20/02/2026
রবিউল ইসলাম গতকাল মৃত্যুবরণ করেছে। আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। ও অষ্টম শ্রেণিতে পড়ত। দীর্ঘ তিন বছর আমার কাছে পড়েছে। অষ্টম শ্রেণিতে ওঠার পর সকাল-বিকাল দুই বেলা আমার কাছে পড়তে আসত। সবসময় ওর হাসিমাখা মুখটা দেখতাম। গত পরশু দিনও পড়া দাগিয়ে নিয়ে গেল; বলল— 'স্যার, আগামীকাল থেকে সব পড়া দেব।' কিন্তু ওর আর পড়া দেওয়া হলো না, কালও আর এলো না। ভাইটা না ফেরার দেশে চলে গেল। ওর মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে।"
জুয়েল আহম্মেদ