Cosmos Open Scout Group - COSG

Call Directions Website

Cosmos Open Scout Group - COSG Cosmos অর্থ - মহাবিশ্ব; শৃঙ্খলাবদ্ধ মহাজগৎ;
They study the evolution of the universe. Science-1990

🧣🌍 **বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস ২০২৬ | World Scout Scarf Day 2026** 🌍🧣**একটি স্কার্ফ শুধু পোশাক নয়—এটি আমাদের পরিচয়, প্...
31/07/2026

🧣🌍 **বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস ২০২৬ | World Scout Scarf Day 2026** 🌍🧣

**একটি স্কার্ফ শুধু পোশাক নয়—এটি আমাদের পরিচয়, প্রতিশ্রুতি ও ঐক্যের প্রতীক।**
**A Scout Scarf is more than a uniform—it's a symbol of identity, commitment, unity, and service.**

ভিন্ন দল, ভিন্ন ইউনিট—তবুও আমরা সবাই এক পরিবার, **"সদা প্রস্তুত"।** ⚜️
Different groups, one Scout family — **Be Prepared.** ⚜️

**শুভ বিশ্ব স্কাউট স্কার্ফ দিবস!**
**Happy World Scout Scarf Day!**

— **Cosmos Open Scout Group**

Photo credit: Friends Open Scout Group, Dhaka

Cosmos Open Rover Scout Group Cosmos Open Scout Group - COSG Cosmos Open Rover Scout Group - CORSG

⚜️ স্কিল বেইজড ডে ক্যাম্প–২০২৬ ⚜️"তারুণ্যের জাগরণে রোভারিং"৩১ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের আয়ো...
31/07/2026

⚜️ স্কিল বেইজড ডে ক্যাম্প–২০২৬ ⚜️
"তারুণ্যের জাগরণে রোভারিং"

৩১ জুলাই ২০২৬ তারিখে বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভারের আয়োজনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মাঠে অনুষ্ঠিত স্কিল বেইজড ডে ক্যাম্প–২০২৬-এ অংশগ্রহণ করে কসমস ওপেন স্কাউট গ্রুপ।

কসমস ওপেন স্কাউট গ্রুপ থেকে ১টি রোভার দল ও ১টি গার্ল-ইন-রোভার দলসহ মোট ১৬ জন রোভার দিনব্যাপী বিভিন্ন দক্ষতাভিত্তিক কার্যক্রম, পায়োনিয়ারিং গ্যাজেট নির্মাণ, ক্যাম্প সাইট ব্যবস্থাপনা, Social Media Mastering, Youth Parliament এবং অন্যান্য শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করে।

আনন্দের বিষয়, এই ডে ক্যাম্পের বিভিন্ন মুহূর্তের সঙ্গে কসমস ওপেন স্কাউট গ্রুপের কিছু কার্যক্রমও জাতীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর সংবাদে স্থান পেয়েছে। (https://www.facebook.com/share/v/1H986HrVQ5/) এটি আমাদের জন্য অনুপ্রেরণার এবং গর্বের একটি মুহূর্ত।

আমাদের মাঝে উপস্থিত ছিলেন Mir Mahbubur Rahman মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন, অংশগ্রহণকারী রোভারদের সঙ্গে কথা বলেন, ক্যাম্পের অগ্রগতি ও কার্যক্রমের খোঁজখবর নেন এবং বিভিন্ন মুহূর্তের ফটোগ্রাফি ও ডকুমেন্টেশন করেন। তাঁর আন্তরিক উপস্থিতি ও উৎসাহ আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে।

বিশেষ ধন্যবাদ জানাই বাংলাদেশ স্কাউটস, ঢাকা জেলা রোভার-কে এমন একটি দক্ষতাভিত্তিক ও শিক্ষণীয় আয়োজনের জন্য। পাশাপাশি সকল আয়োজক, স্বেচ্ছাসেবক, লিডার, অংশগ্রহণকারী রোভার এবং আমাদের সকল ডোনার ও শুভানুধ্যায়ীদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা।

সবাইকে অভিনন্দন। স্কাউটিং এগিয়ে যাক, তারুণ্য এগিয়ে যাক। ⚜️

Cosmos Open Scout Group - COSG Cosmos Open Rover Scout Group Cosmos Open Rover Scout Group - CORSG

"সেবাই আমাদের মূলমন্ত্র" ⚜️অদ্য ১৯ জুন ২০২৬ইং শুক্রবার বিকাল ০৪ টায় শামস হল, বাংলাদেশ স্কাউটস-এ "ঢাকা জেলা প্রাক্তন সিনি...
17/07/2026

