Taqwa

Call Directions

Taqwa My previous page was hacked.so pls joing and likes this page.

22/09/2026
🕋 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🕋হয়তো তিনি সারাজীবন স্বপ্ন দেখেছেন...কাবার সামনে দাঁড়াবেন।দুই হাত তুলে কাঁদবেন।"ইয়া আল্...
19/05/2026

🕋 বিসমিল্লাহির রাহমানির রাহিম 🕋

হয়তো তিনি সারাজীবন স্বপ্ন দেখেছেন...
কাবার সামনে দাঁড়াবেন।
দুই হাত তুলে কাঁদবেন।
"ইয়া আল্লাহ" বলে ডাকবেন।
কিন্তু পকেটে টাকা নেই।
স্বপ্নটা স্বপ্নই থেকে গেছে বছরের পর বছর...

আমরা তাকওয়া পরিবার সিদ্ধান্ত নিয়েছি —
সেই স্বপ্নকে বাস্তব করতে।
ইনশাআল্লাহ ২০২৭ সালে আমরা উদ্যোগ নিচ্ছি —
অসচ্ছল ও গরিব ভাই-বোনদের জন্য
বিনামূল্যে উমরাহ ও হজ্জ এর ব্যবস্থা করতে।

কীভাবে কাজ করবে?
✅ উমরাহ — মাত্র ৫০০ টাকা (সম্পূর্ণ ফেরতযোগ্য)
✅ হজ্জ — মাত্র ১০০০ টাকা (সম্পূর্ণ ফেরতযোগ্য)
এই টাকা আপনার আমানত।
এক বছর পর সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।
ইনশাআল্লাহ।

আপনাদের সাহায্য দরকার
এই উদ্যোগ একা সম্ভব নয়।
আপনি যদি —
— কাউকে চেনেন যিনি হজ্জ বা উমরাহ করতে চান কিন্তু সামর্থ্য নেই
— এই মিশনে অংশ নিতে চান
— দোয়া দিয়ে পাশে থাকতে চান
তাহলে আজই কমেন্ট করুন অথবা ইনবক্স করুন।

"যে ব্যক্তি কোনো মুমিনের একটি কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করবেন।"
— সহিহ মুসলিম

আসুন মিলে একটি স্বপ্ন পূরণ করি।
একটি দোয়া হোক আপনার নামে।
একটি সিজদা হোক আপনার কারণে।
শেয়ার করুন — হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবন বদলে দেবে।
১. কুরআনের আয়াত — হজ্জের ফরজিয়াত
সূরা আল-ইমরান, আয়াত ৯৭

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا

অর্থ:
"মানুষের মধ্যে যে সামর্থ্য রাখে, আল্লাহর জন্য সেই ঘরের হজ্জ করা তার উপর ফরজ।"
শিক্ষা:
আল্লাহ নিজেই হজ্জকে ফরজ করেছেন। যার সামর্থ্য নেই — সে অক্ষম, গুনাহগার নয়। তাই গরিব মানুষকে এই সুযোগ করে দেওয়া মানে আল্লাহর হুকুম পালনে সাহায্য করা।

২. হাদিস — উমরাহর ফজিলত
সহিহ বুখারি ও মুসলিম

العُمْرَةُ إِلَى العُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالحَجُّ المَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الجَنَّةُ

অর্থ:
"এক উমরাহ থেকে আরেক উমরাহ — এ দুয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা। আর মাবরুর হজ্জের পুরস্কার শুধুই জান্নাত।"
(সহিহ বুখারি: ১৭৭৩, সহিহ মুসলিম: ১৩৪৯)
শিক্ষা:
একটি উমরাহ মানুষের সমস্ত গুনাহ মুছে দিতে পারে। একজন গরিব মানুষকে এই সুযোগ দেওয়া মানে তার জীবনকে নতুন করে শুরু করার সুযোগ দেওয়া।

৩. হাদিস — হজ্জের ফজিলত
সহিহ বুখারি

مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ، رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ

অর্থ:
"যে ব্যক্তি আল্লাহর জন্য হজ্জ করল এবং অশ্লীল কথা ও গুনাহ থেকে বিরত রইল — সে সেদিনের মতো নিষ্পাপ হয়ে ফিরবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল।"
(সহিহ বুখারি: ১৫২১)
শিক্ষা:
হজ্জ মানুষকে সম্পূর্ণ নিষ্পাপ করে দেয়। একজন বৃদ্ধ গরিব মানুষ হয়তো সারাজীবন অপেক্ষা করেছেন এই পবিত্রতার জন্য — আপনি তার সেই সুযোগ করে দিচ্ছেন।

৪. কুরআন — আল্লাহর পথে সাহায্য করার পুরস্কার
সূরা আল-বাকারা, আয়াত ২৬১

مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّائَةُ حَبَّةٍ ۗ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ

