17/09/2026
আজকে হঠাৎ করেই আসরের সময় মাদ্রাসায় গিয়ে উপস্থিত হই...
সেটা বড় সারপ্রাইজ না... তারচেয়েও বড় সারপ্রাইজ দিয়েছি সারপ্রাইজ টেস্ট নিয়ে, বই খাতা চেক করে...
স্টুডেন্ট দের চাইতে মনে হলো উস্তাজ দের মুখ চোখ শুকিয়ে গেছে...
প্রথমে বাচ্চারা তো মহাখুশিতে খাতা খুলে দেখাচ্ছিলো আমাকে এই লিখছি সেই লিখছি... ভুল গুলোর ছবি নিলাম...
এরপর বেচারা ছাত্রীগুলোর ব্রেন হ্যাং করলো... উস্তাজা যাইনাব যুহাইরার হাতে পড়ে... প্রতিটি খাতা বই, পড়া, মাখরাজ চেক করতেছিল.. বয়স কত তাও জিজ্ঞেস করে 🤐 মাশা আল্লহ...
একজন লিখছে, " My name is Sumaiya "
কিন্তু তার নাম সুমাইয়া না, তার নাম জাহানারা... সে কেনো এই সুমাইয়া নাম খাতা জুড়ে প্রাক্টিস করছে সে জানে না। তার বড় বোন লিখে দিছে। কিন্তু তার বড় বোনের নাম ও সুমাইয়া না 🤭
এরপর টিচারদের ও ধরলো কত কি বললো... তারা বলতেছে, " তুমিই এসে মাসে মাসে পড়াইও" 🙏
মাদ্রাসা চলছে নিজ গতিতে আলহামদুলিল্লাহ.... ক্লাস, পরীক্ষা, মশক সব নিয়মিত হচ্ছে... বাচ্চা বাড়ছে... বর্ষায় পানিও বাড়ে.... সব মিলিয়ে নতুন ভবন দরকার...
পাশেই একটা দোতালা বিল্ডিং আছে নীচতলা করা... বিক্রি হবে কারন - সেটা আমাদের মাদ্রাসা জমির উপর করেছিল দখল করে,... আমরাও দখল নিতে আগ্রহী কারন বিল্ডিং নিলে মাদ্রাসার এরিয়া টা সিকিউরড হবে প্লাস আরেকটা থাকার জায়গা বাচ্চাদের, উস্তাদ দের দরকার।
বিল্ডিং করেছিল ১২ লাখ এর মত খরচ করে কিন্তু নিরুপায় হয়ে ছেড়ে দিবে ৫ লাখে ইন শা আল্লহ...
যারা সাদকায়ে জারিয়া করতে চান মাদ্রাসা বিল্ডিং করে তারা অংশ নিতে পারেন...
নিজে মৃত্যুর পর সওয়াব পাবেন, চাইলে নিজের প্রিয় কোন মৃত ব্যক্তির জন্য ও সাদাকাহ করতে পারেন ইন শা আল্লহ...
সদকায়ে জারিয়া সম্পর্কে দুটি প্রসিদ্ধ সহিহ হাদিস:
১️⃣ মৃত্যুর পরও যে আমল চলতে থাকে
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
> إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثَةٍ: إِلَّا مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ، أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ، أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ
অর্থ: “মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি আমল বন্ধ হয় না: সদকায়ে জারিয়া, এমন ইলম যার দ্বারা মানুষ উপকৃত হয় এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে।”
— সহিহ মুসলিম
২️⃣ ভালো কাজের পথ দেখানোর সওয়াব
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
> مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ
অর্থ: “যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, সে সেই কাজকারী ব্যক্তির সমপরিমাণ সওয়াব লাভ করে।”
— সহিহ মুসলিম
সরাসরি সাদাকাহ করতে পারেন
বিস্তারিত কমেন্টে...
#দান #মাদ্রাসা #ফ্রি #মৃত্যু #সওয়াব