আপনাদের সন্তান তুল্য ছাত্রদের দাবি মেনে নিয়ে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করুন।
✅ বাকৃবির ভেট থিংকট্যাংক কে অনুরুধ করব, এএইচ ছাত্ররাও আপনাদের সন্তান, তাদের ন্যয্য দাবি আদায়ে সহযোগীতা করুন।
✅ বাকৃবির ভেট স্টুডেন্টদেরকে অনুরুধ করব, এএইচ ছাত্ররা যেই দাবি করছে সেই দাবি মূলত তোমাদের। তোমাদের দাবি আদায়ে মূলত তারা ছিলো প্রধান বাঁধা। তোমাদের দাবি আদায়ে তারা বারবার দেয়াল হয়েছিলো। ⚠️ আজকে তারা তোমাদের একই দাবিতে একাত্ন হয়েছে। তোমাদের উচিত তাদের দাবিতে একাত্ন হয়ে আজ থেকেই তাদের পাশে থাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপতর, বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন, লাইভস্টক ক্যাডার এ্যাসোসিয়েশন, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল কম্বাইন্ড ডিগ্রির দাবিতে একমত।
এএইচ স্যারদের সামান্য আন্তরিকতা পারে ছাত্রদের এই জীবন সুরক্ষিত করতে।
নাম ডিভিএম হোক আর বিএসসি ভেট সায়েন্স এন্ড এএইচ হোক, ডিগ্রি একটা হোক। সেটা হবে কম্বাইন্ড ডিগ্রি।
Now or Never.
One DLS, One Cadre, One Profession, One Degree.

© Md.Nure Alam
ULO,DLS.
©BAU Journalist Association.

দেশপ্রেমিক ভেটেরিনারিয়ান এবং এনিমেল হাজবেনড্রিয়ান এবং ছাত্রসমাজ এই যৌক্তিক দাবী সাথে একাত্বতা ঘোষণা করেছেন।

ব্রাক ও সরকার কে ধন্যবাদ।  কৃত্রিম  প্রজননের মত জরুরি  সেবাতে সুনির্দিষ্ট রেট নির্ধারণ করে দেওয়ার জন্য। খামারীগন সচেতন হ...
24/07/2025

ব্রাক ও সরকার কে ধন্যবাদ। কৃত্রিম প্রজননের মত জরুরি সেবাতে সুনির্দিষ্ট রেট নির্ধারণ করে দেওয়ার জন্য। খামারীগন সচেতন হলে আশাকরি অযাচিত খরচ কমবে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DVM Practitioners' Group-Fan Page posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DVM Practitioners' Group-Fan Page:

Share