ASM Foundation

ASM Foundation আত্মমানবতার সেবায় নিবেদিত। এএসএম ফাউন্ডেশন একটি নন-প্রফিট ওরগানাইজেশন

এএসএম ফাউন্ডেশনের ‘শেষযাত্রা’ প্রকল্প। সহসাই চালু হচ্ছে। আত্মমানবতার সেবায় নিয়োজিত ‘এএসএম ফাউন্ডেশনের’ সঙ্গে থাকুন, আপনা...
20/02/2026

এএসএম ফাউন্ডেশনের ‘শেষযাত্রা’ প্রকল্প। সহসাই চালু হচ্ছে। আত্মমানবতার সেবায় নিয়োজিত ‘এএসএম ফাউন্ডেশনের’ সঙ্গে থাকুন, আপনার পবিত্র অনুদান দিন। পৌঁছে যাবে সব অসহায় মানুষের কাছে।

Rahamat Rahman Business Barta MD Rofik Ullha Md Mofiz Ullah Mohammad Bablu Abul Hasem BSc Mohammad Nur Uddin Rabeya Begum

মরহুম আজিমা-সফি দম্পতির চার ছেলে। সম্পর্ক অটুট থাকুক আজীবন। আজিমা-সফি ফাউন্ডেশনের চার কর্ণধার। Rahamat Rahman MD Kamrul ...
01/08/2025

মরহুম আজিমা-সফি দম্পতির চার ছেলে। সম্পর্ক অটুট থাকুক আজীবন। আজিমা-সফি ফাউন্ডেশনের চার কর্ণধার।

Rahamat Rahman MD Kamrul Islam Mohammad Bablu Rabeya Begum Mohammad Rahamat Ullah Md Mofiz Ullah

আজিমা-সফি মেমোরিয়াল ফাউন্ডেশন (এএসএম ফাউন্ডেশন) প্রস্তাবিত হাসপাতাল। আল্লাহ যেন কবুল করেন। আমিন। Rahamat Rahman MD Kamru...
12/07/2025

আজিমা-সফি মেমোরিয়াল ফাউন্ডেশন (এএসএম ফাউন্ডেশন) প্রস্তাবিত হাসপাতাল। আল্লাহ যেন কবুল করেন। আমিন।

Rahamat Rahman MD Kamrul Islam Mohammad Bablu Rabeya Begum Mohammad Rahamat Ullah Md Mofiz Ullah

আজিমা-সফি মেমোরিয়াল ফাউন্ডেশন (এএসএম ফাউন্ডেশন) এর প্রস্তাবিত আপনালয় বা বৃদ্ধাশ্রম। আল্লাহ যে কবুল করেন। আমিন। Rahamat R...
12/07/2025

আজিমা-সফি মেমোরিয়াল ফাউন্ডেশন (এএসএম ফাউন্ডেশন) এর প্রস্তাবিত আপনালয় বা বৃদ্ধাশ্রম। আল্লাহ যে কবুল করেন। আমিন।

Rahamat Rahman MD Kamrul Islam Mohammad Bablu Rabeya Begum Mohammad Rahamat Ullah Md Mofiz Ullah

আত্মমানবতার সেবায় নিবেদিত Rahamat Rahman MD Kamrul Islam Mohammad Bablu Rabeya Begum Mohammad Rahamat Ullah
08/07/2025

আত্মমানবতার সেবায় নিবেদিত

Rahamat Rahman MD Kamrul Islam Mohammad Bablu Rabeya Begum Mohammad Rahamat Ullah

রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। আল্লাহ মা-বাবাকে জান্নাতবাসী করুক। এএসএম ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে মা-বাবার ...
09/06/2025

রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা। আল্লাহ মা-বাবাকে জান্নাতবাসী করুক। এএসএম ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে মা-বাবার আত্মার মাগফেরাত কামনা করছি।

Rahamat Rahman Rabeya Begum Mohammad Bablu MD Kamrul Islam

আমাদের কোনো ভাই নেই, বাবার সম্পত্তি কীভাবে পেতে পারি?বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা নির্বাচিত...
16/05/2025

আমাদের কোনো ভাই নেই, বাবার সম্পত্তি কীভাবে পেতে পারি?

