12/05/2026
Erasmus Mundus Joint Master (EMJM) স্কলারশিপ: ১৩১টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
Dr. Md Ashiqur Rahman
Erasmus Mundus Joint Master বা EMJM শুধু একটি স্কলারশিপ নয়; এটি ইউরোপের একাধিক দেশের বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়াশোনা, আন্তর্জাতিক exposure, academic excellence, intercultural learning এবং ভবিষ্যৎ global career গঠনের একটি অসাধারণ সুযোগ। বাংলাদেশ থেকে ইদানীং প্রতি বছর বহু শিক্ষার্থী EMJM-এর জন্য আবেদন করে, কিন্তু অনেকেই সঠিক তথ্য, সঠিক strategy এবং সঠিক document preparation-এর অভাবে পিছিয়ে যায়।
এই লেখায় আমি চেষ্টা করেছি বাংলাদেশি higher study aspirants-দের জন্য EMJM নিয়ে গুরুত্বপূর্ণ ১৩১টি প্রশ্নের উত্তর দিতে (যেগুলো রেগুলার ব্যাসিস শিক্ষার্থীরা জিজ্ঞেস করে)—যেন একজন শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত পুরো application journey সম্পর্কে পরিষ্কার ধারণা পায়।
----------
প্রশ্ন ১: Erasmus Mundus Joint Masters বা EMJM কী?
Erasmus Mundus Joint Masters হলো European Union-funded একটি highly prestigious international master’s programme, যেখানে শিক্ষার্থীরা ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ের consortium-এর অধীনে পড়াশোনা করে। সাধারণত একটি EMJM programme-এ ২–৪টি বিশ্ববিদ্যালয় থাকে এবং শিক্ষার্থীকে একাধিক দেশে mobility করতে হয়। এক কথায় - এটি শুধু degree নয়; এটি একটি international academic journey।
প্রশ্ন ২: EMJM scholarship কে funding করে?
EMJM scholarship-এর funding আসে European Union-এর Erasmus+ programme থেকে। বিশ্ববিদ্যালয়গুলো programme পরিচালনা করে, কিন্তু scholarship funding মূলত EU-এর মাধ্যমে দেওয়া হয়। এজন্য এটি অত্যন্ত সম্মানজনক এবং globally recognized funding opportunity।
প্রশ্ন ৩: EMJM কি fully funded scholarship?
হ্যাঁ, EMJM সাধারণত fully funded scholarship। এতে tuition fee, monthly allowance, travel contribution, installation support এবং insurance cover থাকতে পারে। তবে প্রতিটি programme-এর funding structure আলাদা হতে পারে, তাই official website দেখুন।
একই সাথে, নন-সিলেক্টেড শিক্ষার্থীরা বিভিন্ন EMJM প্রোগ্রামে Partial Funding support দিতে পারে, এবং কিছু কিছু প্রোগ্রামে Self-Funding-এ পড়ালেখার সুযোগ রয়েছে।
প্রশ্ন ৪: EMJM scholarship-এ কত টাকা পাওয়া যায়?
সাধারণভাবে EMJM scholarship-এ মাসিক allowance ১,৪০০ ইউরো (আজকের বাংলাদেশি তাকার রেট অনুযায়ী - ২ লাখ+)। এই অর্থ দিয়ে ইউরোপের যেকোন দেশে student life সুন্দরভাবে manage করা সম্ভব, তবে জীবনযাত্রার খরচ দেশভেদে ভিন্ন হয়। যেমন ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস—প্রতিটি দেশের living cost এক নয়।
প্রশ্ন ৫: EMJM কি শুধু Master’s level-এর জন্য?
হ্যাঁ, EMJM শুধুমাত্র Master’s level-এর জন্য। যারা Bachelor শেষ করেছেন বা শেষ বর্ষে আছেন এবং Master’s করতে চান, তাদের জন্য এটি একটি অসাধারণ opportunity। PhD-level funding-এর জন্য Marie Skłodowska-Curie Actions, university funding বা doctoral network opportunities বেশি relevant। ব্যাচেলর লেভেলের শিক্ষার্থীরা কিংবা ইউনিভার্সিটি স্টাফরা Erasmus+ ICM প্রোগ্রামের অধীনে শর্ট টাইম মোবিলিটিতে যেতে পারেন শিক্ষা কিংবা শিক্ষা সম্পর্কিত কার্যক্রমে।
প্রশ্ন ৬: EMJM programme-এর duration কত?
সাধারণত EMJM programme ১ থেকে ২ বছর মেয়াদি হয়। বেশিরভাগ programme ২ বছরের, অর্থাৎ 120 ECTS credit-এর হয়। কিছু programme 60 বা 90 ECTS-এর হতে পারে, তাই programme-specific information ভালোভাবে দেখতে হবে।
প্রশ্ন ৭: EMJM-এ কি একাধিক দেশে পড়তে হয়?
হ্যাঁ, EMJM-এর অন্যতম বৈশিষ্ট্য হলো international mobility। সাধারণত শিক্ষার্থীরা programme-এর বিভিন্ন semester ভিন্ন ভিন্ন European university বা partner institution-এ complete করে। এই mobility শিক্ষার্থীদের academic, cultural এবং professional exposure বহুগুণ বাড়িয়ে দেয়।
প্রশ্ন ৮: EMJM degree কী ধরনের হয়?
Programme অনুযায়ী EMJM-এ joint degree, double degree বা multiple degree দেওয়া হতে পারে। Joint degree মানে consortium-এর বিশ্ববিদ্যালয়গুলো মিলে একটি সম্মিলিত degree দেয়, আর multiple degree মানে একাধিক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা degree certificate পাওয়া যায়।
প্রশ্ন ৯: EMJM কি বিশ্বব্যাপী recognized?
অবশ্যই। EMJM degree আন্তর্জাতিকভাবে highly recognized, কারণ এটি European universities-এর joint academic quality assurance-এর মাধ্যমে পরিচালিত হয়। Scholarship holder হিসেবে EMJM অর্জন করলে CV, academic profile এবং future career-এর জন্য এটি একটি বড় achievement।
প্রশ্ন ১০: EMJM কি শুধু ইউরোপে চাকরির জন্য ভালো?