"সেবাই আমাদের মূলমন্ত্র" ⚜️

অদ্য ১৯ জুন ২০২৬ইং শুক্রবার বিকাল ০৪ টায় শামস হল, বাংলাদেশ স্কাউটস-এ "ঢাকা জেলা প্রাক্তন সিনিয়র রোভার মেট প্রতিনিধি ফোরাম"-এর উদ্যোগে এক চমৎকার "ঈদ পুনর্মিলনী ও ফল উৎসব" সফলভাবে সম্পন্ন হয়েছে। 🥭🍓🍌🎂☕🥐✨

অনুষ্ঠানে আগত অতিথিদের সার্বিক সহযোগিতা ও সুশৃঙ্খলভাবে সেবা প্রদানের দায়িত্বে নিয়োজিত ছিল COSMOS Open Scout Group-এর একঝাঁক প্রাণবন্ত ও পরিশ্রমী সদস্য। তাদের নিরলস সেবাদান ও আন্তরিক প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালিত হয়েছে। 🤝❤️

ফোরামের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুজ্জামান তালুকদার নিপু-এর চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক মোঃ মিজানুর রহমান শেলী এলটি।

উক্ত মিলনমেলায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা রোভার ও রোভার আঞ্চলিক স্কাউটের শ্রদ্ধেয় স্কাউটারবৃন্দ, বাংলাদেশ স্কাউটস এর সাবেক জাতীয় কমিশনার ও জাতীয় উপ-কমিশনার মহোদয়গণসহ বর্তমান ও সাবেক রোভার স্কাউট সদস্যবৃন্দ।

বর্তমান ও প্রাক্তন স্কাউটদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনটিকে একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে। অনুষ্ঠান চলাকালীন অংশগ্রহণকারীগণ তাদের স্কাউট জীবনের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ, গল্প, চমৎকার অভিনয় ও কবিতা আবৃত্তি করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। অনুষ্ঠান শেষে আগত সকলকে বিভিন্ন সুস্বাদু মৌসুমী ফল দিয়ে আপ্যায়িত করা হয় এবং সবশেষে মাননীয় সভাপতি মহোদয় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

COSMOS Open Scout Group সর্বদা এভাবেই সেবার মানসিকতা নিয়ে পাশে থাকতে বদ্ধপরিকর।

⚜️উদ্ভাবনের মঞ্চে রোভারদের সেবা ও সম্মাননা⚜️"এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম" এর আওতায় আয়োজিত Startup, Science Proj...
15/06/2026

⚜️উদ্ভাবনের মঞ্চে রোভারদের সেবা ও সম্মাননা⚜️

"এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম" এর আওতায় আয়োজিত Startup, Science Project and Innovation Idea Showcasing Program-এ Cosmos Open Rover Scout Group-এর রোভার স্কাউটরা সেবামূলক দায়িত্ব পালন করেন। এছাড়াও অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর -কে গার্ড অব অনার প্রদান করা হয়।

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে Cosmos Open Rover Scout Group - CORSG গর্বিত।

📍 স্থান: ঢাকা ইম্পেরিয়াল কলেজ
📅 তারিখ: ১২ জুন ২০২৬, শুক্রবার

**স্কাউটদের পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ: হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান**বাংলাদেশ স্কাউটসের “Messenger of Peace” ব্যাজ...
23/05/2026

**স্কাউটদের পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ: হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান**

বাংলাদেশ স্কাউটসের “Messenger of Peace” ব্যাজ কার্যক্রম এবং জাতিসংঘের Sustainable Development Goals (SDG-17) বাস্তবায়নের অংশ হিসেবে ২২ মে ২০২৬, শুক্রবার রাজধানীর হাতিরঝিলে এক পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়।

বিভিন্ন ইউনিটের প্রায় অর্ধশত স্কাউটার এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। অভিযানে হাতিরঝিলের পানিতে ও আশপাশে পড়ে থাকা প্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকর বর্জ্য সংগ্রহ করা হয়, যাতে পরিবেশ দূষণ কমানো এবং জলজ পরিবেশ রক্ষা করা যায়।

দীর্ঘ সময়ব্যাপী এই অভিযানে প্রায় ১৫টি বড় কালো ব্যাগ ভর্তি প্লাস্টিক ও আবর্জনা সংগ্রহ করা হয়। কার্যক্রম শেষে অংশগ্রহণকারী স্কাউটাররা একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা প্রদান করেন।

এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরি করা, যেন সবাই প্রকাশ্যে ময়লা-আবর্জনা না ফেলে এবং নিজেদের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত হয়। স্কাউটরা বিশ্বাস করে, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে, তাহলে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পরিবেশ সংরক্ষণ, সামাজিক দায়িত্ববোধ এবং তরুণদের ইতিবাচক অংশগ্রহণের এই আয়োজন উপস্থিত সাধারণ মানুষের মাঝেও প্রশংসিত করে।

কসমস ওপেন স্কাউট গ্রুপের স্কাউটস ওন ও ইফতার মাহফিল ২০২৬ সম্পন্ন! ⚜️🌙অদ্য ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, এক আধ্যাত্মিক ও ভ্রাতৃ...
19/03/2026

কসমস ওপেন স্কাউট গ্রুপের স্কাউটস ওন ও ইফতার মাহফিল ২০২৬ সম্পন্ন! ⚜️🌙

অদ্য ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, এক আধ্যাত্মিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে কসমস ওপেন স্কাউট গ্রুপ, বাংলাদেশ স্কাউটস-এর উদ্যোগে 'স্কাউটস ওন ও ইফতার মাহফিল' অনুষ্ঠিত হয়েছে। রাজধানী পূর্ব রামপুরা হাই স্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে গ্রুপের বিপুল সংখ্যক (৬০ জনের অধিক) রোভার, গার্ল-ইন-রোভার এবং স্কাউটার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসমস ওপেন স্কাউট গ্রুপের সম্মানিত সভাপতি ও দক্ষ স্কাউটার অধ্যাপক মোঃ মিজানুর রহমান শেলী (এলটি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে অলংকৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক জেলা জজ জনাব মীর শফিকুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল এবং ঢাকা জেলা রোভারের সাবেক শিক্ষার্থীবৃন্দ ও বিশিষ্ট স্কাউট ব্যক্তিত্বগণ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কসমস ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক স্কাউটার ইমরান উজজামান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সনদ ও পুরষ্কার বিতরণী পর্ব। সাম্প্রতিক সময়ে কসমস ওপেন স্কাউট গ্রুপের ৩৫ বর্ষ পূর্তি উৎযাপনে অনুষ্ঠান বিষয়ক প্রতিবেদন লেখা প্রতিযোগিতার মুল্যয়ন ও ১ম ২য় ৩য় পুরষ্কার বিতরন এবং ঢাকা জেলা রোভারের দক্ষতা অর্জন কোর্স-এ সফলভাবে অংশগ্রহণকারী কসমস ওপেন স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ প্রধান অতিথির হাত থেকে তাদের অর্জিত সনদ ও পুরষ্কার গ্রহণ করেন। এটি আমাদের গ্রুপের জন্য একটি গর্বের মুহূর্ত।

স্কাউট ওন, দোয়া ও ইফতার 🤲
ইফতারের ঠিক পূর্বমুহূর্তে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সবাই একত্রে ইফতার গ্রহণ করেন। সভাপতি মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সেবার ব্রতে উজ্জীবিত হয়ে আমাদের এই পথচলা অব্যাহত থাক। 🚩

ঈদ মোবারক! 🌙✨ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের ঈদ। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কসমস ওপেন স্কা...
19/03/2026

ঈদ মোবারক! 🌙✨

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের ঈদ। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কসমস ওপেন স্কাউট গ্রুপের সকল রোভার, গার্ল-ইন-রোভার, স্কাউটার এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!

ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। স্কাউটিংয়ের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যেন ত্যাগের মহিমায় ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ গড়তে পারি—এই হোক আজকের প্রার্থনা।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সাথে নিরাপদে ঈদ উদযাপন করুন।

ঈদ মোবারক! ⚜️

আসসালামু আলাইকুম। 🌙✨পবিত্র মাহে রমজান আমাদের মাঝে নিয়ে আসে সংযম, ত্যাগ এবং ভ্রাতৃত্বের শিক্ষা। স্কাউটিংয়ের মূলমন্ত্রে উজ...
11/03/2026

আসসালামু আলাইকুম। 🌙✨

পবিত্র মাহে রমজান আমাদের মাঝে নিয়ে আসে সংযম, ত্যাগ এবং ভ্রাতৃত্বের শিক্ষা। স্কাউটিংয়ের মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে এবং আত্মিক প্রশান্তি লাভের উদ্দেশ্যে কসমস ওপেন স্কাউট গ্রুপ (Cosmos Open Scout Group) আয়োজন করতে যাচ্ছে এক বিশেষ স্কাউট ওন (Scout Own) ও ইফতার মাহফিল। ⚜️🤲
আমাদের এই মিলনমেলায় গ্রুপের সকল রোভার, গার্ল-ইন-রোভার এবং স্কাউটারদের সদয় উপস্থিতি কামনা করছি।

