Kisholoy

Kisholoy A series of podcasts to share our experiences about Autism Parenting. The language of the podcasts i

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে...
16/02/2024

রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে...

অন্ধের জন্য দোষ নেই, খোঁড়ার জন্য দোষ নেই, পীড়িতের জন্য দোষ নেই আর তোমাদের জন্যও দোষ নেই খাদ্য গ্রহণ করতে তোমাদের গৃহে, ক...
15/02/2024

অন্ধের জন্য দোষ নেই, খোঁড়ার জন্য দোষ নেই, পীড়িতের জন্য দোষ নেই আর তোমাদের জন্যও দোষ নেই খাদ্য গ্রহণ করতে তোমাদের গৃহে, কিংবা তোমাদের পিতৃগণের গৃহে, কিংবা তোমাদের মাতৃগণের গৃহে, কিংবা তোমাদের ভ্রাতাদের গৃহে, কিংবা তোমাদের বোনেদের গৃহে, কিংবা তোমাদের চাচাদের গৃহে, কিংবা তোমাদের ফুফুদের গৃহে, কিংবা তোমাদের মামাদের গৃহে, কিংবা তোমাদের খালাদের গৃহে, কিংবা ঐ সমস্ত গৃহে, যেগুলোর চাবি রয়েছে তোমাদের হাতে কিংবা তোমাদের বিশ্বস্ত বন্ধুদের গৃহে। তোমরা একত্রে আহার কর কিংবা আলাদা আলাদা তাতে তোমাদের উপর কোন দোষ নেই। যখন তোমরা গৃহে, প্রবেশ করবে তখন তোমরা স্বজনদেরকে সালাম জানাবে যা আল্লাহর দৃষ্টিতে বরকতময় পবিত্র সম্ভাষণ। এভাবে আল্লাহ তোমাদের জন্য নির্দেশসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পার।
-
আল কুরআন, ২৪:৬১

প্রতিটা মানুষের হাজারো স্বপ্ন, আশা, দুশ্চিন্তা থাকে যখন তার অনাগত সন্তানের কথা ভাবে। কোলজুড়ে আসবে ফুটফুটে শিশু... কেমন হ...
15/02/2024

প্রতিটা মানুষের হাজারো স্বপ্ন, আশা, দুশ্চিন্তা থাকে যখন তার অনাগত সন্তানের কথা ভাবে। কোলজুড়ে আসবে ফুটফুটে শিশু... কেমন হবে সে, কার মত হবে দেখতে, কি কি করবে তার সাথে নানা ধরনের ভাবনা হবু বাবা-মায়ের চিন্তা চেতনায় ঘুরতে থাকে সারাক্ষণ। এ ভাবনাগুলো সুখের, ভালোলাগা ও ভালোবাসার... যেখানে ডুব দিয়ে জীবন পার করে দেয়া যায়।

তবে, এ সুখের ভাবনায় কিছুটা দুশ্চিন্তা, দ্বিধা এধরনের ব‌্যাপার এসে যায় যখন সেই শিশুটির জন্মের পর তার মাইলস্টোনগুলো সময়মত বা যেমনটা হবার কথা তেমনভাবে পার হতে কিছুটা অসুবিধা হয়!! প্রতিটা শিশু আলাদা তাই তাদের সবকিছু এক হবে না বা হয় না। তবুও যদি আপনার শিশুর মাঝে শারীরিক বা মানসিক বা কোন আচরনগত কিছু অসংগতি লক্ষ করেন তবে অবশ‌্যই সেটা গুরুত্ব দিয়ে ভাববেন। এবং অবশ‌্যই এসব কথা যেমন... অমুক বাচ্চা অনেক দেরীতে কথা বলেছে তো তমুক বাচ্চা দেরীতে হাঁটা শিখেছে বা আমাদের পরিবারে অনেকেই এমন ছিল পরে ঠিক হয়ে গেছে.... প্লিজ এসব কথায় একদম কান দেবেন না! মনে রাখবেন আপনার শিশু, তার সকল ভালো বা খারাপ আপনাকেই বিচারবিবেচনা করতে হবে এবং তার ভালোর জন‌্য সর্বদা আপনাকেই সচেতন হতে হবে! তাই শিশুর কোন ধরনের সমস‌্যা নজরে এলেই তার সমাধানের জন‌্য চেষ্টা করতে হবে!

কোনো কিছু শুরু করা একটা কঠিন কাজ। চালিয়ে নিয়ে যাওয়া দুরূহ ব্যাপার। বন্ধ হবার পর আবার চালু করা প্রায় অসম্ভব ব্যাপার। মাঝে...
25/04/2023

কোনো কিছু শুরু করা একটা কঠিন কাজ। চালিয়ে নিয়ে যাওয়া দুরূহ ব্যাপার। বন্ধ হবার পর আবার চালু করা প্রায় অসম্ভব ব্যাপার। মাঝে মাঝে এই অসম্ভব কাজটাই করা প্রয়োজন।

আমাদের সপ্তম পর্ব প্রকাশিত হয়েছিলো ২০২১ সালের ৯ ডিসেম্বর। আমরা বিরতি নিয়েছি প্রায় ১ বছর ৮ মাস, দিন হিসেবে ৬০০ দিনে...

06/04/2023

এক অসাধারন মহাকাব‌্য...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Kisholoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share