Bangladesh Film Students' Association-BFSA

Bangladesh Film Students' Association-BFSA BFSA is a registered professional organization of all present and former film students in Bangladesh.
(4)

The organization made its debut at a pre-scheduled general meeting of film students of Dhaka University, Jagannath University, Jatiya Kabi Kazi Nazrul Islam University, Canadian University of Bangladesh and Stamford University on 5th December 2021. The meeting was chaired by Sadman Shahriar, convener of the organization and student of Department of Film and Television, Jagannath University. The o

rganization was formed and debuted with the consent of a total 51 film students from Dhaka University, Jagannath University, Jatiya Kabi Kazi Nazrul Islam University, Canadian University of Bangladesh and Stamford University. Aims and objectives of the Organization:

1.To Connect all the certified film students of Bangladesh;
2.To ensure the rights and facilities of Film Students' ;
3.To ensure student friendly environment in the educational institutions;
4.To introduce better films to local audience, Creating a community with a better film taste, making better ones;
5.To Accelerate fair Film Society movement, promote healthy cine culture, bring positive changes in local film industry. Apply for General Membership:

https://forms.gle/LhFV32F3MYQYUT7k8


Apply For Alumni Membership:

https://forms.gle/MLnccLfpdR2p1LEF6

ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র প্রদর্শনীতে বাধা প্রদান ও বন্ধের বিরুদ্ধে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BFSA) এর পক্...
31/05/2026

ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র প্রদর্শনীতে বাধা প্রদান ও বন্ধের বিরুদ্ধে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BFSA) এর পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি ও প্রতিবাদলিপি

ঈদ মোবারক! 🌙✨বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BFSA)-এর পক্ষ থেকে সবাইকে আনন্দময় ও বরকতময় পবিত্র ঈদুল আযহার শুভেচ...
27/05/2026

ঈদ মোবারক! 🌙✨

বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (BFSA)-এর পক্ষ থেকে সবাইকে আনন্দময় ও বরকতময় পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। এই ঈদ সবার জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (BFSA)-এর ৩য় বার্ষিক সাধারণ সভা ২০২৬-এর অংশ হিসেবে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো "...
24/05/2026

বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (BFSA)-এর ৩য় বার্ষিক সাধারণ সভা ২০২৬-এর অংশ হিসেবে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হলো "Film Students’ Film Screening 2026"। বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে চলচ্চিত্রপ্রেমী দর্শক ও তরুণ নির্মাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি এক উৎসবমুখর আবহে রূপ নেয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অফিশিয়াল সিলেকশনে স্থান পাওয়া ০৬টি চলচ্চিত্রের তরুণ প্রতিনিধিদের BFSA এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক বরণ করে নেওয়া হয়। তরুণ এই সৃষ্টিশীল প্রতিভাদের সম্মানিত করতে পারা আমাদের জন্য অত্যন্ত গৌরবের।অভ্যর্থনা শেষে এক নান্দনিক ও প্রাণবন্ত পরিবেশে শুরু হয় চলচ্চিত্র প্রদর্শনী। প্রতিটি চলচ্চিত্রে ফুটে উঠেছে আমাদের তরুণ নির্মাতাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ও গল্প বলার মুন্সিয়ানা, যা উপস্থিত দর্শক ও অতিথিদের গভীরভাবে মুগ্ধ করেছে।

প্রদর্শিত চলচ্চিত্রসমূহ:
১. ৯৮৮৯ - পরিচালক: কাজী সালমান শীশ
২. What If - পরিচালক: তানহা তাবাসসুম
৩. বৈঠক - পরিচালক: শাজিদ শামস
৪. ত্রৈধবিন্দু - পরিচালক: মোঃ সাকিব হোসাইন
৫. Home-Made - পরিচালক: নিয়াজ মোর্শেদ সম্পদ
৬. Not A Dream - পরিচালক: সিফাত রহমান ও সামিয়া লারা মৌমিতা

