25/10/2025
আসসালামু আলাইকুম..
লায়ন্স ক্লাব অফ ঢাকা রিজেন্সি এবং লিও ক্লাব অফ ঢাকা রিজেন্সি.
আগামী ২৯ এবং ৩০ অক্টোবর,২০২৫ দুই দিন ব্যাপী বিভিন্ন সেবামূলক কার্যক্রম আয়োজন করতে যাচ্ছে, যেখানে রংপুর জেলার পীরগঞ্জের চতরা এলাকার সমতলভূমির সাঁওতাল, মাহালি এবং মালপাহাড়ি উপজাতিদের জন্য বিভিন্ন পণ্য, পণ্য এবং শিক্ষা উপকরণ, চিকিৎসা পরীক্ষা এবং সহায়তা প্রদান করা হবে।
সেবাসমুহ হলো:-
১) বস্ত্র বিতরন (শাড়ী ও লুঙ্গী)
২) শিশুদের প্যাকেট খাদ্য ও বয়স্কদের খাবার বিতরণ
৩) আদিবাসী মেয়েদের তিনটি টিমে ৪২ জন মেয়ে খেলোয়াড়ের মাঝে ১০ টি ফুটবল ও সবার জন্য জার্সি বিতরন
৪) আদিবাসী সংস্কৃতির নানারকম পরিবেশনা ও পুরস্কারের ব্যবস্থা
৫) চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের ১০০ জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষা সামগ্রী বিতরন
৬) আদিবাসীদের মনোরঞ্জনের জন্য আদিবাসী মেয়েদের মাঝে ৮ টিমের মধ্যে ফুটবল খেলার আয়োজন ও পুরস্কার বিতরন
৭) ১০০ টি পরিবারে নানা রকম ফলজ বনজ এবং ঔষধি গাছ বিতরণ
৮) চতরা এলাকাবাসীর বিনোদনের জন্য করোতোয়া নদীর কোন এক পয়েন্টে বিশাল #নৌকা_বাইচের আয়োজন এবং পুরস্কার বিতরণ
৯) আমার প্রতিষ্ঠিত চতরা সঙ্গীত একাডেমীর শিল্পীদের পরিবেশনায় অতিথিদের সম্মানে সংগীত সন্ধ্যা ও শিল্পীদের মাঝে #সহায়তা প্রদান।
১০) ডায়বেটিস টেস্ট।
১১) ডেন্টাল টেস্ট