UrgentAid

Directions

UrgentAid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UrgentAid, Non-Governmental Organization (NGO), Dhaka.

🌙 তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙Urgent AID-এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শু...
06/06/2025

🌙 তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম 🌙
Urgent AID-এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

ত্যাগ, সহমর্মিতা ও আত্মনিবেদনের মহান শিক্ষা নিয়ে ফিরে এসেছে ঈদুল আযহা।
আসুন, আমরা এই পবিত্র উপলক্ষে নিজেকে আত্মবিশ্লেষণে নিই, অন্যের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে শিখি।

আল্লাহ্‌ আমাদের ত্যাগ কবুল করুন এবং শান্তি ও বরকত দান করুন – এই কামনায়,
ঈদ মোবারক!

– আপনার পাশে সবসময়,
Urgent AID

ঈদের খুশি ছড়িয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে... ঈদ মোবারক
30/03/2025

ঈদের খুশি ছড়িয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে...
ঈদ মোবারক

29/03/2025

ঈদের খুশি ছড়িয়ে যাক হৃদয় থেকে হৃদয়ে...

ফেনীর পাশাপাশি সিলেটের কুলাউরায় আমাদের ভলান্টিয়ার টিম কাজ করেছে আজকে। সেনাবাহিনীর সহায়তায়, সিলেট অঞ্চলের ছাত্র আন্দোলনের...
23/08/2024

ফেনীর পাশাপাশি সিলেটের কুলাউরায় আমাদের ভলান্টিয়ার টিম কাজ করেছে আজকে। সেনাবাহিনীর সহায়তায়, সিলেট অঞ্চলের ছাত্র আন্দোলনের সমন্বয়ক তামিম এর সমন্বয়ে কাজ করেছে।

দোয়া করবেন, আল্লাহ যেনো আমানতদারীতা রক্ষা করে কাজ করার তৌফিক দেন।

22/08/2024

আসসালামুআলাইকুম।
বন্যাদুর্গত এলাকায় কাজ শুরু করেছে জেনে অনেকেই আমাদের কাছে টাকা পাঠানোর নাম্বার (একাউন্ট/বিকাশ) জানতে চাচ্ছেন। এ বিষয়ে কিছু কথা...

১. আপনি আপনার আশে-পাশে খোঁজ নিয়ে দেখুন কারো সাহায্য লাগবে নাকি। যদি নিজের এলাকার কাউকে পান অথবা প্রতিবেশীর এলাকার কাউকে পান যারা বিপদগ্রস্ত, তাহলে তাকে সাহায্য করুন।

২. আল্লাহর উপর ভরসা করে, ব্যক্তিগত ভাবে চেনা-জানা এমন জায়গায় সাহায্য দিন। যারা আমানতদারীর সাথে আপনার সাহায্য বিপদগ্রস্তদের দোড়গোড়ায় পৌঁছে দিবে, ইনশাআল্লাহ।

৩. আপনার যদি উপরের দুইটি অপশনের একটাও না থাকে, তাহলে UrgentAid কে দায়িত্ব দিতে পারেন।
আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ আমানতদারীর সাথে দায়িত্ব পালন করবো।

আমাদের একাউন্ট নাম্বার ও বিকাশ নাম্বার সংযুক্ত করা হলো।

বিকাশ নাম্বার: 01711771453 (personal)

Bank Account :

Account Name: Urgent Aid Trust
Account Number: 20502670100231816
Account Type: Current Account.
Branch : Krishi Market Br.
Islami Bank Bangladesh PLC.

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক।

10/04/2024

আমরা একটা সিন্দুক পেয়েছিলাম,
ভালোবাসার সিন্দুক!!!
সিন্দুক থেকে কি বের হয়,
জানতে হলে দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত!

