সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন অলাভজনক, সম্পূর্ণ রাজনীতি মুক্ত, সনাতনীদের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

যোগাযোগ: 01616808585
(431)

ঠাকুরগাঁও জেলার রিতা রানী দিদিকে আর বাঁচাতে পারলাম না।রিতা রানী দিদির উন্নত চিকিৎসার জন্য গত ২০ জানুয়ারি ৪০,০০০ টাকা সহয...
22/08/2026

ঠাকুরগাঁও জেলার রিতা রানী দিদিকে আর বাঁচাতে পারলাম না।
রিতা রানী দিদির উন্নত চিকিৎসার জন্য গত ২০ জানুয়ারি ৪০,০০০ টাকা সহযোগিতা করা হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে চিকিৎসার পরও দিদিকে আর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। গত ১৮ আগস্ট সকালে তিনি পরলোক গমন করেন।
দিদির স্বামী শ্রবণ ও বাকপ্রতিবন্ধী এবং বাজারে মাছ কাটার কাজ করে কোনোরকমে সংসার চালান। বর্তমান পরিস্থিতিতে পরিবারের পক্ষে দিদির শ্রাদ্ধ ও অন্তেষ্টিক্রিয়ার ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠছে না।
আগামী ২৮ আগস্ট রিতা দিদির অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। তাই মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার জন্য সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনার সামান্য সহযোগিতাও এই অসহায় পরিবারের জন্য অনেক বড় সহায়তা হতে পারে। 🙏

সহযোগিতার জন্য
বিকাশ/নগদ: 01703495599 (ঠাকুরগাঁও জেলা টিম)
অন্তেষ্টিক্রিয়ার সার্বিক দায়িত্বে:
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন
ঠাকুরগাঁও জেলা টিম
🙏 আসুন, শেষ বিদায়ের এই কঠিন সময়ে একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াই।
মানুষ মানুষের জন্য—আপনার সহযোগিতায় সম্পন্ন হোক রিতা দিদির শেষকৃত্য। 🕉️🙏

21/08/2026

সনাতনী বিদ্যাপীঠ চট্টগ্রাম বিভাগীয় টিম এর পক্ষ থেকে এক মেধাবী শিক্ষার্থীকে ডিগ্রি ১ম বর্ষে ভর্তি করানো হয় এবং ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়।

উক্ত সম্পূর্ণ খরচ দিয়েছেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক এবং ব্রুনায় প্রবাসী বিশ্বজিৎ ভট্টাচার্য্য দাদা।।

উচ্চমাধ্যমিক ১ম বর্ষে ভর্তি ও প্রয়োজনীয় বই কেনার জন্য একজন মেধাবী ছাত্রীর আর্থিক সহযোগিতা প্রয়োজন (আনুমানিক ৪,০০০৳) । অর...
21/08/2026

উচ্চমাধ্যমিক ১ম বর্ষে ভর্তি ও প্রয়োজনীয় বই কেনার জন্য একজন মেধাবী ছাত্রীর আর্থিক সহযোগিতা প্রয়োজন (আনুমানিক ৪,০০০৳) । অর্থের অভাবে যেন তার পড়াশোনার পথ থেমে না যায়—সেজন্য আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করছি।

আপনার ছোট্ট একটি সহযোগিতাই হতে পারে একজন শিক্ষার্থীর স্বপ্নপূরণের বড় সহায়তা।

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ/নগদ: 01616808585

আসুন, একজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ গড়তে পাশে দাঁড়াই।

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে চন্দনাইশের ইন্টার পড়ুয়া এক শিক্ষার্থীর জন্য গাইডবই প্রদ...
21/08/2026

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাত শাখার পক্ষ থেকে চন্দনাইশের ইন্টার পড়ুয়া এক শিক্ষার্থীর জন্য গাইডবই প্রদান করা হয়।।

খুকি রানী বসাক-কে হারিয়ে পরিবার আজ দিশেহারা রাঙ্গুনিয়া থানার অন্তর্গত দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট এর উত্তরে অনন্তধ...
21/08/2026

খুকি রানী বসাক-কে হারিয়ে পরিবার আজ দিশেহারা

রাঙ্গুনিয়া থানার অন্তর্গত দক্ষিণ রাজানগর ইউনিয়নের ধামাইরহাট এর উত্তরে অনন্তধাম আশ্রম গেইট সংলগ্ন বসাক পাড়ার স্থায়ী বাসিন্দা খুকী রানী বসাক, স্বামী - ব্রজ গোপাল বসাক সম্প্রতি স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের আজ অবধি বাড়িতে ফিরে আসেন নাই। আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোন হদিস পাওয়া যায়নি। এ ব্যাপারে রাঙ্গুনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। কোন সহৃদয় ব্যক্তি যদি উনার কোন সন্ধান পেয়ে থাকেন, তাহলে স্বজনের নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাঃ 01818134090, 01818223885

