Narsingdi Association of DIU

Narsingdi Association of DIU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Narsingdi Association of DIU, Youth Organization, Daffodil International University, Dhaka.

প্রিয় নরসিংদীবাসী শিক্ষার্থীবৃন্দ,নরসিংদী জেলা এসোসিয়েশন অব ডিআইইউ-এর উদ্যোগে ব্যাচ ২৬১ ও ২৬২-এর নবীন শিক্ষার্থীদের বরণ,...
12/06/2026

প্রিয় নরসিংদীবাসী শিক্ষার্থীবৃন্দ,
নরসিংদী জেলা এসোসিয়েশন অব ডিআইইউ-এর উদ্যোগে ব্যাচ ২৬১ ও ২৬২-এর নবীন শিক্ষার্থীদের বরণ, পরিচিতি পর্ব এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এটি শুধু একটি ওরিয়েন্টেশন নয়, বরং নরসিংদীর সকল শিক্ষার্থীর মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার এক মিলনমেলা। নতুনদের জন্য সিনিয়রদের সাথে পরিচিত হওয়ার, বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার এবং স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করার দারুণ সুযোগ।
📌 যারা নরসিংদী জেলার শিক্ষার্থী, সবাই দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeL_NTp1Y9XJ84_T0k7S8XzgsWLEchwl2wjsoqNs3vVljnBEQ/viewform?pli=1
✨ অনুষ্ঠানে থাকছে:
নবীনদের আনুষ্ঠানিক বরণ
এসোসিয়েশনের পরিচিতি ও কার্যক্রম আলোচনা
সিনিয়র-জুনিয়র পরিচিতি পর্ব
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
আনন্দঘন আড্ডা ও স্মৃতিময় মুহূর্ত
"তাঁত শিল্পের মেলা নরসিংদী জেলা" এই স্লোগানকে ধারণ করে আমরা একসাথে গড়ে তুলবো একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নরসিংদী পরিবার।
⏳দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন এবং আমাদের এই প্রাণের আয়োজনে অংশগ্রহণ করুন।
নরসিংদী জেলা এসোসিয়েশন অব ডিআইইউ
এক জেলা, এক পরিবার, এক বন্ধন। ❤️💚

আসসালামু আলাইকুমআগামীকাল (মঙ্গলবার), বিকাল ৪-৫ টা (ফিক্সড) ফুটসালে আমাদের নরসিংদী জেলা এসোসিয়েশন  এর ফুটবল টিমের ট্রায়াল...
18/05/2026

আসসালামু আলাইকুম
আগামীকাল (মঙ্গলবার), বিকাল ৪-৫ টা (ফিক্সড) ফুটসালে আমাদের নরসিংদী জেলা এসোসিয়েশন এর ফুটবল টিমের ট্রায়াল হবে এবং টিম গঠন করা হবে। যারা খেলতে ইচ্ছুক সঠিক সময়ে এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে চলে আসবেন। কালকের পর আর ট্রায়াল হবে না।
ধন্যবাদ।❤️
যোগাযোগ
Jahurul Islam Prottoy
স্পোর্টস সেক্রেটারি
নরসিংদী জেলা এসোসিয়েশন অব ডিআইইউ

আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে নবনিযুক্ত সম্মানিত শিক্ষকবৃন্দ  বিথি শাহা ম্যাম ও  বৃষ্...
18/05/2026

আজ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে নবনিযুক্ত সম্মানিত শিক্ষকবৃন্দ বিথি শাহা ম্যাম ও বৃষ্টি শাহা ম্যাম এর সাথে Daffodil International University নরসিংদী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় তাঁদেরকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। নতুন এই পথচলায় তাঁদের জন্য রইলো শুভকামনা ও সফলতা কামনা। 🌸✨

“তাঁত শিল্পের মেলা, নরসিংদী জেলা” — এই ঐতিহ্য ও গৌরবকে হৃদয়ে ধারণ করেNarsingdi District Association of DIU এর নবগঠিত ২০২...
11/05/2026

“তাঁত শিল্পের মেলা, নরসিংদী জেলা” — এই ঐতিহ্য ও গৌরবকে হৃদয়ে ধারণ করে
Narsingdi District Association of DIU এর নবগঠিত ২০২৬ কমিটিকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌸

নতুন নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাক ঐক্য, ভ্রাতৃত্ব ও জেলার সুনামের পথচলা।
আপনাদের দক্ষতা, পরিশ্রম ও আন্তরিকতায় সংগঠন পৌঁছে যাক নতুন উচ্চতায়। ❤️
শুভকামনা রইলো পুরো নতুন কমিটির জন্য।


আজ আমাদের সকলের প্রিয় একজন বোন Sumiya Nirjona  এবং নরসিংদী জেলা এসোসিয়েশনের অফিস কো-অর্ডিনেটরের জন্মদিন। নরসিংদী জেলা এ...
10/05/2026

আজ আমাদের সকলের প্রিয় একজন বোন Sumiya Nirjona এবং নরসিংদী জেলা এসোসিয়েশনের অফিস কো-অর্ডিনেটরের জন্মদিন। নরসিংদী জেলা এসোসিয়েশনের পক্ষ থেকে এই বিশেষ দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভ জন্মদিন 🌸🎂

