06/06/2024
প্রিয় অ্যালুম্নি !
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও ভাল আছি, আলহামদুলিল্লাহ। পূর্ব ঘোষণা অনুযায়ী, গত ৩০ মে ২০২৪ আমাদের একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয় কচুক্ষেত বাজারের পাশে থিংকিং কাপ রেস্টুরেন্টে। আগেই জানানো হয়েছিল ওই দিন আমাদের দায়িত্ব হস্তান্তরের বিষয়ে আলোচনা হবে। সে অনুযায়ী সভায় অনেক বিষয়ে আলোচনা হয় এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উক্ত সভায় আমি, মুহাম্মদ মাহবুবুল ইসলাম ভূঁইয়া, আমার দায়িত্ব আমাদের প্রিয় সভাপতি, জুবায়ের আলী খান, ভাইয়ের কাছে হস্তান্তর করি। কমিটিতে থাকাকালীন সময়ে আমি আমার দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতার সাথে করার চেষ্টা করেছি। তারপরও আমার হয়তো আরো অনেক কিছু করার ছিল। আপনারা আমার ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সভায় আরো আলোচনা হয়, সভাপতি মহোদয় খুব শীঘ্রই বর্তমান কমিটির পক্ষ থেকে একটি গেট টুগেদারের ব্যবস্থা করবেন এবং ঐ অনুষ্ঠানে উনার ও বর্তমান কমিটির দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া হিসেবে, নির্বাচক দলের সহায়তায় ইলেকশন অথবা সিলেকশন পদ্ধতিতে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। AAAJU'র একজন সদস্য হিসেবে আমার প্রত্যাশা থাকবে, বর্তমান এবং পূর্ব কমিটির সদস্যগণসহ অ্যালুম্নির সকল সদস্য ওই গেট টুগেদারে অংশগ্রহণ করবেন এবং একটা সুন্দর সরব অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি নির্বাচনে সহায়তা করবেন।
পরিশেষে, এলোমনীর সকলের সুস্থ সবল দেহ ও কর্মক্ষম থাকার প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন এই দোয়া করি।
AAAJU এবং আমাদের সংহতি দীর্ঘজীবি হোক!