Funds of Bangla Subtitle

Funds of Bangla Subtitle বাংলা সাবটাইটেল ক্রিয়েটর

আপকামিং বাংলা সাবটাইটেল 🔸 Genre: Mystery, Romance, Youth, Supernatural🔸 Tags: Ghost-seeing Female Lead, Ghost, Shamanism...
09/05/2026

আপকামিং বাংলা সাবটাইটেল

🔸 Genre: Mystery, Romance, Youth, Supernatural

🔸 Tags: Ghost-seeing Female Lead, Ghost, Shamanism, High School, Ghost-seeing Male Lead, Vengeful Ghost, Brave Female Lead, Evil Spirit, Supernatural Phenomena, Rich Male Lead

🔸 Country: South Korea

🔸 Episodes: 12

🔸 প্লটঃ কোরিয়ার এক ভয়ংকর স্কুল যেখানে স্টুডেন্টরা পরীক্ষায় কম নাম্বার পেলে আত্মা এসে তাদের মেরে ফেলে

🔸 Black সিরিজের পর এই সিরিজের বাংলা সাবটাইটেল রিলিজ হবে।

➡️ যারা BLACK সিরিজ নিয়েছে এবং যারা নিবে তাদের জন্য এই হরর, সুপারন্যাচারাল, মিস্ট্রি ড্রামা ফ্রি। এক ঢিলে দুই পাখি 😎

অভিনেত্রী Lim Ji-yeon এবং অভিনেতা Ho Nam-jun অভিনীত আসন্ন ফ্যান্টাসি রোমান্টিক কমেডি জনরার কোরিয়ান ড্রামা My Royal Nemes...
07/05/2026

অভিনেত্রী Lim Ji-yeon এবং অভিনেতা Ho Nam-jun অভিনীত আসন্ন ফ্যান্টাসি রোমান্টিক কমেডি জনরার কোরিয়ান ড্রামা My Royal Nemesis এই শুক্রবার হতে রিলিজ হতে যাচ্ছে। আশা করি এই ড্রামাটা ভালো কিছু এক্সপ্লোর করাবে বিশেষ করে ফ্যান্টাসি জনরার ড্রামার মধ্যে আলাদা একটা মজা লুকিয়ে থাকে।

এটা মূলত রোমান্স, কমেডি এবং ফ্যান্টাসি মিশ্রিত। Joseon যুগের ভিলেনেসের আত্মা আধুনিক যুগে এসে একজন অভিনেত্রীর শরীরে প্রবেশ করে। enemies to lovers টাইপের গল্প উপস্থাপন করবে। সাথে হালকা মজা ও রোমান্টিক উপাদানের মিশ্রণ থাকবে বলে আশা করতেছি।

মোট ১৪ পর্বের এই ড্রামা ৮ মে হতে ২০ জুন পর্যন্ত স্ট্রিমিং হবে। প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবারে মোট দুটি করে এপিসোড ধারাবাহিক ভাবে আসবে। কোরিয়াতে এটি SBS Korea তে স্ট্রিমিং হবে এবং বিশ্বব্যাপী Netflix এ রিলিজ হবে।

আপনাদের মধ্যে কে কে এই ড্রামা দেখার জন্য আগ্রহী কমেন্টে জানাবেন। ধন্যবাদ 🌸

©Remon Ahmed

┅━⭕ আপকামিং বাংলা সাবটাইটেল ⭕━┅ 📺 Series: The Atypical Family (2024)⚠️ Genre: Action, Fantasy, Romance🎀 Season: 01 📍 Epi...
08/09/2025

┅━⭕ আপকামিং বাংলা সাবটাইটেল ⭕━┅

📺 Series: The Atypical Family (2024)
⚠️ Genre: Action, Fantasy, Romance
🎀 Season: 01
📍 Episodes: 12
📑 Language: Korean
🎞 Print: WEB-DL

❗❗ Spoiler Alert ❗❗

ড্রামাটা মূলত একটা রহস্যময় অস্বাভাবিক ধনী পরিবারকে কেন্দ্র করে। বোক পরিবারের সবাই একটি করে অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী। যেমন:

Bok Gwi-Ju (নায়ক)- নায়ক তার স্পেশাল পাওয়ার দিয়ে অতীতে ঘটে যাওয়া ঘটনায় আবার ভ্রমণ করতে পারে।
Bok Man-Heun(নায়কের মা)- নায়কের মা তার স্পেশাল পাওয়ার দিয়ে ঘুমের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পারে।
Bok Dong-Hee(নায়কের বড় বোন)- নায়কের বোন তার স্পেশাল পাওয়ার দিয়ে উড়তে পারে।
Bok I-na(নায়কের মেয়ে)- নায়কের মেয়ে তার স্পেশাল পাওয়ার দিয়ে মানুষের মস্তিষ্ক পড়তে পারে।

