Grameen Kalyan

Grameen Kalyan Providing Primary Healthcare & Welfare Services to Rural & Semi-urban Communities

শ্বাসটা স্বাভাবিক বলেই কি ভাবছেন ফুসফুসও সুস্থ?কাশি, শ্বাসকষ্ট বা বুক ভার লাগার মতো লক্ষণকে বারবার অবহেলা না করে নিজের ফ...
25/09/2026

শ্বাসটা স্বাভাবিক বলেই কি ভাবছেন ফুসফুসও সুস্থ?

কাশি, শ্বাসকষ্ট বা বুক ভার লাগার মতো লক্ষণকে বারবার অবহেলা না করে নিজের ফুসফুসের যত্ন নিন। ধূমপান এড়িয়ে চলুন, বায়ুদূষণ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন এবং শ্বাসের কোনো অস্বাভাবিকতা দীর্ঘস্থায়ী হলে চিকিৎসকের পরামর্শ নিন।

আজ বিশ্ব ফুসফুস দিবস, প্রতিটি স্বস্তির শ্বাস হোক সুস্থতার।

গ্রামীণ কল্যাণ, স্বাস্থ্যসেবায় পাশেই আছি।
#ফুসফুসেরযত্ন #গ্রামীণকল্যাণ #স্বাস্থ্যসেবা #জনস্বাস্থ্য #গ্রামীণবাংলাদেশ

24/09/2026

একটি রিপোর্টের পেছনে থাকে যত্ন, মনোযোগ আর দায়িত্ব। আর সেই দায়িত্বের বড় একটি অংশ নীরবে পালন করেন ল্যাব টেকনোলজিস্টরা।

সঠিক পরীক্ষা ও নির্ভুল রিপোর্টের মাধ্যমে রোগ নির্ণয়কে সহজ করতে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রতিদিন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তারা। কারণ, একটি সঠিক রিপোর্ট থেকেই শুরু হতে পারে সঠিক রোগ নির্ণয়ের পথ।

গ্রামীণ কল্যাণ, স্বাস্থ্যসেবায় পাশে আছি।


অ্যালঝেইমার্সের সব ঝুঁকি এড়ানো সম্ভব নয়। তবে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ ...
23/09/2026

অ্যালঝেইমার্সের সব ঝুঁকি এড়ানো সম্ভব নয়। তবে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন, রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ এবং মানসিক ও সামাজিকভাবে সক্রিয় থাকা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

আজকের ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই মস্তিষ্কের যত্ন শুরু হোক আজ থেকেই।

21/09/2026

ভুলে যাওয়া কি সবসময়ই বয়সের স্বাভাবিক অংশ?

একই কথা বারবার বলা, এইমাত্র বলা কথা মনে না থাকা, পরিচিত কাজে হঠাৎ গুলিয়ে যাওয়া বা চেনা মানুষের নাম মনে না পড়া, এমন পরিবর্তন বারবার হলে একটু খেয়াল করুন।

এসব লক্ষণ মানেই অ্যালঝেইমার্স নয়। তবে দৈনন্দিন জীবনে প্রভাব ফেললে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এই বিশ্ব অ্যালঝেইমার্স দিবসে, ভুলে যাওয়ার লক্ষণগুলো বুঝুন, প্রিয় মানুষটির পাশে থাকুন।

গ্রামীণ কল্যাণ, স্বাস্থ্যসেবায় পাশে আছি।
#গ্রামীণকল্যাণ #স্বাস্থ্যসেবা #স্বাস্থ্যসচেতনতা

অফিসিয়াল গণবিজ্ঞপ্তিগ্রামীণ কল্যাণের নাম অপব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্কবার্তাসম্প্রতি গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষের ন...
21/09/2026

অফিসিয়াল গণবিজ্ঞপ্তি

গ্রামীণ কল্যাণের নাম অপব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা

সম্প্রতি গ্রামীণ কল্যাণ কর্তৃপক্ষের নজরে এসেছে যে, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম, WhatsApp, Imo এবং Truecaller-সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে গ্রামীণ কল্যাণের নাম ও পরিচয় ব্যবহার করে আমাদের সেবাগ্রহীতা ও সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। চক্রটি মূলত “Grameenkollan Help Line” এবং “Grameenkollan1122”-এর মতো কিছু ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে আর্থিক প্রতারণা করছে।

প্রতারকরা গ্রামীণ কল্যাণের সেবাগ্রহীতা এবং সাধারণ মানুষকে সহজ শর্তে ঋণ প্রদানের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিগত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) নম্বরে অগ্রিম অর্থ, প্রসেসিং ফি বা জামানত দাবি করছে।

