March Forward: Free Coaching for BCS and Others

March Forward: Free Coaching for BCS and Others 'March Forward: Free Coaching for BCS and others' is a free education, training and career mentoring platform for all Bangladeshi young people.
(3)

Our slogan is "Let us Spread Kindness".

11/04/2026

ছয় মাসে ৫ লাখ জনবল নিয়োগ দিতে চায় সরকার

04/04/2026

প্রশাসনিক প্রতিবন্ধকতা কাটিয়ে পিএসসি কি এবার সফল হবে?

29/03/2026
29/03/2026

বিসিএসে নিয়োগের সব ধাপ হবে সফটওয়্যারে

যারা আগ্রহী তাদের জন্য।
29/03/2026

যারা আগ্রহী তাদের জন্য।

মাননীয় মন্ত্রী কি ঠিক বলেছেন? আপনাদের এই বিষয়ে অভিমত কী?
29/03/2026

মাননীয় মন্ত্রী কি ঠিক বলেছেন?
আপনাদের এই বিষয়ে অভিমত কী?

20/03/2026

ঈদ মুবারাক🌙

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

19/03/2026

এখন ১৯ মার্চ দিবাগত রাত। লেখাটি ২০২৪ সালের।
তবে প্রাসঙ্গিক। পড়ে দেখতে পারেন।

খোলামেলা কথা
তারিখ ঃ ২০ মার্চ ২০২৪
দিন ঃ বুধবার।

বিষয় ঃ

বিষয় : নবীন অফিসারদের জন্য কিছু পরামর্শ।

কয়েকজন নবীন অফিসার অনুরোধ করেছেন, ভালো অফিসার হবার তরিকা সম্পর্কে কিছু
লিখতে ;

১. ভালো অফিসার হবার জন্য সবচেয়ে অপরিহার্য
অনুষঙ্গ হলো " সদিচ্ছা" ( attitude). আমরা যদি
a= 1,b= 2,................ ................ ........ ......... z= 26.
অর্থাৎ a এর মান ১ এবং পরের প্রতি অক্ষরে ১ করে
বাড়ালে z এর মান হয় ২৬।

আমাদের প্রেমিক/ প্রেমিকারা একে অপরকে বলে
" আমি তোমাকে ছাড়া বাঁচবো না"। এমনটি বলার নাম
love বা ভালোবাসা। অথচ দেখুন --
L + O + V + E = 12 + 15+ 22+ 5 = ৫৪।
এতে বুঝা যায় love কখনো শতভাগ বা ১০০ হয় না। মাত্র ৫৪ হয়। বাকীটা বাগাড়ম্বর, শুভংকরের
ফাঁকি।

আমরা অহরহ বলি money is everything. অথচ
দেখুন money = 13+ 15+ 14 + 5 + 25= 72.
money জীবনের শতভাগ নয়। মাত্র ৭২%।

আমরা বলি তিনি অনেক বড়ো নেতা। অথচ দেখুন,
leader = 12+5+1+4+5+18 = 45. একজন মানুষ
যত জনপ্রিয়ই হন, তিনি শতভাগ জনপ্রিয় নন।

অথচ দেখুন attitude = 1+20+20+9+20+21+4+5=
100. অতএব এটা প্রমানিত যে, জীবনকে শতভাগ
পূণর্তায় নিয়ে যাবার প্রধান সিঁড়ি হলো attitude বা
সদিচ্ছা। সদিচ্ছার অপর নাম নিয়ত। ভালো অফিসার হবার জন্য আপনার কঠোর নিয়ত বা ব্রত থাকলে
আপনি কামিয়াব হবেন। আশেপাশে অনেক মন্দ কাজ দেখবেন, অনেকে আপনাকে মন্দ হবার জন্য
প্ররোচনা দিবেন। কিন্তু নুয়ে যাবেন না। দৃঢ় থাকুন।
ভালো হবার নিয়তকে আরো কঠোর করুন, আপনি
সফল হবেনই।

শেখ সাদি ( র.) কে জিজ্ঞেস করা হয়, " আপনি এতো
ভালো হলেন কিভাবে "? তিনি জবাব দেন, " মন্দটা
দেখে দেখে"। ভালোটা দেখে অনুপ্রাণিত হোন, মন্দটা
দেখে সতর্ক হোন। সতর্কতা থেকে ভালো পথে হাঁটার
সদিচ্ছাকে আরও শক্তিশালী করুন।