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা নির্বাচিত প্রশ্নের উত্তর দিয়েছেন

প্রশ্ন: আমরা তিন বোন, কোনো ভাই নেই। আমার বাবার বয়স প্রায় আশি বছর। বাবার বয়সজনিত অসুস্থতার কারণে চাচার ছেলেরা আমার বাবার সম্পত্তি দেখাশোনা করেন। শুনেছি, বাংলাদেশের আইন অনুযায়ী কারও পুত্রসন্তান না থাকলে মৃত্যুর পর তাঁর ভাইয়ের ছেলেরা সম্পত্তির একটি অংশ পাবেন, এটা কতটুকু সত্য? আমার বাবা যদি সব সম্পত্তি আমাদের তিন বোন ও মায়ের মধ্যে ভাগ করে দিতে চান, তাহলে কী করতে হবে, আইনগতভাবে কি সেটা সম্ভব?

নাম প্রকাশে অনিচ্ছুক, বাড্ডা, ঢাকা

উত্তর: যেহেতু আপনাদের কোনো ভাই নেই, তাই আপনার বাবার মৃত্যুর পর উত্তরাধিকার হিসেবে আপনার চাচাতো ভাইয়েরা আপনার বাবার সম্পত্তির একটি অংশ পাবেন। সে ক্ষেত্রে আপনার বাবা যদি তাঁর সব সম্পত্তি আপনাদের তিন বোন ও মায়ের মধ্যে ভাগ করে দিতে চান, তাহলে তা হেবা দলিল সম্পাদনের মাধ্যমে তাঁর জীবিত অবস্থায় আপনার বোনদের এবং মায়ের নামে হস্তান্তর করে দিতে হবে। দান করার সঙ্গে সঙ্গে ওই সম্পত্তি হস্তান্তরও করতে হবে।

হেবার ক্ষেত্রে শুধু রক্তসম্পর্কিত আত্মীয় তথা স্বামী ও স্ত্রীর মধ্যে, মা–বাবা ও সন্তানের মধ্যে, ভাই-ভাই, বোন-বোন অথবা ভাই-বোন, দাদা-দাদি, নানা-নানি থেকে নাতি-নাতনি ও নাতি-নাতনি থেকে নানা-নানি সম্পর্কের মধ্যে নামমাত্র ১০০ টাকা ফিতে রেজিস্ট্রেশনের সুযোগ পাওয়া যাবে।

দানকে মুসলিম আইনে হেবা বলা হয়ে থাকে। কারও কাছ থেকে প্রতিদান বা বিনিময় ছাড়া কোনো কিছু নিঃশর্তে গ্রহণ করাকে দান বলা হয়। সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ (টিপিঅ্যাক্ট)–এর ১২২ ধারা অনুসারে সম্পত্তিদাতা কোনো ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে কোনো সম্পত্তি হস্তান্তর করলে এবং গ্রহীতা বা গ্রহীতার পক্ষে কোনো ব্যক্তি ওই সম্পত্তি গ্রহণ করলে তাঁকে দান বলা হয়। দান বা হেবা বৈধ হতে হলে তিনটি শর্ত পূরণ করতে হয়—

