Gaibandha Zilla Student Association DIU

Gaibandha Zilla Student Association DIU Fortify the roots.

15/07/2026
গাইবান্ধা জেলা ছাত্র সমিতির সাংগঠনিক সভা অনুষ্ঠিতআজকের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশগ্রহণ করে মূল্যবান সময় দেওয়ার জন্য ...
10/07/2026

গাইবান্ধা জেলা ছাত্র সমিতির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আজকের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশগ্রহণ করে মূল্যবান সময় দেওয়ার জন্য উপস্থিত সকল সদস্যকে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সভায় আমাদের সংগঠনের সামগ্রিক অগ্রগতি, কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করা, নবীন শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ইতিবাচক ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ এবং আগামী দিনে একটি সুশৃঙ্খল ও কার্যকর নতুন কমিটি গঠন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় মূল্যবান বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন আমাদের স্থায়ী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বর্তমান কমিটির সদস্যবৃন্দ। তাঁদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা সংগঠনের আগামী দিনের কার্যক্রমকে আরও সুন্দরভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

ব্যস্ততার মাঝেও সংগঠনের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ থেকে সময় দিয়ে সভায় উপস্থিত থাকার জন্য সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ।

আমাদের প্রত্যাশা—পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আগামী দিনের কার্যক্রম আরও পরিকল্পিত, সুসংগঠিত ও ফলপ্রসূভাবে পরিচালনা করতে পারব। গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী, সহযোগিতাপূর্ণ ও সুন্দর প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

ঐক্যে, সহযোগিতায় ও সম্প্রীতির বন্ধনে—আমরা এগিয়ে যাব একসাথে।

গাইবান্ধা জেলা ছাত্র সমিতি
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

শুভ জন্মদিন জনাব MD Mostofa Kamal, আজীবন সদস্য গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
09/07/2026

শুভ জন্মদিন জনাব MD Mostofa Kamal, আজীবন সদস্য গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম!নতুন ক্যাম্পাস, নতুন পরিবেশ, নতুন স্বপ্ন আর জীবনের নতুন এক অধ্যায়ে তোমাদের পদচা...
09/07/2026

প্রিয় নবীন শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম!

নতুন ক্যাম্পাস, নতুন পরিবেশ, নতুন স্বপ্ন আর জীবনের নতুন এক অধ্যায়ে তোমাদের পদচারণা—এই সুন্দর যাত্রায় গাইবান্ধা জেলার সকল নবীন শিক্ষার্থীকে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ স্বাগতম। 💐

বিশ্ববিদ্যালয় জীবন শুধু ক্লাস, পরীক্ষা আর অ্যাসাইনমেন্টের মধ্যেই সীমাবদ্ধ নয়। এখানে তৈরি হয় নতুন সম্পর্ক, গড়ে ওঠে বন্ধুত্ব, নেতৃত্ব, সহযোগিতা এবং জীবনের অসংখ্য স্মরণীয় গল্প।

🤝 Gaibandha Zilla Student Association DIU গাইবান্ধার শিক্ষার্থীদের একটি পরিবার। যেখানে সিনিয়র-জুনিয়রের বন্ধন, পারস্পরিক সহযোগিতা এবং একে অপরের পাশে থাকার প্রত্যয় আমাদের একসঙ্গে এগিয়ে নিয়ে যায়।

📢 প্রিয় নবীন, তুমি যদি গাইবান্ধা জেলার সন্তান হও—তাহলে এই পরিবার তোমারও।

এসো, আমাদের সঙ্গে যুক্ত হও। পরিচিত হও নিজের জেলার ভাই-বোনদের সঙ্গে, তৈরি করো নতুন বন্ধন এবং বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে আরও সুন্দর ও স্মরণীয় করে তোলো।

🌿 শিকড়ের টানে, সম্প্রীতির বন্ধনে—আমরা গাইবান্ধা।
❤️ একসাথে, এক পরিবার।

📩 আমাদের অ্যাসোসিয়েশনে যুক্ত হতে ইনবক্সে যোগাযোগ করো অথবা আমাদের সদস্যদের সঙ্গে যোগাযোগ করো।

নবীনদের আবারও জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। তোমাদের নতুন পথচলা হোক সফল, সুন্দর ও স্বপ্নময়। 🌸




#নবীনদের_স্বাগতম
#গাইবান্ধা_পরিবার

গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নিম্নোক...
11/06/2026

গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নিম্নোক্ত সার্চ কমিটি গঠন করা হলো।

