Sanatani Live/ সনাতনী লাইভ

Sanatani Live/ সনাতনী লাইভ সনাতনীদের বিবাহ ও সংস্কৃতি ধারা প্রকাশে অটুট - সনাতনী ঐতিহ্য ও মিলন বন্ধন

ভারতের জনগনকে শুভেচ্ছা।
25/01/2026

ভারতের জনগনকে শুভেচ্ছা।

23/01/2026

আরতি চলছে

চট্টগ্রাম সেবক কলোনিতে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ।বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সনাতন অধ...
22/01/2026

চট্টগ্রাম সেবক কলোনিতে অসহায় দুঃস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ।

বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি ও সনাতন অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি'র যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ২২ শে জানুয়ারি বিকাল ৪ ঘঠিকায় চট্টগ্রাম পাথরঘাটাস্থ সেবক কলোনীতে সুবিধাবঞ্চিতদের মাঝে ২০০ শত শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়।

বাংলাদেশ বৈদিক গীতা পরিষদের সভাপতি পিংকু ভট্টাচার্য্যের সভাপতিত্বে ও সনাতনী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক পলাশ সেনের সঞ্চালনায় শ্রীভাগবত গীতা পাঠ করেন বিশ্বনাথ দাশ।

শুভ অনুষ্ঠানে অথিতিদের ফুল দিয়ে বরন করে নেন পাথরঘাটা সেবক কলেনীর ঝর্ণা দাস, মায়াধন সর্দার, সত্যদিন সর্দার, লালা সর্দার।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া জঙ্গল খাইন শ্রী শ্রী শশ্মান কালী মাতৃ সেবাআশ্রমের অধ্যহ্ম শ্রীমৎ পরিতোষানন্দ মহারাজ, বিশেষ অতিথি বোয়ালখালী শ্রী শ্রী সর্বমঙ্গলা কালীধাম দক্ষিণ করলডেঙ্গা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী কৃষ্ণানন্দ পুরী মহারাজ, ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পলাশ কুমার সেন, বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারন সম্পাদক বিজয় ধর, সহ-সাধারণ সম্পাদক রনি পালিত, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুব্রত দাশ আকাশ, যুব-মহাজোট চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক নিশান সরকার, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ত্রিপন ভৌমিক, সহ-আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী,
সার্বিক সহোযোগিতায় প্রবাসী সজল চৌধুরী, প্রবাসী সানু চক্রবর্তী, প্রবাসী উজ্জ্বল চৌধুরী,অমর দাশ, রাসেল দাশ প্রমূখ!

21/01/2026

গ্লোবাল বাঙ্গালী হিন্দু প্লাটফর্ম, বাংলাদেশ এর বিক্ষোভ কর্মসূচি।

21/01/2026
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট কৃতক আয়োজিত "বিক্ষোভ সমাবেশ" এর স্থান পরিবর্তন। বর্তমান স্থান: জাতীয় প্রেস ক্লাব, ঢাক...
09/01/2026

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট কৃতক আয়োজিত "বিক্ষোভ সমাবেশ" এর স্থান পরিবর্তন।
বর্তমান স্থান: জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।

সকলকে যথা সময়ে উপস্থিত হওয়ার অনুরোধ রইলো।

নরসিংদীর চরসিন্দুর বাজারের বিশিষ্ট মুদি ব্যাবসায়ী  মনি চক্রবর্তী দুর্বৃত্তদের হাতে খু*ন হয়েছে!নরসিংদীর পলাশ উপজেলার চরসি...
06/01/2026

নরসিংদীর চরসিন্দুর বাজারের বিশিষ্ট মুদি ব্যাবসায়ী
মনি চক্রবর্তী দুর্বৃত্তদের হাতে খু*ন হয়েছে!

নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারে দুর্বৃত্তের হামলায় মনি চক্রবর্তী নামের এই হিন্দু মুদী ব্যবসায়ী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত মনি চক্রবর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের বাসিন্দা এবং মদন ঠাকুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মনি চক্রবর্তী চরসিন্দুর বাজারে নিজের মুদী দোকান পরিচালনা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অথবা হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান বলে জানা গেছে।

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু নারীকে (৪০) ধ*র্ষণ করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে পাশ*বিক নি*র্যাতন চালিয়েছে এক...
06/01/2026

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু নারীকে (৪০) ধ*র্ষণ করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে পাশ*বিক নি*র্যাতন চালিয়েছে একই এলাকার দুই বখাটে । শনিবার রাতে উপজেলার নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেসময় ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এমনকি গাছের সাথে বেঁধে চুল কেটে দেওয়া ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত শাহিন ও তার সহযোগী হাসান। পরে ওই নারী শাহিন ও তার সহযোগীকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

এজাহার ও ভুক্তভোগী নারী সূত্রে জানা গেছে, গত আড়াই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নদীপাড়ার অভিযুক্ত শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে দুইতলা বাড়িসহ ৩শতক জমি ২০ লাখ টাকায় কেনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খেদা পাড়া গ্রামের মৃত নিখিল ঘোষের স্ত্রী। এরপর ওই মহিলা শাহিনের কু-নজর পড়ে। তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবও দিতে থাকে। এতে রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে হেনাস্তা করার পায়তারা চালিয়ে আসছিল শাহিন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় বিধবা মহিলার গ্রাম থেকে দুই আত্মীয় বাড়িতে বেড়াতে আসে। সে সময় শাহিন ও তার সহযোগী হাসান তাদের বাড়িতে প্রবেশ করে এবং পরপর দুইজন ধর্ষণ করে। তারা ওই নারীর কাছে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাড়িতে বেড়াতে আসা দুই আত্মীয়কে মারধর করে তাড়িয়ে দেয়। ধ*র্ষণের পর লোক জানাজানি করতে নিষেধ করলে মহিলা চিৎকার শুরু করে। ওই সময় শাহিন ও তার সহযোগী হাসান ক্ষিপ্ত হয়ে ওই বিধবা নারীকে গাছের সাথে বেঁধে চুল কেটে দিয়ে ভিডিও করে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।

Address

Dhaka

Telephone

+8801719672404

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanatani Live/ সনাতনী লাইভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sanatani Live/ সনাতনী লাইভ:

Share