বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ এই পেইজ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের প্রচার বিভাগ কর্তৃক পরিচালিত।

কামরাঙ্গীরচর থানায় দাওয়াতী মজলিস অনুষ্ঠিত!গতকাল ১২ জুন ২০২৬,শুক্রবার বাদ এশা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষ...
13/06/2026

কামরাঙ্গীরচর থানায় দাওয়াতী মজলিস অনুষ্ঠিত!

গতকাল ১২ জুন ২০২৬,শুক্রবার বাদ এশা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন কামরাঙ্গীরচর থানা শাখায় দাওয়াতী মজলিস অনুষ্ঠিত হয়।

এসময় দায়ী হিসেবে উপস্থিত ছিলেন বিকেএম ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মাওলানা ইমদাদ আশরাফ,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সহ-প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মোল্লা খালেদ সাইফুল্লাহ ও ঢাকা মহানগর দক্ষিণের সহ সভাপতি মুহাম্মাদ উমর মাতুববর।

এসময় উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানার সভাপতি দ্বীন ইসলাম, সহ-সভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।

এসময় দ্বীন বিজয়ের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বেশ কয়েকজন যুবক সংগঠনে যোগ দান করেন।

গেন্ডারিয়া থানায় দাওয়াতী মজলিস অনুষ্ঠিত!আজ ১২ জুন ২০২৬,শুক্রবার বাদ এশা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের...
12/06/2026

গেন্ডারিয়া থানায় দাওয়াতী মজলিস অনুষ্ঠিত!

আজ ১২ জুন ২০২৬,শুক্রবার বাদ এশা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন গেন্ডারিয়া থানা শাখায় দাওয়াতী মজলিস অনুষ্ঠিত হয়।

এসময় দায়ী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের আমেলা সদস্য সাইফুল ইসলাম লিটন , গেন্ডারিয়া থানার সভাপতি খায়রুল ইসলাম ফরাজী,সাংগঠনিক বিভাগের সম্পাদক মনসুর আকন,বাইতুল মাল বিভাগের সম্পাদক আব্দুর রহমান নাদিম সহ অন্য দায়িত্বশীল বৃন্দ।

এসময় দ্বীন বিজয়ের চেতনায় উদ্ভুদ্ধ হয়ে বেশ কয়েকজন যুবক সংগঠনে যোগ দান করেন।

দোয়ার আবেদন বাংলাদেশ খেলাফত যুব মজলিস হাজারীবাগ থানার দায়িত্বশীল সোহেল হোসেন-এর নবজাতক সন্তান আইসিইউতে ভর্তি রয়েছে।আজ যু...
10/06/2026

দোয়ার আবেদন

বাংলাদেশ খেলাফত যুব মজলিস হাজারীবাগ থানার দায়িত্বশীল সোহেল হোসেন-এর নবজাতক সন্তান আইসিইউতে ভর্তি রয়েছে।

আজ যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমান ঢাকা মেডিকেলে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিস হাজারীবাগ থানার সভাপতি মাওলানা ইউসুফ জামিল,সহ-সভাপতি ডাঃ নাসিরুদ্দিন সুমন ও রমনা থানার আব্দুস সাকুর।

সকলের নিকট শিশুটির দ্রুত সুস্থতা ও পূর্ণ আরোগ্যের জন্য দোয়া প্রার্থনা করছি।

যোগ দিন, সফল করুন।
06/06/2026

যোগ দিন, সফল করুন।

বর্ডার কিলিং নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য প্রত্যাহার করতে হবে: বাংলাদেশ খেলাফত যু...
04/06/2026

বর্ডার কিলিং নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য প্রত্যাহার করতে হবে: বাংলাদেশ খেলাফত যুব মজলিস

সম্প্রতি বর্ডার কিলিং বা সীমান্ত হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দেওয়া চরম আপত্তিকর, দায়িত্বজ্ঞানহীন ও ভারতের একপেশে ন্যারেটিভের পক্ষে সাফাই গাওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ ও গভীর ক্ষোভ প্রকাশ করে আজ (০৪ জুন ২৬ঈ) বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং মাওলানা জাকির হোসাইন এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের অমীমাংসিত ও বেদনাদায়ক ইস্যুগুলোর মধ্যে সীমান্ত হত্যাকাণ্ড অন্যতম প্রধান। বছরের পর বছর ধরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে নির্বিচারে সাধারণ ও নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি করে হত্যা করে আসছে। প্রতিটি হত্যাকাণ্ডের পরই বিএসএফ-এর পক্ষ থেকে চোরাচালান বা অবৈধ অনুপ্রবেশের চেনা অজুহাত দাঁড় করা হয়। এমন বাস্তবতায় দাঁড়িয়ে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একটি দায়িত্বশীল পদে থেকে সালাহউদ্দিন আহমেদের সীমান্ত হত্যাকাণ্ডের সংজ্ঞা বদলে দেওয়ার চেষ্টা এবং ভারতের অজুহাতকেই প্রকারান্তরে স্বীকৃতি দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, মানবতাবিরোধী এবং দেশের সার্বভৌমত্বের চেতনার পরিপন্থী।

