03/02/2026
রোজার ইফতার ও ঈদ উপহার প্রকল্প:
রমজান ও ঈদ উপলক্ষে আমি ডোনেশন/চ্যারিটি প্রজেক্ট হাতে নিয়েছি—
১. নয়নতারা ইফতারের প্রকল্প ।
(কচুখেতে শিশু শ্রমিকদের জন্য একটি One-Stop Food for Education উদ্যোগ) এই প্রকল্পের আওতায় ৫০ জন কিশোরের জন্য ৩০ দিনব্যাপী ইফতারের আয়োজন করা হবে।
এই শিশুদের বয়স ৮ থেকে ১৬ বছরের মধ্যে। অনেকেই নিয়মিত রোজা রাখবে না—সম্ভবত বয়সে যারা একটু বড়, তারাই রোজা রাখবে। তবে রোজা রাখুক বা না রাখুক, বাস্তবতা হলো—এদের অধিকাংশের বাসায় দিনে দুই বেলার বেশি রান্না হয় না। তাই এই ইফতার ও রাতের খাবার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আপনি চাইলে রোজার যেকোনো একটি দিনের ইফতারের দায়িত্ব নিতে পারেন এবং সরাসরি তাদের সঙ্গে ইফতারেও অংশ নিতে পারেন।
৫০ জনের দৈনিক ইফতারের খরচ নির্ধারণ করা হয়েছে—
আতপ চাল দিয়ে মুরগির খিচুড়ি অথবা পোলাও, সাথে মুরগির কারি
👉 আনুমানিক খরচ: ৩,৭২০ টাকা
👉 রাউন্ড ফিগার: ৪,০০০ টাকা
যেদিন খিচুড়ি/পোলাওয়ের জন্য ডোনার থাকবে না, সেদিন নরমাল ইফতার
👉 আনুমানিক খরচ: ২,৩৭০ টাকা
👉 রাউন্ড ফিগার: ২,৫০০ টাকা
আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ( ৪,০০০ টাকা / ২,৫০০ টাকা ) ৫০ জন কিশোরের একদিন বা একাধিক দিনের ইফতার/রাতের খাবারের দায়িত্ব নিতে পারেন।
—————————————-
২. ঈদ উপহার প্রকল্প ।
নয়নতারা প্রকল্পের ৫০ জন কিশোরের জন্য ঈদ উপহার হিসেবে ৫০টি পাঞ্জাবি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
প্রতিটি কিশোরের সাইজ ভিন্ন হওয়ায় পাঞ্জাবিগুলো আলাদাভাবে কেনা হবে।
প্রতিটি পাঞ্জাবির আনুমানিক মূল্য: ১,০০০ টাকা
পাঞ্জাবি কেনার পর যদি কোনো টাকা অবশিষ্ট থাকে, সেটি সংশ্লিষ্ট কিশোরকে নগদ হিসেবে প্রদান করা হবে।
আপনি আপনার নিয়ত অনুযায়ী একটি বা একাধিক পাঞ্জাবির উপহার দিতে পারেন।
যদি ৫০টি পাঞ্জাবির জন্য পর্যাপ্ত ডোনার না পাওয়া যায়, তাহলে যে পরিমাণ অর্থ সংগ্রহ হবে, তা সমানভাবে ৫০ জনের মধ্যে বণ্টন করা হবে।
—- —————
পরিচিতজনদের মধ্যে যারা উপরের দুইটি প্রজেক্টের যেকোনো একটিতে আগ্রহী, অনুগ্রহ করে আমাকে ইনবক্সে জানাবেন। যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে, তার বিস্তারিত ইনবক্সে জানানো হবে। স্বচ্ছতার জন্য ডোনারদের তালিকা নিচের কমেন্ট বক্সে শুধুমাত্র নামের ইনিশিয়াল দিয়ে উল্লেখ করা হবে (পূর্ণ নাম নয়) — আমার ও আপনার উভয়ের স্বচ্ছতার জন্য।
উপরের দুইটি প্রজেক্ট (খাওয়ানো ও উপহার) যাকাতযোগ্য নয়।