• দাতা কর্তৃক দানের ঘোষণা প্রদান।

• গ্রহীতার পক্ষ হতে দান গ্রহণ করা বা স্বীকার করা।

• দাতা কর্তৃক গ্রহীতাকে দানকৃত সম্পত্তির দখল প্রদান।

একবার সম্পত্তি দান বা হেবা করার পর আদালতের ডিক্রি ছাড়া বাতিল করা যাবে না। তবে দানপত্র সম্পাদন করলেও সম্পত্তিটি হস্তান্তর করা না হলে, কিছু ক্ষেত্রে তা বাতিল হতে পারে। হেবা করার পদ্ধতি শুধু মুসলমানদের জন্য প্রযোজ্য। তবে দান যেকোনো ধর্মের লোকেরাই করতে পারেন। দানের ক্ষেত্রেও দাতা ও গ্রহীতার সম্পূর্ণ সম্মতি থাকতে হয়। প্রতিটি হেবা দান দলিলের জন্য সরকার কর্তৃক নির্ধারিত ফি জমা দিতে হবে। ২০০৫ সালের আগস্ট মাস থেকে হেবা করা সম্পত্তির দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক করা হয়েছে।

আপনার বাবা যদি জীবিত থাকা অবস্থায় আপনার, আপনার বোনদের এবং মায়ের নামে সম্পত্তি হস্তান্তর করতে চান, তাহলে তিনি হেবা দলিল সম্পাদন এবং রেজিষ্ট্রি করে তা করতে পারেন। অন্যান্য উত্তরাধিকাররা এ বিষয়ে কোনো আপত্তি করতে পারবে না।

আইন–অধিকারশুধু মেয়েসন্তান থাকলে সম্পত্তি কীভাবে ভাগ হবে বকুল সাহেবের একটিমাত্র মেয়ে। মেয়েটি প্রাপ্তবয়স্ক হলেও তাঁর বিয়ে ...
16/05/2025

আইন–অধিকার
শুধু মেয়েসন্তান থাকলে সম্পত্তি কীভাবে ভাগ হবে

বকুল সাহেবের একটিমাত্র মেয়ে। মেয়েটি প্রাপ্তবয়স্ক হলেও তাঁর বিয়ে হয়নি। বকুল সাহেব উত্তরাধিকারসূত্রে অঢেল সম্পত্তির মালিক। তাঁর এক ভাই এবং ভাইয়ের ছেলে আছে। কিন্তু তাঁদের সঙ্গে তাঁর বনিবনা হয় না। তিনি শুনেছেন উত্তরাধিকার আইন অনুযায়ী ছেলে না থাকলে বাবার মৃত্যুর পর মেয়ে সম্পত্তির অর্ধেক পেয়ে থাকে। বাকি সম্পত্তি তাঁর ভাই বা ভাইয়ের ছেলেরা পায়। বকুল সাহেব চান না, তাঁর মৃত্যুর পর তাঁর ভাই বা ভাইয়ের ছেলেরা এ সম্পত্তির দাবিদার হোক। তাঁর ইচ্ছা, একমাত্র মেয়েই তার সব সম্পত্তির মালিক হবে।

বকুল সাহেবের মতো যাদের শুধু কন্যাসন্তান আছে, এ রকম অনেক বাবাই চিন্তায় থাকেন তাঁদের অবর্তমানে সম্পত্তি কীভাবে তাঁর কন্যারা পাবে। জেনে নেওয়া যাক, মুসলিম পারিবারিক আইনে এ সম্পর্কে কী বলা হয়েছে।

সম্পত্তির ভাগ কীভাবে

মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, মৃত ব্যক্তির মেয়েই যদি একমাত্র সন্তান হন, তাহলে সেই মেয়ে মোট সম্পত্তির অর্ধেক পাবে। যদি একাধিক মেয়ে থাকে এবং ছেলে না থাকে, মেয়েরা মোট সম্পত্তির দুই–তৃতীয়াংশ পাবে এবং এ অংশ সব মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ হবে। বাকি সম্পত্তি অন্যরা পাবে।

বাবার মৃত্যুর সময় যদি তাঁর স্ত্রী অর্থাৎ মেয়ের মা বেঁচে না থাকেন, তাহলে তাদের পুরো সম্পত্তির অর্ধেক তাঁর মেয়ে পাবে। তাঁর মেয়ে অর্ধেক পাওয়ার পর বাকি সম্পত্তি অন্য ওয়ারিশরা পাবে। যদি স্ত্রী বেঁচে থাকেন, তাহলে তাঁর স্ত্রী সম্পত্তির এক–অষ্টমাংশ পাবে এবং মেয়ে সম্পত্তির অর্ধেক পাবে এবং বাকি সম্পত্তি অন্যরা পাবে।

