15/04/2026
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার জননেতা মরহুম অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া-এর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানাই।
তিনি ছিলেন এক নিরলস সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা এবং জনগণের অধিকার আদায়ে দৃঢ় কণ্ঠস্বর। সাঘাটা-ফুলছড়ির উন্নয়নে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মানুষের কল্যাণে নিবেদিত এই মহান নেতার আদর্শ ও কর্ম আজও আমাদের পথ দেখায়।
তাঁর কর্ম, আদর্শ ও অবদান চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।
তাঁর স্মৃতি অমলিন থাকুক, তাঁর আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ুক।
আল্লাহ তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন।