22/06/2026
ফিরে এসেছে চান্দা ভাই ছেড়ে যেতে হবে স্থান "সিদ্ধান্ত আপনার।
আপনি আপনার টেকসই উন্নয়ন বুঝে নিবেন! নাকি অন্যায়ের সাথে আপোষ করে চাঁদা দিবেন!!
ভাটারা থানাধীন ৪০ নং ওয়ার্ড, কোকাকোলা থেকে ঢালী বাড়ি কাঁচা বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে জলাবদ্ধতা সহ ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছিল।
অভ্যুত্থান পরবর্তী রাস্তাটির সংস্কার ও মেরামতে এলাকার যুব সমাজ উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় রাস্তাটির টেকসই উন্নয়ন করার জন্য সরকার অনুমোদন
করে। কিন্তু আশ্চর্য দুঃখজনক বিষয় হলো রাস্তাটির কাজ শুরুর আগেই দীর্ঘদিনের চান্দা ভাইয়েরা ফেরত এসেছে। কোকাকোলা ঢালী বাড়ি সংযোগ সড়কটির উন্নয়ন কাজের শুরুতেই ঠিকাদারের কাছে প্রতি কেজি রড থেকে ২০ টাকা, করে চাঁদা দাবি করছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক ও জনস্বার্থবিরোধী।
সচেতন নাগরিক ও জনসাধারণের করণীয় ঃ
সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে চাঁদাবাজি একটি গুরুতর অপরাধ। এ ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
১। জরুরি সহায়তা: চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ ও তাৎক্ষণিক নিরাপত্তার জন্য জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা নিন।
২। সরাসরি অভিযোগ দায়ের:
চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ (যেমন: ছবি, ভিডিও, বা প্রত্যক্ষদর্শীদের বিবরণ) সহ সংশ্লিষ্ট এলাকার প্রশাসনিক কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করুন।
৩। দুর্নীতি দমন কমিশন (দুদক):
সরকারি কোনো উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের সময় চাঁদাবাজি ও ঠিকাদারের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ সরাসরি দুদক হটলাইন ১০৬ এ জানাতে পারেন।
৪। সচেতনতা বৃদ্ধি:
ঠিকাদার যাতে চাপের মুখে কাজ বন্ধ না করে বরং প্রশাসনের সহযোগিতা নিন। এছাড়াও স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে কাজ সম্পন্ন করার বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করতে হবে।