21/11/2025

“নরসিংদীর শেকড়, স্বাদ আর সংস্কৃতি নিয়ে আমরা হাজির হচ্ছি ঐতিহ্যের হাট -২০২৫ শে।”
নকশিপিঠার মতো মিষ্টি জীবনে, শুটকির বড়ার মতো ঝাল লেগেছে।
এই ঝাল থেকে বাঁচার উপায় কি?
অমৃতসাগরকলা, অজিত ঘোষের আমিত্তি কি পারবে ঝালের জ্বালা দূর করতে?
উত্তরগুলো জানতে চোখ রাখুন ভিডিওতে এবং আগামি ২৩ই নভেম্বর, ২০২৫ ইং আপনাদের আমন্ত্রণ ঐতিহ্যের হাটে, নরসিংদীর স্টলে ।
আপনাদের উপাদেয় খাবার খাইয়ে মনটাকে চাঙ্গা করতে আমরা আছি আপনাদের পাশে ।
স্থান: স্বাধীনতা সম্মেলন কেন্দ্র, ড্যাফোডিল স্মার্ট সিটি
আয়োজনে:
Department of Innovation & Entrepreneurship, Daffodil International University
& BRAC Bank PLC
পার্টনার:
Social Business Students' Forum – SBSF
Daffodil Entrepreneurs' Club
ক্লাব পার্টনার:
DIU Business & Education Club
#ঐতিহ্যেরহাট২০২৫





Send a message to learn more

“নরসিংদীর শেকড়, স্বাদ আর সংস্কৃতি নিয়ে আমরা হাজির হচ্ছি আগামী ২৩ নভেম্বর ঐতিহ্যের হাট -২০২৫ শে।আমাদের স্টলে রয়েছে নরসিংদ...
17/11/2025

“নরসিংদীর শেকড়, স্বাদ আর সংস্কৃতি নিয়ে আমরা হাজির হচ্ছি আগামী ২৩ নভেম্বর ঐতিহ্যের হাট -২০২৫ শে।

আমাদের স্টলে রয়েছে নরসিংদীর আসল ঐতিহ্য—নকশি পিঠার নকশা, ঝিনুক ও সিরিঞ্জ পিঠার শিল্প, শুঁটকির বড়ার ঘরোয়া স্বাদ, অমৃতসাগর কলার মিষ্টি সুবাস, অজিত ঘোষের আমিত্তির ঐতিহাসিক পরিচিতি এবং খাঁটি সুগন্ধি লেবুর সতেজতা।
নরসিংদীর রঙ, স্বাদ ও গর্ব—সব একস্থানে।
নরসিংদী—সংস্কৃতির সৌন্দর্য, ঐতিহ্যের পরিচয়।”

📍 স্থান: স্বাধীনতা সম্মেলন কেন্দ্র, ড্যাফোডিল স্মার্ট সিটি
🏛️ আয়োজনে:
Department of Innovation & Entrepreneurship, Daffodil International University
& BRAC Bank PLC

🤝 পার্টনার:
Social Business Students' Forum – SBSF
Daffodil Entrepreneurs' Club

🎓 ক্লাব পার্টনার:
DIU Business & Education Club

#ঐতিহ্যেরহাট২০২৫




📌 নরসিংদী এসোসিয়েশন অব ডিআইইউ – অরিয়েন্টেশন ২০২৫ আজ অনুষ্ঠিত হলো নরসিংদী এসোসিয়েশন অব ডিআইইউ এর অরিয়েন্টেশন প্রোগ্রাম। ন...
16/11/2025

📌 নরসিংদী এসোসিয়েশন অব ডিআইইউ – অরিয়েন্টেশন ২০২৫

আজ অনুষ্ঠিত হলো নরসিংদী এসোসিয়েশন অব ডিআইইউ এর অরিয়েন্টেশন প্রোগ্রাম। নতুন সদস্যদের স্বাগত জানানো, পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া এবং আগামীর পরিকল্পনা নিয়ে আলোচনা সব মিলিয়ে দিনটি ছিলো দারুণ অনুপ্রেরণামূলক।

শিক্ষকদের উপস্থিতি ও মূল্যবান পরামর্শ আমাদেরকে আরও দায়িত্বশীল হতে উৎসাহ দিয়েছে।
একসাথে এগিয়ে যাবো, নরসিংদীর সকলকে নিয়ে আরো সংগঠিত ও শক্তিশালী একটি কমিউনিটি গড়ে তুলবো এই প্রতিশ্রুতিই আজকের অনুষ্ঠানের মূল প্রাপ্তি।

নবীনদের উত্তরোত্তর সফলতা কামনা করি।

আমরা আশা করি তোমরা প্রত্যেকে নিজের দক্ষতা ও নেতৃত্বকে কাজে লাগিয়ে এই এসোসিয়েশনকে অনেকদূর নিয়ে যাবে।

আসসালামু আলাইকুম আগামী কাল রোজ রবিবার নরসিংদী জেলা এসোসিয়েশন ডিআইইউ এর ২৫১,২৫২,২৫৩ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান  হবে। স্থান :...
15/11/2025

আসসালামু আলাইকুম

আগামী কাল রোজ রবিবার নরসিংদী জেলা এসোসিয়েশন ডিআইইউ এর ২৫১,২৫২,২৫৩ এর ওরিয়েন্টেশন অনুষ্ঠান হবে।

স্থান : আনিসুল হক ভবন মাঠ

সময় : বিকাল ৩.০০ ঘটিকায়

আপনারা সকলে আমন্ত্রিত।

09/05/2025

Address

Daffodil International University
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narsingdi Association of DIU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share