Citizen's Platform

Citizen's Platform Launched officially in June 2016 by prominent civil society figures, it has expanded into a national network comprising around 150 NGOs.

The Citizen’s Platform for SDGs Bangladesh is a civil society initiative actively engaging with the government to drive the agenda-2030 implementation for sustainable development. Collaborating with partners, the platform prioritizes marginalized communities, youth and disadvantaged groups striving to represent their interests and concerns in policymaking under the SDG principle of "Leave no one b

ehind." It aims to empower these communities collectively by elevating their voices, promoting research prepared from their perspectives, and strengthening partner organizations' capacities. All these are being done to make these left behind people visible and heard in the national policy discourse and its programmatic delivery.

31/03/2026
নতুন সরকার শপথ নিয়েছে। অর্থনীতি কি স্বস্তি দেবে, নাকি চাপ বাড়াবে? আমরা বিশ্লেষণ করছি বাস্তব চিত্র। উত্তর জানতে আগামীকাল ...
18/02/2026

নতুন সরকার শপথ নিয়েছে। অর্থনীতি কি স্বস্তি দেবে, নাকি চাপ বাড়াবে? আমরা বিশ্লেষণ করছি বাস্তব চিত্র।

উত্তর জানতে আগামীকাল সকাল ১১টায় সরাসরি দেখুন নাগরিক প্ল্যাটফর্ম-এর মিডিয়া ব্রিফিং

19/01/2026

বাংলাদেশ আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে।
স্বাধীনতার আদর্শ, ১৯৯০-এর গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র–জনতার অভ্যুত্থান—এই তিন প্রবাহ এক জায়গায় এসে মিলেছে।

এই মুহূর্তে রাষ্ট্র ও রাজনীতির কেন্দ্রে নাগরিকের কণ্ঠ না থাকলে পরিবর্তন অসম্পূর্ণ থেকে যাবে।

👉 সেই বিশ্বাস থেকেই প্রণীত হয়েছে নাগরিক ইশতেহার ২০২৬—
তৃণমূলের অভিজ্ঞতা, ক্ষোভ ও প্রত্যাশা থেকে উঠে আসা
একটি অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক ও জীবন্ত দলিল।

এটি কোনো চূড়ান্ত ঘোষণা নয়—
এটি জনগণের সমষ্টিগত দরকষাকষির হাতিয়ার।
পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলাবে, পরিমার্জিত হবে, হালনাগাদ হবে।

📄 পড়ুন, শেয়ার করুন, মত দিন—
কারণ রাষ্ট্রচিন্তা নাগরিকদের ছাড়া পূর্ণ হতে পারে না।

#নাগরিকইশতেহার২০২৬ #নাগরিককণ্ঠ #রাষ্ট্রচিন্তা
#গণতন্ত্র #বাংলাদেশ

19/01/2026
19/01/2026

দেশের দারিদ্র্যপীড়িত ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য একটি শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক সামাজিক সুরক্ষা ব্যবস্থার প্রয়োজন দিন দিন আরও জরুরি হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে নাগরিক প্ল্যাটফর্ম আসন্ন সরকারের বিবেচনার জন্য পরিবারপ্রতি মাসে ৪ হাজার ৫৪০ টাকা নগদ সহায়তা প্রদানের একটি জাতীয় কর্মসূচির প্রস্তাব করেছে।

এই প্রস্তাবিত কর্মসূচির মাধ্যমে বৈষম্য ও ঝুঁকির মুখে থাকা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ন্যূনতম অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে এবং দুর্যোগ, কর্মসংস্থান সংকট ও ঋণের চাপে যাতে তারা আরও পিছিয়ে না পড়ে—সে বিষয়ে কার্যকর নীতিগত সহায়তা পাওয়া যাবে।

#নাগরিকইশতেহার

"আমাদের ইশতেহারে শিক্ষা খাতে জিডিপির অন্তত ৬ শতাংশ এবং স্বাস্থ্য খাতে মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ বরাদ্দের ওপর জোর দেওয়া...
19/01/2026

"আমাদের ইশতেহারে শিক্ষা খাতে জিডিপির অন্তত ৬ শতাংশ এবং স্বাস্থ্য খাতে মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ বরাদ্দের ওপর জোর দেওয়া হবে।"

-ডাঃ মনীষা চক্রবর্ত্তী, জেলা সমন্বয়ক (বরিশাল), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)

“The people of Bangladesh are far more aware and far more capable than before. In the days ahead, safeguarding democracy...
19/01/2026

“The people of Bangladesh are far more aware and far more capable than before. In the days ahead, safeguarding democracy will not require anyone else, the people of this country will themselves act as the principal guardians of democracy,”

- Debapriya Bhattacharya, Convenor, Citizen's Platform and Distinguished Fellow, Centre for Policy Dialogue (CPD)

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যালয়ে পুষ্টিকর খাবার সরবরাহ একটি গুরুত্বপূর্ণ ...
19/01/2026

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে বিদ্যালয়ে পুষ্টিকর খাবার সরবরাহ একটি গুরুত্বপূর্ণ নীতিগত উদ্যোগ হতে পারে। এই প্রেক্ষাপটে নাগরিক প্ল্যাটফর্ম আসন্ন সরকারের বিবেচনার জন্য দেশের প্রতিটি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করার একটি জাতীয় কর্মসূচি প্রস্তাব করছে।

এই প্রস্তাবিত কর্মসূচির মাধ্যমে প্রায় ১.১৮ কোটি শিক্ষার্থীর পুষ্টি চাহিদা পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শেখার পরিবেশ আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তোলার সুযোগ সৃষ্টি হবে।

#নাগরিকইশতেহার

সংস্কার অগ্রগতি জানতে ভিজিট করুন।
08/01/2026

সংস্কার অগ্রগতি জানতে ভিজিট করুন।

Bangladesh Reform Tracker is an independent platform that tracks and monitors reform commitments in key areas to strengthen transparency and accountability.

Address

House 40/C, Road 11 (new), Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Citizen's Platform posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Citizen's Platform:

Share