আল-কারীম বহুমুখী সমবায় সমিতি

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • আল-কারীম বহুমুখী সমবায় সমিতি
Directions

আল-কারীম বহুমুখী সমবায় সমিতি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল-কারীম বহুমুখী সমবায় সমিতি, Non-Governmental Organization (NGO), কেন্দ্রীয় কার্যালয়: ৯৭/৩ কাটাসুর, শের ই বাংলা রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।, Dhaka.

লক্ষ্য-উদ্দেশ্য : সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে, লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা। বিশেষ করে চরমোনাই মুজাহিদদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক মুক্তি।

মূলনীতি:মূলনীতি: "সততা, আমানতদারিতা, পারস্পরিক সহযোগিতা

07/07/2026
আল-কারীম বহুমুখী সমবায় সমিতিকেন্দ্রীয় কার্যালয় : ৯৭/৩ কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।লক্ষ্য-উদ্দেশ্য ও মূলনীতি   সদস্যদ...
07/07/2026

আল-কারীম বহুমুখী সমবায় সমিতি
কেন্দ্রীয় কার্যালয় : ৯৭/৩ কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

লক্ষ্য-উদ্দেশ্য ও মূলনীতি
সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে, লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা। বিশেষ করে চরমোনাই মুজাহিদ ও মুহিব্বিনদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ,বেকারত্ব দূরিকরণ ,সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তি। শরীয়াহসম্মত ব্যবসা ও বিনিয়োগ কার্যক্রম পরিচালনা।


মূলনীতি: "সততা, আমানতদারিতা, পারস্পরিক সহযোগিতা, সুদমুক্ত লেনদেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন।

সমিতির নীতিমালা ও শর্তসমূহ
আল-কারীম বহুমুখী সমবায় সমিতির ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় আমরা অঙ্গীকারাবদ্ধ। সেই লক্ষ্যে, যাঁদের বিরুদ্ধে অতীত অনিয়ম, সাংগঠনিক শৃঙ্খলা-বিরোধী কাজ, নৈতিক স্খলন বা প্রতারণার নির্ভরযোগ্য প্রমাণ রয়েছে, তাঁরা সমিতির কোনো সদস্যপদ লাভ বা যে কোন সাংগঠনিক দায়িত্বের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। এ ধরনের বিষয়ে সমিতির প্রচলিত বিধিমালা ও সুষ্ঠু তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।"

