কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন

কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন "প্রতি ঢেউয়ের বিপরীতে, আমরা আছি আপনার পাশে"

কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন অসহায় শিক্ষার্থীর ফর্ম পূরণের টাকা প্রদান করে তার ফর্ম পূরণের কার্যক্...
12/08/2026

কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন অসহায় শিক্ষার্থীর ফর্ম পূরণের টাকা প্রদান করে তার ফর্ম পূরণের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। 🤍

মানবতার সেবায় পাশে থাকতে পেরে আমরা আনন্দিত। এই মহৎ কাজে সহযোগিতা ও সমর্থন করার জন্য ফাউন্ডেশনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ❤️

মানবতার সেবায়—কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন।

গতকাল ছিল আমাদের কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন এর সম্মানিত স্বাস্থ্যসেবা উপদেষ্টা জনাব ফরহাদ আহমেদ ভাই এবং গুরুত্বপূর্...
11/08/2026

গতকাল ছিল আমাদের কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন এর সম্মানিত স্বাস্থ্যসেবা উপদেষ্টা জনাব ফরহাদ আহমেদ ভাই এবং গুরুত্বপূর্ণ সদস্য জনাব আল আমিন ভাইয়ের শুভ জন্মদিন।
দুজনের প্রতিই রইলো আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমে আপনাদের আন্তরিকতা, সহযোগিতা ও দায়িত্বশীলতা আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করে।
মহান আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-শান্তি ও জীবনের সর্বক্ষেত্রে সফলতা দান করুন এবং মানবতার সেবায় আরও বেশি কাজ করার তাওফিক দিন।
শুভ জন্মদিন, ফরহাদ আহমেদ ভাই ও আল আমিন ভাই।

02/08/2026

একটি ছোট্ট মেয়ে টাইফয়েডে আক্রান্ত…
মা অন্তঃসত্ত্বা, নিজের কষ্ট ভুলে সন্তানের পাশে দিন-রাত কাটাচ্ছেন।
বাবা একজন অটোরিকশা চালক—সারাদিন পরিশ্রম করেও চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন।
এদিকে পরিবারের দাদুও হাসপাতালে ভর্তি।
একটি পরিবারের ওপর যেন একসাথে নেমে এসেছে অসহায়ত্বের পাহাড়।

এমন কঠিন সময়ে মানবতার দায়বদ্ধতা থেকেই আমাদের ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র চেষ্টা করেছে। হয়তো আমাদের সহযোগিতা সব কষ্ট দূর করতে পারবে না, কিন্তু আমরা বিশ্বাস করি—বিপদের সময় একটি সহানুভূতির হাত অনেক বড় শক্তি হয়ে ওঠে।

আল্লাহ যেন ছোট্ট শিশুটিকে দ্রুত সুস্থতা দান করেন, অন্তঃসত্ত্বা মাকে নিরাপদ রাখেন, দাদুকে শিফা দান করেন এবং পরিবারটির সব দুঃখ-কষ্ট দূর করে দেন।

**যারা অর্থ সহায়তা করতে চান তারা কমেন্টে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।**

৪৭তম রক্তদান সম্পন্ন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ভাইয়ের বড় বোনের অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ ...
02/08/2026

৪৭তম রক্তদান সম্পন্ন
আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ভাইয়ের বড় বোনের অপারেশনের জন্য জরুরি ভিত্তিতে এ পজিটিভ রক্তের প্রয়োজন হলে, আমাদের মানবিক সদস্য তন্ময় এবং জাহিদ রক্ত দিয়ে সহযোগিতা করেন।
আলহামদুলিল্লাহ, সফলভাবে অপারেশন সম্পন্ন হয়েছে এবং তিনি এখন সুস্থতার পথে।
তন্ময় জাহিদের এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। মহান আল্লাহ রোগীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং রক্তদাতাদেরকে উত্তম প্রতিদান দান করুন। 🤲❤️
- কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন
মানবতার পাশে, সবসময়।

৪৬তম রক্তদান সম্পন্ন বসুরহাট ইবনে সিনা হাসপাতালে ৫ মাসের এক গর্ভবতী মায়ের রক্তশূন্যতা দেখা দিলে জরুরি ভিত্তিতে এ পজিটিভ ...
28/07/2026

৪৬তম রক্তদান সম্পন্ন
বসুরহাট ইবনে সিনা হাসপাতালে ৫ মাসের এক গর্ভবতী মায়ের রক্তশূন্যতা দেখা দিলে জরুরি ভিত্তিতে এ পজিটিভ রক্তের প্রয়োজন হয়। এমন সংকটময় মুহূর্তে আমাদের ফাউন্ডেশনের একজন মানবিক সদস্য (নাম প্রকাশে অনিচ্ছুক) রক্ত দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তার এই নিঃস্বার্থ মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা।
মহান আল্লাহ গর্ভবতী মা ও তার অনাগত সন্তানকে সুস্থ ও নিরাপদ রাখুন এবং রক্তদাতাকে উত্তম প্রতিদান দান করুন।
- কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন

আজ কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি Istiak Ahmmed Midon ভাইয়ের শুভ জন্মদিন। আপনার দূরদর্শী নেতৃত্ব, দা...
10/07/2026