সার্চ কমিটিঃ

আহ্বায়কঃ ফোরকানুর জামান মেহেদী

সদস্য সচিবঃ সম্রাট আকবর

সদস্যবৃন্দঃ

১. যোবায়ের পারভেজ
২. মোস্তফা কামাল
৩. সৌরভ মিয়া
৪. রেদওয়ানুল হাসান সিজান
৫. সুদীপ্ত কুমার রায়
৬. গোলাম রব্বানী সাগর
৭. আসাদুজ্জামান আসাদ
৮. কামরুজ্জামান সানি
৯. মোসাদ্দেক হোসাইন
১০. আল মামুন লেবু

১১. লিমানুর রহমান লিমন
১২. আশিক মিয়া
১৩. মিজানুর রহমান বিজয়
১৪. সৌরভ গাঙ্গুলি
১৫. মুরাদ পারভেজ পাটোয়ারী
১৬. জামিল আহমেদ
১৭. আল রাকিব রাসেল বসুনিয়া
১৮. ইনজামামুল হক মুহিত
১৯. জান্নাতুল নেছা ইমু
২০. উম্মেহানি জেসি

সার্চ কমিটি গঠন ও কার্যপ্রণালীঃ১. সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি/ সাধারণ সম্পাদক সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন কর...
11/06/2026

সার্চ কমিটি গঠন ও কার্যপ্রণালীঃ

১. সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি/ সাধারণ সম্পাদক সার্চ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বর্তমান সভাপতি/সাধারণ সম্পাদক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

২. সার্চ কমিটি সংগঠনের সকল সদস্যের মতামত, পরামর্শ ও সার্বিক সহযোগিতার ভিত্তিতে ২০২৬-২০২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করবে।

৩. নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা সার্চ কমিটি নির্ধারণ করবে।

৪. সার্চ কমিটির সদস্য সচিব সংগঠনের সকল সদস্যকে সার্চ কমিটির কার্যক্রম ও সিদ্ধান্তসমূহ সম্পর্কে নিয়মিত অবহিত করবেন।

৫. সার্চ কমিটির কোনো সদস্য আসন্ন কার্যনির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে ইচ্ছুক হলে, তাকে অবশ্যই পূর্বেই সার্চ কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করতে হবে।

৬. সার্চ কমিটি কর্তৃক প্রাপ্ত মতামত, যাচাই-বাছাই ও পর্যালোচনার ভিত্তিতে আসন্ন কার্যনির্বাহী কমিটির জন্য মনোনীত/নির্বাচিত ব্যক্তিবর্গের তালিকা প্রণয়ন করা হবে। উক্ত তালিকা সার্চ কমিটি লিখিত আকারে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট পেশ করবে।

৭. সার্চ কমিটির সুপারিশকৃত তালিকা বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক অনুমোদন করবেন এবং অনুমোদনের পর তা সংগঠনের আনুষ্ঠানিক কার্যনির্বাহী কমিটি হিসেবে ঘোষণা করা হবে।

ঈদ মোবারক
27/05/2026

ঈদ মোবারক

শুভ জন্মদিন মুরাদ পারভেজ পাটোয়ারী, সম্মানিত স্থায়ী পরিষদের সদস্য।
22/05/2026

শুভ জন্মদিন মুরাদ পারভেজ পাটোয়ারী, সম্মানিত স্থায়ী পরিষদের সদস্য।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে কলা ও সমাজ বিজ্ঞান বিভাগের নতুন ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন স্যার ও নতুন প্রক্ট...
16/05/2026

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে কলা ও সমাজ বিজ্ঞান বিভাগের নতুন ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন স্যার ও নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ স্যার নিয়োগ পেয়েছেন।
দুইজন স্যার কে গাইবান্ধা জেলা ছাত্র সমিতি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর পক্ষ থেকে অভিনন্দন।

11/05/2026

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত গাইবান্ধা জেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম —
“গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি”।

আমরা আছি আপনাদের অপেক্ষায়!
দ্রুত ফর্ম সংগ্রহ করুন এবং সদস্য হয়ে নিজেকে একজন সচেতন ও দায়িত্বশীল ভলান্টিয়ার হিসেবে গড়ে তুলুন।

পড়াশোনার পাশাপাশি সমাজ, দেশ এবং বিশেষ করে নিজের জেলার জন্য কিছু করা আমাদের সবার দায়িত্ব।
আসুন, ঐক্যবদ্ধভাবে ভালো কাজে অংশগ্রহণ করি এবং পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠি।

Address

Satarkul, Badda
Dhaka
1212

Telephone

+8801609603507

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gaibandha Zilla Student Association DIU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share