একজন বাবার কাছে সবচেয়ে আবেগের যায়গা তার কন্যা সন্তান। সেই কন্যা সন্তানকে সুন্দর ভাবে বিয়ে দিয়ে পাত্রের হাতে তুলে দিত...
09/04/2024

একজন বাবার কাছে সবচেয়ে আবেগের যায়গা তার কন্যা সন্তান। সেই কন্যা সন্তানকে সুন্দর ভাবে বিয়ে দিয়ে পাত্রের হাতে তুলে দিতে পারা যেন জীবনের সর্বোচ্চ সফলতা। বাবার যত‌ই সমস্যা থাকুক না কেন, হোক না সে ঋণগ্রস্থ!
স্বপ্ন তার আকাশচুম্বি। কারণ তার মেয়ে তো তার রাজকন্যা। এমন একজন বাবার পাশে থাকতে পেরে টিম UrgentAid গর্বিত।

28/03/2024

আলহামদুলিল্লাহ, আপনাদের সহযোগিতায় ২০২৪ এর মাহে রমজানে ১০০টি পরিবারের মাঝে রামাদান ফুডপ্যাক বিতরণ করতে পেরেছি।

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং আপনাদের সহযোগিতায় রামাদান-২০২৪ এ ১০০টি পরিবারে ইফতার ফুডপ্যাক বিতর...
27/03/2024

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এবং আপনাদের সহযোগিতায় রামাদান-২০২৪ এ ১০০টি পরিবারে ইফতার ফুডপ্যাক বিতরণের কাজ সম্পন্ন হয়েছে।
এ কাজে আমাদের সার্বিক সহযোগিতায় ছিল Dhaka Young Star - DYS এবং গৃহ শিক্ষক সার্ভিস
পরবর্তীতে ঈদ সামগ্রী বিতরণ এবং যাকাত সংগ্রহের মাধ্যমে সাবলম্বী প্রজেক্ট এর জন্য আপনারা ডোনেশন পাঠাতে পারেন আমাদের নিম্নোক্ত নম্বর ও ব্যাংক একাউন্টেঃ (অবশ্যই কি উদ্দেশ্যে পাঠাচ্ছেন, তা মেনশন করে দিবেন)
Account Name- Urgent Aid Trust
Acc number -20502670100231816
(current account)
Mohammadpur, Krishi Market Branch
Islami bank Bangladesh ltd.

বিকাশ/ নগদ- ০১৯৩০৯৯৭৭৯৬( ডাঃ তালহা, পার্সোনাল)

08/07/2023

শরিয়তপুর জেলার গোসাইরহাট থানাধীন পাঁচকাঠি গ্রামের বাসিন্দা দরিদ্র ও বিধবা ফরিদা বেগম।
ভাঙা ঘরের জং ধরা টিনের চালা চুইয়ে পানি পরে!
তার খোজ পেয়ে আমরা গত ৫মাস আগে ভাঙা চালা মেরামত করে দেই৷ কিন্তু ফান্ড কালেকশন কম থাকায় ঘরের দরজা মেরামত সম্ভব হয় নি। তাই এবার দ্বিতীয় ধাপে পাটখড়ির দরজা মেরামত করে দেয়ার ব্যবস্থা করেছি আমরা। সংক্ষিপ্ত সময়ের কারণে পুরো কাজ শেষ হওয়া অব্দি থাকা সম্ভব হয়নি আমাদের। তাই দরজা মেরামতের ব্যবস্থা করে দিয়ে চলে এসেছি আমরা৷ কাজ শেষ হলে তার বাস্তব আলোকচিত্র তুলে ধরা হবে পেইজের মাধ্যমেই।
নিজেদের ফান্ড ও যাকাত কালেকশনের মাধ্যমে এভাবেই দরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেস্টা করছি আমরা।
আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই ছোট উদ্যোগে। এছাড়াও কিভাবে আরও ভালো কাজে অংশ নেয়া যায়, সে পরামর্শ দেয়ার জন্য আপনারা স্বাগতম।

প্রতি বছর UrgentAid এর পক্ষ থেকে সল্প বেতনের চাকরিজীবী পরিবারের সদস্যদের জন্য গরু কুরবানী দেয়া হয়। এবছর ফান্ডের স্বল্প...
30/06/2023

প্রতি বছর UrgentAid এর পক্ষ থেকে সল্প বেতনের চাকরিজীবী পরিবারের সদস্যদের জন্য গরু কুরবানী দেয়া হয়। এবছর ফান্ডের স্বল্পতার জন্য একটি গরুর ৭ ভাগের ২ভাগ(১৫+১৫= ৩০হাজার টাকার) এবং শুভাকাঙ্ক্ষীদের থেকে সংগৃহীত গোস্ত পৌঁছে দেয়া হয় ঘরে ঘরে।

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when UrgentAid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share