না, EMJM শুধু ইউরোপে চাকরির জন্য নয়; এটি global career-এর জন্য শক্তিশালী platform। আপনি ইউরোপ, বাংলাদেশ, international organizations, development sector, research institutions, academia বা multinational companies—বিভিন্ন জায়গায় career build করতে পারবেন।
প্রশ্ন ১১: বাংলাদেশি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি EMJM-এর জন্য eligible?
অবশ্যই। বাংলাদেশি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা EMJM-এর জন্য eligible এবং প্রতি বছর বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী এই scholarship অর্জন করে। তবে eligibility programme অনুযায়ী ভিন্ন হতে পারে, তাই প্রতিটি programme-এর specific criteria ভালোভাবে পড়তে হবে।
প্রশ্ন ১২: EMJM-এর জন্য minimum academic qualification কী?
সাধারণত Bachelor degree প্রয়োজন। যেহেতু এটি Master’s programme, তাই applicant-এর অবশ্যই relevant undergraduate background থাকতে হবে। তবে final year students অনেক programme-এ apply করতে পারে, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে graduation complete করতে পারে এবং ফাইনাল সার্টিফিকেট জমা দিতে পারে।
প্রশ্ন ১৩: Final year student কি apply করতে পারে?
হ্যাঁ, অনেক EMJM programme final year students-দের apply করার সুযোগ দেয়। তবে আপনাকে proof দিতে হতে পারে যে আপনি programme শুরুর আগে Bachelor complete করবেন। এই ক্ষেত্রে expected graduation certificate বা university letter helpful হতে পারে।
প্রশ্ন ১৪: CGPA কত হলে EMJM-এ apply করা যায়?
প্রতিটি programme-এর minimum requirement আলাদা। অনেক programme ২.৭৫ বা ৩.০০ equivalent CGPA accept করতে পারে, আবার highly competitive programme-এ stronger academic record দরকার হতে পারে (যেমন - ৩.২৫)। তবে scholarship selection শুধু CGPA-based নয়।
প্রশ্ন ১৫: CGPA কম হলে কি EMJM scholarship পাওয়া সম্ভব?
হ্যাঁ, সম্ভব। CGPA কম হলে profile-এর অন্য অংশগুলো শক্তিশালী করতে হবে—যেমন SOP, relevant experience, research exposure, IELTS score, recommendation letter, leadership এবং programme alignment। অনেক সময় একটি clear and convincing motivation lower CGPA-এর weakness অনেকটা compensate করতে পারে।
প্রশ্ন ১৬: ৩.০০ CGPA নিয়ে কি EMJM scholarship সম্ভব?
হ্যাঁ, কিছু কিছু প্রোগ্রামে ৩.০০ CGPA নিয়ে scholarship সম্ভব, তবে strategy খুব গুরুত্বপূর্ণ। আপনাকে এমন programme select করতে হবে যেখানে আপনার background strongly aligned। একইসাথে SOP-তে আপনার academic journey, improvement, career direction এবং programme fit খুব পরিষ্কারভাবে দেখাতে হবে।
প্রশ্ন ১৭: Publication না থাকলে কি সমস্যা?
না, অধিকাংশ প্রোগ্রামেই publication mandatory নয়। EMJM মূলত Master’s scholarship, তাই undergraduate applicant-এর publication না থাকলেও সমস্যা নেই। তবে publication, thesis, conference paper বা research project থাকলে অবশ্যই profile stronger হয়।
প্রশ্ন ১৮: Research experience না থাকলে কি apply করা যাবে?
হ্যাঁ, apply করা যাবে। সব EMJM programme research-heavy নয়; অনেক programme professional, policy, development, engineering, management বা interdisciplinary nature-এর। তবে research-oriented programme-এ research experience advantage দেয়।
প্রশ্ন ১৯: Job experience কি mandatory?
সাধারণত না। তবে সামান্য কিছু programme professional experience ভ্যালু করে, বিশেষ করে public policy, development studies, education, business, health management, sustainability, governance বা social innovation-related programme-এ। Fresh graduates-রাও অনেক EMJM scholarship পায়।
প্রশ্ন ২০: Study gap থাকলে কি সমস্যা?
Study gap নিজে সমস্যা নয়; gap-এর explanation গুরুত্বপূর্ণ। যদি gap-এর সময় আপনি job, skill development, research, volunteering, teaching, project work বা family responsibility handle করে থাকেন, সেটি positive way-তে explain করা যায়।
প্রশ্ন ২১: Subject change করা কি সম্ভব?
কিছু ক্ষেত্রে সম্ভব, তবে logical academic connection দেখাতে হবে। যেমন Electrical Engineering থেকে Renewable Energy, Agriculture থেকে Environmental Sustainability, English Literature থেকে Cultural Studies বা Education—এগুলো যুক্তিসঙ্গত transition হতে পারে।
প্রশ্ন ২২: সম্পূর্ণ ভিন্ন field-এ apply করা উচিত?
খুব সতর্কভাবে করা উচিত। সম্পূর্ণ unrelated field-এ apply করলে selection committee প্রশ্ন করতে পারে কেন আপনি এই field-এ যেতে চান। যদি career goal এবং previous experience দিয়ে strong justification দিতে পারেন, তাহলে কিছু interdisciplinary programme-এ chance থাকতে পারে।
প্রশ্ন ২৩: National University-এর student কি EMJM পেতে পারে?
অবশ্যই পারে। National University background কোনো barrier নয়। তবে NU students-দের CV, SOP, IELTS, programme selection এবং academic presentation অত্যন্ত carefully prepare করতে হবে, কারণ international committee আপনার institution নয়, আপনার profile-এর clarity এবং potential দেখে।
প্রশ্ন ২৪: Private university student কি advantage পায়?
Private university নিজে advantage নয়, তবে English-medium academic exposure, research project, extracurricular involvement, presentation skill এবং recommendation quality ভালো হলে advantage হতেই পারে। Public, private, national—সব background থেকেই EMJM সম্ভব।
প্রশ্ন ২৫: Diploma background থেকে কি EMJM করা যায়?
