LifeSpring Foundation

Call Directions Website Contact the organization

LifeSpring Foundation RJSC Certificate number: S-13963/2023

LifeSpring Well-being Foundation is a non-profit organization committed to improving the health and well-being of all community members, especially those who are marginalized or underserved.

14/10/2026

এখানে এমন অনেক মানুষ আছেন যারা পুরো বছরে ১ বার মাংস খেতে পারেন না

সবার জন্য হোক মানসিক স্বাস্থ্যসেবাবিস্তারিত তথ্য ও আবেদন ফর্মের লিংক প্রথম কমেন্টে। 👇
12/10/2026

সবার জন্য হোক মানসিক স্বাস্থ্যসেবা

বিস্তারিত তথ্য ও আবেদন ফর্মের লিংক প্রথম কমেন্টে। 👇

আলোচিত সেই শিক্ষকের পাশে 'লাইফস্প্রিং ফাউন্ডেশনযে মানুষটির নিজের দুটি হাত নেই, অথচ যিনি পরম মমতায় পা দিয়ে লিখে বছরের পর ...
10/10/2026

আলোচিত সেই শিক্ষকের পাশে 'লাইফস্প্রিং ফাউন্ডেশন

যে মানুষটির নিজের দুটি হাত নেই, অথচ যিনি পরম মমতায় পা দিয়ে লিখে বছরের পর বছর ধরে গড়ে তুলছেন শত শিশুর ভবিষ্যৎ তিনি নরসিংদীর অদম্য শিক্ষক আলতাফ হোসেন (দুখু মিয়া)। সম্প্রতি সংবাদমাধ্যমে তাঁর এই অনুপ্রেরণামূলক লড়াইয়ের গল্পটি আমরা দেখতে পাই
এই অদম্য শিক্ষকের পাশে এসে দাঁড়িয়েছে 'লাইফস্প্রিং ফাউন্ডেশন'।

📌 বিস্তারিত কমেন্ট বক্সে

আমরা অনেকেই মুখে বলি “ভালো আছি”, অথচ মনের ভেতর হয়তো জমে থাকে হাজারো না বলা কথা, চাপা কষ্ট আর একরাশ ক্লান্তি।মন খারাপ হলে...
10/10/2026

আমরা অনেকেই মুখে বলি “ভালো আছি”, অথচ মনের ভেতর হয়তো জমে থাকে হাজারো না বলা কথা, চাপা কষ্ট আর একরাশ ক্লান্তি।

মন খারাপ হলে বেশিরভাগ সময় চুপ করে থাকি। ভাবি, কেউ বুঝবে না বা নিজের কষ্টের কথা বললে অন্যরা কী ভাববে!

শরীরের মতো মনেরও যত্ন প্রয়োজন।

World Mental Health Day তে আমরা বিশ্বাস করি, মন ভালো থাকা কোনো বিলাসিতা নয়, এটা প্রয়োজন।

এই বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে নিজেকে এবং প্রিয় মানুষগুলোকে মনে করিয়ে দিন -

মন খারাপ হওয়া মানেই আপনি দুর্বল নন। সাহায্য চাওয়া লজ্জার নয় বরং নিজের যত্ন নেওয়ার সাহসী পদক্ষেপ।

কখনো কখনো কাউকে মন দিয়ে শোনা, তার পাশে থাকা বা একটু সাহস দেওয়াই অনেক বড় সাহায্য হতে পারে।

মানসিক চাপ, দুশ্চিন্তা বা মনের যেকোনো সমস্যায় আপনি বা আপনার প্রিয়জনের মনের যত্নে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তায় নির্দ্বিধায় আমাদের পাবেন আপনার পাশে।

বাংলাদেশে প্রায় ৯২% মানুষ সঠিক সময়ে চিকিৎসকের কাছে যান না বলে কষ্ট লুকাতে বাধ্য হন।

লাইফস্প্রিং এর ঢাকার পান্থপথ, বনানী, উত্তরা এবং চট্টগ্রামে সরাসরি এবং অনলাইনে ভিডিও কলে দেশের বিভিন্ন জায়গায় এবং প্রবাসীদের আমাদের ৬০+ বিশেষজ্ঞ সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা প্রতিনিয়ত মানসিক সেবা দিয়ে যাচ্ছেন।