১। সদস্যপদ ও যোগ্যতা বয়স ও সংখ্যা: আল-কারীম বহুমুখী সমিতির সদস্য হতে হলে ন্যূনতম ১৮ বছর বয়সের মুজাহিদ বা মুহিব্বিন হতে হবে। সমবায় আইন অনুযায়ী, কমপক্ষে ২০ জন সদস্য একত্রিত হয়ে সমিতি গঠন করতে পারেন।
২। ভর্তি নিয়ম: ২০০টাকা মূল্যের আবেদন ফরম পূরণ করে, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি এবং নমিনির পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।
৩। নোটারী পাবলিক থেকে স্ট্যাম্প করে সকল সদস্যের নাম, ঠিকানা,স্বাক্ষর, মোবাইল নাম্বার এবং নোমিনির নাম উল্লেখ থাকতে হবে।
৪। সদস্যদের অধিকার: সাধারণ সভায় ভোট প্রদান, নির্বাচনে অংশগ্রহণ, সমিতির সুবিধা গ্রহণ,আর্থিক প্রতিবেদন জানার অধিকার।
৫। সদস্যদের দায়িত্ব: নিয়মিত সঞ্চয় জমা করা, সমিতির সিদ্ধান্ত মেনে চলা, সভায় অংশগ্রহণ করা, সমিতির সুনাম রক্ষা করা, সময়মতো দায়-দেনা পরিশোধ করা।
৬। সদস্যপদ বাতিল: কোন সদস্য পরপর ৬ মাস সঞ্চয় প্রদানে ব্যর্থ হলে বা সমিতির নিয়ম ভঙ্গ করলে প্রাথমিক সতর্কতা ও শুনানির মাধ্যমে তার সদস্যপদ বাতিল বা স্থগিত করা হবে ।
৭। মাসিক জমা: সদস্যদের প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে শেয়ার প্রতি ৫০০০ টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে বিলম্ব ফি বাবদ ১০০ প্রদান করতে হবে। প্রতি শেয়ারর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। কোন সদস্য চাইলে একাধিক শেয়ার ক্রয় করতে পারবেন।
৮। আর্থিক নীতিমালা: সকল আর্থিক লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন করতে হবে, নির্ভুল হিসাব সংরক্ষণ বাধ্যতামূলক, বছর শেষে একবার অডিট করতে হবে, সদস্যদের সম্মতি ব্যতীত কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা যাবে না। সুদভিত্তিক লেনদেন সম্পূর্নরুপে পরিহার করে শরীয়াহসম্মত বিনিয়োগ করতে হবে।
৯। লাভ বণ্টন নীতি: আইন অনুযায়ী রিজার্ভ তহবিল গঠন, কল্যাণ তহবিল সংরক্ষণ, অবশিষ্ট মুনাফা সদস্যদের শেয়ারের ভিত্তিতে বণ্টন।
১০। কোষাধ্যক্ষের দায়িত্ব ও আর্থিক নির্দেশনা: কোষাধ্যক্ষ সমিতির সকল প্রকার আর্থিক হিসাব-নিকাশ সঠিকভাবে সংরক্ষণ করবেন। প্রতি মাসের সংগৃহীত আমানত উক্ত মাসের ২০ তারিখের মধ্যে নির্ধারিত ব্যাংক হিসাবে জমা প্রদাান করতে হবে। ব্যাংকে টাকা জমার বিষয়টি নিশ্চিতকরণের লক্ষ্যে জমা স্লিপটি (উবঢ়ড়ংরঃ ঝষরঢ়) যথাসময়ে অফিশিয়াল গুরুপে আপলোড করে দেয়া হবে।
১১। সমিতির জমাকৃত ফান্ড থেকে কোন সদস্য হাওলাত বা ঋণ চাইতে পারবেন না।
১২। আমানতের নিরাপত্তার স্বার্থে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যৌথ একাউন্টে সমিতির টাকা জমা রাখা হবে।
১৩। লভ্যাংশ ও অর্থ ফেরত: সমিতি থেকে কোন সদস্য স্বেচ্ছায় সদস্য পদ বাতিল করতে চাইলে নিয়ম অনুযায়ী এক মাসের নোটিশে লভ্যাংশসহ তার জমাকৃত অর্থ ফেরত পাবেন।
১৪। নির্বাচন: গণতান্ত্রিক উপায়ে সদস্যদের ভোটে ৩ বছর জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হবে ইনশাআল্লাহ ।
১৫। ২৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হবে, যার মেয়াদ হবে তিন বছর।
১। সভাপতি
২। সহ-সভাপতি
৩। সাধারণ সম্পাদক
৪। যুগ্ম সাধারণ সম্পাদক
৫। কোষাধ্যক্ষ
৬। সাংগঠনিক সম্পাদক
৭। সহ: সাংগঠনিক
৮। প্রচার সম্পাদক
৯। সহ: প্রচার
১০। দপ্তর সম্পাদক
১১। অর্থ- পরিকল্পনা বিষয়ক সম্পাদক
১২। নির্বাহী সদস্য -১২:
১৬। বার্ষিক সাধারণ সভা: প্রতি বছর সমিতির বার্ষিক সাধারণ সভা (অএগ) আহ্বান করা বাধ্যতামূলক, যেখানে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও বার্ষিক বাজেট উপস্থাপন করা হবে।
১৭। বিনিয়োগ: এক বছর পর জমাকৃত মোট অর্থ সকল সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ লাভজনক খাতে বিনিয়োগ করা হবে ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চ বিনিয়োগের অগ্রাধিকার খাতসমূহ :
(১) জমি ক্রয়
(২) এগ্রো ফার্ম
(৩) পরিবহন খাত
(৪) সুপার শপ/রেস্টুরেন্ট
১৮। সিদ্ধান্ত: সমিতির যে কোন সিদ্ধান্ত সকল সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায় করা হবে।
১৯। সমিতি সকল লাভ-লোকসান সমান হারে সকল সদস্যদের মধ্যে বন্টন করা হবে ।
২০। কোন সদস্য মৃত্যুবরণ করিলে তাঁর সকল সঞ্চিত অর্থ লভ্যাংশসহ ৩০ কার্য দিবসের মধ্যে নমিনীর নিকট হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ।
২১। বিলুপ্তি ও সম্পদ বণ্টন: সমিতি বিলুপ্ত হলে আইন অনুযায়ী সকল দেনা পরিশোধের পর অবশিষ্ট সম্পদ সদস্যদের মধ্যে বিধি অনুযায়ী বণ্টন করা হবে।
২২। অঙ্গীকার:"আল-কারীম বহুমুখী সমবায় সমিতি সততা, ন্যায়নীতি, পারস্পরিক সহযোগিতা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সদস্যদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করবে।"

বিশেষ দ্রষ্টব্য : শুধুমাত্র চরমোনাই মুজাহিদ ও মুহিব্বিনগণ এই সমিতির সদস্য পদ লাভ করতে পারবে। মুজাহিদ ও মুহিব্বিন ব্যতীত অন্য কোন ব্যক্তি আল-কারীম বহুমুখী সমবায় সমিতি সদস্য হতে পারবেন না।