সরাসরি diploma থেকে EMJM সাধারণত সম্ভব নয়, কারণ EMJM Master’s programme এবং Bachelor degree প্রয়োজন। তবে diploma-এর পর যদি recognized Bachelor degree complete করা থাকে, তাহলে apply করা যায়। উল্লেখ্য - EMJM প্রোগ্রামে এডমিশন পেতে অবশ্যই ১৬ বছরের শিক্ষা জীবন থাকতে হবে (HSC পাশ করলে ১২ বছর কাউন্ট হয়)।
প্রশ্ন ২৬: Madrasa background থেকে কি EMJM সম্ভব?
হ্যাঁ, যদি applicant recognized Bachelor degree complete করে এবং programme eligibility পূরণ করে। Background নয়, academic readiness, English proficiency, motivation এবং programme fit বেশি গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ২৭: Arts background থেকে কি EMJM করা যায়?
অবশ্যই যায়। Literature, linguistics, education, cultural studies, social sciences, gender studies, migration, human rights, media, heritage, public policy—এমন অনেক EMJM programme আছে যেখানে arts background relevant।
প্রশ্ন ২৮: Business background থেকে কোন ধরনের EMJM ভালো?
Business background শিক্ষার্থীরা international management, entrepreneurship, innovation, economics, sustainability management, tourism, finance, development economics বা digital business-related programme খুঁজতে পারে। তবে শুধু business নাম দেখে apply করা ঠিক নয়; curriculum, eligibility এবং career outcome ভালোভাবে দেখতে হবে।
প্রশ্ন ২৯: Engineering background থেকে কোন EMJM ভালো?
Engineering background শিক্ষার্থীরা renewable energy, robotics, AI, data science, smart cities, environmental engineering, materials science, nanotechnology, transport, water engineering, marine technology বা sustainable systems-related programme খুঁজতে পারে। Engineering students-এর জন্য technical alignment খুব গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ৩০: Medical বা health background থেকে EMJM সম্ভব?
হ্যাঁ, public health, global health, epidemiology, biomedical sciences, health economics, health policy, neuroscience, medical technology বা rehabilitation-related programme-এ apply করা যায়। তবে clinical practice-oriented programme এবং academic Master’s programme-এর difference বুঝতে হবে।
প্রশ্ন ৩১: IELTS কি বাধ্যতামূলক?
অধিকাংশ EMJM programme IELTS বা TOEFL চায়, তবে কিছু programme Medium of Instruction (MoI) certificate accept করতে পারে। কিন্তু বাংলাদেশের applicant-দের জন্য IELTS থাকা generally safer এবং stronger option, কারণ competition অনেক বেশি।
প্রশ্ন ৩২: IELTS কত হলে ভালো?
সাধারণভাবে overall 6.5 অনেক programme-এর minimum requirement পূরণ করে। তবে scholarship competition-এর জন্য 7.0 বা তার বেশি score profile-কে stronger করে। Writing এবং speaking band কম হলে SOP ও interview preparation আরও গুরুত্বপূর্ণ হয়ে যায়।
প্রশ্ন ৩৩: IELTS ছাড়াই কি EMJM scholarship পাওয়া যায়?
কিছু ক্ষেত্রে পাওয়া যায়, যদি programme MOI accept করে। তবে IELTS না থাকলে programme options কমে যেতে পারে। তাই serious applicant হলে IELTS নেওয়ার চেষ্টা করা উচিত।
প্রশ্ন ৩৪: TOEFL কি IELTS-এর বিকল্প?
হ্যাঁ, বেশিরভাগ programme TOEFL accept করে। তবে কোন test accepted এবং minimum score কত—এটি official requirement থেকে verify করতে হবে।
প্রশ্ন ৩৫: Duolingo কি EMJM-এ accepted?
কিছু programme Duolingo accept করতে পারে, কিন্তু অধিকাংশ programme করে না। EMJM-এর মতো competitive scholarship-এ IELTS বা TOEFL তুলনামূলকভাবে বেশি accepted এবং credible proof হিসেবে কাজ করে।
প্রশ্ন ৩৬: MOI certificate কী?
MOI বা Medium of Instruction certificate হলো আপনার বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া একটি document, যেখানে বলা হয় আপনার ব্যাচেলর (এবং মাস্টার্স) ডিগ্রি প্রোগ্রাম English medium-এ পড়ানো হয়েছে। কিছু EMJM programme এটিকে English proof হিসেবে accept করে।
প্রশ্ন ৩৭: IELTS score কম হলে কি apply করবো?
যদি minimum requirement পূরণ হয়, apply করা যায়। তবে score খুব borderline হলে SOP, CV এবং recommendation letter খুব strong করতে হবে। আর যদি minimum requirement পূরণ না হয়, তাহলে application technically rejected হতে পারে।
প্রশ্ন ৩৮: English speaking দুর্বল হলে কি interview-এ সমস্যা হবে?
Perfect accent দরকার নেই, কিন্তু clear communication দরকার। Interview-এ তারা আপনার grammar-এর চেয়ে বেশি দেখে আপনি নিজের motivation, programme fit এবং future plan clearly explain করতে পারেন কি না।
প্রশ্ন ৩৯: IELTS preparation কখন শুরু করা উচিত?
কমপক্ষে ৩–৬ মাস আগে শুরু করা ভালো। Scholarship applicant-এর জন্য IELTS শুধু score নয়; reading, writing, speaking এবং academic communication skill উন্নত করার একটি গুরুত্বপূর্ণ process।
প্রশ্ন ৪০: IELTS না দিয়ে আগে SOP/CV prepare করা উচিত?
হ্যাঁ, parallel preparation করা উচিত। অনেকেই IELTS-এর জন্য অপেক্ষা করতে গিয়ে document preparation দেরি করে ফেলে। Scholarship preparation একটি integrated process—IELTS, CV, SOP, programme search একসাথে এগোতে হয়।
প্রশ্ন ৪১: EMJM programme কোথায় খুঁজবো?
