EDC Dhaka Division

EDC Dhaka Division EDC একটি অলাভজনক সেবাধর্মী প্রতিষ্ঠান?

আমাদের কার্যক্রম নিয়ে কিছু কথা এখানে তুলে ধরছি।

আমাদের মূল লক্ষ্য মানুষকে সময় উপযোগী ও বাজারের চাহিদা অনুযায়ী ব্যবসা করতে উদবুগ্ধ করা। ব্যবসার শুরুর পরিকল্পনা থেকে শুরু করে টিকে থাকা ও প্রসার সব ক্ষেত্রেই আমরা সাহায্য করে থাকি। আশা করি আমাদের নীচের তথ্যগুলো আমাদের কাজ সম্পর্কে কিছু ধারনা দেবে।

তথ্য ও কাউন্সেলিং - কোন ব্যক্তি/উদ্যোক্তা আমাদের অফিসে এলে তার ব্যবসায়িক সমস্যাগুলো এবং তিনি কি করতে

চা্ন আমরা প্রথমে শুনি। যিনি ঠিক করেননি কি করতে চান, তাকে আইডিয়া খোঁজার প্রক্রিয়া জানিয়ে দেই। যার ব্যবসায়িক আইন জানা নেই, তাকে আইন জানিয়ে দেই। যার খরচের হিসাব করতে সমস্যা হচ্ছে। তাকে সেই হিসাবটা শিখিয়ে দেই। বিপণন, উৎপাদন, বাজার গবেষণা পরিকল্পনার পদ্ধতি হাতে কলমে প্রশিক্ষণ দেই বিনামূল্যে (শনিবার-বৃহঃস্পতিবার, সকাল ১০টা-৫টা)। ব্যাংক থেকে কিভাবে ঋণ পাওয়া যায় বা ভালো প্রশিক্ষণ কেন্দ্র কোনটি সেই নির্দেশণা দেই।

উদ্যোক্তা আড্ডা ও সংযোগ - এছাড়াও আমাদের ডিরেক্টরীতে যারা একই ধরণের ব্যবসা করছেন তাদের সাথে একটি সংযোগ করিয়ে দেই ব্যবসায়িক প্রত্যক্ষ জ্ঞানের সুবিধার্থে। প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের অফিসে উদ্যোক্তা আড্ডা বসে ৩টা-৫টা পর্যন্ত। এখানে উদ্যোক্তারা তাদের ব্যবসায়য়িক অভিজ্ঞতা নিয়ে গল্প করেন এবং নিজেদের যোগাযোগ ক্ষেত্র তৈরী করেন।

অনলাইন কার্যক্রম - Online -এ সাপোর্ট হিসেবে এ সপ্তাহ থেকে আমরা Skype আড্ডাটি রাতে নিয়ে যাচ্ছি। প্রতি শনিবার রাত সাড়ে ৯টা -১১তা পর্যন্ত Skype তে উদ্যোক্তাদের গল্প ও দিক নির্দেশণা শুনতে পাচ্ছেন বিনামূল্যেই। যুক্ত হতে Skype তে Add করুন edc_bd বা Entrepreneur Adda এবং Entrepreneur Development Centre (EDC)।

প্রশিক্ষণ - এছাড়াও খুব দ্রুত আমরা কিছু ট্রেণিং-এর ব্যবস্থা করতে যাচ্ছি যেটা পরবর্তিতে আপনাদের জানিয়ে দেবো আমরা।

বিশ্ববিদ্যালয় সেমিনার - আমাদের আরেকটি কার্যক্রমের মধ্যে আছে সেমিনার করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে উৎসাহিত করা।

আমাদের অফিসের ঠিকানাঃ বাড়ি-৪৭ (প্রিয়প্রাঙ্গণ), লিফটের ৪, সড়ক-১৫, সেক্টর-৩, উত্তরা, ঢাকা-১২৩০, ফোনঃ 01875351007, 01875351004

Address

Priyoprangon (4th Floor), House No# 47, Road# 15, Sector# 3, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when EDC Dhaka Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to EDC Dhaka Division:

Share