কাতারের মাটিতে আরও একটি তাজা প্রাণের অকাল বিদায়! কাতারে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আমাদের চট্টগ্...
20/08/2026

কাতারের মাটিতে আরও একটি তাজা প্রাণের অকাল বিদায়! কাতারে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আমাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার (৬নং ওয়ার্ড) সবার পরিচিত ও প্রিয় মুখ, প্রবাসী ভাই মো. ইমরান হোসেন ছোটন।
জীবিকার তাগিদে দূর প্রবাসে গিয়ে এভাবে লাশ হয়ে ফিরে আসা—এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না। ছোটনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো রাঙ্গুনিয়ায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সৃষ্টিকর্তার কাছে ইমরানের আত্মার শান্তি কামনা করি এবং ইমরানের পরিবারকে এই কঠিন শোক সহ্য করার ক্ষমতা দান করুক পরম করুণাময় এই কামনা করি ।
এই দুঃসময়ে ছোটনের মরদেহ দেশে পাঠানোর জন্য আনোয়ারার কৃতি সন্তান মিশন দত্ত দাদা উনার ব‍্যাক্তিগত ভাবে কফিন বাবদ ১৩০০ রিয়াল দিয়েছে।।

সৌজন্যে - সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

20/08/2026

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আবির্ভাব তিথি উপলক্ষে বড় কুমিরা লোকনাথ মন্দিরে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ২৮শে আগস্ট, শুক্রবার, ২০২৬ গত বছরের মতো এবারও বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হবে। 🙏🌸

এক দায়গ্রস্ত  বাবার কন্যার দায়িত্বে পাশে থাকুন 🌸দায়গ্রস্ত এক  পিতা তাঁর কন্যার বিবাহ সম্পন্ন করতে সহযোগিতা প্রার্থনা করছ...
20/08/2026

এক দায়গ্রস্ত বাবার কন্যার দায়িত্বে পাশে থাকুন 🌸

দায়গ্রস্ত এক পিতা তাঁর কন্যার বিবাহ সম্পন্ন করতে সহযোগিতা প্রার্থনা করছেন।
আপনার ছোট্ট সহায়তাই হতে পারে একটি কন্যার জীবনের আশীর্বাদ 💖
বিয়ে : ২৪ শে আগস্ট

👰 মিষ্টি রানী
🏡 রংপুর

🙏 একজন কন্যার দায়গ্রস্ত পিতার সহযোগিতায় এগিয়ে আসুন।

মাধ্যম : বিকাশ/01748990487 নগদ,+8801609-872348 পার্সোনাল।

#মানবসেবা #বিবাহসহযোগিতা #সনাতনীস্বেচ্ছাসেবী_ব্লাড_ব্যাংক #ভালোবাসার_স্পর্শ

19/08/2026

গত পোস্টে মাত্র ৮০০ টাকা উঠে। সকলে এগিয়ে আসুন।
একই পরিবারের তিনজন মারাত্মক এক্সিডেন্টের স্বীকার।
১ মাস আগে মোটরসাইকেল পশ্চিম শিকারপুর নামক স্থানে এক্সিডেন্টে বাবার পা, মায়ের হাত ও ছোট শিশুটির পায়ে গুরুতর আহত হয়।
হার বিশেষজ্ঞ এর কাছ থেকে চিকিৎসা নিচ্ছে,
ডাক্তার ১৪ দিন পর আবার যেতে।
ডাক্তারের কাছে যেতে পারছেনা টাকার কারণে, আয় রোজগার করার মানুষ একমাত্র তিনি, আর তিনি দুই পায়ে দাঁড়াতেই পারেন না । একটি পরিবারের সকলে এমন অবস্থায়। আপনারাই এখন শেষ ভরসা। সকলেই একটু একটু করে সহযোগিতা করতে পারেন। আবার পরিবারটি সুস্থ হয়ে সমাজে মাথা উঁচু করে চলুক।
বাচ্চাটি ফিরুক স্কুলে।
স্বামী : শ্রী যোগেশ্বর চন্দ্র বর্মন
স্ত্রী : শ্রী আদুরি রানী
শিশুটি শ্রী জ্যোতি রানী

সহযোগিতা পাঠানোর মাধ্যম:
রোগীর নগদ/বিকাশ: 01774288304 (পার্সোনাল)
রোগীর সাথে যোগাযোগ: 01774288304

সার্বিক তত্তাবধানে: সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন পঞ্চগড় জেলা টিম।
বিদ্র: অর্থ না দিতে পারলেও শেয়ার করে সহযোগিতা করুন।

18/08/2026

চট্টগ্রামে বি পজেটিভ রক্তদাতারা এগিয়ে আসুন

Address

Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন:

Shortcuts

Share