বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি ❝এসো গড়ি রক্তের বন্ধুত্ব❞ এই স্লোগানকে সামনে রেখে ২০২০ সালের ২৭শে সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় সংগঠনটি।

🌐 bondhumohol-bds.org

হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব! রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শেরপুর জেলা শাখায় অনুষ্ঠিত হলো ব...
01/08/2026

হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব!

রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শেরপুর জেলা শাখায় অনুষ্ঠিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৪৩০ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, শেরপুর জেলা শাখা❞ এর উদ্যোগে ২৬ জুলাই ২০২৬ (রবিবার) ভায়াডাঙ্গা মডেল একাডেমি,ভায়াডাঙ্গা, শ্রীবরদী, শেরপুর তে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

উক্ত ক্যাম্পেইনে ১৭ জন স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে সর্বমোট ১৯০ জনের অধিক স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে শেরপুর জেলা শাখা।

#এসো_গড়ি_রক্তের_বন্ধুত্ব
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি_শেরপুর

হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব! রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শেরপুর জেলা শাখায় অনুষ্ঠিত হলো ব...
30/07/2026

হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব!

রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শেরপুর জেলা শাখায় অনুষ্ঠিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৪২৯ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, শেরপুর জেলা শাখা❞ এর উদ্যোগে ২৬ জুলাই ২০২৬ (রবিবার) হযরত শাহজালাল রহঃ একাডেমি, ভায়াডাঙ্গা,শ্রীবরদী,শেরপুর তে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

উক্ত ক্যাম্পেইনে ১৫ জন স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে সর্বমোট ৪০০ জনের অধিক স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে শেরপুর জেলা শাখা।

#এসো_গড়ি_রক্তের_বন্ধুত্ব
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি_শেরপুর

হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব! রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শেরপুর জেলা শাখায় অনুষ্ঠিত হলো ব...
29/07/2026

হোক রক্তের বন্ধনে বন্ধুত্ব!

রক্তদানের কার্যক্রমকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে শেরপুর জেলা শাখায় অনুষ্ঠিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৪২৮ তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, শেরপুর জেলা শাখা❞ এর উদ্যোগে ২৬ জুলাই ২০২৬ (রবিবার) টেঙ্গরপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়, ভায়াডাঙ্গা,শ্রীবরদী,শেরপুর তে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে, আলহামদুলিল্লাহ।

উক্ত ক্যাম্পেইনে ২৫ জন স্বেচ্ছাসেবীর উপস্থিতিতে সর্বমোট ১৭৬ জনের অধিক স্কুল শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করতে সক্ষম হয়েছে শেরপুর জেলা শাখা।

#এসো_গড়ি_রক্তের_বন্ধুত্ব
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি_শেরপুর

26/07/2026

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র শেরপুর জেলা শাখা এর উদ্যোগে ৪৩১ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চলছে.....

স্থান: সীমান্ত শিশু নিকেতন এন্ড হাই স্কুল, ভায়াডাঙ্গা, শ্রীবরদী, শেরপুর।
তারিখ: ২৬ ই জুলাই ২০২৬, রবিবার।

26/07/2026

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র শেরপুর জেলা শাখা এর উদ্যোগে ৪৩০ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চলছে.....

স্থান: ভায়াডানঙ্গা মডেল একাডেমি, ভায়াডাঙ্গা, শ্রীবরদী, শেরপুর।
তারিখ: ২৬ ই জুলাই ২০২৬, রবিবার।

26/07/2026

বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি'র শেরপুর জেলা শাখা এর উদ্যোগে ৪২৯ তম ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন চলছে.....

স্থান: হযরত শাহজালাল (রহঃ) একাডেমি, ভায়াডাঙ্গা, শ্রীবরদী, শেরপুর।
তারিখ: ২৬ ই জুলাই ২০২৬, রবিবার।

আমি হাসপাতালের দিকে রওনা দিয়েছি, ১০ মিনিটের মধ্যে পৌঁছে যাবো।" ওপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি পরিবারের জন্য এ...
23/07/2026

আমি হাসপাতালের দিকে রওনা দিয়েছি, ১০ মিনিটের মধ্যে পৌঁছে যাবো।" ওপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে থাকা একটি পরিবারের জন্য এই সামান্য একটা বাক্য আর একটা ফোন কলই হতে পারতো পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ।

কিন্তু পুরোটা রাত ফোনের স্ক্রিনের দিকে চাতক পাখির মতো চেয়ে থাকার পরও ওপাশ থেকে আর কোনো ফোন আসেনি। ব্লাড ব্যাংকের খালি ফ্রিজ, পরিচিতদের ব্যস্ততা আর সম্ভাব্য রক্তদাতাদের ফোন না ধরা সব মিলিয়ে শেষ পর্যন্ত ডাক্তার বের হয়ে এসে কেবল মাথা নিচু করে বললেন, "আই অ্যাম সরি!"

