মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-ঝিগাতলা শাখা, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-ঝিগাতলা শাখা, ঢাকা

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-ঝিগাতলা শাখা, ঢাকা আর্তমানবতার সংগঠন।।
আধ্যাত্মিক সংগঠন।
অরাজনৈতিক তাসাউফ ভিত্তিক সংগঠন।

ঢাকা মহানগর।

নামাজ হেকমত, নামাজ না পড়লে হেকমতের ক্ষতি হয়। কালামেঃ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)
03/08/2026

নামাজ হেকমত, নামাজ না পড়লে হেকমতের ক্ষতি হয়।
কালামেঃ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)

Gham-e-hasti ka 'Asad' kis se ho juz marg ilaaj,Shama har rang mein jalti hai sahar hote tak.- Mirza Ghalib
31/07/2026

Gham-e-hasti ka 'Asad' kis se ho juz marg ilaaj,
Shama har rang mein jalti hai sahar hote tak.

- Mirza Ghalib

🍁 হালাল খাও,, নামাজ পড়,, আল্লাহ আল্লাহ জিকির কর,, সব সমস্যা মিটে যাবে..।।বাণী:- বিশ্ব অলি শাহান শাহ হযরত মাওলানা শাহ সুফ...
06/07/2026

🍁 হালাল খাও,, নামাজ পড়,, আল্লাহ আল্লাহ জিকির কর,, সব সমস্যা মিটে যাবে..।।

বাণী:- বিশ্ব অলি শাহান শাহ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক :)..।।🍁

06/07/2026
06/07/2026
পাকিস্তান করাচি থেকে আগত  'দরবার-এ-সুলতানি মারকাজ-এ-রোহানি'র সাজ্জাদানশীন, পীরে তরিকত, হযরতুলহাজ্ব আল্লামা  শাহ্ সুফি সৈ...
05/07/2026

পাকিস্তান করাচি থেকে আগত 'দরবার-এ-সুলতানি মারকাজ-এ-রোহানি'র সাজ্জাদানশীন, পীরে তরিকত, হযরতুলহাজ্ব আল্লামা শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ কামাল মিয়া জামেলী সুলতানী (ম.) ইমামুল আওলিয়া হুযুর গাউসুল আযম মাইজভাণ্ডারী (ক.)'র দরবার শরীফ জিয়ারতে এসে মওলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করতেছে🌹

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঝিগাতলা শাখা, ঢাকার ব্যবস্থাপনায় যথাযথ ধর্মীয় মর্যাদায় ও গভীর ভাবগাম্ভীর্যের...
05/07/2026

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঝিগাতলা শাখা, ঢাকার ব্যবস্থাপনায় যথাযথ ধর্মীয় মর্যাদায় ও গভীর ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল -২৬ অনুষ্ঠিত।

আহলে বাইতে রাসুল ﷺ-এর ভালোবাসা ও স্মরণে,
উপমহাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা—ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়া'র আদর্শের কিংবদন্তি পরিচর্চা কেন্দ্র "গাউসিয়া হক মঞ্জিল"–এর তত্ত্বাবধানে পরিচালিত
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঝিগাতলা শাখা, ঢাকা–এর ব্যবস্থাপনায়
ঢাকার ধানমন্ডিস্থ আনন্দ হল সেন্টার মিলনায়তনে
আয়োজিত হয় “শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৬"

আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঢাকা জেলা-এর সাংগঠনিক সমন্বয়কারী
জনাব মোঃ ইব্রাহীম খলিল।

পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসূল ﷺ ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে মাহফিলের সূচনা হয়।
---

অনুষ্ঠানে সদারত করে, কারবালার ট্র্যাজেডিকে ইসলামের শ্রেষ্ঠতম কুরবানির নিদর্শনরূপে উপস্থাপন করে, " শোহাদায়ে কারবালার দর্শন ও আহলে বাইত-ই রাসূল ﷺ-এর অবিনাশী মাওলায়ী ধারা”
বিষয়ে আলোচনা করেন—

বুলবুলে বাংলা খ্যাত, মোফাসসিরে কোরআন, বাইতুল সালাম জামে মসজিদের খতিব ও নূরে মুজাসসাম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মোঃ ফরহাদুল ইসলাম বুলবুলি।

---

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে আরো বক্তব্য রাখেন মাদ্রাসা-ই গাউসুল আজম মাইজভান্ডারী (কঃ) এর আরবী প্রভাষক ও শান্তিনগর কেন্দ্রীয় জামে মসজিদ এর খতিব মাওলানা মোঃ মুজিবুল হক সাহেব

---

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
আহলে বাইতে রাসূল (দঃ)-এর প্রেমে উদ্বুদ্ধ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান, ইসলামিক চিন্তাবিদ, লেখক, গবেষক, ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

🕊️ আয়োজকরা বলেন—
“কারবালার ঘটনা কেবল ইতিহাস নয়; এটি ত্যাগ, প্রেম, আত্মমর্যাদা ও সত্যের পক্ষে অবস্থানের এক চিরন্তন দৃষ্টান্ত। এই মহান চেতনা যুগে যুগে আলোকিত করেছে বিশ্বমানবতাকে, আর মাইজভাণ্ডার দরবার শরীফ সেই চেতনার ধারক ও রক্ষক।”

পরিশেষে মিলাদ, কিয়াম এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

🕊️ জানাজার নামাজ সম্পন্ন 🕊️মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঝিগাতলা শাখা, ঢাকা-এর সহ-সভাপতি মোঃ সেলিম সাহেবের সহ...
27/06/2026

🕊️ জানাজার নামাজ সম্পন্ন 🕊️

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, ঝিগাতলা শাখা, ঢাকা-এর সহ-সভাপতি মোঃ সেলিম সাহেবের সহধর্মিণী এবং অত্র শাখার মহিলা সম্পাদিকা মরহুমা মোসাঃ রোকসানা বেগমের প্রথম জানাজার নামাজ ধানমন্ডিস্থ তাকওয়া মসজিদের ঈদগাহে বাদ জুমআ অনুষ্ঠিত হয়।

উক্ত জানাজায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী জনাব রবিউল আলমসহ অসংখ্য মুসল্লি, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

দ্বিতীয় জানাজার নামাজ বিকাল ৩ ঘটিকায় হযরত সুফি শাহ্ দায়েম পাক (রহ.)-এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় ইমামতি করেন হযরত সুফি শাহ্ দায়েম পাক (রহ.) মাজারের বর্তমান পীর সাহেব।

পরবর্তীতে মরহুমাকে ধর্মীয় রীতি-নীতি ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করুন, তাঁর কবরকে নূরে পরিপূর্ণ করুন, মাওলা মাইজভাণ্ডারীর উসিলায় তাঁর সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এ শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফিক দান করুন।
আমিন, ইয়া রব্বাল আলামিন।

Address

Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-ঝিগাতলা শাখা, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share