তারা স্পষ্ট ভাষায় বলেন, অপরাধী বা চোরাচালানের অভিযোগে বিএসএফ-এর হাতে কোনো বাংলাদেশি মারা গেলে তা ‘বর্ডার কিলিং’ হবে না—স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য প্রকারান্তরে বিএসএফ-এর বন্দুকযুদ্ধের সংস্কৃতি এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনি ও নৈতিক বৈধতা দেওয়ার শামিল। যেকোনো সভ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী, বর্ডারে কেউ অপরাধ বা অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে প্রচলিত আইনে বিচার করার নিয়ম রয়েছে, দেখামাত্র গুলি করে হত্যা করার কোনো লাইসেন্স কারও নেই। তার এই বিতর্কিত সংজ্ঞা মেনে নিলে কিশোরী ফেলানী হত্যাকাণ্ড থেকে শুরু করে সীমান্তে বিএসএফ-এর চালানো প্রতিটি নৃশংস হত্যাকাণ্ডকেই বৈধতা দিতে হয়, যা দেশের কোনো দেশপ্রেমিক নাগরিক কখনো মেনে নিতে পারে না।

নেতৃবৃন্দ চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্যন্ত দুঃখজনকভাবে এই ধরনের আত্মঘাতী বক্তব্যের পরদিনই সাতক্ষীরা সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে, যা দেশবাসীকে আরও বেশি ক্ষুব্ধ ও ব্যথিত করেছে। দেশের সীমান্ত পাহারা ও নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্বে থেকে যারা প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসী নীতিকে আড়াল করতে চান, তারা জনগণের জানমালের নিরাপত্তা কতটুকু দিতে পারবেন—তা নিয়ে আজ বড় প্রশ্ন দেখা দিয়েছে।

নেতৃবৃন্দ সালাহউদ্দিন আহমেদকে তার বাংলাদেশবিরোধী ও দায়িত্বজ্ঞানহীন এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানান। অন্যথায় দেশপ্রেমিক জনতাকে নিয়ে সীমান্তের এই অন্যায় হত্যাকাণ্ড এবং একে বৈধতা দেওয়ার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে তীব্র প্রতিবাদ গড়ে তোলার হুশিয়ারি জানান।

বার্তা প্রেরক
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
01911-167254

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে : বাংলাদেশ খেলাফত যুব মজলিস --------------------------------...
03/06/2026

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে : বাংলাদেশ খেলাফত যুব মজলিস
---------------------------------------------------

সম্প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণায় দেশের সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও হতাশা সৃষ্টি হয়েছে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ে মানুষ নানামুখী চাপের মধ্যে রয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি শুধু গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক বোঝা সৃষ্টি করবে না, বরং এর প্রভাব দেশের সামগ্রিক অর্থনীতি ও জনজীবনের ওপরও পড়বে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামান, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ এবং মাওলানা জাকির হোসাইন আজ (০৩ জুন ২৬ঈ), বুধবার এক যৌথ বিবৃতিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, দেশের জনগণ বর্তমানে চরম অর্থনৈতিক চাপের মধ্যে জীবনযাপন করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের বৃদ্ধি এবং সীমিত আয়ের কারণে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন বিদ্যুতের দাম বৃদ্ধি তাদের দুর্ভোগকে আরও বাড়িয়ে দেবে।

নেতৃবৃন্দ বলেন, বিদ্যুৎ আধুনিক জীবনের কোনো বিলাসিতা নয়, এটি একটি অপরিহার্য সেবা। ঘরোয়া ব্যবহার থেকে শুরু করে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা—সবখানেই বিদ্যুতের ভূমিকা অনস্বীকার্য। ফলে বিদ্যুতের দাম বাড়ার অর্থ হলো সরাসরি সব খাতে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, যার চূড়ান্ত প্রভাব পড়বে বাজারে এবং স্বাভাবিকভাবেই সেই বাড়তি ব্যয়ের পুরো বোঝা ঘুরেফিরে সাধারণ ভোক্তার কাঁধেই এসে পড়বে।

তারা আরও বলেন, জনগণের ওপর নতুন বোঝা চাপানোর পরিবর্তে বিদ্যুৎ খাতে বিদ্যমান দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা দূর করার উদ্যোগ গ্রহণ করা উচিত। সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে জনগণের ওপর অতিরিক্ত ব্যয় চাপিয়ে না দিয়েও এ খাতকে কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।