এ ধরনের প্রতারণার হাত থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক থাকার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

জরুরি সতর্কতামূলক নির্দেশনা:

• গ্রামীণ কল্যাণের কার্যক্রম: গ্রামীণ কল্যাণ কোন ধরনের ঋণ প্রদান কার্যক্রমের সাথে যুক্ত নয়। গ্রামীণ কল্যাণ শুধুমাত্র বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের সুবিধাবঞ্চিত মানুষকে স্বল্প খরচে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

• অগ্রিম অর্থ লেনদেন থেকে বিরত থাকুন: গ্রামীণ কল্যাণ কোনো ধরনের সেবা প্রদানের জন্য ব্যক্তিগত বিকাশ, নগদ, রকেট বা অন্য কোনো ব্যক্তিগত MFS অ্যাকাউন্টে অগ্রিম ফি, প্রসেসিং ফি বা জামানত দাবি করে না। এ ধরনের কোনো অনুরোধ পেলে কোনোভাবেই আর্থিক লেনদেন করবেন না।

• অপরিচিত কলের ক্ষেত্রে সতর্কতা: অপরিচিত নম্বর থেকে আসা ফোনকল বা ঋণ সংক্রান্ত প্রস্তাবের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।

• সন্দেহজনক লিংক ও নির্দিষ্ট নম্বর পরিহার: সামাজিক যোগাযোগমাধ্যম, WhatsApp, Imo বা ব্যক্তিগত মেসেজের মাধ্যমে পাওয়া কোনো লিংকে ক্লিক করার আগে অবশ্যই তা যাচাই করুন। বিশেষ করে +8801351522934 নম্বর থেকে কোনো ফোন বা মেসেজ আসলে তা সম্পূর্ণ এড়িয়ে চলুন।

• Truecaller-এর পরিচয়ের ওপর নির্ভরশীল না হওয়া: Truecaller বা অনুরূপ Caller ID অ্যাপে প্রদর্শিত নাম সহজেই পরিবর্তন বা অপব্যবহার করা সম্ভব। তাই সেখানে প্রদর্শিত নাম বা পরিচয়কে দাপ্তরিক পরিচয়ের প্রমাণ বা গ্রামীণ কল্যাণের অফিসিয়াল পরিচয় হিসেবে গণ্য করবেন না।

অফিসিয়াল যোগাযোগ মাধ্যম:

গ্রামীণ কল্যাণের কোনো সেবা সম্পর্কে জানতে, পরিচয় যাচাই করতে অথবা প্রতারণার অভিযোগ জানাতে শুধুমাত্র আমাদের নিম্নোক্ত অফিসিয়াল মাধ্যমগুলোতে যোগাযোগ করুন:

অফিসিয়াল ওয়েবসাইট: www.grameenkalyan.com
• অফিসিয়াল ফেসবুক পেজ: https://www.facebook.com/GrameenKalyan.Official/
• অফিসিয়াল ইমেইল: [email protected]
• অফিসিয়াল ফোন নম্বর: +880244802111 | +8801334944640 | +8809642115500

সন্দেহজনক কোনো ব্যক্তি, নম্বর, অ্যাকাউন্ট, মেসেজ বা লিংকের মাধ্যমে যোগাযোগ করা হলে, কোনো প্রকার আর্থিক লেনদেন না করে প্রথমে গ্রামীণ কল্যাণের অফিসিয়াল মাধ্যমগুলোতে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

আদেশক্রমে,
কর্তৃপক্ষ
গ্রামীণ কল্যাণ

20/09/2026

PCOS মানেই কি নিজের শরীরের সঙ্গে প্রতিদিনের যুদ্ধ? মনে হতে পরে, PCOS-এর সঙ্গে বেঁচে থাকা সহজ নয়। তবে, ছোট ছোট অভ্যাসই হতে পারে বড় পরিবর্তনের শুরু।

সুষম খাবার, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম এবং নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া এসবই PCOS ব্যবস্থাপনায় সহায়ক হতে পারে।

PCOS আপনার জীবনের গল্প থামিয়ে দেয় না। নিজের শরীরকে বুঝুন, যত্ন নিন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন।
#নারীস্বাস্থ্য েতনতা #স্বাস্থ্যসচেতনতা

ডাক্তার দেখাতে গেলে আমরা চাই, রোগের সঠিক চিকিৎসার পাশাপাশি প্রতিটি ধাপও যেন নিরাপদ ও নিশ্চিন্ত হয়। সঠিক পরীক্ষা-নিরীক্ষ...
17/09/2026