আজ কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি Istiak Ahmmed Midon ভাইয়ের শুভ জন্মদিন।
আপনার দূরদর্শী নেতৃত্ব, দায়িত্বশীলতা এবং মানবিক চিন্তাধারা আমাদের ফাউন্ডেশনের প্রতিটি পদক্ষেপকে আরও দৃঢ় করেছে। মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার যে মানসিকতা আপনি ধারণ করেন, তা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস।
আপনার হাত ধরেই অনেক মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়েছে, অসংখ্য মানুষের মুখে ফুটেছে হাসি। এই সুন্দর পথচলা আরও দীর্ঘ হোক, আরও সমৃদ্ধ হোক।
এই শুভ দিনে মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত, সুখ, শান্তি ও জীবনের সর্বক্ষেত্রে সফলতা দান করেন। মানবতার সেবায় আপনার অবদান আরও বিস্তৃত হোক।
শুভ জন্মদিন, ইশতিয়াক আহমেদ মিধন ভাই।
- কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন:(CMSF)
মানবতার পাশে, সবসময়।

আজ কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন এর সম্মানিত সাধারণ সম্পাদক Ziaur Rahaman ভাইয়ের শুভ জন্মদিন। আপনার নেতৃত্ব, দায়িত্ববো...
10/07/2026

আজ কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন এর সম্মানিত সাধারণ সম্পাদক Ziaur Rahaman ভাইয়ের শুভ জন্মদিন।
আপনার নেতৃত্ব, দায়িত্ববোধ ও মানবিক চিন্তাধারা আমাদের সংগঠনের পথচলাকে আরও শক্তিশালী করেছে। নীরবে, নিষ্ঠার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার মানসিকতা আমাদের সবার জন্য অনুপ্রেরণা।
এই বিশেষ দিনে মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত ও জীবনের সর্বক্ষেত্রে সফলতা দান করেন। মানবতার সেবায় আপনার এই সুন্দর পথচলা যেন আরও সমৃদ্ধ হয়।
শুভ জন্মদিন, জিয়াউর রহমান ভাই।
- কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন:(CMSF)

৪৫তম রক্তদান সম্পন্নএকজন প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশনের জন্য জরুরি ও পজিটিভ রক্তের প্রয়োজন হলে, আমাদের ফাউন্ডেশনের গু...
01/07/2026

৪৫তম রক্তদান সম্পন্ন
একজন প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশনের জন্য জরুরি ও পজিটিভ রক্তের প্রয়োজন হলে, আমাদের ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সদস্য Ahmed Bin Tamim ভাই রক্ত দিয়ে সহযোগিতা করেন।
মানবিক এই উদ্যোগের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ।
আল্লাহ মা ও নবজাতককে সুস্থ রাখুন এবং রক্তদাতাকে উত্তম প্রতিদান দান করুন।

- কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন

ব্লাড ডোনেশন নাম্বার -৪৪ঢাকায় এক মায়ের প্রেগন্যান্সিজনিত সিজার অপারেশনের জন্য জরুরি ও পজিটিভ রক্তের প্রয়োজন হলে, আমাদের ...
01/07/2026

ব্লাড ডোনেশন নাম্বার -৪৪
ঢাকায় এক মায়ের প্রেগন্যান্সিজনিত সিজার অপারেশনের জন্য জরুরি ও পজিটিভ রক্তের প্রয়োজন হলে, আমাদের সম্মানিত সভাপতি Istiak Ahmmed Midon ভাই তাৎক্ষণিকভাবে রক্ত দিয়ে সহযোগিতা করেন।
রক্তের এই ছোট্ট দানই একটি মা ও তার নবজাতকের জন্য হতে পারে নতুন জীবনের আশীর্বাদ।
আল্লাহ মা ও নবজাতককে সুস্থ রাখুন এবং আমাদের সভাপতিকে উত্তম প্রতিদান দান করুন। 🤲❤️
- কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন:(CMSF)

আলহামদুলিল্লাহ।আজ কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন এর অফিসে আমাদের ফরেন কমিটির সম্মানিত সদস্যদের দেশে আগমন উপলক্ষে এক আন্...
30/06/2026

আলহামদুলিল্লাহ।
আজ কোম্পানিগঞ্জ মানবসেবা ফাউন্ডেশন এর অফিসে আমাদের ফরেন কমিটির সম্মানিত সদস্যদের দেশে আগমন উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা ও চা-চক্রের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সদস্যবৃন্দ এবং ফাউন্ডেশনের দায়িত্বশীলরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই একে অপরের সাথে মতবিনিময় করেন এবং আগামী দিনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। বিশেষভাবে স্বাগত জানাই আমাদের ফরেন কমিটির সদস্যবৃন্দকে :-
Jaker Rumel
ইসমাইল শেখ রাজ
Baizid Samir
Sohab H. Akash
প্রবাসে থেকেও আপনারা যেভাবে ফাউন্ডেশনের প্রতিটি মানবিক উদ্যোগে পাশে থাকেন, সহযোগিতা করেন এবং অনুপ্রেরণা দিয়ে যান, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের।
আপনাদের এই স্বল্প সময়ের দেশে অবস্থান সুন্দর ও আনন্দময় হোক। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, নিরাপদ রাখুন এবং মানবতার সেবায় আরও বেশি অবদান রাখার তাওফিক দান করুন।
- কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন

Address

Dhaka

Telephone

+8801631969390

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোম্পানীগঞ্জ মানব সেবা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share