যদি স্ত্রী বেঁচে থাকেন এবং একাধিক মেয়ে থাকে এবং কোনো ছেলে না থাকে, তাহলে মেয়েরা সম্পত্তির দুই–তৃতীয়াংশ পায়। মৃত ব্যক্তির এক বা একাধিক মেয়ে থাকলে এবং তাঁর ভাই, বোন জীবিত না থাকলে, ভাই বা বোনের ছেলেরা ক্রমান্বয়ে সম্পত্তির ভাগ পায়। আপন ভাই বা বোন না থাকলে সৎভাই, সৎবোন (যারা অন্য মায়ের সন্তান) কিংবা তারা না থাকলে সৎভাইয়ের পুত্র থাকলেও অবশিষ্টভোগী হিসেবে তারাও সম্পত্তির ভাগ পাবে। মৃত ব্যক্তির বাবা কিংবা মা জীবিত থাকলে কন্যাসন্তানের পাশাপাশি বাবা, মা এক–তৃতীয়াংশ পায়। মৃত ব্যক্তির অন্য কোনো ধরনের ওয়ারিশ না থাকলে তখনই কেবল কন্যা বা কন্যারা পুরো সম্পত্তি পাবে।

ছেলে না থাকলে কেউ তাঁর এক বা একাধিক মেয়েকে জীবিত অবস্থায় সম্পত্তি হেবা বা দান করে যেতে পারেন। তবে এ দান করতে হবে যথাযথ উপায়ে এবং দানের সব আইন মেনে। যেমন দানটি অবশ্যই ঘোষিত হতে হবে। দ্বিতীয়ত, দানকৃত সম্পত্তি মেয়ের দখলে দিয়ে দিতে হবে বা হস্তান্তর করে দিতে হবে এবং দানের লিখিত দলিল অবশ্যই রেজিস্ট্রি করতে হবে।

অপ্রাপ্তবয়স্ক কন্যাকেও দান করা যাবে। তবে সম্পত্তির দখল মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরই দিয়ে দিতে হবে। তবে মেয়েকে সম্পত্তি দিয়ে দেওয়া মানে এই নয় যে বাবা–মাকে সম্পত্তি ছেড়ে চলে যেতে হবে। বাবা–মা মেয়ের সঙ্গেই অবস্থান করতে পারবেন। আর মেয়ের বিয়ে দিয়ে দিলে যদিও মেয়ের নামে সম্পত্তি থাকে, মেয়ের সম্পত্তিতে বাবা–মার বসবাস করতে আইনত কোনো বাধা নেই।

অনেককেই বলতে শোনা যায়, মেয়েকে উইল করে যাবে। মনে রাখতে হবে, মেয়েকে পুরো সম্পত্তির এক–তৃতীয়াংশের বেশি উইল করা যাবে না। এর বেশি উইল করলে অন্য উত্তরাধিকারীদের সম্মতি লাগবে। আর উইল কার্যকর হবে উইলকারীর মৃত্যুর পর। অনেকে মেয়ে বা মেয়েদের হেবা করে দিয়ে মেয়ের কাছে থেকে পাওয়ার অব অ্যাটর্নি দলিলের মাধ্যম সম্পত্তি বিক্রি এবং তত্ত্বাবধান করার ক্ষমতা নিয়ে থাকে। এ ধরনের পাওয়ার অব অ্যাটর্নি হতে হবে রেজিস্ট্রিকৃত এবং সাবালক মেয়েদের সম্মতিতে।

তানজিম আল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী

Address

Shyamoli Housing Society Ltd
Dhaka
1207

Telephone

+8801710101828

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASM Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ASM Foundation:

Share