আপনার আর আপনার আশেপাশের মানুষের মনের যত্ন নিন 💚

"ও তো শুধু একটু চুপচাপ হয়ে গেছে..." এটাই ভেবেছিল সবাই।আগে যে মেয়েটা ঘণ্টার পর ঘণ্টা গল্প করত, এখন সে খুব কম কথা বলে। আ...
01/10/2026

"ও তো শুধু একটু চুপচাপ হয়ে গেছে..." এটাই ভেবেছিল সবাই।

আগে যে মেয়েটা ঘণ্টার পর ঘণ্টা গল্প করত, এখন সে খুব কম কথা বলে। আগে যে ছেলেটা পরিবারের সবার সঙ্গে বসে খেত, এখন দরজা বন্ধ করে একা থাকে।

কেউ বলল, "মুড খারাপ।" কেউ বলল, "সময় গেলে ঠিক হয়ে যাবে।" কেউ আবার বলল, "এত ভাবার কী আছে?"

কিন্তু আমরা অনেক সময় বুঝতেই পারি না, একজন মানুষ যখন সবচেয়ে বেশি কষ্টে থাকেন, তখন তিনি সবসময় কাঁদেন না, অনেকেই চুপ হয়ে যান। হাসিমুখে অফিস করেন। বন্ধুদের সঙ্গে গল্পও করেন। কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়েন।

মানসিক স্বাস্থ্য সমস্যার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এগুলো সবসময় চোখে দেখা যায় না। জ্বর হলে থার্মোমিটার থাকে। হাত ভাঙলে এক্স-রে থাকে। কিন্তু মন ভেঙে গেলে অনেক সময় কোনো বাহ্যিক চিহ্নই থাকে না।

তাই কাউকে পরামর্শ দেওয়ার আগে, একটু বোঝার চেষ্টা করুন। কারণ একজন মানুষের হয়তো আপনার সমাধান দরকার নেই। দরকার শুধু এমন একজন মানুষ, যে তার কথা শুনবে।

আর যদি আপনি নিজেই দীর্ঘদিন ধরে অকারণ মন খারাপ, উদ্বেগ, ভয়, ঘুমের সমস্যা, বা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন তাহলে বিষয়টিকে অবহেলা করবেন না। যেমন শরীর অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাই, তেমনি মনের সমস্যার ক্ষেত্রেও সময়মতো সাহায্য নেওয়া সচেতনতার পরিচয়। মনের যত্ন নেওয়াও স্বাস্থ্যেরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

24/09/2026

কখনও এমন কোনো চিন্তা হঠাৎ মাথায় আসে, যেটা নিজের কাছেই অস্বস্তিকর, ভয়ংকর বা ঘৃণ্য লাগে।

তারপর শুরু হয় -

- আমি এমনটা ভাবলাম কেন?
- আমি কি সত্যিই এমন কিছু করতে চাই?
- এমন চিন্তা যদি আমার মাথায় আসে, তাহলে কি আমি খারাপ মানুষ?

অনেক সময় আমরা ভুল করে ধরে নিই - মাথায় যে চিন্তা এসেছে, সেটি নিশ্চয়ই আমার ইচ্ছা, মূল্যবোধ বা চরিত্রের প্রতিফলন।

কিন্তু একটি চিন্তা আসা আর সেই চিন্তাকে চাওয়া বা বিশ্বাস করা এক জিনিস নয়।

মানুষের মনে অনিচ্ছাকৃত, অদ্ভুত বা অস্বস্তিকর চিন্তা আসতেই পারে। বিশেষ করে যখন কোনো চিন্তাকে খুব ভয়ংকর মনে হয়, তখন সেটি নিয়ে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, বারবার বিশ্লেষণ করা বা নিশ্চিত হতে চাওয়া - চিন্তাটাকেই আরও বেশি noticeable করে তুলতে পারে।

এ কারণেই intrusive thought থাকা মানেই সেই চিন্তা অনুযায়ী কাজ করার ইচ্ছা আছে - এমন নয়।