Official Erasmus Mundus catalogue হলো primary source। সেখানে programme name, consortium, country, subject area, deadline, website link এবং application details পাওয়া যায়। Facebook post বা random website নয়—official source সবসময় আগে দেখতে হবে। (Erasmus Mundus programme catalogue: https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en )
প্রশ্ন ৪২: কতগুলো EMJM programme-এ apply করা উচিত?
এটা সম্পূর্ণ আপনার নিজের প্রোগ্রাম ফিট - এর উপর নির্ভর করছে। সাধারণত ৩-৮টি targeted programme-এ apply করা ভালো strategy হতে পারে। তবে quantity-এর চেয়ে quality বেশি গুরুত্বপূর্ণ। ২০টি random application-এর চেয়ে ৫টি strong aligned application অনেক বেশি effective।
প্রশ্ন ৪৩: Programme selection-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ criteria কী?
আপনার academic background, career goal, course content, eligibility, language requirement, required documents, previous experience এবং future plan—সব মিলিয়ে programme select করতে হবে। শুধু scholarship আছে বলে apply করা উচিত নয়।
প্রশ্ন ৪৪: Programme-এর ইউনিভার্সিটি ranking দেখে apply করা উচিত?
Ranking গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু scholarship selection-এ programme fit বেশি গুরুত্বপূর্ণ। এমন programme বেছে নিন যেখানে আপনার background এবং future goal naturally connected।
প্রশ্ন ৪৫: Same SOP দিয়ে সব programme-এ apply করা যাবে?
না। এটি বড় ভুল। প্রতিটি programme-এর structure, university consortium, specialization, mobility track এবং career outcome আলাদা। তাই SOP অবশ্যই programme-specific হতে হবে।
প্রশ্ন ৪৬: Programme deadline কীভাবে track করবো?
একটি application tracker তৈরি করা যেতে পারে। সেখানে programme name, deadline, required documents, IELTS requirement, recommendation format, application portal, submission status এবং follow-up note রাখতে হবে। Organized applicant-রা deadline miss করে না।
প্রশ্ন ৪৭: Application tracker কতটা গুরুত্বপূর্ণ?
খুবই গুরুত্বপূর্ণ। EMJM application season-এ অনেক programme-এর deadline একসাথে থাকে। Tracker না থাকলে document confusion, deadline miss, wrong upload বা incomplete application হওয়ার risk থাকে।
প্রশ্ন ৪৮: Deadlines সাধারণত কখন থাকে?
অনেক EMJM programme-এর scholarship deadline নভেম্বর শেষ থেকে জানুয়ারি/ফেব্রুয়ারির মধ্যে থাকে। তবে programme অনুযায়ী deadline আলাদা, তাই প্রতি বছর updated deadline check করতে হবে।
প্রশ্ন ৪৯: Late application accept করে?
সাধারণত scholarship application deadline পার হলে accept করে না। কিছু programme self-funded application পরে নিতে পারে, কিন্তু scholarship deadline কঠোরভাবে follow করা হয়।
প্রশ্ন ৫০: একসাথে অনেক programme-এ apply করলে কি negative?
না, negative নয়। তবে প্রতিটি application যেন quality হয়। Random mass application করলে time এবং energy নষ্ট হয়, কিন্তু targeted multiple application smart strategy।
প্রশ্ন ৫১: SOP বা Motivation Letter কী?
SOP হলো আপনার academic story, motivation, programme fit এবং future plan-এর professional presentation। এটি শুধু “আমি scholarship চাই” লেখার জায়গা নয়; বরং আপনি কেন এই programme-এর জন্য suitable এবং programme আপনাকে কোথায় নিয়ে যাবে—এটি বোঝানোর document।
প্রশ্ন ৫২: SOP কতটা গুরুত্বপূর্ণ?
SOP অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক applicant-এর CGPA বা IELTS কাছাকাছি থাকে, তখন SOP selection committee-কে applicant-এর depth, maturity এবং clarity বুঝতে সাহায্য করে। একটি strong SOP average profile-কেও competitive করে তুলতে পারে।
প্রশ্ন ৫৩: SOP-তে কী কী থাকা উচিত?
SOP-তে আপনার academic background, relevant experience, কেন এই subject, কেন এই EMJM programme, কেন এই consortium, future career plan এবং expected contribution থাকতে হবে। প্রতিটি point যেন logical flow-তে আসে।
প্রশ্ন ৫৪: SOP-তে personal story লেখা যাবে?
হ্যাঁ, তবে balanced way-তে। Personal story তখনই useful যখন সেটি আপনার academic motivation-এর সাথে connected। অতিরিক্ত emotional বা dramatic writing professional SOP-কে দুর্বল করতে পারে।
প্রশ্ন ৫৫: SOP কত page হওয়া উচিত?
Programme-এর instruction follow করতে হবে। সাধারণত ১–২ page বা নির্দিষ্ট word limit দেওয়া থাকে। Word limit থাকলে সেটি strictly follow করা উচিত।
প্রশ্ন ৫৬: SOP-তে “poor family” mention করা উচিত?
শুধু financial hardship দিয়ে scholarship justification করা উচিত নয়। EMJM merit-based এবং impact-driven scholarship। আপনার struggle mention করতে পারেন, কিন্তু focus হওয়া উচিত academic motivation, potential এবং future contribution-এর উপর।
প্রশ্ন ৫৭: SOP-তে “I want to help my country in future” লিখলেই হবে?
না। এটি খুব generic। কীভাবে help করবেন, কোন sector-এ কাজ করবেন, কী skill নিয়ে ফিরবেন, আপনার plan কতটা realistic—এসব clearly explain করতে হবে।
প্রশ্ন ৫৮: SOP কি AI দিয়ে লেখা যাবে?
AI দিয়ে idea, structure বা language improvement নিতে পারেন, কিন্তু final SOP আপনার নিজের reflection হতে হবে, আপনার নিজের টোনে হতে হবে। Generic AI-written SOP খুব সহজেই বোঝা যায় এবং এতে authenticity কমে যায়।
প্রশ্ন ৫৯: SOP-তে university name mention করা উচিত?