অর্থ:
"যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ একটি বীজের মতো — যা থেকে সাতটি শীষ জন্মায়, প্রতিটি শীষে একশটি দানা। আল্লাহ যাকে চান তার জন্য আরও বাড়িয়ে দেন।"
শিক্ষা:
এই উদ্যোগে যারা সাহায্য করবেন — তাদের প্রতিটি টাকা আল্লাহর কাছে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে।

🕋 আল্লাহ বলেছেন —
"মানুষের মধ্যে যে সামর্থ্য রাখে, হজ্জ করা তার উপর ফরজ।"
(সূরা আল-ইমরান: ৯৭)
যার সামর্থ্য নেই — আমরা তার পাশে দাঁড়াতে চাই।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন —
"মাবরুর হজ্জের পুরস্কার শুধুই জান্নাত।"
(বুখারি: ১৭৭৩)
একজন গরিব মানুষের জান্নাতের পথ খুলে দিতে —
আজই আমাদের সাথে যোগ দিন। 🤲

#তাকওয়া #হজ্জ #উমরাহ #বিনামূল্যে #স্বপ্নপূরণ #ইসলাম #বাংলাদেশ #হজ্জ #উমরাহ #হজ্জ২০২৭ #উমরাহ২০২৭

#হজ্জফ্রী #উমরাহফ্রী
#মক্কা #মদিনা
#কাবা
#হজ্জেরস্বপ্ন #উমরাহেরস্বপ্ন #ইসলাম #দ্বীন
#তাকওয়া #আলহামদুলিল্লাহ
#ইনশাআল্লাহ #সুবহানাল্লাহ

#বাংলাদেশিমুসলিম
#দ্বীনেরপথে
#সদকা #জাকাত #বিনামূল্যে #ফ্রী
#মানবতা #মানবসেবা
#স্বপ্নপূরণ
#গরিবেরহজ্জ #অসচ্ছলদেরউমরাহ
#ভালোকাজ #নেকআমল
#শেয়ারকরুন
#ভাইরাল
#বাংলাদেশ #তাকওয়া
#তাকওয়াপরিবার
#তাকওয়াউদ্যোগ
#আমরাপারি #একসাথে #হজ্জ #উমরাহ #হজ্জ২০২৭ #উমরাহ২০২৭

#তাকওয়া #ইসলাম
#বাংলাদেশ #মানবতা
#স্বপ্নপূরণ #বিনামূল্যে #শেয়ারকরুন
#মক্কা #সদকা

#ভালোকাজ #তাকওয়া
#হজ্জ২০২৭ #উমরাহ২০২৭
#হজ্জফ্রী #উমরাহফ্রী
#ইসলাম #দ্বীন #তাকওয়াপরিবার
#মক্কা #মদিনা
#বাংলাদেশ
#মানবতা #সদকা
#স্বপ্নপূরণ #বিনামূল্যে #শেয়ারকরুন
#ভালোকাজ #নেকআমল #তাকওয়া
#তাকওয়াউদ্যোগ
#তাকওয়াপরিবার

হজ্জ পরবর্তী ১৪ দিনের প্রথম কাফেলার রেট। এ প্যাকেজ ১ লক্ষ ৭৫ হাজার টাকা।হোটেলের দূরত্ব ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যে। বি প্...
05/05/2026

