14/04/2024
প্রীতি শুভেচ্ছা নিবেন।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিন ব্যাপী এক বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে- "বৈশাখী উৎসব ১৪৩১"। এই মেলায় আমাদের আমরা রমণীও অংশগ্রহণ করেছে। মেলায় আমাদের স্টলে থাকছে আমরা রমণীর 'সুতোর খেলা' প্রকল্পে তৈরি বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য ও নানান রকমের গহনা।
• তারিখঃ ১৪ থেকে ১৬ এপ্রিল ২০২৪
• স্থানঃ উপজেলা পরিষদ মাঠ, ডামুড্যা, শরীয়তপুর
আপনারা সবাই এই মেলায় আমন্ত্রিত, মেলা সকলের জন্য উন্মুক্ত। চলে আসুন তাহলে আমাদের বৈশাখী মেলায় আমাদের এই স্টলে...