The Gregorian Association - TGA

The Gregorian Association - TGA The Gregorian Association- TGA is the official alumni association of St. Gregory's High School , Dhaka . Founded in 1985

শুভ নববর্ষ ১৪৩৩নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দ, শান্তি আর সাফল্যের।
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩
নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দ, শান্তি আর সাফল্যের।

31/03/2026

নতুন প্রজন্মের গ্রেগরিয়ানদের কাছে ৩১শে মার্চ ১৯৭১ এ সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের দেশ মাতৃকার জন্য আত্মত্যাগের স্মৃতি তুলে ধরার জন্য দি গ্রেগরিয়ান এসোসিয়েশন এর ক্ষুদ্র প্রয়াস।

মূল লেখকঃ গ্রেগরিয়ান অরফিয়াস (ছদ্মনাম)
ড্রইং ও মোশন গ্রাফিক্সঃ গ্রেগরিয়ান মো. রিয়াজউদ্দিন রওনক
কন্ঠঃ গ্রেগরিয়ান নীলোৎপল সরকার
আবহ সংগীত ও সংকলনঃ গ্রেগরিয়ান সাবিত রাকিন আহমেদ ও তানভীর তরি
কপিরাইটঃ দি গ্রেগরিয়ান এস্যোসিয়েশন

মার্চ ৩১, ১৯৭১। ১৯৭১ সালের আজকের এই দিনে স্কুল প্রাঙ্গণ থেকে আমাদের সম্মানিত শিক্ষক ডি. এন. পাল চৌধুরী স্যার, এন. সি. সূ...
31/03/2026

মার্চ ৩১, ১৯৭১।

১৯৭১ সালের আজকের এই দিনে স্কুল প্রাঙ্গণ থেকে আমাদের সম্মানিত শিক্ষক ডি. এন. পাল চৌধুরী স্যার, এন. সি. সূত্রধর স্যার এবং ডি. এন. পাল চৌধুরী স্যারের দুই সন্তান ও স্কুলের ছাত্র শৈবাল পাল চৌধুরী এবং উৎপল পাল চৌধুরীকে ধরে নিয়ে যায় ও পরবর্তীতে হত্যা করে বর্বর পাকিস্তান সেনাবাহিনী। পরবর্তীতে তারা হত্যা করে আমাদের শিক্ষক পি. ডি. কস্টা স্যারকে তাঁর নিজ গ্রামের বাড়িতে৷

মহান মুক্তিযুদ্ধে তাঁদের আত্মত্যাগের প্রতি দি গ্রেগরিয়ান এসোসিয়েশন এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি।

পবিত্র ঈদ উল ফিতরের এই পবিত্র মুহূর্তে গ্রেগরিয়ান পরিবারের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। পবিত্র ঈদ ...
21/03/2026

পবিত্র ঈদ উল ফিতরের এই পবিত্র মুহূর্তে গ্রেগরিয়ান পরিবারের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

পবিত্র ঈদ উল ফিতর আপনাদের জীবন আনন্দ, শান্তি ও সুখে পরিপূর্ণ করুক।

ঈদ মোবারক!

Eid Mubarak. On this auspicious occasion of Eid, may Allah bless you and your loved ones with peace, happiness and endle...
20/03/2026

Eid Mubarak.

On this auspicious occasion of Eid, may Allah bless you and your loved ones with peace, happiness and endless blessings.

অমর একুশে ফেব্রুয়ারিতে সকল ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
21/02/2026

অমর একুশে ফেব্রুয়ারিতে সকল ভাষাশহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

প্রশ্ন টা অনেকেরই ছিলো। বলতে গেলে ৪১ বছরের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অর্জন অনেকের কাছেই ম্লান হচ্ছিলো কেবল একটি প্রশ্নে। ৪১ ব...
20/02/2026

প্রশ্ন টা অনেকেরই ছিলো। বলতে গেলে ৪১ বছরের ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অর্জন অনেকের কাছেই ম্লান হচ্ছিলো কেবল একটি প্রশ্নে। ৪১ বছরের যাত্রা একটা প্রশ্নে আটকে ছিলো যে এর কোন বৈধতা আদৌ সরকারি কাগজে কলমে আছে কিনা৷ যদিও সরকারি কাগজের বৈধতার বাহিরে এল্যামনাই দের বৈধতা তেই দি গ্রেগরিয়ান এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিলো এবং এখনো আছে৷ ব্যার্থতার পাল্লা ভারী হলেও গ্রেগরিয়ান স্বকীয়তা ধারণ করেই সংগঠনটি আগানোর প্রচেষ্টায় ছিলো। এরূপ একটি সংগঠন এর ছোট খাটো কৃতিত্ব কে অন্য কোন সংগঠন এর নিজস্ব বলে চালিয়ে দেওয়া আসলে পক্ষান্তরে নিজের সংগঠনকেই ছোট করা হয়।

