25/09/2025
আসসালামু আলাইকুম।
"মিনার ??" - আছে অনেক জানার !!
১) কোন মানুষ বা অন্যকিছুর স্মরণে বেদী বা মিনার বানানো সম্পূর্ণভাবে হারাম।
২) কেউ স্পষ্টভাবে শুধু আল্লাহ্-র বা দ্বীনের কারণে জীবন বিলিয়ে দিলে তাকেই শহীদ বলা যায়, তবে এটি নিয়েও বাড়াবাড়ি করা ঠিক না, কারণ নিয়ত লুক্কায়িত বিষয় যেটি মহান রব ছাড়া আর কেউ জানতে পারেনা, আদতে কে কোন্ নিয়তে জীবন দিয়েছে এটি আল্লাহ্ পাকই শুধু জানেন।
৩) সকল ভাষা রবের সৃষ্টি, এটি নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। চিন্তা করা দরকার, ভাষার জন্য যদি মানুষ জীবন দিতে পারে তাহলে দ্বীনে-হক্ব তথা দ্বীন ইসলাম রক্ষার জন্য কি করা দরকার ? কি বর্জন করা দরকার ? এই দুই প্রশ্নের উত্তর খোঁজা তো দূরের কথা, এগুলো নিয়ে ব্যক্তিগত ও সামাজিকভাবে কোন আলোচনা কী করেছি কখনও ?
৪) যে কোন বেদী বা মিনারে অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখা, সম্মান প্রদর্শনের জন্য এর সামনে নিরবে দাঁড়িয়ে থাকা ও ফুল দেয়া হারাম, বেদীর বা মৃতের প্রতি সম্মান দেখানোর জন্য নগ্নপদে বেদীর সামনে যাওয়া গর্হিত কাজ।
৫) আজকের দিনে সালাত-সিয়াম-যাকাত-হজ্জ্ব-সাদাক্বা করা ও তাহাজ্জুদ গুজার অনেক লোককে বলতে শোনা যায় - "সন্তান-পরিবারের লোকরা দ্বীন মানলো কিনা সেটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, কারণ দ্বীনের পথ ব্যক্তিগত বা যার যার নিজস্ব বিষয় !!!"
উপরের আলোচনা থেকে বুঝা যায়, প্রতিনিয়ত দান খয়রাতে, মাসজিদ-মাদরাসা গঠনে জড়িত অনেক মানুষ কতটা গুমরাহীর জীবন যাপন করছে, বিষয়টি রীতিমত আঁতকে ওঠার মত !! কারণটি খুবই স্পষ্ট, সেটি হলো ধর্ম-নিরপেক্ষতার নাগপাশ । এই বিষবাষ্পীয় তত্ত্ব কিভাবে "উচ্চ-শিক্ষিত, উচ্চ-পদধারী লোকদেরকে কুঁড়েকুঁড়ে খাচ্ছে তা সহজেই অনুমেয়।
এখনই তাওবায়ে নসুহা করে সঠিক পথে ফিরে আসি। ধরুন, বর্তমানে অবসর জীবনভোগী এক ভাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন ফি-বছর বা একবারের জন্য হলেও মিনারে মালা চড়িয়েছিলেন। তাহলে এটি ছিল প্রকাশিত পাপ, যেটির মোচনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মাইক নিয়ে তো আর রাস্তায় নামতে পারবেন না, দরকারও নেই। তাকে সোশ্যাল মিডিয়ায় তার গুমরাহীর জন্য রবের কাছে ক্ষমা চেয়ে বর্তমানের সকলের জন্য সতর্কবার্তা দিতে হবে, নিজে মিডিয়ায় পারদর্শী না হলে সন্তান, নাতী-নাতনী, ছাত্রছাত্রী বা এরকম লোকের সাহায্যে নিজের নামে নিজের অভিব্যক্তি প্রচার করতে হবে।
আর হ্যাঁ, নিয়ত ? সেতো অন্তর্যামীর সার্বক্ষণিক নজরে ও জ্ঞানের সীমায় আবদ্ধ ; যেটি হাশরে করবে কারারুদ্ধ বা বিহঙ্গের মত অবমুক্ত।