হজ্জ পরবর্তী ১৪ দিনের প্রথম কাফেলার রেট।
এ প্যাকেজ ১ লক্ষ ৭৫ হাজার টাকা।
হোটেলের দূরত্ব ৩০০ থেকে ৪০০ মিটারের মধ্যে।
বি প্যাকেজ ১ লক্ষ ৫৫ হাজার টাকা।
হোটেলের দূরত্ব ৭০০ থেকে ৮০০ মিটারের মধ্যে।
প্যাকেজে যা যা থাকছে ➤
(১) ১৪ দিনের আপ-ডাউন টিকেটসহ ভিসা।
(২) হোটেল,তিনবেলা ভালো মানের বাঙালি খাবার((মক্কায় ৮ দিন,,মদিনায় ৬ দিন))
(৩) নিজস্ব মুআল্লিমের মাধ্যমে ওমরাহ করানো(২৪ঘন্টা মুআল্লিম থাকবেন)
(৪) রিয়াজুল জান্নাহর পার্মিট।
(৫) মক্কা ও মদিনায় মোট ২৫ থেকে ৩০ টি স্থানে নিজস্ব বাসে করে নিয়ে দর্শন করানো।
✅ ১৪ দিনের প্যাকেজে যা যা থাকবে -
🔸ভিসা
🔸 টিকিট : আপ-ডাউন
🔸হোটেল: মক্কা শরিফ ৩*, মদিনা শরিফ কুবা রোড,
প্রতি রুমে ৪/৫ জন (১/২/৩ জনের জন্য খরচ বাড়বে)
🔸 খাবার তিন বেলা
🔸 ট্রান্সপোর্ট:
জিদ্দা-মক্কা,মক্কা-মদিনা,মদিনা হতে এয়ারপোর্ট পর্যন্ত বড় এসি বাস করে ও জিয়ারার ট্রান্সপোর্ট।
🔸জিয়ারাহ: মক্কা ও মদিনার স্মৃতিবিজরিত স্থান
পরিদর্শন।
✅ মক্কা জিয়ারার স্পটসমূহ :
🚌 নবীজির বাড়ী
🚌 আবু লাহাবের বাড়ী,
🚌 জাবালে সাওর( যে পাহারে নবীজি স. ৩ দিন লুকিয়ে ছিলেন)
🚌 হেরা গুহা ( ওহী নাজিলের পাহার)
🚌 আরাফার ময়দান
🚌 মিনা
🚌 মুজদালিফা
🚌 জান্নাতুল মোআল্লা( খাদিজা রা. কবর মোবারক)
🚌 জিন মসজিদ
🚌 মসজিদে আয়েশা রা.
✅ মদিনা শরিফের জিয়ারার
স্পটগুলো :
🚌 রিয়াজুল জান্নাহ, ( জান্নাতের বাগান)
🚌 জান্নাতুল বাকী ( সাহাবীদের কবরস্থান)
🚌 খন্দকের কূপ
🚌 খন্দকের ময়দান
🚌 উহুদ পাহাড়
🚌 মাকবারায়ে শোহাদায়ে উহুদ
🚌 মসজিদে কিবলাতাইন
🚌 মসজিদে কুবা।
🚌 মসজিদে বেলাল রাযি.
🚌 মসজিদে আবু বকর রাযি.
🚌 মসজিদে গমামাহ
✅ এছাড়াও তায়েফ সহ আশপাশের আরো অনেক দর্শণীয় স্হান রয়েছে এগুলো যাত্রীদের সাথে আলোচনা সাপেক্ষে নিজ নিজ খরচে ঘুরিয়ে দেখা হয়।
সার্বিক সহযোগিতা ও ব্যবস্হাপনায় সাথে থাকবেন
অভিজ্ঞ ও দক্ষ মুয়াল্লিম।

জরুরি যাকাত সহায়তার আবেদন.আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহুআমার স্ত্রী জরায়ুর টিউমার ও থ্যালাসেমিয়ায...
05/03/2026

জরুরি যাকাত সহায়তার আবেদন.
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

আমার স্ত্রী জরায়ুর টিউমার ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। আমার ছোট কন্যাটিও থ্যালাসেমিয়া ও আয়রন সবসমই ভিটামিন ডি ঘাটতিজনিত সমস্যায় ভুগছে। তাদের নিয়মিত চিকিৎসা, রক্ত ও ওষুধের খরচ বহন করতে গিয়ে আমি সম্পূর্ণভাবে আর্থিকভাবে ভেঙে পড়েছি। মূলধন না থাকায় আমার ছোট ব্যবসাটিও প্রায় বন্ধ হয়ে গেছে।
অনেক সময় এমনও হয় যে ওষুধ বা প্রয়োজনীয় জিনিস কেনার মতো সামর্থ্য থাকে না।বাসায় কোনও বাজার নেই
আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ তার যাকাত বা সদকার কিছু অংশ দিয়ে আমাকে সাহায্য করেন, তাহলে আমার স্ত্রী ও সন্তানের চিকিৎসা চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আপনার সামান্য সহায়তাও আমাদের জন্য অনেক বড় সহায়তা হতে পারে।

আল্লাহ আপনাদের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন

bKash: +8801753655494
Nagad: +8801779882075

Bank Details:
Account Name: REZA UR RASUL
Bank Name: AB BANK DHAKA BANGLADESH
Branch: PRINCIPAL BRANCH
Account Number: 4005-491111-000
SWIFT Code: ABBLBDDH005
Routing Number: 020150130
Mobile-+8801753655494

আসুন ভাই ও বোনরা ফযরের নামায আদায় করি।নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর...
14/07/2025

আসুন ভাই ও বোনরা ফযরের নামায আদায় করি।

নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজ অধিক গুরুত্বপূর্ণ। নিম্নে ফজরের নামাজ পড়ার ১০ উপকার বর্ণনা করা হলো—

আল্লাহর জিম্মায় চলে যাওয়া : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো...।’ (মুসলিম, হাদিস : ১৩৭৯)
জাহান্নাম থেকে মুক্তি : বিখ্যাত তাবেয়ি আবু বকর বিন উমারাহ তাঁর পিতা রুআয়বাহ থেকে বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ‘এমন কোনো ব্যক্তি জাহান্নামে যাবে না, যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে।’ (মুসলিম, হাদিস : ১৩২২)