হ্যাঁ, স্পেসিফিকেলি যেসব প্রোগ্রামে মোবিলিটি পাথ চুজ করতে বলা হয়, সেই programme-specific SOP-তে consortium universities, specialization, course modules বা mobility structure mention করলে বোঝা যায় আপনি programme সম্পর্কে genuine research করেছেন। তবে শুধু নাম লিখলেই হবে না; কেন relevant সেটি ব্যাখ্যা করতে হবে।
প্রশ্ন ৬০: SOP-এর সবচেয়ে বড় ভুল কী?
সবচেয়ে বড় ভুল হলো generic writing। যেমন—“I am passionate”, “I want to study in Europe”, “This programme is prestigious”—এসব statement evidence ছাড়া দুর্বল। প্রতিটি claim-এর সাথে example, experience বা logic থাকা দরকার।
প্রশ্ন ৬১: EMJM-এর জন্য CV কেমন হওয়া উচিত?
CV হওয়া উচিত concise, academic-focused এবং achievement-based। শুধু দায়িত্বের list নয়; কী করেছেন, কী impact হয়েছে, কী skill develop করেছেন—এসব দেখাতে হবে।
প্রশ্ন ৬২: Europass CV ব্যবহার করা যাবে?
হ্যাঁ, Europass CV Europe-এ widely understood format। তবে Europass CV হলেও content strong না হলে কাজ হবে না। Format clean হওয়া ভালো, কিন্তু achievement presentation আরও গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ৬৩: CV কত page হওয়া উচিত?
সাধারণত ২–৩ page যথেষ্ট। Fresh graduate হলে ২ page ভালো। অপ্রয়োজনীয় certificate, পুরনো স্কুল-level details বা irrelevant information দিয়ে CV বড় করা উচিত নয়।
প্রশ্ন ৬৪: CV-তে photo লাগবে?
যদি programme explicitly photo দিতে না করে, তবে অবশ্যই photo এভোয়েড করবেন, অন্যথায় photo দেওয়া ভালো। International academic CV-তে photo সুন্দর হওয়া থেকে content বেশি গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ৬৫: CV-তে SSC/HSC result লিখবো?
বাংলাদেশি context-এ লিখতে পারেন, especially fresh graduate হলে। তবে Master’s application-এর ক্ষেত্রে Bachelor-level academic achievement বেশি important। CV যেন school-level information-heavy না হয়ে যায়।
প্রশ্ন ৬৬: Online course certificate CV-তে যোগ করবো?
Relevant হলে যোগ করুন। যেমন Data Science programme-এ Python, statistics, machine learning-related certificate useful হতে পারে। কিন্তু random ৩০টি certificate CV-তে দিলে quality কমে যায়।
প্রশ্ন ৬৭: Leadership কীভাবে CV-তে দেখাবো?
Leadership মানে শুধু title নয়। আপনি কী initiative নিয়েছেন, কতজনের সাথে কাজ করেছেন, কী outcome হয়েছে—এগুলো লিখুন। যেমন “organized seminar” নয়, বরং “coordinated a 200-participant academic seminar involving 5 departments”—এভাবে impact দেখাতে হবে।
প্রশ্ন ৬৮: Volunteering কি EMJM application-এ value পায়?
হ্যাঁ, বিশেষ করে যদি volunteering আপনার social awareness, leadership, community engagement এবং problem-solving ability দেখায়। Erasmus Mundus future-oriented, globally responsible students পছন্দ করে।
প্রশ্ন ৬৯: CV-তে research experience কীভাবে লিখবো?
Research title, supervisor, methodology, tools, findings এবং output সংক্ষেপে লিখতে হবে। শুধু “worked on thesis” লিখলে impact বোঝা যায় না। আপনার contribution স্পষ্ট করতে হবে।
প্রশ্ন ৭০: CV-এর সবচেয়ে common mistake কী?
বাংলাদেশি applicants-দের বড় mistake হলো CV-কে biodata বানিয়ে ফেলা। Father’s name, mother’s name, permanent address, religion, marital status, class 5, class 8 exam information, last salary—এসব সাধারণত international academic CV-তে প্রয়োজন হয় না, যদি না programme specifically চায়।
প্রশ্ন ৭১: Recommendation letter কে দিবে?
যিনি আপনাকে সত্যিকারভাবে অনেকদিন ধরে চেনেন এবং আপনার academic ability, research potential, leadership বা professional maturity সম্পর্কে specific comment করতে পারেন—তিনিই best recommender। শুধু বড় পদবির মানুষ হলেই ভালো recommender হয় না।
প্রশ্ন ৭২: Professor না employer—কার recommendation ভালো?
Programme অনুযায়ী ভিন্ন। Fresh graduate হলে academic recommender ভালো। Professional programme বা work experience-based application হলে employer recommendation useful হতে পারে। Ideally academic + professional combination শক্তিশালী হতে পারে।
প্রশ্ন ৭৩: Generic recommendation letter কি সমস্যা?
হ্যাঁ। “He is sincere and hardworking” ধরনের generic letter খুব weak। Strong recommendation letter-এ specific example, comparative assessment এবং applicant-এর potential সম্পর্কে clear statement থাকা উচিত।
প্রশ্ন ৭৪: Recommendation letter কি confidential হওয়া উচিত?
অনেক programme recommender-এর email থেকে direct submission চায়। Confidential recommendation generally বেশি credible হয়। Applicant নিজে upload করলে programme instruction carefully follow করতে হবে।
প্রশ্ন ৭৫: Recommendation letter কবে চাইতে হবে?
Deadline-এর অন্তত ৩–৪ সপ্তাহ আগে recommender-কে জানানো উচিত। শেষ মুহূর্তে request করলে recommender ভালো letter লিখতে পারেন না।
প্রশ্ন ৭৬: Recommender-কে কী কী information দেওয়া উচিত?
আপনার CV, SOP draft, programme name, deadline, submission link, key achievements এবং আপনি কোন qualities highlight করতে চান—এসব recommender-কে দিলে letter অনেক strong হয়।
প্রশ্ন ৭৭: Department Chairman-এর letter ভালো, নাকি thesis supervisor-এর?
Thesis supervisor সাধারণত বেশি personal এবং evidence-based letter দিতে পারেন। Chairman বা Dean-এর letter ভালো হতে পারে যদি তিনি আপনাকে সত্যিকারভাবে চেনেন। শুধু designation নয়, content matters।
প্রশ্ন ৭৮: Recommendation letter-এ কী থাকা উচিত?