এই আয়োজনকে সফল করে তোলার জন্য উপস্থিত সকল সম্মানিত অতিথি, চলচ্চিত্র অনুরাগী এবং তরুণ নির্মাতাদের প্রতি BFSA আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। তরুণ চলচ্চিত্রকারদের বিকাশে এবং বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে BFSA সদা প্রতিশ্রুতিবদ্ধ।

#চলচ্চিত্রের_জয়_হোক

গত ১৯ মে বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (BFSA)-এর ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে ...
21/05/2026

গত ১৯ মে বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রে বাংলাদেশ ফিল্ম স্টুডেন্ট'স অ্যাসোসিয়েশন (BFSA)-এর ৩য় বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত এক বিশেষ প্যানেল আলোচনায় দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র শিক্ষক, সমালোচক ও গবেষকেরা অংশ নেন। “বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষা: সংকট, সম্ভাবনা এবং ভবিষ্যৎ” শীর্ষক এই আলোচনায় বক্তারা দেশের বর্তমান পাঠদান পদ্ধতি, কারিকুলামের সীমাবদ্ধতা এবং একাডেমিয়ার সাথে ইন্ডাস্ট্রির দূরত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। চলচ্চিত্র শিক্ষার গুণগত মানোন্নয়নে আমূল সংস্কার এবং যথাযথ রাষ্ট্রীয় নীতিমালার ওপর জোর দিয়ে আলোচকেরা ভেতরের মূল সংকটগুলো খতিয়ে দেখার আহ্বান জানান।

আলোচনার অন্যতম প্রধান দিক ছিল ক্লাসরুমগুলোতে প্রশ্ন করার সংস্কৃতি বা চিন্তাশীল চেতনার অভাব। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে সমালোচক বিধান রিবেরু জানান যে, আমাদের বর্তমান শিক্ষাদান পদ্ধতি হয়ে গেছে 'ব্যাংক ডিপোজিট' মডেলের মতো; যেখানে শিক্ষকেরা ক্লাসে এসে তথ্য মাথার মধ্যে ডিপোজিট করে চলে যান আর শিক্ষার্থীরা প্রশ্ন করতে না শিখে স্রেফ নিষ্ক্রিয়ভাবে তা গিলে খাচ্ছে, যা পরবর্তীতে তাদের ইন্ডাস্ট্রিতে গিয়ে নতুন সমাজ বা বাস্তবতার প্রতিফলন ঘটাতে বাধা দেবে। তাঁর এই বক্তব্যের সূত্র ধরে তাত্ত্বিক পড়াশোনার চেয়ে ব্যবহারিক দক্ষতায় জোর দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে চিত্রনাট্যকার সাদিয়া খালীদ রীতি বলেন, আমেরিকার ফিল্ম স্কুলের তুলনায় আমাদের এখানে প্র্যাক্টিক্যাল কাজের মূল্যায়ন না করে একগাদা থিওরি মুখস্থ করানো হচ্ছে, যার ফলে শিক্ষকেরা কোন বিষয়ে স্পেশালাইজড তা খেয়াল না করেই সব ক্লাস নেওয়া হচ্ছে। একই সাথে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মেলবন্ধনের অভাব নিয়ে অধ্যাপক ড. ইমরান ফিরদাউস উল্লেখ করেন, যারা চলচ্চিত্রের তত্ত্ব বোঝেন তাদের সাথে মূল ধারার প্র্যাক্টিশনারদের দূরত্ব বাড়ছে, অথচ সঠিক বিকাশের জন্য পুঁথিগত জ্ঞান ও ব্যবহারিক অভিজ্ঞতার সিনার্জি অত্যন্ত জরুরি।