২.Discipline - শৃঙ্খলা মানুন। নিয়মিত অফিস করুন। যথাসময়ে অফিসে উপস্থিত হোন, অফিস
আওয়ারে আড্ডা দেয়া থেকে বিরত থাকুন। অফিস
আওয়ারে মনোযোগ দিয়ে কাজ করুন। নির্ধারিত
সময়ের আগে অফিস ত্যাগ করবেন না;

৩. আর্থিক ও নৈতিকভাবে সৎ থাকুন। ঘুস অথবা কোন
অবৈধ সুবিধা নেবেন না। মুনাফেকি করবেন না। মিথ্যা
বলা, সামনে একটা, পিছনে আরেকটা বলা, নিজের
দোষ অন্যের ঘাড়ে তুলে দেয়া ইত্যাদির নাম মুনাফেকি।
আপনি যে, অসৎ ও মুনাফেক নন, কাজ দিয়ে সেটা
দৃশ্যমান করুন;

৪. ইতিবাচক হোন। ন্যায্য কাজ দ্রুত করে দিন। কারো
ন্যায্য কাজ করে দেয়ার সুযোগ পাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত। এমন সুযোগ পাবার জন্য আল্লাহর শোকর আদায় করুন; আপনার মতো
এমন সুযোগ অনেকেই পান নি।

আপনি সৎ, কিন্তু খুঁতখুঁতে। সবাইকে অবিশ্বাস করেন, দায়িত্ব এড়িয়ে যান, কাজ ফেলে রাখেন।
এমনটি করা থেকে বিরত থাকুন ;

৫. নন্দলাল হবেন না। assertive হোন। অনেক সৎ
অফিসার আছেন, নিজে ভালো থাকেন, কিন্তু
অধস্তনদের খোঁজ - খবর রাখেন না। অধস্তনেরা
লুটপাট করে, মানুষকে হয়রানি করে, এমনটি হলে
আপনার সততা একেবারেই মূল্যহীন। আপনার দুটো
কাজ, ১. নিজে সৎ থাকা এবং ২. অধস্তনেরা যাতে
ঠিকমতো কাজ করে, লুটপাট করতে না পারে ও
সেবা প্রত্যাশীদের হয়রানি করতে না পারে, তা নিশ্চিত
করা। ব্যক্তিগত সততা বজায় রাখুন এবং প্রাতিষ্ঠানিক
সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কাজ করুন;

৬. Team building করুন, অর্থাৎ সবাইকে নিয়ে কাজ করুন। আপনি একা অসহায়। সবাই সহযোগিতা
করলে আপনি সফল।

৭. বর্তমানে বাংলাদেশের প্রায় সকল অফিসেই একটা
দুষ্ট চক্র থাকে। এরা নানাভাবে আপনাকে দলে নেয়ার
জন্য ফন্দি আঁটবে, আপনাকে প্ররোচনা দেবে, সামনে
আপনার প্রশংসা করবে। এদেরকে এড়িয়ে চলুন। ফন্দিবাজদের প্রশংসায় কাবু হবেন না;

৮. নিয়মিত লেখাপড়া করুন। নানা রকম বই পড়ুন।
আইন-কানুন, বিধিবিধান রপ্ত করুন। ভালোভাবে
বাংলা - ইংরেজি লিখতে ও বলতে দক্ষতা অর্জন করুন। আইটিতে দক্ষতা বাড়ান।

৯. দিনের কাজ দিনে শেষ করুন। আড্ডা না দিয়ে
নথি আপনার কক্ষে আসার সাথে সাথেই নিষ্পত্তি
করার চেষ্টা করুন। সিদ্ধান্ত দিতে গড়িমসি করবেন
না। দায় এড়াবেন না। সঠিক সিদ্ধান্ত দেয়ার দক্ষতা
ও ক্ষিপ্রতা ভালো অফিসার হবার অন্যতম শর্ত;

১১. বসদের সমালোচনা করা থেকে বিরত থাকুন।
আমি আমেরিকা / ইউরোপের অনেক অফিসারের
টেবিলের গ্লাসের নিচে লেখা দেখেছি, my boss is
never wrong. বস অবৈধ কাজ করতে বললে ধৈর্য্যের
সাথে মোকাবিলা করুন। হটকারি হবেন না, সবাইকে
বলে বেড়াবেন না। এমন কারো পরামর্শ নিন, যিনি
সঠিক পরামর্শ দিবেন। বসের অনুগত থাকুন, তবে
সেবাদাস হবেন না, হাত কচলাবেন না। সততা ও
যোগ্যতা দিয়ে বসকে জয় করুন;