Academic ability, analytical thinking, research potential, communication skill, leadership, teamwork, maturity এবং future potential—এসব থাকলে ভালো। Ideally letter-এ applicant-কে অন্য students-দের তুলনায় কোথায় অবস্থান করেন সেটিও mention করা যেতে পারে।
প্রশ্ন ৭৯: Same recommendation letter সব programme-এ ব্যবহার করা যাবে?
কিছু ক্ষেত্রে করা যায়, তবে programme-specific letter বেশি শক্তিশালী। অন্তত field alignment বা programme direction সামান্য customize করা ভালো।
প্রশ্ন ৮০: EMJM application-এর জন্য সাধারণত কী কী document লাগে?
সাধারণত লাগে application form, CV, motivation letter, transcript, certificate, passport, English proficiency proof, recommendation letter এবং কিছু ক্ষেত্রে residence certificate বা proof of nationality। Programme-specific additional document থাকতে পারে।
প্রশ্ন ৮১: Passport না থাকলে apply করা যাবে?
অনেক programme application stage-এ passport strongly prefer করে। National ID দিয়ে কখনও initial application করা গেলেও passport আগে করে রাখা safest। Scholarship process-এ passport delay বড় সমস্যা তৈরি করতে পারে।
প্রশ্ন ৮২: Certificate না থাকলে provisional certificate দেওয়া যাবে?
অনেক programme provisional certificate accept করে, বিশেষ করে final year বা recently graduated students-এর জন্য। তবে final certificate পরে submit করতে হতে পারে।
প্রশ্ন ৮৩: Documents notarized করতে হবে?
Programme instruction-এর উপর নির্ভর করে। কিছু programme simple scanned copy accept করে, কিছু programme certified copy চায়। প্রোগ্রাম স্পেসিফিক official requirement follow করুন।
প্রশ্ন ৮৪: Documents translate করতে হবে?
যদি document বাংলা ভাষায় হয়, তাহলে official English translation প্রয়োজন হতে পারে। Translation যেন accurate, professional এবং accepted format-এ হয়। ট্রান্সলেশন অবশ্যই এম্বাসি সারটিফাইড প্রতিষ্ঠান থেকে করতে হবে।
প্রশ্ন ৮৫: Application submit করার পর edit করা যায়?
Programme অনুযায়ী ভিন্ন। অনেক portal final submission-এর পর edit allow করে না। তাই submit করার আগে একাধিকবার review করা উচিত।
প্রশ্ন ৮৬: Undergraduate thesis EMJM application-এ কতটা important?
খুবই important হতে পারে, বিশেষ করে research-oriented programme-এ। Thesis আপনার analytical ability, research interest এবং academic maturity দেখায়। SOP ও CV-তে thesis properly present করলে profile stronger হয়।
প্রশ্ন ৮৭: Publication না থাকলে thesis কি compensate করতে পারে?
কিছুটা পারে। Publication না থাকলেও strong thesis, relevant project, research assistantship বা conference participation applicant-এর research potential দেখাতে পারে।
প্রশ্ন ৮৮: Conference paper কি value পায়?
হ্যাঁ, conference presentation academic engagement দেখায়। তবে fake বা low-quality conference avoid করা উচিত। Quality and relevance বেশি গুরুত্বপূর্ণ।
প্রশ্ন ৮৯: Research interest SOP-তে কতটা specific হওয়া উচিত?
খুব vague হওয়া উচিত নয়। আবার PhD-level detailed proposal-এর মতো অতিরিক্ত narrow হওয়াও দরকার নেই। Master’s SOP-তে আপনার interest, problem area, relevant skill এবং future direction পরিষ্কার থাকলেই ভালো।
প্রশ্ন ৯০: Lab experience থাকলে কীভাবে ব্যবহার করবো?
CV এবং SOP-তে lab experience-এর method, tools, techniques, outcomes এবং learning explain করুন। শুধু lab-এর নাম লিখলে value বোঝা যায় না।
প্রশ্ন ৯১: Supervisor contact করতে হয় কি?
EMJM Master’s programme-এ সাধারণত professor contact এর সুযোগ নেই, দরকার হয় না। তবে কিছু research-focused programme-এ professor বা coordinator-এর সাথে polite academic query করা যেতে পারে। কিন্তু random mass email করা উচিত নয়।
প্রশ্ন ৯২: সব EMJM programme কি interview নেয়?
না। কিছু programme শুধুমাত্র document-based selection করে, আবার কিছু programme shortlisted applicants-এর interview নেয়। তাই interview আছে ধরে প্রস্তুতি নেওয়া ভালো।
প্রশ্ন ৯৩: Interview হলে কী ধরনের প্রশ্ন আসে?
সাধারণত motivation, academic background, programme knowledge, future plan, leadership, teamwork, mobility readiness এবং কখনও technical বিষয় নিয়ে প্রশ্ন হয়। Interview-এর মূল উদ্দেশ্য হলো আপনার authenticity এবং clarity যাচাই করা।
প্রশ্ন ৯৪: “Why this programme?” প্রশ্নের উত্তর কীভাবে দেবো?
Programme-এর course modules, specialization, mobility structure, consortium strength এবং আপনার career goal-এর সাথে alignment ব্যাখ্যা করতে হবে। শুধু “this is a prestigious programme” বললে উত্তর দুর্বল হয়।
প্রশ্ন ৯৫: Interview-এ “Why should we select you?” প্রশ্নের উত্তর কীভাবে দেবো?
নিজের academic preparation, relevant experience, motivation, future contribution এবং programme fit সংক্ষেপে বলতে হবে। Self-praise না করে evidence-based confidence দেখাতে হবে।
প্রশ্ন ৯৬: Interview-এ technical question আসতে পারে?
হ্যাঁ, বিশেষ করে technical, engineering, data science, health science বা research-oriented programme-এ। নিজের thesis, projects, methods এবং basic field concepts সম্পর্কে পরিষ্কার থাকতে হবে।
প্রশ্ন ৯৭: Interview duration কত হতে পারে?