OCD-এর ক্ষেত্রেও unwanted intrusive thoughts একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হতে পারে। অনেক সময় মানুষ চিন্তাটির অর্থ নিয়ে এতটাই ভয় পায় যে 'আমি কি এমন মানুষ?' - এই প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার reassurance, checking বা mental analysis করতে থাকে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো -

- চিন্তা ≠ ইচ্ছা
- চিন্তা ≠ বিশ্বাস
- চিন্তা ≠ চরিত্র

Psychotherapy, বিশেষ করে OCD-এর ক্ষেত্রে evidence-based approaches, মানুষকে এই unwanted thoughts-এর সঙ্গে সম্পর্কটা নতুনভাবে বুঝতে এবং চিন্তার প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া ও fear cycle কমাতে সাহায্য করতে পারে।

তাই পরেরবার কোনো অস্বস্তিকর চিন্তা এলে নিজেকে সঙ্গে সঙ্গে বিচার না করে মনে করিয়ে দিতে পারেন - “আমার মাথায় একটি চিন্তা এসেছে। তার মানে এই নয় যে আমি সেই চিন্তাটি।”

আপনার মনের মধ্যে কী চিন্তা আসে, তার চেয়ে আপনি সেই চিন্তাকে কীভাবে বুঝছেন এবং তার সঙ্গে কীভাবে আচরণ করছেন - সেটাও গুরুত্বপূর্ণ।

'আমি ঠিক আছি'..অথচ এই তিনটি শব্দের আড়ালেই চাপা পড়ে থাকতে পারে অসংখ্য না-বলা গল্প।আপনার খুব কাছের মানুষ, ভাই বোন, সন্তান,...
03/09/2026

'আমি ঠিক আছি'..

অথচ এই তিনটি শব্দের আড়ালেই চাপা পড়ে থাকতে পারে অসংখ্য না-বলা গল্প।

আপনার খুব কাছের মানুষ, ভাই বোন, সন্তান, মা-বাবা, বন্ধু বা অফিসের কলিগ হয়তো প্রতিদিন আপনার সামনেই হাসছেন, কথা বলছেন, কিন্তু ভেতরে ভেতরে তিনি হয়তো লড়ছেন একাকিত্ব, ক্লান্তি, হতাশা, ওভারথিংকিং কিংবা প্রচণ্ড মানসিক চাপের সঙ্গে।

সেই উদ্দেশ্যেই চট্টগ্রামের পর এবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লাইফস্প্রিংয়ের Mental Health Ambassador Program।

এই প্রোগ্রামে আপনি জানতে পারবেন মানসিক সংকটে থাকা একজন মানুষকে কীভাবে চিনবেন, কীভাবে তার সঙ্গে কথা বলবেন, কোন পরিস্থিতিতে কী করা উচিত এবং বৈজ্ঞানিক ও দায়িত্বশীল উপায়ে কীভাবে তাকে প্রয়োজনীয় সহায়তার দিকে এগিয়ে দিতে পারেন।

ঢাকা পর্বের এই আয়োজনে উপস্থিত থাকবেন-

সাইকিয়াট্রিস্ট ডা. মুনমুন জাহান, সাইকিয়াট্রিস্ট ও যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. গোলাম মোস্তফা মিলন, চাইল্ড, এডোলেসেন্ট অ্যান্ড অ্যাডাল্ট সাইকিয়াট্রিস্ট ডা. হুমায়রা শাহজাহান এবং সাইকিয়াট্রিস্ট ডা. তৌহিদা ফেরদৌসী।

উত্তরা জমজম টাওয়ারে আয়োজিত এই প্রোগ্রামে পার্টিসিপেশন সার্টিফিকেটের পাশাপাশি থাকবে স্ন্যাক্স এবং প্রশ্নোত্তর পর্বও

রেজিস্ট্রেশনের জন্য WhatsApp করুন: 01796-566907

30/08/2026
আপনি কি জানেন, একা অনুভব করা আপনার শরীরের জন্য দিনে ১৫টা সিগারেট খাওয়ার মতো ক্ষতিকর হতে পারে?শুনতে অবিশ্বাস্য লাগলেও, ব...
28/08/2026

আপনি কি জানেন, একা অনুভব করা আপনার শরীরের জন্য দিনে ১৫টা সিগারেট খাওয়ার মতো ক্ষতিকর হতে পারে?

