06/08/2026
এলাকাভিত্তিক সচেতনতা প্রচার কার্যক্রম – জুলাই ২০২৬
পরিচ্ছন্ন, সচেতন ও স্বাস্থ্যসচেতন সমাজ গড়ার লক্ষ্যে চলতি মাসে দুটি এলাকায় সফলভাবে সচেতনতা প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
📍 ঝাউচর নদীর পাড়
📍 মুন্সীহাটি নদীর পাড়
এই প্রচার কার্যক্রমে ডেঙ্গু ও হাম রোগের প্রভাব, লক্ষণ এবং এসব রোগ থেকে নিরাপদ থাকার উপায় সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করা হয়। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের টিকাদানের গুরুত্ব সম্পর্কেও সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
উক্ত কার্যক্রম ইউএনডিএস, সিপি কমিটি, যুব ফোরাম ও শিশু ফোরাম-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয়।
সচেতনতাই পারে ডেঙ্গু ও হাম প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে। আসুন, আমরা নিজেরা সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি।
সুস্থ, নিরাপদ ও সচেতন সমাজ গড়তে সবাই একসাথে কাজ করি।