আধুনিক দিনে মানুষের জীবনে অনেক সমস্যা থাকে। যেমন অনিদ্রা, হতাশা এবং স্থূলতা। এই সকল সমস্যার জন্য তারা তাদের ক্ষমতা হারানোর পথে।

Bok Gwi-Ju যে তার প্রথম স্ত্রী কে হারিয়েছে। সেই শোকে জর্জরিত হয়ে মদ খেয়ে টাল হয়ে পরে থাকে৷ তার প্রথম স্ত্রী একটা এক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তার মেয়ের সাথেও তার দূরত্ব বাড়তে থাকে। সে মদ খেয়ে তার আর তার স্ত্রীর সুখের মূহুর্তগুলো ভাবতে থাকে। আর কোনো কিছুতেই তার খেয়াল নেই।
তো ড্রামার শুরুতে দেখানো হয় তারা একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকে। এবং তাদের ক্ষমতার ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু নায়িকার বোন উড়তে পারে না। কারণ সে তার ওজন নিয়ে অনেক বেশি হতাশায় জর্জরিত। যার কারণে সে উড়তে পারে না। (আমার মনে হয় নায়কের বোন যখন তার ওজন নিয়ে কমফোর্টেবল ফিল করবে তখন সে উড়তে পারবে)
যাই হোক, হঠাৎ করে নায়ক সেই জায়গা থেকে উধাও হয়ে যায় এবং পরে দেখা যায় সে সমুদ্রে পড়ে গেছে। তখন নায়ক কে ডুবে যাওয়া হাত থেকে নায়িকা উদ্ধার করে৷ নায়িকার নাম হচ্ছে Do Da-Hae. তারাহুরো করে নায়ক কে হসপিটালে নিয়ে যাওয়ার সময় নায়িকার কথা কারো মনে থাকে না। নায়িকা আবার একটা পার্লারে জব করে। যেখানে মানুষ বিভিন্ন ধরনের স্পা করানোর জন্য যায়। নায়কের মা ও সেখানে যায় এবং নায়িকার ট্রিটমেন্ট তার ভালো লাগে। টাকা দেওয়ার সময় নায়কের মা আবার নায়িকা কে দেখতে চায়। কারণ নায়িকার সেবা তার ভালো লাগে৷ নায়িকা যখন আসে তখন নায়িকের মা তাকে চিনতে পারে। তার ছেলে কে বাঁচানোর জন্য নায়িকা কে ধন্যবাদ দেয় এবং নায়িকা টাকা দেয় কিন্তু মেয়েটা নেয় না। এরজন্য নায়কের মা আবার নায়িকা কে তার বাসায় গিয়ে কাজ করতে বলে।
এখানে নায়িকা (Do Da-Hae) সম্পর্কে একটু বলে রাখি। নায়িকাদের একটা গ্রুপ আছে যারা কিনা ধনী পরিবারের ছেলেদের বিয়ে করে এবং একটা একটা করে ঝামেলা করে তাদের থেকে ডিভোর্স নিয়ে আসে৷ ডিভোর্সের সময় যে টাকা টা দেওয়া হয় সেই টাকা নেওয়াই মূল কারণ৷ এই কাজের সাথে নায়িকার মা বোনও জড়িত। তো তাদের এবারের টার্গেট হচ্ছে বোক পরিবার। কিন্তু তারা তো জানে না বোক পরিবারের সবার এমন স্পেশাল পাওয়ার আছে। নায়িকা বোক পরিবারের আসে মূলত নায়ক কে বিয়ে করার উদ্দেশ্যে। এরজন্য একটু একটু করে সবার মনে জায়গা তৈরি করতে চায়।

এর পর কি হয় তা জানতে হলে দেখতে হবে একশন, ফ্যান্টাসি ও রোমান্টিক জনরার কোরিয়ান ড্রামা The Atypical Family।

প্লট ক্রেডিট: Asha Moni

🚸 বাংলা সাবঃ [Click Here - https://chat.whatsapp.com/Ib4KqQ3v0tU0FsaUJrUB2x?mode=ems_copy_c ]

● অনুবাদক - FOBS Team

☞ বাংলা সাবটাইটেল গ্রুপঃ
"https://t.me/FOBS_Team"

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Funds of Bangla Subtitle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share