১২. মিতব্যয়ী হোন। আয় বুুঝে ব্যয় করুন। মিতব্যয়ী
হলে সৎ থাকা সম্ভব। অমিতব্যয়ী হওয়া ভালো গুণ
নয়;

১৩. পরিবারকে সময় দিন। সন্তানদের সুশিক্ষা দিন।
গৃহস্থালি কাজে অংশীদার হোন। পরিবারকে আপনার
সদিচ্ছার কথা অবহিত রাখুন। অনেক অফিসার
পরিবারের চাপে সততা বিসর্জন দিতে বাধ্য হন;

১৩. সাধ্যমতো মা-বাবার সেবা করুন। তাঁদের দোয়া
নিন। নিজের সহধর্মিণীকে প্রাণভরে ভালোবাসুন, কিন্তু
বউয়ের দাস হবেন না;

১৪. সরকারের প্রতি অনুগত থাকুন। সর্বোচ্চ দরদ দিয়ে সরকারের কাজ করুন। তবে সরকারি দলের কর্মীর মতো আচরণ করবেন না।

১৫. আবার বলছি, ভালো হবার এবং ভালো থাকার জন্য সদিচ্ছার চেয়ে বড়ো অস্ত্র আর কিছু নেই।
সদিচ্ছাকে জাগ্রত রাখার জন্য প্রতিদিন রাতে ০৫
মিনিট সময় নিয়ে ওইদিনের কাজের মূল্যায়ন করুন।
পরের দিন কিভাবে আরো ভালো করা যায়, সেটা ভাবুন।

সতর্কতা --

আপনি ভালো অফিসার হলে অনেকে ঈর্ষান্বিত হবে,
নানা মিথ্যাচার করবে, মনোবল ভেঙ্গে দিতে চাইবে।
এমন মানুষদের সাথে ঝগড়া করতে যাবেন না। এসবকে পাত্তাও দিবেন। আপনি সঠিক পথে থাকুন,
ভালো কাজ করুন। দিনশেষে আপনারই জয় হবে।
মনে রাখবেন, সত্যের আলাদা শক্তি আছে।

বিষয় ০২

১৯৬৯ ব্যাচে দুজন শফিউদ্দিন আছেন। একজন ঢাকার ওল্ড টাউনের স্থায়ী বাসিন্দা। একজন গাজীপুর
জেলার কালিয়াকৈর উপজেলার। ওল্ডটাউনের জন
অতিরিক্ত সচিব হিসেবে এবং কালিয়াকৈরের জন
সচিব হিসেবে অবসর গ্রহণ করেন। আমি দুজনকেই
ভালোভাবেই চিনতাম। একজন চ্যালেঞ্জ করেন যে,
ওল্ডটাউনের জন প্রথম হয়েছেন। কোনটা সত্য আমি
জানি না।

তবে মজার ব্যাপার হলো, আমি গত দু'দিনে সরকারের
তিনটি তালিকা বারবার চেক করেছি। সকল
তালিকাতেই একজন শফিউদ্দিনের নাম আছে। আরেক জনের নাম নেই।

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমিন।

একেএম আবদুল আউয়াল মজুমদার
সাবেক সচিব, লেখক ও গবেষক।

সুখী দম্পতি কোনটি -১, ২, ৩ নাকি ৪❓ ব্যাখ্যাটাও একটু লিখুন প্লিজ!
18/03/2026

সুখী দম্পতি কোনটি -১, ২, ৩ নাকি ৪❓ ব্যাখ্যাটাও একটু লিখুন প্লিজ!

৫টি ক্লু দেওয়া হলো-  বলতে হবে জেলার নাম । কত নং ক্লুতে ধরতে পেরেছেন কমেন্ট করুন। ঐ জেলার কে কে আছেন কমেন্ট করুন।
18/03/2026

৫টি ক্লু দেওয়া হলো- বলতে হবে জেলার নাম । কত নং ক্লুতে ধরতে পেরেছেন কমেন্ট করুন। ঐ জেলার কে কে আছেন কমেন্ট করুন।

14/03/2026

রাষ্ট্রীয় পদমর্যাদায় স্পিকার এর অবস্থান কোথায়?
১. প্রথম
২. দ্বিতীয়
৩. তৃতীয়

২০২৬ সালের স্বাধীনতা পদকের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান।
05/03/2026

২০২৬ সালের স্বাধীনতা পদকের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান।

Address

Aysha Shopping Complex, 85, New Circular Road, Mouchak
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when March Forward: Free Coaching for BCS and Others posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to March Forward: Free Coaching for BCS and Others:

Share