চলচ্চিত্রের গুণগত মানোন্নয়নে ইনস্টিটিউশনাল এক্সচেঞ্জ এবং বাজেট ও ভালো চলচ্চিত্রের সম্পর্কের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও ইনফ্রাস্ট্রাকচার বিনিময়ের আহ্বান জানিয়ে লেকচারার কাজী সালমান শীশ স্পষ্ট করেন যে, সিনেমা বানাতে বিশাল বাজেটই শেষ কথা নয়, বরং সুনির্দিষ্ট চিন্তা ও শৈল্পিক বোধই আসল, যার প্রমাণ আব্বাস কিয়ারোস্তামির কম বাজেটের ছবিগুলো। তবে নীতিনির্ধারকদের উদাসীনতা ও কারিকুলামে জগাখিচুড়ি অবস্থার তীব্র সমালোচনা করে অভিনেতা ও চলচ্চিত্র শিক্ষক মনোজ প্রামাণিক বলেন, চলচ্চিত্রকে নিছক সামাজিক বিজ্ঞানের অংশ মনে করে ভোটের জোরে এর মূল শৈল্পিক দিকটি হেয় করা হচ্ছে। এই আমলাতান্ত্রিক চিন্তাভাবনা থেকে বের হয়ে চলচ্চিত্রের সামগ্রিক ইকোসিস্টেম গড়ে তুলতে চলচ্চিত্র সংগঠক জহিরুল ইসলাম কচি একটি 'টিচার্স পুল' গঠন ও নীতিনির্ধারণী জায়গায় বড় ধরনের ধাক্কা দেওয়ার আহ্বান জানিয়ে আলোচনা শেষ করেন।

20/05/2026

BFSA-র নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সামিয়া লারা মৌমিতা এবং সাধারণ সম্পাদক মিনহাজ বিন ফিরোজ।

20/05/2026
20/05/2026

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ‘শিক্ষা, চলচ্চিত্র, পরিবর্তন’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন অনুষ্ঠিত হয়...

বিজ্ঞপ্তিআগামী ০১ (এক) বছরের জন্য বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর ১৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ২০২৬-২৭ এ...
20/05/2026

বিজ্ঞপ্তি
আগামী ০১ (এক) বছরের জন্য বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর ১৭ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী সংসদ ২০২৬-২৭ এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হলো-

কেন্দ্রীয় নির্বাহী সংসদ ২০২৬-২৭

সভাপতিঃ সামিয়া লারা মৌমিতা

সহ-সভাপতিঃ রুহিনু মল্লিক
খায়রুল হাসান আকাশ
সিফাত রহমান

সাধারণ সম্পাদকঃ মিনহাজ বিন ফিরোজ

যুগ্ম-সাধারণ সম্পাদকঃ মাহজাবিন তাসনিম মুনিয়া
রোমান আকন্দ

কোষাধ্যক্ষঃ মোঃ রাশেদুল হাসান রায়হান

সাংগঠনিক সম্পাদকঃ নিয়াজ মোর্শেদ সম্পদ

দপ্তর সম্পাদকঃ মাইশা মাহবুব এশা

প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ রাহমা আল বিল্লাহ

তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ অরণ্য খন্দকার

নির্বাহী সদস্যঃ আমরীন ইসলাম মাহী
মুরসালিন সরকার
সালসাবিল বিনতে সালাম
নানজীবা নূরাঈনুমা প্রিয়ন্তী
নাঈমা সিকদার

দায়িত্ব প্রাপ্ত সদস্যদের আগামী ১৫ (পনেরো) কার্য দিবসের মধ্যে ৩০০ টাকা কমিটি ফি সংগঠনের তহবিলে জমা দিয়ে দায়িত্ব গ্রহণ করতে হবে অন্যথায় পদটি শুন্য বলে গণ্য হবে।

বিকাশ/ নগদঃ ০১৮৭৬৪৪৫০৬৭

‎প্রেস রিলিজ‎অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিল্ম  স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন ’র ৩য় বার্ষিক সাধারণ সভা ও চলচ্চিত্র  শিক্ষার সংকট ও ...
20/05/2026

‎প্রেস রিলিজ
‎অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন ’র ৩য় বার্ষিক সাধারণ সভা ও চলচ্চিত্র শিক্ষার সংকট ও ভবিষ্যত নিয়ে প্যানেল আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনী

