05/04/2026
পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে একসূত্র-Eksutra ইউনিট, ইয়ুথ এন্ডিং হাঙ্গার চট্টগ্রাম আয়োজন করছে ব্যতিক্রমধর্মী বৈশাখী ফটো কনটেস্ট— “আমার সাজ, আমার ঐতিহ্য” 📸
📸 প্রতিযোগিতার ক্যাটাগরি:
১. ক্যাটাগরি 'ক' (বাঙালি লোকজ সাজ): শাড়ি, পাঞ্জাবি বা চিরায়ত বাঙালি পোশাকে আপনার বৈশাখী রূপ।
২. ক্যাটাগরি 'খ' (আদিবাসী/এথনিক ঐতিহ্যবাহী সাজ): চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, খুমি, পাংখোয়া, লুসাই, রাখাইন এবং অন্যান্য জাতিগোষ্ঠীর বা অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকারের নান্দনিক উপস্থাপনা।
📝 অংশগ্রহণের নিয়মাবলী:
১. কেবল বাংলাদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
২. বিদেশে বসবাসেরকারী বাংলাদেশী নাগরিকগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।
৩. ছবিটি অবশ্যই পহেলা বৈশাখ বা বর্ষবরণ উপলক্ষে তোলা নতুন ছবি হতে হবে।
৪. একজন প্রতিযোগী যেকোনো ১টি ক্যাটাগরিতেই অংশগ্রহণ করতে পারবে।
৫. আপনার ছবিটি আমাদের অফিসিয়াল গ্রুপে [Link: https://www.facebook.com/groups/803997969202838] পোস্ট করুন।
৬. ফেইক আইডি বা অস্বাভাবিক রিয়েকশন/শেয়ার ধরা পড়লে ডিসকোয়ালিফাই করা হবে।
৭. অশালীন/অপ্রাসঙ্গিক কোনো ছবি গ্রহণযোগ্য হবে না।
৮.. উল্লেখিত গ্রুপ ছাড়া অন্য কোথাও পোস্ট করলে সেটি গ্রহণযোগ্য হবে না।
৯. পোশাকের বিবরণ (ঐচ্ছিক) :আপনার সাজ বা পোশাকের বিশেষত্ব সম্পর্কে ১-২ বাক্য লিখতে পারেন।
১০. কোনো অংশগ্রহণকারীর জাতিসত্তা, পোশাক, সংস্কৃতি বা ব্যক্তিগত ছবিকে কেন্দ্র করে অবমাননাকর, আক্রমণাত্মক বা আপত্তিকর মন্তব্য/প্রতিক্রিয়া প্রদান সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এ ধরনের আচরণ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রতিযোগিতা থেকে বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১. পোস্টের সাথে আপনার নাম, ক্যাটাগরি, জেলার নাম এবং নিচের হ্যাশট্যাগগুলো ব্যবহার করুন:
১২. এই প্রতিযোগিতার যেকোনো নিয়মাবলী সংশোধন, পরিবর্তন বা প্রয়োজনবোধে সম্পূর্ণ বাতিল করার পূর্ণ এখতিয়ার একসূত্র কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
⏰ সময়সীমা:
ছবি জমা দেওয়ার শেষ সময়: ১২ এপ্রিল ২০২৬ রাত ১১:৫৯ মিনিট
⚖️ বিজয়ী নির্বাচন পদ্ধতি:
আপনার বিজয় নির্ভর করবে দুটি বিষয়ের ওপর—
🔹 ৫০% মার্কস: আপনার পোস্টের রিয়েক্ট, কমেন্ট ও শেয়ারের ওপর অর্থাৎ পোস্ট এনগেজমেন্টের ওপর
🔹 ৫০% মার্কস: জাজ প্যানেলের বিচার (সাজ, ক্রিয়েটিভিটি এবং প্রেজেন্টেশন)।
🏆 আকর্ষণীয় পুরস্কার:
প্রতিটি ক্যাটাগরিতে সেরা ৩ জন পাচ্ছেন—
🥇 ১ম স্থান: সম্মাননা ক্রেস্ট + সার্টিফিকেট
🥈 ২য় স্থান: সার্টিফিকেট + আকর্ষণীয় গিফট কার্ড
🥉 ৩য় স্থান: সার্টিফিকেট
📢🏆ফলাফল প্রকাশ:
কনটেস্টের ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ১৪ই এপ্রিল ২০২৬
ঐতিহ্যের রঙে নিজেকে রাঙিয়ে হয়ে উঠুন এবারের বৈশাখী আয়োজনের সেরা বিজয়ী! আমরা অপেক্ষায় আছি আপনার দারুণ সব ছবির। 📸✨
কনটেস্ট সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ করুন +8801533307977 এই নম্বরে।