Chhagalnaiya Students Forum of Dhaka - CSFD

Chhagalnaiya Students Forum of Dhaka - CSFD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Chhagalnaiya Students Forum of Dhaka - CSFD, Nonprofit Organization, Dhaka.

প্রিয় এইচএসসি (HSC) শিক্ষার্থীবৃন্দ,ছাগলনাইয়া স্টুডেন্ট ফোরাম অফ ঢাকা (CSFD)-এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক...
02/07/2026

প্রিয় এইচএসসি (HSC) শিক্ষার্থীবৃন্দ,
ছাগলনাইয়া স্টুডেন্ট ফোরাম অফ ঢাকা (CSFD)-এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা!
দীর্ঘ শিক্ষাজীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে তোমরা পদার্পণ করেছ। তোমাদের এই অক্লান্ত পরিশ্রম, মেধা ও একাগ্রতার প্রতিফলন ঘটবে এই পরীক্ষায়। আমরা বিশ্বাস করি, তোমাদের সুদৃঢ় প্রস্তুতি এবং আত্মবিশ্বাস তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যের শিখরে নিয়ে যাবে।
💡 পরীক্ষার কিছু শেষ মুহূর্তের জরুরি টিপস:
মানসিক প্রশান্তি: পরীক্ষার আগে অতিরিক্ত মানসিক চাপ না নিয়ে নিজেকে শান্ত রাখো। পর্যাপ্ত ঘুম এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি।
সময় ব্যবস্থাপনা: পরীক্ষার হলে প্রতিটি প্রশ্নের মান অনুযায়ী সময় বণ্টন করে নেবে, যেন কোনো জানা উত্তর ছেড়ে আসতে না হয়।
প্রবেশপত্র ও প্রয়োজনীয় জিনিস: প্রবেশপত্র (Admit Card), রেজিস্ট্রেশন কার্ড এবং কলম-পেন্সিলসহ প্রয়োজনীয় সব জিনিস আগের রাতেই গুছিয়ে রেখো।
"উজ্জ্বল ভবিষ্যতের পথে তোমাদের যাত্রা হোক সফল ও সার্থকতা মণ্ডিত!"
তোমাদের প্রত্যেকের কঠোর পরিশ্রমের সঠিক মূল্যায়ন হোক এবং তোমরা ছাগলনাইয়া উপজেলার নাম দেশজুড়ে উজ্জ্বল করো—এই আমাদের প্রার্থনা। তোমাদের আগামী দিনের পথচলা সুন্দর ও সাফল্যময় হোক।
শুভেচ্ছান্তে,
ছাগলনাইয়া স্টুডেন্ট ফোরাম অফ ঢাকা (CSFD)
Learn. Lead. Unite.

একটি আদর্শ ইউনিয়ন তৈরি হয়, একজন সৎ, যোগ্য , শিক্ষিত ও ব্যক্তিত্ববান  ইউপি চেয়ারম্যানের মাধ্যমে। এটি শুধু নেতৃত্ব নির্...
20/04/2026

একটি আদর্শ ইউনিয়ন তৈরি হয়, একজন সৎ, যোগ্য , শিক্ষিত ও ব্যক্তিত্ববান ইউপি চেয়ারম্যানের মাধ্যমে। এটি শুধু নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নয়, বরং জনগণের প্রত্যাশা, অধিকার এবং মত প্রকাশের প্রতিচ্ছবি।
নির্বাচন মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা আর পরিবর্তনের হাতছানি।
নির্বাচন হলো জনগণের সবচেয়ে বড় শক্তি, যেখানে একটি মাত্র ভোটও বদলে দিতে ইউনিয়নবাসীর ভবিষ্যৎ!
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে "জনাব মনসুর মজুমদার" একজন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী।
আমি যতটুকু জনাব মনসুর মজুমদার কে জানি তিনি সৎ, কর্মঠ , জনকল্যাণে নিবেদিতপ্রাণ, এবং স্থানীয় জনগণের সাথে সুসম্পর্ক বজায় রেখে, জনগণের জন্য নিরলস ভাবে কাজ করে যেতে পারবেন।
এছাড়া, নিরপেক্ষতা, সামাজিক কাজের অভিজ্ঞতা, সৎ চরিত্র, জনসচেতনতা, তরুণ ও মেধাবীদের মূল্যায়ন করার মানসিকতা এবং স্থানীয় সমস্যা সমাধানের যথেষ্ট পরিমাণ দক্ষতা "জনাব মনসুর মজুমদারের" রয়েছে ।

