UCEP Ex-Student Association

UCEP Ex-Student Association ইউসেপ প্রাক্তন ছাত্রদের কল্যাণে কাজ করে

12/10/2025

নিয়োগ বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম
(FDB) ফ্রন্টডেস্ক বাংলাদেশ লিঃ
"অধীনে" বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি: ইন্টারভিউ :

পদবি: লাইন এসোসিয়েট (ট্রেনিং সেন্টার হতে যে কোন বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ থাকতে হবে।)

তারিখ: ১৫ অক্টোবর ২০২৫ বুধবার সকাল ৯:৩০ মিনিট

** বেতন ১১,৬০০ টাকা
** ডিউটি : ৯ ঘন্টা।
** বয়স: ১৮ -২২ বছর ১১ মাস পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা :
(২ লাইন ইংরেজি রিডিং পড়তে জানতে হবে।)
এসএসসি পাশ এবং টেকনিক্যাল স্কুল / ট্রেনিং সেন্টার হতে যে কোন বিষয়ে ৩-৬ মাসের ট্রেড কোর্স উত্তীর্ণ / পাশ থাকতে হবে।

*** ডিপ্লোমা পাস গ্রহণযোগ্য নয়।

** উপস্থিত হবার ঠিকানা :
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি:
পাখির মোড় ( দাউদকান্দি ব্রিজ ঢালে)
আব্দুল মোনেম ইকোনমিক জোন থানা:গজারিয়া,জেলা:মুন্সিগঞ্জ

** আগ্রহী প্রার্থীগণ তথ্য ও যোগাযোগের জন্য:(আশরাফুজ্জামান
রিলেশনশিপ অফিসার
০১৭৪০-৯৬৬৫৮৪)

** কাজে যোগদানের দিন থেকে বিনামুল্যে সকালের নাস্তা ও দুপুর খাবার (মোট ২ বেলা খাবার) সহ
ওভার টাইমের সুবিধা আছে।

** ইন্টারভিউ পাশকৃত প্রাথীদের যোগদানের
মাস : অক্টোবর ও নভেম্বর ২০২৫।

** Interview যে সকল কাগজ ও নথি সমুহ আনতে হবে :
“নতুন ১ কপি CV, ১ কপি NID / ডিজিটাল জন্ম সনদ এর ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি,শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি।

12/10/2025

আসসালামু আলাইকুম

ফ্রন্টডেক্স বাংলাদেশ লিঃ (হোন্ডার একটি সহযোগী প্রতিষ্ঠান)
অধীনে
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি:
ইন্টারভিউ।

ইন্টারভিউয়ের বর্ণনা :
বয়স: ১৮+ থেকে ২৪ বছর (১ টা সেকশনের জন্য ২৮ বছর পর্যন্ত নেয়া হয়)।

পদ: ১)লাইন এসোসিয়েট।
২) ওয়েল্ডার (ট্রেনিং শেষ
এমন)
তারিখ: (৩ মে ২০২৫) শনিবার ।

উপস্থিত হবার সময়
সকাল ৮:৩০ মি:
সাক্ষাৎকার সময়:
সকাল ৯:০০ মি:

স্থান/ ঠিকানা :
পাখির মোড়
(দাউদকান্দি ব্রিজ ঢালে)
আব্দুল মোনেম ইকোনমিক জোন
থানা: গজারিয়া।
জেলা: মুন্সিগঞ্জ,

** বেতন: ১১৫০০-১১৮০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা :
এস এস সি পাশ সহ Automobile/ Automotive/Machine shop, Mechanical, Electrical অথবা উল্লেখিত বিষয়গুলো সহ যে কোন বিষয়ে Trade Course সম্পন্ন / উত্তীর্ণ থাকতে হবে।
অথবা
ভকেশনাল/আলিম/দাখিল/এস এস সি/এইচ এচ সি এর কোন একটি পরিক্ষায় পাশ থাকতে হবে।

** ডিপ্লোমা পাস গ্রহণযোগ্য নয়।

** যোগদানের দিন থেকে উপরে উল্লেখিত সকল পদের জন্য সকালের নাস্তা ও দুপুর খাবার (মোট ২ বেলা) খাবার ফ্রি সহ
ওভার টাইমের সুবিধা আছে।

** ইন্টারভিউ এ পাশকৃত প্রাথীদের যোগদানের মাস : মে ২০২৫ ( প্রথম সপ্তাহ)।

** Interview যে সকল কাগজ ও নথি সমুহ আনতে হবে :
“নতুন ১ কপি CV, ১ কপি NID / ডিজিটাল জন্ম সনদ এর ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি,শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার (যদি থাকে) সনদের ফটোকপি।

যোগাযোগ :
আশরাফুজ্জামান
রিলেশনশিপ অফিসার
ফ্রন্টডেক্স বাংলাদেশ লিমিটেড
প্রজেক্ট : বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি:
০১৭৪০-৯৬৬৫৮৪