শুনতে অবিশ্বাস্য লাগলেও, বিজ্ঞান ঠিক এই কথাই বলছে!

একাকীত্ব শুধু মন খারাপের অনুভূতি নয়, এটা পুরো শরীরকে নীরবে দুর্বল করে দেয়। যখন কেউ নিজেকে একা মনে করে, তখন শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়, ঘুম ঠিক থাকে না, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।

এমনকি হৃদরোগ, স্ট্রোক বা দীর্ঘমেয়াদি মানসিক চাপের ঝুঁকিও বেড়ে যায়।

সবচেয়ে বড় সমস্যা হলো, আমরা অনেক সময় বুঝতেই পারি না কতটা প্রভাব ফেলছে এই একাকীত্ব। ভেতরে ভেতরে সবকিছু বদলে যায়, অথচ বাইরে থেকে ঠিকই দেখায়।

তাই কারও সঙ্গে কথা বলা, নিজের অনুভূতি ভাগ করে নেওয়া, কাছের মানুষের সান্নিধ্যে থাকা; এসব শুধু মন ভালো করে না, শরীরকেও সুরক্ষিত রাখে।

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মনে হয়, “আজ কিছুই করতে ইচ্ছা করছে না।”অফিসের কাজ, পড়াশোনা, এমনকি প্রিয় মানুষের মেসেজের উ...
25/07/2026

প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মনে হয়, “আজ কিছুই করতে ইচ্ছা করছে না।”

অফিসের কাজ, পড়াশোনা, এমনকি প্রিয় মানুষের মেসেজের উত্তর দিতেও মন চায় না। সব কিছুই হঠাৎ ভারী আর ক্লান্তিকর লাগে। অনেকে তখন বলে, “তুমি অলস হয়ে গেছো!”

Burnout হলো সেই অবস্থা, যখন শরীর কাজ করতে পারে, কিন্তু মন আর সাড়া দেয় না। চাপ, দায়িত্ব, প্রত্যাশা আর নিজের প্রতি অতিরিক্ত কড়া আচরণ, সব মিলিয়ে মন যেন নিঃশেষ হয়ে যায়।

আপনি হয়তো দিনরাত চেষ্টা করছেন সবার প্রত্যাশা পূরণ করতে, কিন্তু ভেতরের শক্তিটা নিঃশেষ হয়ে যাচ্ছে অজান্তেই। আগে যেসব কাজ আনন্দ দিত, সেগুলো এখন বোঝা মনে হয়।

হাসি আসে না, মনোযোগ থাকে না, ছোট ছোট ভুলে নিজেকে দোষ দেন। এক সময় মনে হয়, “আমি হয়তো কিছুই পারি না।”

Burnout দুর্বলতা নয়, এটা এক ধরনের emotional exhaustion, যেখানে আপনার মন শুধু চায় একটু সময়, একটু যত্ন, আর একটু মানসিক শান্তি।

তাহলে কী করবেন?

➤ নিজের প্রতি সহানুভূতিশীল হোন।
➤ ছোট ছোট বিরতি নিন, এমনকি ১০ মিনিটের হাঁটাও সাহায্য করে।
➤ না বলতে শিখুন, সবার জন্য সব সময় থাকা সম্ভব নয়।
➤ পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার, আর প্রিয় কাজের সময়টা ফিরিয়ে আনুন।
➤ প্রয়োজনে সাহায্য নিন, পরিবার, কাছের মানুষ কিংবা বন্ধুর সঙ্গে কথা বলুন।

নিজেকে ভালোবাসা, নিজের প্রতি সহানুভূতি Burnout কাটিয়ে ওঠার প্রথম ধাপ। একটু সময় নিন শুধু নিজের জন্য, কারণ মনও যত্ন চায়, ভালোবাসা চায়, চায় আবার মন খুলে হাসার মতো কারণ।

Address

Level # 6/Union Heights, 55/2 Panthapath
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when LifeSpring Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to LifeSpring Foundation:

Shortcuts

Share