Man for Mankind

Man for Mankind “Prophet Muhammad must be called the Savior of Humanity.

I believe that if a man like him were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness.”

22/09/2024

হজরত উমর ইবনে খাত্তাব (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম (সা.) কে বলতে শুনেছি, নিশ্চয়ই সব আমল নিয়তের ওপর নির্ভরশীল। আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যার নিয়ত সে করবে। অতএব যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত আল্লাহ ও তার রাসূলের জন্যই হবে। আর যে দুনিয়া লাভের জন্য কিংবা কোনো নারীকে বিয়ের উদ্দেশ্যে হিজরত করবে তার হিজরত উক্ত বিষয়ের জন্যই হবে, যার জন্য সে হিজরত করেছিল। (সহিহ বোখারি, হাদিস- ১; সহিহ মুসলিম হাদিস- ১৯০৭)

18/09/2024

যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। অশ্রুসিক্ত চোখকে জাহান্নাম স্পর্শ করবে না। ইবনে আব্বাস (রা.) বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখকে স্পর্শ করবে না—১. মহান আল্লাহর ভয়ে যে চোখ কাঁদে। ২. আল্লাহ তাআলার রাস্তায় যে চোখ (নিরাপত্তার জন্য) পাহারা দিয়ে নির্ঘুম রাত পার করে। (তিরমিজি, হাদিস : ১৬৩৯)

09/08/2024

মানবজাতির জন্য ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম হিসাবে অবতীর্ণ হয়েছে। ইসলাম মানুষের শান্তি,কল্যাণ ও মুক্তির কথা বলে। প্রতিটি মানুষ ও প্রাণীর জীবনের নিরাপত্তায় ইসলাম দ্ব্যর্থহীন। দ্বন্দ্ব, সংঘাত, নৈরাজ্য, নাশকতা, অশান্তি, বিশৃঙ্খলা, অগ্নিসংযোগ ও মানব হত্যাকে কখনো প্রশ্রয় দেয় না ইসলাম।

হিংসা-বিদ্বেষ লালন একটি মন্দ স্বভাব। যার ফলে আমাদের অনেক নেক আমল; ভালো কাজ, নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায়। হিংসা বা অহঙ্কার ...
12/07/2024

হিংসা-বিদ্বেষ লালন একটি মন্দ স্বভাব। যার ফলে আমাদের অনেক নেক আমল; ভালো কাজ, নেকি ও পুণ্য নষ্ট হয়ে যায়। হিংসা বা অহঙ্কার মানুষের পতন ঘটায়। মানুষকে ধ্বংস করে দেয়। এ জন্য হাদিসে বলা হয়েছে, ‘হিংসা নেক আমলকে নষ্ট করে দেয়। আগুন যেভাবে কাঠকে জ্বালিয়ে দেয়।’ এমনকি আল্লাহ তায়ালা হিংসুকের হিংসা অনিষ্ট থেকে আশ্রয় চাইতে বলেছেন। ‘আর (আশ্রয় পার্থনা করুন) হিংসুকের হিংসা-বিদ্বেষ অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।’ (সূরা ফালাক-৫)

11/07/2024
08/03/2024

অনেকে জেনে হোক, আর না জেনে হোক আজ নারী সম্পর্কিত এধরনের হাজারও অভিযোগ ইসলামের উপর চাপিয়ে দেয়া হচ্ছে। অথচ বাস্তবতা হলো এর সম্পূর্ণ বিপরীত। এক্ষেত্রে কেবলমাত্র ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, যা পুরুষের পাশাপাশি নারী জাতিকে তাদের ন্যায্য অধিকার, প্রাপ্য সম্মান ও মর্যাদার আসন দিয়েছে। আর হযরত মুহাম্মাদ (সাঃ) একমাত্র ব্যক্তিত্ব যিনি নারীদের সকল অধিকার আদায় করে দেয়ার ব্যবস্থা করেছেন। সমাজের বুকে নারীদের সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছেন। খাদিজা (রাঃ) এর মতো একজন বিধবা নারীকে বিয়ে করে তৎকালীন সমাজে দৃষ্টান্তমূলক ও সাহসী কাজ করেছিলেন। বিবি খাদিজা (রা.) শুধু প্রথম নারী নয়, সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। যদি আমরা ইসলাম পূর্ব আইয়্যামে জাহেলিয়াত ও ইসলাম পরবর্তী সময়ের নারীদের অবস্থা ও অবস্থানের তুলনা করি তাহলে বিষয়টি দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে যায়।

ইসলাম-পূর্বে নারীরা ছিল অত্যন্ত অসহায়। তাদের ব্যাপারে বুদ্ধি ও যুক্তিসঙ্গত কোনো ব্যবস্থাই নেওয়া হত না। একমাত্র বিশ্বনবী হযরত মুহাম্মদ (স) নারী জাতির প্রকৃত মুক্তি ও স্বাধীনতা দিয়েছেন।

09/01/2024

ইবনে ওমর রাদিয়াল্লাহু তায়ালা আনহু বলেছেন, সকালে তুমি আরেকটি সন্ধ্যা আর সন্ধ্য্যায় তুমি আরেকটি সকাল পাবে এমন আশা করো না।

17/12/2023

আল-কুরআনে আল্লাহতায়ালা বলেন, ‘যারা বলে, আল্লাহতায়ালাই হচ্ছেন আমাদের রব, অতঃপর ইমানের ওপর তারা অবিচল থাকে, মৃত্যুর সময় তাদের কাছে ফেরেশতারা নাজিল হবে এবং বলবে, তোমরা ভয় পেয়ো না, চিন্তিত হয়ো না, তোমাদের কাছে যে জান্নাতের ওয়াদা করা হয়েছিল, তোমরা তার সুসংবাদ গ্রহণ করো’ (সূরা হা-মীম আস সাজদা, আয়াত ৩০)।

Address

Shakh Centre(7th Floor), 56, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Man for Mankind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Man for Mankind:

Share