গঠনতন্ত্র ও নীতিমালা
07/06/2026

গঠনতন্ত্র ও নীতিমালা

আল কারীম বহুমুখী সমবায়  সমিতির সঞ্চয় বই।
07/06/2026

আল কারীম বহুমুখী সমবায় সমিতির সঞ্চয় বই।

আল-কারীম বহুমুখী  সমবায় সমিতি কেন্দ্রীয় কার্যালয় : ৯৭\৩ কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭। লক্ষ্য-উদ্দেশ্য : সদস্যদের ক...
07/06/2026

আল-কারীম বহুমুখী সমবায় সমিতি

কেন্দ্রীয় কার্যালয় : ৯৭\৩ কাটাসুর, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭।

লক্ষ্য-উদ্দেশ্য : সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় একত্রিত করে, লাভজনক খাতে বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা। বিশেষ করে চরমোনাই মুজাহিদদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক মুক্তি।

সমিতির নীতিমালা ও শর্তসমূহ :

১.সদস্যপদ ও যোগ্যতা
বয়স ও সংখ্যা: আল-কারীম বহুমুখী সমিতির সদস্য হতে হলে ন্যূনতম ১৮ বছর বয়সের মুজাহিদ বা মুহিব্বিন হতে হবে। সমবায় আইন অনুযায়ী, কমপক্ষে ২০ জন সদস্য একত্রিত হয়ে সমিতি গঠন করতে পারেন।

২.ভর্তির নিয়ম: ২০০টাকা মূল্যের আবেদন ফরম পূরণ করে, জাতীয় পরিচয়পত্র ফটোকপি, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি এবং নমিনির পাসপোর্ট সাইজের ২ কপি ছবি ও জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।

৩। নোটারী পাবলিক থেকে স্ট্যাম্প করে সকল সদস্যের নাম, ঠিকানা,স্বাক্ষর, মোবাইল নাম্বার এবং নোমিনির নাম উল্লেখ থাকতে হবে।

৪। সদস্যপদ বাতিল: কোনো সদস্য পরপর ৬ মাস সঞ্চয় প্রদানে ব্যর্থ হলে বা সমিতির নিয়ম ভঙ্গ করলে প্রাথমিক সতর্কতা ও শুনানির মাধ্যমে তার সদস্যপদ বাতিল বা স্থগিত করা হবে ।

৫। মাসিক জমা: সদস্যদের প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে শেয়ার প্রতি ৫০০০ টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে বিলম্ব ফি বাবদ ১০০ প্রদান করতে হবে। প্রতি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। কোন সদস্য চাইলে একাধিক শেয়ার ক্রয় করতে পারবেন।

৬। কোষাধ্যক্ষ সমিতির যাবতীয় আর্থিক হিসাব সংরক্ষণ করবেন। প্রতি মাসের সংগৃহীত আমানত ২০ তারিখের মধ্যে নির্ধারিত ব্যাংকে জমা দিতে হবে। প্রতি মাসে ব্যাংকে জমাকৃত টাকার ব্যাংক জমা স্লিপ গ্রুপে আপলোড করে দিতে হবে।

৭। সমিতির জমাকৃত ফান্ড থেকে কোন সদস্য হাওলাত বা ঋণ চাইতে পারবেন না।

৮। আমানতের নিরাপত্তার স্বার্থে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে যৌথ একাউন্টে সমিতির টাকা জমা রাখা হবে।

৯। লভ্যাংশ ও অর্থ ফেরত: সমিতি থেকে কোন সদস্য স্বেচ্ছায় সদস্য পদ বাতিল করতে চাইলে নিয়ম অনুযায়ী এক মাসের নোটিশে লভ্যাংশসহ তার জমাকৃত অর্থ ফেরত পাবেন।

১০। নির্বাচন: গণতান্ত্রিক উপায়ে সদস্যদের ভোটে ৩ বছর জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হবে ইনশাআল্লাহ ।

১১। ২০ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হবে, যার মেয়াদ হবে তিন বছর।
১। সভাপতি
২। সহ-সভাপতি
৩। সাধারণ সম্পাদক
৪। যুগ্ম সাধারণ সম্পাদক
৫। কোষাধ্যক্ষ
৬। সাংগঠনিক সম্পাদক
৭। প্রচার সম্পাদক
৮। দপ্তর সম্পাদক
নির্বাহী সদস্য -১২ :

১২। বার্ষিক সাধারণ সভা: প্রতি বছর সমিতির বার্ষিক সাধারণ সভা (AGM) আহ্বান করা বাধ্যতামূলক, যেখানে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও বার্ষিক বাজেট উপস্থাপন করা হয়।