যাই হোউক যেহেতু অনেকেরই একটা প্রশ্ন ছিলো তাই সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,সময়ের প্রয়োজনেই প্রতিষ্ঠার প্রায় ৪১ বছর পর সংশ্লিষ্ট সকলের নিরলস, দীর্ঘ ও আন্তরিক প্রচেষ্টায় অবশেষে আমাদের প্রাণের সংগঠন TGA এর বহুল প্রতীক্ষিত সরকারি রেজিস্ট্রশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

আমরা সবাই কম-বেশি জ্ঞাত যে, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা সহ সরকারি দপ্তর হতে কাজ বের করে আনা কতটুকু কষ্টসাধ্য; তার উপর সেটা যদি হয় একাধিক! আমরা সেসব ধাপ পার হয়ে, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় প্রক্রিয়া বিলম্বিত হয়ে, একাধিকবার একাধিক দপ্তরে সাবমিশন ব্যাক অ্যান্ড ফোর্থ করে করে প্রায় ২ বছরের চেষ্টার পরই আমরা সফলকাম হতে পেরেছি।

অনেকের হতাশা, দুশ্চিন্তা ছিলো যে TGA- The Gregorian Association এর জন্মলগ্ন থেকে যে ট্যাগ, যে পরিচিত TGA তা রেজিষ্ট্রেশন পরবর্তী বজায় থাকবে কিনা??!! জ্বি TGA তার ৪১ বছরের স্ব পরিচয় নিয়েই সরকারি সংস্থা কর্তৃক রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে!!! TGA থাকছে TGA পরিচয় নিয়েই।

এই নিবন্ধন প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে যেসকল সদস্য তাঁদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করেছিলেন,
তাদের আবারও ধন্যবাদ দিতে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।

সবশেষে, সকল গ্রেগরিয়ান দের ধন্যবাদ জানাচ্ছি সব সময় আমাদের পাশে থাকার জন্য।
চিরজীবী হোক গ্রেগরিয়ান ভাতৃত্বের বন্ধন, চিরজীবী হোক টিজিএ।

TGA এর সাথেই থাকুন....
19/02/2026

TGA এর সাথেই থাকুন....

Ramadan Mubarak
18/02/2026

Ramadan Mubarak

In memory of Gregorian AKM Shamsul Azam Bhai (Batch '56), the Founding President of The Gregorian Association.
17/02/2026

In memory of Gregorian AKM Shamsul Azam Bhai (Batch '56), the Founding President of The Gregorian Association.

The Gregorian Association -TGA, would like to convey congratulations to Gregorian Dr. M. Osman Faruk on being elected as...
13/02/2026

The Gregorian Association -TGA, would like to convey congratulations to Gregorian Dr. M. Osman Faruk on being elected as a Member of Parliament from Kishoreganj-3 Constituency and Gregorian Masud Rakin Mushfikur Rahman on being elected as a Member of Parliament from Brahmanbaria -4 Constituency on 13th National Election.

The Gregorian Association (TGA) expresses its profound grief and deepest condolences on the tragic and untimely passings...
20/01/2026

The Gregorian Association (TGA) expresses its profound grief and deepest condolences on the tragic and untimely passings of our young brother, Md. Monem Morshed, a student of Class VIII (Section C, Bangla Version) at St. Gregory’s High School & College on 17th January 2026 and one of the school staffs Mr. Sotendra Chisim on 20th January 2026.

We stand in solidarity with the school administration, the faculty, and family members of the departed souls during this hard hour.

Our hearts and prayers go out to their bereaved families. We pray that the Almighty grants them the strength and fortitude to bear this irreparable loss. May the departed souls find eternal peace.

In Deepest Sympathy,

The Gregorian Association

Address

Robin Tower (1st Floor), 42/43 Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when The Gregorian Association - TGA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Gregorian Association - TGA:

Share