সেভ দ্যা চিলড্রেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সেভ দ্যা চিলড্রেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র
Directions

সেভ দ্যা চিলড্রেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র সেভ দ্যা চিলড্রেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র

শিশুর মানসিক স্বাস্থ্য মা-এর  উপর নির্ভর করেমাতৃত্বকালীন সময়ে সময় একজন মা যদি দুশ্চিন্তা ও হতাশায় থাকেন, তবে ১৮ মাস বয়সে...
03/01/2026

শিশুর মানসিক স্বাস্থ্য মা-এর উপর নির্ভর করে

মাতৃত্বকালীন সময়ে সময় একজন মা যদি দুশ্চিন্তা ও হতাশায় থাকেন, তবে ১৮ মাস বয়সের মাঝেই তাদের সন্তানদের মাঝেও আচরণগত ও মানসিক সমস্যা দেখা দেয়ার সম্ভাবনা অনেক বেশি। নতুন এক গবেষণা সেটিই বলছে। আর এই সমস্যা কিশোর বয়সের মাঝেই প্রকট আকার ধারণ করে।

Norwegian Institute of Public Health এর গবেষক ওয়েন্ডি নিলসেন বলেন, “আমাদের গবেষণায় প্রাপ্ত ফলাফল মা ও তার সন্তানদের মানসিক স্বাস্থ্য, এ সংক্রান্ত সমস্যা ও সমাধানের পদ্ধতির ব্যপারে গুরুত্ব আরোপ করেছে। আর এর ফলে চিকিৎসকদের পক্ষে রোগীর মানসিক সমস্যা সংক্রান্ত সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নিতে সুবিধা হবে।

গবেষকরা বলেন, সন্তানের শৈশব ও কৈশোরে যদি মা খুব বেশি দুশ্চিন্তা ও বিষণ্ণতায় ভোগেন তবে সেটি তার সন্তানদের মাঝেও দেখা দিতে পারে। দেখা যায় এধরণের ক্ষেত্রে সন্তানরা আবেগ-অনুভূতি ও মানসিক সমস্যায় ভোগার সমস্যা অনেক বেশি হয়ে থাকে। এছাড়া দেখা যায়, এধরণের সন্তানরা তাদের কিশোর বয়সে খুব উগ্র স্বভাবের হয়ে উঠে।

এর আগের অনেক গবেষণায় এটি প্রমাণিত হয়েছে যে, মায়ের মানসিক স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হলে সন্তানের ১৮ মাস বয়সের মাঝেই বিভিন্ন মানসিক ও আচরণগত অস্বাভাবিকতা দেখা দিতে পারে। ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই গবেষণার ফলাফল একই রকম ছিল। তবে এটি মোটামুটি সাড়ে আট বছর বয়স পর্যন্ত একই রকম থাকে। কিন্তু শৈশবে ছেলেদের চেয়ে মেয়েদের তাদের মায়েদের আচরণগত ভিন্নতার কারণে মানসিকভাবে বিষণ্ণতায় আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি।

তাই গবেষকরা বলছেন, একজন মেয়ের গর্ভাবস্থা ও সন্তান জন্ম দেয়ার পরের সময়গুলোতে পরিবারের অন্য সদস্যদের উচিত তার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি সে যেন মানসিকভাবেও উৎফুল্ল থাকে সেই ব্যপারটি নিশ্চিত করা। কারণ গর্ভকালীন ও সন্তান জন্ম দেয়ার সময়গুলোতে বিভিন্ন শারীরিক পরিবর্তনের কারণে একজন মায়ের উপর দিয়ে প্রচণ্ড মানসিক চাপ যায়।

📢 নিয়োগ বিজ্ঞপ্তি | সেভ দ্য চিলড্রেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্রসেভ দ্য চিলড্রেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্রে বি...
02/01/2026

📢 নিয়োগ বিজ্ঞপ্তি | সেভ দ্য চিলড্রেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র

সেভ দ্য চিলড্রেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্রে বিভিন্ন পদে মোট ১৬০০ জন জনবল নিয়োগ দেওয়া হবে।

যারা সমাজসেবা, শিশু স্বাস্থ্য, পুষ্টি ও কমিউনিটি পর্যায়ে কাজ করতে আগ্রহী—তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।

আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর ছবি, পদের নাম ও মোবাইল নাম্বার সহ সিভি/দরখাস্ত [email protected] এই ইমেইলে পাঠানোর জন্য আহ্বান করা গেলো।

📧 আবেদন ই-মেইল: [email protected]

⏰ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের মধ্যেই আবেদন করুন।

আগ্রহী প্রার্থীদের দৃষ্টি আকর্ষণের জন্য পোস্টটি লাইক ও শেয়ার করুন, যাতে তথ্যটি সবার কাছে পৌঁছে যায়। 🤝

🔔 বিস্তারিত জানতে ছবির বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখুন।

Address

বাড়ী-২০১, লিংক রোড, গুলশান-০১
Dhaka
১২১২

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেভ দ্যা চিলড্রেন শিশু স্বাস্থ্য ও পুষ্টি কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share