Audiobook For Blinds

Directions Website

Audiobook For Blinds Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Audiobook For Blinds, Nonprofit Organization, Chittagong, Dhaka.

Its a platform for all audio book lovers , But the main focus of us is to make an Audiobook Library where all Blind People will be able to Listen all of their favorite book at any time without any cost. জ্ঞান অর্জনের সব থেকে সহজ, বিশ্বাসযোগ্য উপায় হল বই পড়া। পৃথিবীতে এমন কোন ধরনের জ্ঞান নাই যা বই পড়ে আহরন করা যায় না । আর সেই জ্ঞান আহরনের পথটাকে সহজ করার জন্য যুগে যুগে সভ্যতায় সভ্যতায় গড়ে উঠেছে লাইব্রেরী। আজকের আধুনিক যুগে লাইব্রেরী ছাড়া একটা সমাজব্যবস্থার কথা যেন কল্পনায় করা যায় না। আবার আমরা যারা বই পড়ুয়া তাদের কাছে তাই এক একটা লাইব্রেরী শুধু এক একটা জ্ঞান উৎসই না, এইটা যেন এক একটা জ্ঞান মহাসমুদ্র ।। অথচ দুঃখজনক ব্যাপার হল আলোহীন অন্ধ মানুষেরা শুধু যে পৃথিবীর আলো দেখা থেকেই বঞ্চিত হচ্ছেন তা না, বই পড়ার আনন্দ থেকেও তাদেরকে আমরা বঞ্চিত করে চলেছি প্রতিদিন প্রতিনিয়ত। বিশ্ব সাস্থ্য সংস্থার তথ্যমতে বর্তমানে পৃথিবীতে প্রায় ২৯ কোটি দৃষ্টি প্রতিবন্ধি আছেন, যাদের মধ্যে চার কোটি একেবারেই দৃষ্টিহীন। শুধুমাত্র বাংলাদেশেই এই সংখ্যা প্রায় ১১ লাখ, যার মধ্যে এক লাখই শিশু। নিয়তি তাঁদের চোখের আলো কেড়ে নিলেও অনেকেই আছেন ব্রেইল পদ্ধতির মাধ্যমে শিক্ষার আলো নিয়ে জীবন যুদ্ধে সংগ্রাম করে যাচ্ছেন প্রতিনিয়ত। ব্রেইল বইগুলোর খরচ বেশি হওয়ায় পড়াশোনার বই ছাড়া অন্যান্য প্রায় কোন বই-ই ব্রেইল করা হয়না। আর ব্রেইল বইয়ের লাইব্রেরী সে তো অনেক দূরের কথা। এই সকল ভাগ্য বিড়ম্বিত মানুষের কথা মাথায় রেখেই অডিও বুক লাইব্রেরী তৈরীর প্রয়াস আমাদের। যেখানে আপনার আমার কন্ঠে পড়া পড়া বইগুলো রেকর্ড করা থাকবে ওয়েবসাইটে। যে বইটাই শুনতে ইচ্ছে করবে সেই বইটাই যেন শুনতে পায় দৃষ্টিহীন মানুষগুলো বিনামূল্যে। চোখের আলো ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নাই , তাই জ্ঞানের আলোই তাদের আলোহীন জগৎটাকে আলোকিত করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা এই “অডিওবুক লাইব্রেরী”।

25/12/2025

হুমায়ুন আহমেদের ছোটগল্প অংক শ্লোক

Address

Chittagong
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Audiobook For Blinds posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share