‎ঢাকা, ১৯ মে ২০২৬:

‎বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষার্থীদের অন্যতম সংগঠন বাংলাদেশ ফিল্ম স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (BFSA)-এর ৩য় বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ গতকাল রাজধানীর বাংলামোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। “শিক্ষা, চলচ্চিত্র, পরিবর্তন” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, চলচ্চিত্র নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

‎অনুষ্ঠানের শুরুতে BFSA’র বার্ষিক কার্যক্রম প্রতিবেদন ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের বিদায়ী সভাপতি সাদমান শিহির। পরে সংগঠনের গঠনতন্ত্র সংশোধন, নতুন সদস্য কার্ড বিতরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। একইসঙ্গে ১৭ সদস্যের নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়।
‎এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী সামিয়া লারা মৌমিতা সভাপতির দায়িত্বে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মিনহাজ বিন ফিরোজ।
‎এছাড়াও সহ-সভাপতি পদে রুহিন মল্লিক , খায়রুল হাসান আকাশ, সিফাত রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মাহজাবিন তাসনিম মুনিয়া, রোমান আকন্দ।
‎কোষাধ্যক্ষ পদে মোঃ রাশেদুল হাসান রায়হান। সাংগঠনিক সম্পাদক পদে নিয়াজ মোর্শেদ সম্পদ, দপ্তর সম্পাদকে দায়িত্বে মাইশা মাহবুব এশা। প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহমা আল বিল্লাহ।
‎আরো নির্বাচিত হয়েছেন তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরণ্য খন্দকার।
‎নির্বাহী সদস্য, আমরীন ইসলাম মাহী, মুরসালিন সরকার, সালসাবিল বিনতে সালাম, নানজীবা নূরাঈনুমা প্রিয়ন্তী, নাঈমা সিকদার।

‎অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষা: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ” শীর্ষক প্যানেল আলোচনা। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সমালোচক ও চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় এর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ এর প্রধান ও সহকারী অধ্যাপক ড. ইমরান ফিরদাউস, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক কাজী সালমান এবং চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু। আয়োজনে আরো ছিলেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি জহিরুল ইসলাম কচি। সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উল্লাহ। অভিনেতা ও জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মনোজ প্রামাণিক।

‎আলোচকরা বলেন, বাংলাদেশে চলচ্চিত্র শিক্ষার বিস্তার ঘটলেও এখনো দক্ষতা উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিগত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সংযোগের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে। তরুণ চলচ্চিত্র নির্মাতাদের জন্য আরও বাস্তবমুখী শিক্ষা ও প্রদর্শনের সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।

‎অনুষ্ঠানে BFSA’র নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাও তুলে ধরা হয়।

‎দিনব্যাপী আয়োজনের শেষ পর্বে অনুষ্ঠিত হয় “Film Students’ Film Screening 2026”। এতে নির্বাচিত ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। চলচ্চিত্রগুলো হলো—
‎“9889” (পরিচালনা: কাজী সালমান শীষ),
‎“What If” (তানহা তাবাসসুম),
‎“Boithok” (শাজিদ শামস),
‎“Troidhobindu” (মো. সাকিব হোসাইন),
‎“Home-Made” (নিয়াজ মোরশেদ সম্পদ) এবং
‎“Not A Dream” (সিফাত রহমান ও সামিয়া লারা মৌমিতা)।

‎BFSA নেতৃবৃন্দ জানান, চলচ্চিত্র শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নেটওয়ার্ক গড়ে তোলা এবং বিকল্প চলচ্চিত্র চর্চাকে এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

We are ready to welcome you.Please join our 3rd BFSA AGM 2026 at Bishwo Shahitto Kendro, Banglamotor.Happening now!
19/05/2026

We are ready to welcome you.
Please join our 3rd BFSA AGM 2026 at Bishwo Shahitto Kendro, Banglamotor.

Happening now!

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:15 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801876445067

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Film Students' Association-BFSA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Film Students' Association-BFSA:

Share