১৩। বিনিয়োগ: এক বছর পর জমাকৃত মোট অর্থ সকল সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে সর্বোচ্চ লাভজনক খাতে বিনিয়োগ করা হবে ইনশাআল্লাহ। আমাদের সর্বোচ্চ বিনিয়োগের অগ্রাধিকার খাতসমূহ : (১) জমি ক্রয়
(২) এগ্রো ফার্ম
(৩) পরিবহন খাত
(৪) সুপার শপ/রেস্টুরেন্ট

১৪। সিদ্ধান্ত: সমিতির যে কোন সিদ্ধান্ত সকল সদস্যদের সাথে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

১৫। সমিতি সকল লাভ-লোকসান সমান হারে সকল সদস্যদের মধ্যে বন্টন করা হবে ।

১৬। কোন সদস্য মৃত্যুবরণ করিলে তাহার সকল সঞ্চিত অর্থ লভ্যাংশসহ ৩০ কার্য দিবসের মধ্যে নমিনীর নিকট হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ ।

বিশেষ দ্রষ্টব্য : শুধুমাত্র চরমোনাই মুজাহিদ ও মুহিব্বিনগণ এই সমিতির সদস্য পদ লাভ করতে পারবে। মুজাহিদ ও মুহিব্বিন ব্যতীত অন্য কোন ব্যক্তি আল-কারীম বহুমুখী সমবায় সমিতির সদস্য হতে পারবেন না।

আল-কারীম বহুমুখী সমবায় সমিতি: আমাদের স্বপ্ন, আমাদের অঙ্গীকারপ্রিয় মুজাহিদগন,অত্যন্ত আনন্দ ও আশাবাদের সঙ্গে জানানো যাচ্...
07/06/2026

আল-কারীম বহুমুখী সমবায় সমিতি: আমাদের স্বপ্ন, আমাদের অঙ্গীকার
প্রিয় মুজাহিদগন,
অত্যন্ত আনন্দ ও আশাবাদের সঙ্গে জানানো যাচ্ছে যে, আল-কারীম বহুমুখী সমবায় সমিতি গঠনের লক্ষ্যে পরিচালিত জনমত জরিপে আপনাদের ব্যাপক সাড়া ও আন্তরিক সমর্থন আমাদের নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে।
আসলে এমন একটি প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আমরা অনেক দিন ধরেই অনুভব করে আসছি। আমাদের সমাজের অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, কর্মসংস্থান সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভিত্তি গড়ে তোলার প্রত্যাশা বহুদিনের। কিন্তু নানা সীমাবদ্ধতা, জটিলতা এবং সঠিক দিকনির্দেশনার অভাবে সেই স্বপ্ন এতদিন কেবল স্বপ্নই হয়ে ছিল।
আজ সময় বদলেছে। আজ আমাদের সামনে নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে। বহু প্রতীক্ষিত সেই স্বপ্ন এখন বাস্তবতার পথে এগিয়ে যাচ্ছে। এই উদ্যোগ শুধু একটি সমবায় সমিতি গঠনের প্রচেষ্টা নয়; এটি আমাদের সম্মিলিত আশা, ঐক্য এবং আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ার এক দৃঢ় অঙ্গীকার।
আমরা বিশ্বাস করি, একতার শক্তি সব বাধা অতিক্রম করতে পারে। যদি আমরা সবাই একসঙ্গে হাত মিলাই, তাহলে এই সমিতি শুধু একটি প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং আমাদের এলাকার উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে।
তাই আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর আগামী গড়ার লক্ষ্যে এক কাতারে দাঁড়াই। আমাদের শ্রম, সততা, বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে আল-কারীম বহুমুখী সমবায় সমিতিকে একটি সফল, আদর্শ ও কল্যাণমুখী প্রতিষ্ঠানে পরিণত করি।
আজকের এই উদ্যোগ আগামী দিনের সমৃদ্ধির বীজ। আসুন, আমরা সবাই এই মহৎ যাত্রার অংশীদার হই এবং আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিই।
ঐক্যে শক্তি, সমবায়ে সমৃদ্ধি।
আল-কারীম বহুমুখী সমবায় সমিতি মানুষের কল্যাণে, মানুষের পাশে।

মোঃ হাফিজুর রহমান
ছদর
বাংলাদেশ মুজাহিদ কমিটি মোহাম্মদপুর থানা শাখা

Address

কেন্দ্রীয় কার্যালয়: ৯৭/৩ কাটাসুর, শের ই বাংলা রোড, মোহাম্মাদপুর, ঢাকা-১২০৭।
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল-কারীম বহুমুখী সমবায় সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share