৫ নং মহামায়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে তারুণ্যের প্রথম পছন্দই হোক "জনাব মনসুর মজুমদার"।

30/11/2024

জীবন বদলে দেওয়ার মতো শেখ সাদীর ১৫ টি বিখ্যাত উপদেশ।

’ ফার্সি গদ্যের জনক মহাকবি শেখ সাদি দীর্ঘদিন ধরেই বাংলাভাষী পাঠকের কাছে অতি প্রিয় কবি। শুধু বাঙালিই নয় বিশ্বজুড়ে তিনি অত্যন্ত সমাদৃত। তার ১৫টি বিখ্যাত উপদেশ যা কিনা আপনার জীবনকে বদলে দিবে।

১. তিন জনের নিকট কখনো গোপন কথা বলিও না- (ক) স্ত্রী লোক. (খ) জ্ঞানহীন মূর্খ. (গ) শত্রু।

২. অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয়।

৩. আমি আল্লাহকে সবচেয়ে বেশী ভয় পাই, তার পরেই ভয় পাই সেই মানুষকে যে আল্লাহকে মোটেই ভয় পায় না।

৪. এমনভাবে জীবনযাপন করে যেন কখনো মরতে হবে না, আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেচেই ছিল না।

৫. হিংস্র বাঘের উপর দয়া করা নিরীহ হরিণের উপর জুলুম করার নামান্তর।

৬. যে সৎ, নিন্দা তার কোন অনিষ্ঠ করতে পারে না।

৭. প্রতাপশালী লোককে সবাই ভয় পায় কিন্তু শ্রদ্ধা করে না।

৮. দেয়ালের সম্মুখে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো, কারন তুমি জান না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে।

৯. মুখের কথা হচ্ছে থুথুর মত, যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভিতরে নেওয়া সম্ভব নয়। তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত।

১০. মন্দ লোকের সঙ্গে যার উঠা বসা, সে কখনো কল্যানের মুখ দেখবে না।

১১. দুই শত্রুর মধ্যে এমন ভাবে কথাবার্তা বল, তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয়।

১২. বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তুলে না।

১৩. ইহ- পরকালে যাহা আবশ্যক তাহা যৌবনে সংগ্রহ করিও|

১৪. কোন কাজেই প্রমাণ ছাড়া বিশ্বাস করিও না|

১৫. অজ্ঞের পক্ষে নীরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হত না।

11/11/2024
ফেনী সদরের বন্যা পরিস্থিতি
22/08/2024

ফেনী সদরের বন্যা পরিস্থিতি

আবেগতাড়িত হয়ে অনেকে ফেনীতে যাচ্ছেন, সরাসরি উদ্ধারকাজে যুক্ত হতে চাচ্ছেন। আপনাদের আবেগকে সম্মান জানিয়ে বলছি, এক্সপার্ট উদ...
22/08/2024

আবেগতাড়িত হয়ে অনেকে ফেনীতে যাচ্ছেন, সরাসরি উদ্ধারকাজে যুক্ত হতে চাচ্ছেন। আপনাদের আবেগকে সম্মান জানিয়ে বলছি, এক্সপার্ট উদ্ধারকারী ছাড়া ফেনীর বর্তমান উদ্ধারকাজ সম্ভব না। অনভিজ্ঞ অনেক উদ্ধারকারীকে এখন সেনাবাহিনীর উদ্ধার করতে হচ্ছে, বাড়তি চাপ নিতে হচ্ছে।

উপরন্তু নৌকা, স্পিড বোট আগে থেকেই অপ্রতুল ছিল। এখন উদ্ধারকারীদের উদ্ধার করতে গিয়ে পাওয়া প্রায় দুস্কর হয়ে যাচ্ছে।

ভাইয়েরা, ফেনীতে স্বেচ্ছাসেবকের অভাব নাই। অভাব উঁচু জায়গার, অভাব বোটের। শুকনা খাবার, স্যালাইন, ওষুধ, বন্যার পর পুনর্বাসন এগুলো লাগবে। আর লাগবে সবার দোয়া, প্রার্থনা, ভালোবাসা।

সবাইকে সমঝদারিত্বের সাথে এই দূর্যোগ মোকাবেলার অনুরোধ জানাই।

#ফেনী

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chhagalnaiya Students Forum of Dhaka - CSFD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share