সাধারণত ১০–৩০ মিনিট হতে পারে। তবে programme অনুযায়ী variation থাকবে। সময় কম হলেও answer structured হতে হবে।
প্রশ্ন ৯৮: Interview-এ accent important?
না, accent important নয়। Clear, understandable এবং confident communication বেশি গুরুত্বপূর্ণ। International panel বিভিন্ন accent-এর সাথে familiar থাকে।
প্রশ্ন ৯৯: Interview-এর আগে কীভাবে প্রস্তুতি নেবো?
Programme website, course modules, consortium universities, your SOP, CV, thesis, future plan এবং common interview questions revise করতে হবে। Mock interview অত্যন্ত helpful।
প্রশ্ন ১০০: Interview-এ কী avoid করা উচিত?
Generic answer, memorized robotic response, negative attitude, unrealistic future plan, এবং programme সম্পর্কে অজ্ঞতা avoid করতে হবে। Interview-এ authenticity এবং preparedness সবচেয়ে বেশি value পায়।
প্রশ্ন ১০১: EMJM selection কীভাবে হয়?
Selection সাধারণত academic merit, motivation, programme fit, recommendation, language ability, relevant experience এবং sometimes interview performance-এর ভিত্তিতে হয়। প্রতিটি programme-এর নিজস্ব scoring system থাকতে পারে।
প্রশ্ন ১০২: Scholarship selection কি শুধু CGPA-based?
না। CGPA গুরুত্বপূর্ণ, কিন্তু final selection holistic। অনেক high-CGPA applicant reject হয়, আবার comparatively lower CGPA applicant strong profile দিয়ে selected হয়।
প্রশ্ন ১০৩: IELTS ৮.০ থাকলেই কি scholarship নিশ্চিত?
না। IELTS high score ভালো, কিন্তু scholarship guarantee করে না। Motivation, academic fit, CV, recommendation এবং programme selection equally important।
প্রশ্ন ১০৪: EMJM-এ country quota আছে কি?
কিছু funding rules অনুযায়ী geographical balance consideration থাকতে পারে। তবে applicant হিসেবে আপনার focus হওয়া উচিত নিজের profile যতটা সম্ভব strong করা। সাধারণত যেকোন প্রোগ্রাম একটি দেশ থেকে একবছরে ৩ জন শিক্ষার্থী স্কলারশিপের জন্য সিলেক্ট করতে পারে!
প্রশ্ন ১০৫: Main list আর reserve list-এর পার্থক্য কী?
Main list applicants সরাসরি scholarship offer পায়, আর reserve list applicants backup হিসেবে থাকে। Reserve list থেকেও কিছু applicant পরবর্তীতে scholarship পায়।
প্রশ্ন ১০৬: Self-funded admission পেলে কী করবো?
Self-funded admission মানে programme আপনাকে academically suitable মনে করেছে, কিন্তু scholarship দেয়নি। যদি financial capacity থাকে, consider করতে পারেন। না হলে next cycle-এর জন্য profile strengthen করা ভালো।
প্রশ্ন ১০৭: Rejection পেলে কি আবার apply করা যাবে?
অবশ্যই। অনেক successful Erasmus scholar প্রথমবার reject হয়েছে। Rejection থেকে feedback নিয়ে SOP, CV, programme selection এবং IELTS improve করলে next attempt stronger হয়।
প্রশ্ন ১০৮: Multiple EMJM scholarship offer পাওয়া সম্ভব?
হ্যাঁ, কিছু applicant একাধিক programme থেকে offer পায়। তখন programme quality, career goal, country mobility, future prospect এবং personal preference অনুযায়ী decision নিতে হয়।
প্রশ্ন ১০৯: Scholarship পাওয়ার সবচেয়ে realistic formula কী?
Strong profile alignment + authentic motivation + good documentation + strategic programme selection + timely submission = realistic success pathway। Scholarship luck নয়; preparation-এর reward।
প্রশ্ন ১১০: EMJM scholarship পেলে visa পাওয়া সহজ হয়?
সাধারণত scholarship award visa application-কে strong করে, কারণ financial proof clear থাকে। তবে visa process country-specific এবং document accuracy খুব গুরুত্বপূর্ণ। কিছু দেশে ৩ দিনেও ভিসা দেওয়ার রেকর্ড রয়েছে। (জার্মানি সাধারণত ৩ সপ্তাহে ভিসা প্রদান করে EMJM scholarship হোল্ডারদের)
প্রশ্ন ১১১: একাধিক দেশে পড়লে visa কীভাবে হয়?
Programme consortium সাধারণত students-দের mobility অনুযায়ী visa/residence permit guidance দেয়। প্রথম country-র visa নিয়ে entry হয়, পরে mobility country অনুযায়ী residence permit বা visa process follow করতে হয়।
প্রশ্ন ১১২: Visa rejection হলে কী হবে?
Visa rejection rare হলেও impossible নয়। Document mismatch, financial issue, wrong information বা late application সমস্যা তৈরি করতে পারে। Scholarship holder হলে দ্রুত programme coordinator এবং embassy instruction follow করা উচিত।
প্রশ্ন ১১৩: Europe-এ part-time job করা যাবে?
Europe-এর প্রায় সব দেশেই student visa-তে limited part-time work allowed (২০ ঘণ্টা সপ্তাহে)। তবে EMJM-এর academic workload অনেক intensive, তাই job-এর উপর depend করে পড়াশোনায় প্ল্যান করা উচিত নয়।
প্রশ্ন ১১৪: EMJM stipend দিয়ে থাকা সম্ভব?
খুব ভালভাবেই সম্ভব, কিন্তু city এবং lifestyle অনুযায়ী খরচ ভিন্ন হবে। বড় city যেমন Paris, Amsterdam বা Copenhagen তুলনামূলক expensive হতে পারে, আর কিছু city moderate cost-এর হতে পারে।
প্রশ্ন ১১৫: Accommodation কি ইরাসমুস মুন্ডুস programme দেয়?
কিছু programme accommodation support বা guidance দেয়, কিন্তু সবসময় guaranteed housing দেয় না। Scholarship পাওয়ার পর দ্রুত housing search শুরু করা জরুরি।
প্রশ্ন ১১৬: Health insurance cover থাকে?