12/10/2025
16/09/2025

আমার দেখা চেইনী!
মিঃ লিন্ডসে এ্যালান চেইনীকে নিয়ে ধারাবাহিক ঘটনা বহুল প্রকাশিত হবে। আপনারা সবাই পেইজটি ফলো দিয়ে রাখবেন আশাবাদী।

১৫ সেপ্টেম্বর -২০২৫, ইউসেপ প্রতিষ্ঠাতা মিঃ লিন্ডসে এ্যালান চেইনীর ৩৯ তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়। দিনের কর্মসূচিতে ...
15/09/2025

১৫ সেপ্টেম্বর -২০২৫, ইউসেপ প্রতিষ্ঠাতা মিঃ লিন্ডসে এ্যালান চেইনীর ৩৯ তম মৃত্যু বার্ষিকী উদযাপন করা হয়। দিনের কর্মসূচিতে ছিল চেইনীর সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণ। মিঃ লিন্ডসে এ্যালান চেইনীর জীবনাদর্শ নিয়ে আলোচনা ও সৃতিচারণ।

14/09/2025

আগামীকাল সোমবার ইউসেপ প্রতিষ্ঠাতা মিঃ লিন্ডসে এ্যালান চেইনীর ৩৯ তম মৃত্যু বার্ষিকী। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হবে। সকালে চেইনী সমাধীতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হবে। ইউসেপ পরিবারের সকল সদস্য! কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র /ছাত্রী সহ সকলে সকাল আটটায় চেইনীর সমাধীতে উপস্থিত থাকব ইনশাআল্লাহ।

11/09/2025

তারিখ : ১১/০৯/২০২৫

এতদ্বারা ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্য দের কে জানানো যাচ্ছে যে,
আগামী শুক্রবার ১২/০৯/২০২৫ বিকেল তিনটায় ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য কে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
স্থান : কর ভবন, সেগুনবাগিচা, ঢাক।
এজেন্ডা:-
১- ইউসেপ এর প্রতিষ্ঠাতা মিঃ লিন্ডসে এ্যালান চেইনীর মৃত্যু বার্ষিকী উদযাপন।
২-অন্নান্য ( সভাপতি মহোদয় এর অনুমতি সাপেক্ষে)

সবিনয়ে :
মোঃ মনির হোসেন সিকদার।
সাধারণ সম্পাদক।
ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।

08/09/2025

B+ রক্তের প্রয়োজন!!

ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোঃ মনির হোসেন সিকদার এর জন্য এক ব্যাগ B+ রক্তের প্রয়োজন। কোন হৃদয় বান ভাই যদি রক্ত দিয়ে উপকার করতে পারেন, তবে মনির ভাইয়ের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা গেল। যোগাযোগ নম্বর -01715212427

07/09/2025

ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর সদস্য মরহুম আবদুল কুদ্দুস মোল্লার নামজে জানাজা হবে সকাল নয়টায় কর ভবন সেগুনবাগিচা। আমরা যাঁরা জানাজায় উপস্থিত থাকব তারা অবশ্যই সকাল নয়টার পুর্বে করবন, সেগুনবাগিচায় উপস্থিত থাকব ইনশাআল্লাহ।

06/09/2025

একটি শোক সংবাদ!!
ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর সদস্য। ইলেকট্রিক্যাল প্রথম ব্যাচের ছাত্র। ইনকাম ট্যাক্স অফিসে কর্মরত, মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা আজ রাত আটটায় ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট এ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহে রাজিউন। রমহুমকে তার গ্রামের বড়ি দোহারে নিয়ে যাওয়া হবে। ঢাকায় কোন জানাজার ব্যাবস্থা হলে বিস্তারিত তথ্য জানিয়ে দেয়াহবে।
ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর পক্ষ হতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।

19/08/2025

তারিখ : ১৯/০৮/২০২৫

এতদ্বারা ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সকল সম্মানিত সদস্য দের কে জানানো যাচ্ছে যে,
আগামী শুক্রবার ২২/০৮/২০২৫ বিকেল তিনটায় এ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির এক মাসিক সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটির সকল সদস্য কে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
স্থান : বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, গেট নং - ১, শাহবাগ, ঢাক।
এজেন্ডা:-
১- ইউসেপ এর প্রতিষ্ঠাতা মিঃ লিন্ডসে এ্যালান চেইনীর মৃত্যু বার্ষিকী উদযাপন।
২- এ্যাসোসিয়েশন এর নিবন্ধন।
৩-অন্নান্য ( সভাপতি মহোদয় এর অনুমতি সাপেক্ষে)

সবিনয়ে :
মোঃ মনির হোসেন সিকদার।
সাধারণ সম্পাদক।
ইউসেপ এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশন।

Address

Plot# 2&3, Mirpur-2, Dhaka-1216
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when UCEP Ex-Student Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share