08/02/2024
আসছে ১৯ শে ফেব্রুয়ারি আমরা Bangladesh Business and Disability Network প্রতিবন্ধী-চাকুরী প্রত্যাশীদের জন্য জাতীয় পর্যায়ে একটি জব ফেয়ার/চাকুরী মেলার আয়োজন করতে যাচ্ছি। দেড় হাজারেরও অধিক শিক্ষিত, যোগ্য ও দক্ষ ছেলে-মেয়ে মেলায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।
বিভিন্ন সেক্টর থেকে বেশ কিছু ইমপ্লয়ারও তাদের নিয়োগ চাহিদা নিয়ে মেলায় রেজিস্ট্রেশন করেছে এবং আমরা ইমপ্লয়ারদের সাথে সিভি প্রি-ম্যাচিং এর মাধ্যমে এ যাবৎ চল্লিশের মত চাকুরী নিশ্চিত করতে পেরেছি কিন্তু আমাদের লক্ষ্য অন্তত দেড়শ ছেলে- মেয়ের চাকরি নিশ্চিত করা।
সেই লক্ষ্যে আমার ফেসবুকে এ থাকা সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্ণধার ও কর্মীদের মেলায় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আপনাদের প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগের সাথে আলোচনা করে দেখুন মেলায় অংশগ্রহণের মাধ্যমে কিছু সংখ্যক পদে প্রতিবন্ধী কর্মীদের নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা।
দয়া করে এই ব্যাপারে আপনাদের প্রতিষ্ঠানের ভাবনা মতামত,সিদ্ধান্ত আমাকে লিখে জানান।
আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
Email me at: [email protected]
W/Aziza Ahmed Paula