কিয়ামতের দিন পরিপূর্ণ নুরের সুসংবাদ : বিখ্যাত সাহাবি আনাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রাতের অন্ধকারে মসজিদগুলোতে যাতায়াতকারীদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নুরের সুসংবাদ দাও।’ (ইবনে মাজাহ, হাদিস : ৭৮১)


অর্ধরজনী ইবাদতের সওয়াব : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করল, সে যেন অর্ধেক রাত পর্যন্ত (নফল) নামাজ আদায় করল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল।’ (মুসলিম, হাদিস : ১৩৭৭)
মুনাফিকের তালিকা থেকে মুক্তি : রাসুল (সা.) বলেছেন, ‘মুনাফিকদের জন্য ফজর ও এশার নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এ দুই নামাজের ফজিলত যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো।’ (বুখারি, হাদিস : ৬৫৭)

ফজরের নামাজ দুনিয়ার সব কিছুর চেয়ে উত্তম : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম।’ (মুসলিম, হাদিস : ১৫৭৩)

ফেরেশতাদের সাক্ষাৎ : ফজরের সময় ফেরেশতাদের পালাবদল হয়। আর এ সময় বান্দা যা কিছু করে ফেরেশতারা আল্লাহর কাছে তা পেশ করে। এক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেছেন, ‘ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন; একদল দিনে, একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হন। অতঃপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যান। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞেস করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তাঁরা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনো তারা নামাজরত ছিলেন।’ (বুখারি, হাদিস : ৫৫৫)

কিয়ামতের দিন আল্লাহর সাক্ষাৎ : জারির বিন আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, ‘একবার আমরা নবী করিম (সা.)-এর কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে (পূর্ণিমার) চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছ, ঠিক তেমনি অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। তাঁকে দেখতে তোমরা কোনো ভিড়ের সম্মুখীন হবে না। কাজেই সূর্য উদয়ের ও অস্ত যাওয়ার আগের সালাত আদায় করতে পারলে তোমরা তা-ই করবে।’ (সুরা : কাহফ, আয়াত : ৩৯)

ফজর আদায়ে উত্তম দিনযাপন : ফজর নামাজ আদায়ের জাগতিক উপকারের কথা আল্লাহর রাসুল (সা.) এভাবে বলেছেন, ‘তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পশ্চাদংশে তিনটি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। অতঃপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে একটি গিঁট খুলে যায়, অজু করলে আরেকটি গিঁট খুলে যায়, অতঃপর সালাত আদায় করলে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয় উত্ফুল্ল মনে ও অনাবিল চিত্তে। অন্যথায় সে সকালে ওঠে কলুষ কালিমা ও আলস্য নিয়ে।’ (বুখারি, হাদিস : ১১৪২)

এক. পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এশা ও ফজরের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। এ দুই সময় মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে। ফলে জামাত দুটিতে যথেষ্ট অবহেলা ও গাফিলতি হয়ে থাকে। এ জন্য হাদিসে এর প্রতি বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। উবাই ইবনে কাব (রা.) থেকে বর্ণিত, ‘একবার মহানবী (সা.) আমাদের ফজরের নামাজ পড়িয়েছেন। সালাম ফিরিয়ে জিজ্ঞেস করেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তারপর আরেকজনের নাম নিয়ে জিজ্ঞেস করেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তিনি বলেন, এ দুই নামাজ (এশা ও ফজর) মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই দুই নামাজে কী পরিমাণ সওয়াব আছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে শরিক হতে।’ (আবু দাউদ, হাদিস : ৫৫৪)

দুই. সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের দুই রাকাত সুন্নত। হাদিসে এর প্রভূত ফজিলত বর্ণিত হয়েছে, যা অন্য সুন্নতের ক্ষেত্রে হয়নি। এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।’ (মুসলিম, হাদিস : ৭২৫)। তিন. আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, ‘শত্রুবাহিনী তোমাদের তাড়া করলেও তোমরা এই দুই রাকাত কখনো ত্যাগ কোরো না।’ (আবু দাউদ, হাদিস : ১২৫৮)। চার. অন্য হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ল, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল।’ (মুসলিম, হাদিস : ৬৫৬)

মহান আল্লাহ আমাদের নামাজ আদায়ে যত্নবান হওয়ার তাওফিক দান করুন।

14/07/2025

Address

Khilgaon Dhaka
Dhaka
1230

Telephone

+8801753655494

Website

Alerts

Be the first to know and let us send you an email when Taqwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share