একবার ভাবুন তো, একটা ফোন কল আর এক ব্যাগ রক্তের অভাবে একটা চলন্ত জীবন চিরতরে থমকে গেল! একটা পরিবার সারা জীবনের জন্য এতিম হয়ে গেল, শুধু সঠিক সময়ে একজন রক্তদাতার ফোন না আসার কারণে।

যে মানুষটি চলে গেল, সে হয়তো আপনার বা আমার অচেনা কেউ। কিন্তু সেই মুহূর্তে যদি আপনার মোবাইল থেকে একটি ফোন যেত "চাচা, চিন্তা করবেন না, আমি রক্ত দিতে আসছি" তবে আজ দৃশ্যপটটা সম্পূর্ণ ভিন্ন হতে পারতো। কান্না নয়, সেই পরিবারটিতে আজ আনন্দের হাসি ফুটতো।

রক্ত দেওয়া কোনো কঠিন বা ভয়ের বিষয় নয়, কিন্তু সঠিক সময়ে সাড়া না দেওয়াটা চরম নির্মমতা। আসুন, আমরা এমন এক সমাজ গড়ে তুলি যেখানে রক্তের প্রয়োজনে কাউকে আর ফোন স্ক্রিনের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে না হয়।

#এসো_গড়ি_রক্তের_বন্ধুত্ব
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি

রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, শেরপুর জেলা শাখা❞ এর উদ্যোগে ❝ফ্রী ব্লাড গ্রু...
22/07/2026

রক্তদানের কার্যক্রমকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ❝বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, শেরপুর জেলা শাখা❞ এর উদ্যোগে ❝ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন❞ এর আয়োজন করা হয়েছে। উক্ত ক্যাম্পেইনে সকলে আমন্ত্রিত।

🛑স্থানঃ ভায়াডাঙ্গা, শ্রীবরদী, শেরপুর।
🛑তারিখঃ ২৬ জুলাই ২০২৬ ইং, রোজঃ রবিবার
🛑সময়ঃ সকাল ০৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
🛑আয়োজনেঃ বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, শেরপুর জেলা শাখা।

🇧🇩সারাদেশব্যাপী সংগঠনের ৪৩১ তম ক্যাম্পেইন।

#এসো_গড়ি_রক্তের_বন্ধুত্ব
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি_শেরপুর

আমরা খুব সহজেই যেকোনো অনাকাঙ্ক্ষিত অঘটনকে 'ভাগ্য' বা 'নিয়তি'র দোহাই দিয়ে মেনে নেওয়ার চেষ্টা করি। কিন্তু একটু হাত বাড়িয়ে ...
22/07/2026

আমরা খুব সহজেই যেকোনো অনাকাঙ্ক্ষিত অঘটনকে 'ভাগ্য' বা 'নিয়তি'র দোহাই দিয়ে মেনে নেওয়ার চেষ্টা করি। কিন্তু একটু হাত বাড়িয়ে দিলেই যে মানুষটিকে বাঁচানো যেত, সে যখন শুধু রক্তদাতার অভাবে হাসপাতালের বেডে শেষ নিশ্বাস ত্যাগ করে, তখন সেটাকে কি আসলেই ভাগ্য বলা চলে?

নাকি সেটা আমাদের সামাজিকভাবে গড়ে ওঠা এক চরম উদাসীনতা?

হাসপাতালের আইসিইউ কিংবা ওপারেশন থিয়েটারের সামনে যখন স্বজনদের বুকফাটা হাহাকার শোনা যায়, তখন সেই শব্দটা আসলে আমাদের বিবেকের ওপর এক মস্ত বড় আঘাত হানে। আমাদের চারপাশে লাখ লাখ সুস্থ-সবল মানুষ থাকা সত্ত্বেও যদি একজন মুমূর্ষু রোগী সঠিক সময়ে এক ব্যাগ রক্ত না পায়, তবে সেই ব্যর্থতা পুরো সমাজের।

আপনার শরীরের রক্ত কয়েক সপ্তাহ পর এমনিতেই নতুন করে তৈরি হয়ে যায়। কিন্তু আপনার না দেওয়া সেই এক ব্যাগ রক্তের কারণে যে প্রাণটি ঝরে গেল, তা কিন্তু আর কখনো ফিরিয়ে আনা সম্ভব নয়।

#এসো_গড়ি_রক্তের_বন্ধুত্ব
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি

জ্ঞানের আলো যেমন অজ্ঞতা দূর করে, তেমনি সঠিক সচেতনতাই পারে একটি জীবনকে অকাল ঝরে পড়া থেকে রক্ষা করতে।মানুষের মাঝে সচেতনতার...
22/07/2026

জ্ঞানের আলো যেমন অজ্ঞতা দূর করে, তেমনি সঠিক সচেতনতাই পারে একটি জীবনকে অকাল ঝরে পড়া থেকে রক্ষা করতে।

মানুষের মাঝে সচেতনতার বার্তা পৌঁছে দিতে এবং রক্তের অভাবে যেন কোনো প্রাণ না হারায়, সেই লক্ষ্যে পথে পথে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি-র প্রচার ও লিফলেট বিতরণ।

#এসো_গড়ি_রক্তের_বন্ধুত্ব
#বন্ধুমহল_ব্লাড_ডোনার_সোসাইটি

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি:

Shortcuts

Share