📅 তারিখ: ১৩ মার্চ, ২০২৬ (শুক্রবার)
⏰ সময়: বিকেল ৪:৩০ মিনিট থেকে
📍 স্থান: পূর্ব রামপুরা উচ্চ বিদ্যালয়

আসুন, পবিত্র এই মূহুর্তে আমরা সবাই মিলে স্কাউটিংয়ের আদর্শে অনুপ্রাণিত হই এবং একত্রে ইফতারের আনন্দ ভাগ করে নেই। 🤝❤️

গর্বিত মুহূর্ত: সফলভাবে ৭১তম রোভার মেট কোর্স সম্পন্ন! ⚜️✨অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, কসমস ওপেন স্কাউট গ্রুপের (Cos...
08/03/2026

গর্বিত মুহূর্ত: সফলভাবে ৭১তম রোভার মেট কোর্স সম্পন্ন! ⚜️✨

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, কসমস ওপেন স্কাউট গ্রুপের (Cosmos Open Scout Group) একজন অত্যন্ত দক্ষ ও নিবেদিতপ্রাণ গার্ল-ইন-রোভার সফলভাবে সম্পন্ন করেছেন ৭১তম কোর্স ফর রোভার মেট।

বাংলাদেশ স্কাউটসের গার্ল-ইন-স্কাউট বিভাগের অর্থায়নে এবং ঢাকা জেলা রোভারের ব্যবস্থাপনায়, গত ২৯ জানুয়ারি থেকে ০২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এই পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের মাত্র ৪২ জন নির্বাচিত গার্ল-ইন-রোভারের মধ্যে আমাদের গ্রুপের প্রতিনিধি হিসেবে তিনি তার নেতৃত্ব, শৃঙ্খলা এবং স্কাউটিং দক্ষতার স্বাক্ষর রেখেছেন। কোর্স লিডার স্কাউটার সেলিনা সুলতানা (এলটি) এর নির্দেশনায় এই কঠোর প্রশিক্ষণ তাকে ভবিষ্যতে একজন দক্ষ 'রোভার মেট' হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

কসমস ওপেন স্কাউট গ্রুপের পক্ষ থেকে তার জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং আগামীর পথচলার জন্য অনেক অনেক শুভকামনা! 👏

সেবার ব্রত নিয়ে এগিয়ে চলো অনন্য উচ্চতায়। 🚩

অভিনন্দন ও শুভকামনা! ⚜️ঢাকা জেলা রোভারের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত “দক্ষতা অর্জন কোর্স ২০২৬” সফলভাবে সম্পন্ন করেছে কসমস ও...
08/03/2026

অভিনন্দন ও শুভকামনা! ⚜️

ঢাকা জেলা রোভারের আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত “দক্ষতা অর্জন কোর্স ২০২৬” সফলভাবে সম্পন্ন করেছে কসমস ওপেন স্কাউট গ্রুপের মোট ০৬ জন তুখোড় রোভার।

নিজেদের দক্ষতা বৃদ্ধিতে এবং সেবার ব্রত নিয়ে তারা নিচের বিষয়গুলোতে সফলতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করেছে:

📂 অফিস ব্যবস্থাপনা (Office Management):

০২ জন রোভার স্কাউট।

০২ জন গার্ল-ইন রোভার।

🔥 আগুন নেভানো (Fire Fighting):

০২ জন রোভার স্কাউট।

গত ২৮ ফেব্রুয়ারি এবং ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়, তেজগাঁও কলেজ এবং সরকারি মোহাম্মদপুর মডেল কলেজে এই সেশনগুলো অনুষ্ঠিত হয়। আজ ৬ই মার্চ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তারা তাদের অর্জিত দক্ষতার সনদ গ্রহণ করেছে।

দক্ষ স্কাউট হিসেবে নিজেদের গড়ে তোলার এই যাত্রা অব্যাহত থাকুক। কসমস ওপেন স্কাউট গ্রুপের পক্ষ থেকে তোমাদের জন্য রইল একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন! 👏✨

Address

East Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 09:30 - 16:00
Tuesday 09:30 - 16:00
Wednesday 09:30 - 16:00
Thursday 09:30 - 16:00
Friday 09:30 - 16:00
Saturday 09:30 - 16:00
Sunday 09:30 - 16:00

Telephone

+8801711680696

Alerts

Be the first to know and let us send you an email when Cosmos Open Scout Group - COSG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share