ডাক্তার দেখাতে গেলে আমরা চাই, রোগের সঠিক চিকিৎসার পাশাপাশি প্রতিটি ধাপও যেন নিরাপদ ও নিশ্চিন্ত হয়। সঠিক পরীক্ষা-নিরীক্ষা, ওষুধের সঠিক ব্যবহার, চিকিৎসার তথ্যের গোপনীয়তা কিংবা পরিচ্ছন্ন পরিবেশ, রোগীর নিরাপত্তায় প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ।

বিশ্ব রোগী সুরক্ষা দিবসে, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করে মানুষের পাশে আছে গ্রামীণ কল্যাণ।

গ্রামীণ কল্যাণ, স্বাস্থ্যসেবায় পাশেই আছি।
#গ্রামীণকল্যাণ #নিরাপদস্বাস্থ্যসেবা #রোগীরনিরাপত্তা #মানসম্মতস্বাস্থ্যসেবা

জ্বর হলেই আমরা ছুটছি 'NS1Ag' পরীক্ষা করাতে। কিন্তু জানেন কি? জ্বরের দিনগুলোর ওপর নির্ভর করে এই পরীক্ষার নির্ভরযোগ্যতা। প...
15/09/2026

জ্বর হলেই আমরা ছুটছি 'NS1Ag' পরীক্ষা করাতে। কিন্তু জানেন কি? জ্বরের দিনগুলোর ওপর নির্ভর করে এই পরীক্ষার নির্ভরযোগ্যতা।

প্রথম ১–৩ দিনের পর রক্তে 'NS1Ag' সনাক্ত হওয়ার সম্ভাবনা কমে আসে। ফলে ডেঙ্গু থাকা সত্ত্বেও রিপোর্ট 'নেগেটিভ' আসতে পারে। ডেঙ্গু চিকিৎসায় সময়ের সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন, সুস্থ থাকুন। যেকোনো স্বাস্থ্য পরামর্শ ও সেবায় গ্রামীন কল্যাণ রয়েছে আপনার পাশে।
#ডেঙ্গু #ডেঙ্গুসচেতনতা #স্বাস্থ্যসচেতনতা

জ্বর নেমে যাওয়া মানেই ডেঙ্গু থেকে মুক্তি নয়! বরং এ সময়ই শুরু হতে পারে ডেঙ্গুর সবচেয়ে সংকটময় ‘ক্রিটিক্যাল ফেজ’, যখন ...
14/09/2026

জ্বর নেমে যাওয়া মানেই ডেঙ্গু থেকে মুক্তি নয়! বরং এ সময়ই শুরু হতে পারে ডেঙ্গুর সবচেয়ে সংকটময় ‘ক্রিটিক্যাল ফেজ’, যখন রক্তে প্লাটিলেট কমে যায় এবং শরীরে পানি জমে।

তাই সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিন এবং পর্যাপ্ত তরল পান করুন।

ডেঙ্গুর যেকোনো প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা সেবা পেতে চলে আসুন আপনার নিকটস্থ গ্রামীণ কল্যাণ স্বাস্থ্যকেন্দ্রে।
#ডেঙ্গু #ডেঙ্গুজ্বর #ডেঙ্গুসচেতনতা #ডেঙ্গুপ্রতিরোধ #গ্রামীণকল্যাণ #স্বাস্থ্যসেবা #জনস্বাস্থ্য

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। এই সময়ে পরিবারের সবার জন্য একটু বেশি সচেতন থাকা জরুরি। বাড়ির আঙিনা, ছাদ কিংবা আশপাশে কোথাও পানি জমে...
12/09/2026

ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। এই সময়ে পরিবারের সবার জন্য একটু বেশি সচেতন থাকা জরুরি।

বাড়ির আঙিনা, ছাদ কিংবা আশপাশে কোথাও পানি জমে আছে কি না খেয়াল রাখুন। জমে থাকা পানি সরিয়ে ফেলুন, মশার কামড় থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখুন।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।
গ্রামীণ কল্যাণ, স্বাস্থ্যসেবায় পাশেই আছি।
#ডেঙ্গু #ডেঙ্গুপ্রতিরোধ #সচেতনথাকুন #স্বাস্থ্যসচেতনতা

Address

Telecom Bhaban, Level 5
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 05:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 05:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8809642115500

Alerts

Be the first to know and let us send you an email when Grameen Kalyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Grameen Kalyan:

Shortcuts

Share