সাধারণত EMJM scholarship insurance cover প্রদান করে। তবে coverage details programme অনুযায়ী ভিন্ন হতে পারে, তাই insurance document ভালোভাবে পড়তে হবে।
প্রশ্ন ১১৭: Family নিয়ে যাওয়া যায়?
কিছু দেশের ক্ষেত্রে spouse বা child dependent visa-তে যেতে পারে, কিন্তু scholarship সাধারণত family cost cover করে না। তাই family planning-এর আগে financial calculation জরুরি।
প্রশ্ন ১১৮: Married applicant হওয়া কি disadvantage?
না। Married হওয়া selection-এর negative factor নয়। তবে mobility, accommodation, finance এবং family management নিয়ে বাস্তব পরিকল্পনা থাকা দরকার, যদি স্পাউজ নেওয়ার প্ল্যান থাকে।
প্রশ্ন ১১৯: EMJM শেষে Europe-এ থাকা যাবে?
Programme শেষে অনেক শিক্ষার্থী job search visa, PhD, research assistantship বা professional job opportunity explore করে। তবে এটি country-specific immigration rules-এর উপর নির্ভর করে।
প্রশ্ন ১২০: EMJM শেষে PhD করা যায়?
অবশ্যই। EMJM degree PhD application-এর জন্য অত্যন্ত strong foundation তৈরি করে। European professors, thesis supervisors, research network এবং international degree PhD admission-এ বড় advantage দেয়।
প্রশ্ন ১২১: EMJM শেষে চাকরি পাওয়া যায়?
হ্যাঁ, অনেক graduate Europe বা international market-এ job পায়। তবে job পাওয়ার জন্য degree-এর পাশাপাশি skill, language, internship, networking এবং job search strategy দরকার।
প্রশ্ন ১২২: EMJM কি Bangladesh-এ career-এর জন্য useful?
অবশ্যই। Development sector, academia, government projects, NGOs, international organizations, private sector এবং consulting—বিভিন্ন জায়গায় EMJM graduate highly valued হতে পারে। প্রসংগত, বাংলাদেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে EMJM graduate-রা আছেন।
প্রশ্ন ১২৩: EMJM alumni network কতটা গুরুত্বপূর্ণ?
খুবই গুরুত্বপূর্ণ। Erasmus Mundus alumni network global এবং powerful। Alumni network থেকে mentorship, job information, PhD opportunity, collaboration এবং emotional support পাওয়া যায়। বাংলাদেশের এলাম্নিদের সবচেয়ে বেশি একটিভ পাবেন Erasmus Mundus Bangladesh Facebook গ্রুপে।
প্রশ্ন ১২৪: EMJM প্রোগ্রামে Internship opportunity থাকে?
অনেক programme internship, thesis placement বা industry project-এর সুযোগ দেয়। Applied programme-এ internship future employability অনেক বাড়ায়।
প্রশ্ন ১২৫: বাংলাদেশি students-এর সবচেয়ে common mistake কী?
Common mistake হলো random application, weak SOP, generic CV, poor programme fit এবং deadline management-এর অভাব। অনেকেই scholarship চায়, কিন্তু নিজের profile এবং programme alignment বুঝে apply করে না।
প্রশ্ন ১২৬: Average student কীভাবে competitive হতে পারে?
Average student যদি disciplined preparation নেয়, relevant রিসার্চ নলেজ এবং skills build করে, strong SOP লিখে, IELTS improve করে এবং smart programme selection করে—তাহলে competitive হতে পারে। Scholarship শুধু “brilliant” students-দের জন্য নয়; prepared students-দের জন্য।
প্রশ্ন ১২৭: Scholarship preparation কখন শুরু করা উচিত?
কমপক্ষে ১ বছর আগে শুরু করা ভালো। IELTS, CV, SOP, recommendation, programme search, document collection—সবকিছু সময় নেয়। Last moment preparation করলে quality কমে যায়।
প্রশ্ন ১২৮: Mentor ছাড়া কি EMJM scholarship পাওয়া সম্ভব?
খুবই সম্ভব। তবে proper guidance থাকলে ভুল কম হয়, strategy পরিষ্কার হয় এবং application quality বাড়ে। Mentor না থাকলে official website, alumni advice এবং systematic self-preparation অনুসরণ করতে হবে।
প্রশ্ন ১২৯: Application submit করার আগে কী কী final check করবো?
Deadline, document completeness, file readability, SOP customization, recommender submission, IELTS score validity, passport information, application form accuracy এবং final PDF preview—সব check করতে হবে। একবার submit করার পর ভুল ঠিক করার সুযোগ নাও থাকতে পারে।
প্রশ্ন ১৩০: EMJM কি শুধু top CGPA students-দের জন্য?
না। Top CGPA অবশ্যই advantage, কিন্তু scholarship selection holistic। অনেক সময় well-prepared, goal-oriented এবং impact-driven applicant high CGPA applicant-এর চেয়েও stronger হয়।
প্রশ্ন ১৩১: Rejection পেলে কীভাবে handle করবো?
Rejection scholarship journey-এর অংশ। এটিকে personal failure হিসেবে না দেখে diagnostic feedback হিসেবে নিতে হবে। কোথায় weakness ছিল—programme selection, SOP, IELTS, CV, recommendation—তা identify করে next cycle-এ improve করতে হবে।
------------
আজকের জন্য আপাতত শেষ করছি। এই প্রশ্নগুলো সাধারণত ফ্রেশ এপ্লিকান্টরাই বেশি বেশি জিজ্ঞেস করে থাকেন। আগামি’তে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু গতানুগতিকের বাহিরে যে সব প্রশ্ন পাই, সেগুলো নিয়ে লিখব, ইনশাআল্লাহ্।
যাই হোক,
আর দেরি নয়, নতুন কোন অজুহাত নয়,
আজ থেকেই শুরু করুন।
হয়তো আগামী বছর আপনিই হবেন—
Erasmus Mundus Scholar।
শুভ কামনা আপনার জন্য!
লেখকঃ Dr. Md Ashiqur Rahman