21/02/2026
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রিয় বাংলাভাষায় কথা বলতে পারছি । যদি এই ভাষাটা না থাকতো তবে মা'কে এতো মধুর সুরে কে ডাকতো! এই ভাষাতেই আমাদের মনের গভীরের এলোমেলো অব্যক্ত অনুভূতিগুলো সুর আর ছন্দে আন্দোলিত হয় আকাশে বাতাসে । মিষ্টি করে বলতে পারি " ভালোবাসি "।ভাষাশহীদদের আত্মত্যাগের জন্যই বিশ্বদরবারে বাঙালি আজ আপোসহীন বীরের জাতি হিসেবে পরিচিতি ও স্বীকৃতি পেয়েছে । তাইতো শ্রদ্ধা ভরে গেয়ে যাইঃ
"শপথ নেবার তরে এই তো সুদিন
স্মরনের মনিকোঠা রক্ত রঙিন" ।
শাখী
হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি