Man women and e-commerce trust -MWE

Man women and e-commerce trust -MWE BUSINESS

আর কীভাবে বোঝাই? হতাশায় হৃদয়ে প্রেম আরও প্রখর হয়। হুটহাট জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করে, কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করে। এভ...
23/05/2026

আর কীভাবে বোঝাই?
হতাশায় হৃদয়ে প্রেম আরও প্রখর হয়। হুটহাট জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করে, কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছে করে। এভাবে হৃদয়ে অসীম প্রেম নিয়ে ভালো থাকা যায় না! আর কী করে বোঝাই?

অভিমানী মনে আনমনা স্বভাবে তোমার শিহরণ পেতে চায়। তুমি আসবে, ভালোবাসবে ভেবে কতকিছু সাজাই মনের সংগোপনে। তোমার অবয়ব ভয়ঙ্করদর্শনে উতলা হওয়ার নেশায় আমি ডুবে যাই হতাশার অতলে।

হৃদয়ে মাতাল প্রেমের নেশা নিয়ে স্থির থাকা যায় না। আর কীভাবে বোঝাই? উন্মাদ হয়ে তোমার সঙ্গ চাইতে থাকি। তোমার নাম জপতে থাকি আনমনে।

এভাবে হুট করে একা হয়ে যাওয়া, অকারণে মন খারাপ, কোনোকিছু ভালো না লাগা অনুভূতি নিয়ে ভালো থাকা যায় না!

আমি তো তোমার মাঝেই ভালো থাকা খুঁজি।
তুমি না থাকলে, ভালো না বাসলে আমার যে ভালো থাকা হয় না!

আর কীভাবে বোঝাই?
একটা মাত্র মানুষের কাছে ভালো থাকার বায়না ধরলে, আশা রাখলে বোধহয় ভালো থাকাটা আর হয়ে উঠে না মানুষের!

23/05/2026
♻️“সব একাকীত্ব কষ্টের না…কিছু সম্পর্কই মানুষকে সবচেয়ে বেশি একা করে দেয়। 💔মানুষ সবসময় একা থাকলে ভাঙে না,অনেক সময় ভুল মানু...
20/05/2026

♻️“সব একাকীত্ব কষ্টের না…
কিছু সম্পর্কই মানুষকে সবচেয়ে বেশি একা করে দেয়। 💔

মানুষ সবসময় একা থাকলে ভাঙে না,
অনেক সময় ভুল মানুষের পাশে থেকেও ভেতরে ভেতরে শেষ হয়ে যায়।

যে সম্পর্ক প্রতিদিন আপনাকে মানসিক চাপ দেয়,
যেখানে নিজের অনুভূতির কোনো মূল্য থাকে না,
যেখানে ভালোবাসার চেয়ে অবহেলা বেশি অনুভব হয়—
সেই সম্পর্ক আস্তে আস্তে মানুষকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো,
এমন সম্পর্কের মধ্যে থাকতে থাকতে মানুষ একসময় বিশ্বাস করতে শুরু করে—
“হয়তো আমারই সমস্যা।”

অথচ সত্যিটা হলো,
ভুল মানুষের আচরণ কখনো কখনো
একজন সুস্থ মানুষকেও মানসিকভাবে ক্লান্ত করে দেয়।

একাকীত্ব সাময়িক হতে পারে,
কিন্তু প্রতিদিন অপমান, অবহেলা আর অশান্তির মধ্যে বেঁচে থাকা
মানুষের আত্মসম্মানকে ধীরে ধীরে ভেঙে ফেলে।

নিজেকে বাঁচানোর জন্য
কিছু মানুষ থেকে দূরে সরে আসা প্রয়োজন হয়।

এটা স্বার্থপরতা না,
এটা নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দেওয়া।

কারণ আত্মভালোবাসা শুরু হয় তখনই,
যখন আপনি বুঝতে শেখেন—
সব সম্পর্ক ধরে রাখার জন্য নিজের ভেতরটা ধ্বংস করে দেওয়া যায় না। 🖤

17/05/2026

তুমি মানুষ চিনতে ভুল করতেই পারো,
কারণ মানুষ এখন চরিত্র না, ইমেজ বানাতে শিখেছে।
কিছু মানুষ আছে,
বাইরে থেকে এত সুন্দর, এত ভদ্র, এত দায়িত্বশীল লাগে যে তাদের নিয়ে সন্দেহ করাটাই অপরাধ মনে হয়।
তারা বাবা-মায়ের খেয়াল রাখে, বন্ধুদের সাহায্য করে, সমাজে সম্মান পায়, ধর্মীয় কথা বলে, মোটিভেশন দেয়,
কিন্তু যে মানুষটা ঘরের ভেতর তার সবচেয়ে কাছের, সেই মানুষটাই জানে আসল চেহারা।
একটা মানুষ সারাজীবন ভাবলো,
“আমার মানুষটা অন্য সবার মতো না।”
কারণ মানুষটা কখনো উচ্চস্বরে কথা বলতো না, বাইরে খুব সম্মান দিত, সবার সামনে হাত ধরে হাঁটতো।
অথচ কিছুদিন পর আবিষ্কার করল সেই লোকটার অন্য একটা রূপ আছে।আসলে কি জানেন,
সবচেয়ে ভয়ংকর মানুষ খারাপ ব্যবহার করা মানুষ না।
সবচেয়ে ভয়ংকর হলো সেই মানুষ,
যে ভালো মানুষের অভিনয়টা নিখুঁতভাবে করতে পারে।
অনেক পুরুষ/মহিলা আছে যারা সংসারের কোন অশান্তি করে না, বাচ্চার দায়িত্ব নেয়,
তবু প্রতারণা করে।
কারণ প্রতারণা সবসময় অভাব থেকে আসে না,
অনেক সময় আসে অতিরিক্ত আত্মতৃপ্তি থেকে।
যখন একটা মানুষ ভাবতে শুরু করে,
“আমি এত ভালো অপশন ডিজার্ভ করি”,
তখন সে ভুলে যায়,
তার সবচেয়ে খারাপ সময়ে কে পাশে ছিল।
মানুষের আসল সৌন্দর্য তার চেহারায় না,
তার “সুযোগ” পাওয়ার পরের ব্যবহারে।
কারণ অভাবের সময় বিশ্বস্ত থাকা সহজ।
তখন অপশন কম থাকে।
ক্ষমতা, টাকা, পরিচিতি, প্রশংসা,এসব পাওয়ার পরও যে মানুষ নিজের সীমা নির্ধারণ করতে জানে,
সেটাই তার আসল চরিত্র ।
জীবনে সুন্দর মানুষ না,
নিরাপদ মানুষ পাওয়াটা বড় সৌভাগ্য।

17/05/2026

Address

Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Man women and e-commerce trust -MWE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share