নেতৃবৃন্দ অবিলম্বে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার অথবা পুনর্বিবেচনার দাবি জানিয়ে বলেন, জনগণের কল্যাণ ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা আরও কঠিন করে তোলে—এমন কোনো পদক্ষেপ গ্রহণ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানান তারা।

বার্তা প্রেরক
ফাতীহ মুহাম্মাদ সোলাইমান
সম্পাদক, কেন্দ্রীয় প্রচার বিভাগ
বাংলাদেশ খেলাফত যুব মজলিস
01911-167254

আজ ২৯ মে। ২০০৯ সালের এই দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস। ১৭ বছর পূর্বে...
29/05/2026

আজ ২৯ মে।
২০০৯ সালের এই দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ খেলাফত যুব মজলিস।

১৭ বছর পূর্বে যে কাফেলার যাত্রা শুরু হয়েছিল, আজ তা একটি আদর্শিক, ঈমানি ও সংগ্রামী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক সমাজ গঠন এবং যুবসমাজকে ইসলামের সুমহান আদর্শে গড়ে তোলাই এ কাফেলার মূল লক্ষ্য।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঈমান, আদর্শ, ত্যাগ ও দায়িত্ববোধের এক চলমান আন্দোলন। অসংখ্য ত্যাগ, সংগ্রাম ও আত্মদানের মধ্য দিয়ে এই কাফেলা আজও দ্বীনের পথে অবিচল রয়েছে।

আসুন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা নতুন করে অঙ্গীকার করি-ইসলাম, ইনসাফ ও মানবতার পক্ষে এবং জুলুম, অন্যায় ও অপসংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা বাংলাদেশ খেলাফত যুব মজলিসের এই আদর্শিক, দাওয়াতি ও সংগ্রামী মেহনতকে কবুল করুন এবং এ কাফেলাকে দ্বীনের খেদমতে আরও শক্তিশালী করে দিন। আমীন।

প্রিয় যুব সমাজ, দেশবাসী, ভ্রাতৃপ্রতিম যুব সংগঠন সহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সর্বস্তরের দায়িত্বশীল কর্মী ও শুভানুধ্যায়...
27/05/2026

প্রিয় যুব সমাজ, দেশবাসী, ভ্রাতৃপ্রতিম যুব সংগঠন সহ বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সর্বস্তরের দায়িত্বশীল কর্মী ও শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা।

ত্যাগ, তাকওয়া ও ভ্রাতৃপ্রতিম বন্ধনের শিক্ষা আমাদের জীবনে ছড়িয়ে পড়ুক।

ঈদ মোবারক 🌙

ধন্যবাদ❣️
26/05/2026

ধন্যবাদ❣️

সবুজবাগে যুব মজলিসের ঈদ সামগ্রী বিতরণ: বৈষম্যহীন সমাজ গঠনে খেলাফতের বিকল্প নেই—মাওলানা জাহিদুজ্জামান

ঢাকা, ২৬ মে ২০২৬ | নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সবুজবাগে অর্ধশত সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ। আজ মঙ্গলবার বিকালে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষের হাতে ঈদের এই উপহার তুলে দেওয়া হয়।

ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মাদ মিজানুর রহমানের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জাহিদুজ্জামান বলেন, "ঈদের আনন্দ কেবল নির্দিষ্ট কোনো শ্রেণীর জন্য নয়। সমাজের সর্বস্তরের মানুষের মাঝে এই আনন্দ সমানভাবে ভাগ করে নিতেই আমাদের আজকের এই ক্ষুদ্র প্রয়াস।"

তিনি আরও বলেন, "আজ সমাজে যে চরম অর্থনৈতিক বৈষম্য আমরা দেখছি, তার মূল কারণ দেশে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত নেই। পুঁজিবাদী ব্যবস্থার কারণে ধনী আরও ধনী হচ্ছে আর গরিব আরও পিছেয়ে পড়ছে। এই বৈষম্য দূর করে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে খেলাফত প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। একমাত্র ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম হলেই সমাজের প্রতিটি নাগরিক তার প্রকৃত অধিকার ফিরে পাবে এবং সবাই মিলে আসল ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।"

এসময় তিনি বলেন, "এই ঈদ আমাদের ত্যাগ ও কোরবানির শিক্ষা দেয়। তাই ঈদ যেন শুধু ভোগ আর লৌকিকতার অনুষ্ঠানে পরিণত না হয়, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে।"

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, সমাজ কল্যাণ বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন,প্রকাশনা বিভাগের সম্পাদক মুহাম্মাদ রাশেদুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক হাফেজ আল আমিন,সবুজবাগ থানার সভাপতি হাফেজ ওমর ফারুক, প্রশিক্ষন বিভাগের সম্পাদক হাফেজ রবিউল ইসলাম, বায়তুল মাল বিভাগের সম্পাদক আব্দুর রহমান ও প্রচার বিভাগের সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share